এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৫ মে ২০১৯ ০৯:৫৩409680
  • আজকে একটা বেচারা ছেলে বলবে আমি এই কাজ আর করতে পারছিনা, তোমরা আমায় ছেড়ে দাও। আর মা ধমকে বলবে চুপ করে বস তো! পৈতৃক সম্পত্তি ফেলে কোথায় যাবি? চুপচাপ কাজ কর!
  • S | ২৫ মে ২০১৯ ০৯:৪৭409679
  • সরকারি কর্মচারীরা ডিএ, পে কমিশন নিয়ে খুব ক্ষেপে ছিলো। অনেকেই বলেছে যে আমাদের টাকায় মেলা চলছে।
  • Tim | ২৫ মে ২০১৯ ০৯:৪৫409677
  • সিপিএম*

    এইজন্য ফোন থেকে লিখিনা।
  • Tim | ২৫ মে ২০১৯ ০৯:৪৫409678
  • অমিত,

    আপনি যেগুলো বললেন সেগুলো কারণ হতে পারে। আমাকে এক দুজন বলেওছেন অতীতে জমি হাতছাড়া হওয়ার কথা। তবে এর বাইরেও অনেক ব্যক্তিগত ক্ষোভ ইত্যাদি আছে। সব হয়ত জানা যাবেনা। দেখা যাক কী আছে সামনে।
  • Tim | ২৫ মে ২০১৯ ০৯:৪১409676
  • আমাদের পাড়ার অবস্থাও ওরকম। আগে যারা দিপিএম ছিলো তারাই এখন তিনো। পরের বার হয়ত বিজেপি হবে। কিন্তু মারামারির সিন নেই। এবার, এটা হলো বেস্ট কেস সিনারিও। ভায়োলেন্ট জনতাও নিশ্চই আছে কোন কোন এলাকায়।
  • lcm | ২৫ মে ২০১৯ ০৭:৫৩409675
  • মানুষের কাউকে ভোট দেবার নিজস্ব কারণ হ্যাজ।
  • lcm | ২৫ মে ২০১৯ ০৭:৪১409674
  • ইয়ার্কি না, আমি হোয়াট্‌স্‌অ্যাপ করলাম।
    একজন বলল যে ওদের ফ্রি পায়খানা বানিয়ে দিয়েছে। আর একজন (সিনিয়র সিটিজেন) প্রধানমন্ত্রী ব্যয় বন্দনা যোজনায় টাকা রেখে সুদের টাকা মাসে মাসে পেয়ে একটু নিশ্চিন্ত - এটা অবশ্য আগে বলেছিল। এরা বিজেপিকে এবারে ভোট দিয়েছেন। একজন আগে সিপিএম-কে দিতেন, আর একজন কংগ্রেসকে। এরা দুজনেই মনে করেন বিজেপি এলে পশ্চিমবঙ্গের উন্নতি হবে।
    তো আমি জিগ্গেস করলাম - আবার যদি নোটবন্দী করে দেয়। বলল যে ওটাতে খুব ভুগিয়েছে, তবে ওরকম আর করবে না হয়ত। জিগ্গেস করলাম - তোমাদের ভয় করছে না - দাঙ্গা মারপিট হবে বলছে সবাই। বলল না ভয় কিসের, পাড়ার ছেলেরা তো সব, আগে সব সিপিএম-তিনোমুল করত, এবারে বিজেপিতে ঢুকেছে।
  • Amit | ২৫ মে ২০১৯ ০৫:৩২409673
  • "একটা দল যারা শিক্ষায়তনগুলোতে গুন্ডামিতে সিপিএমের থেকেও খারাপ উপরন্তু একটার পর একটা আর্থিক কেলেন্কারিতে জড়িয়ে গেল, তাদের প্রতি সমর্থনের ভিত্তি কী?"

    কারোর কাছে শিক্ষা ক্ষেত্রে গন্ডগোল বা আর্থিক কেলেঙ্কারি প্রায়োরিটি আদৌ নাও হতে পারে। তা ছাড়াও সিপিএম এর ভূমি সংস্কারের সময় যাদের জমি গেছে, তারা জাস্ট সেটার বিরোধিতা করার জন্য তিনোদের কে যেভাবে হোক সাপোর্ট করতে পারে। সেক্ষেত্রে তিনোদের সাপোর্ট মেন্ ড্রাইভিং ফোর্স নয়, বামেদের অন্ধ বিরোধিতাই মেন্। কোন দলের প্রতি কেন কার সমর্থন, সেটা কি এখানে সত্যি কথা কেও বলবে ? মায়াপাতায় আড়াল থেকে ঢিল ছুড়েই কেও কেও শান্তি পায়। সেখানে যুক্তি দিয়ে লড়তে যাওয়া তো ভস্মে ঘি ঢালা।
  • Tim | ২৫ মে ২০১৯ ০৫:০১409671
  • আমার পার্সেপশন প্রায় পুরোটাই সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া। অবশ্যই সবাই নয় তবে একটা দলকে দেখলাম খিল্লি ও খিস্তির দিকে চলে যেতে। আমার কথা হলো, ভোটটা তো পেতে হবে রেজিমটা পাল্টাতে হলে। সারা দেশ চাড্ডি হয়ে গেছে বলে দিলে ক্যালাকেলি বাদে অন্য পথ খোলা থাকেনা। এখনও পর্যন্ত সেরকম কোন পরিকল্পনা দেখতে পাচ্ছিনা।
    বেশিদূর যেতে হবেনা, এখানেই এস এম আছেন, তৃণমূল সমর্থক। একটা দল যারা শিক্ষায়তনগুলোতে গুন্ডামিতে সিপিএমের থেকেও খারাপ উপরন্তু একটার পর একটা আর্থিক কেলেন্কারিতে জড়িয়ে গেল, তাদের প্রতি সমর্থনের ভিত্তি কী? বামফ্রন্ট কেন এদের থেকেও খারাপ, সেই পার্সেপশনের কারণ না জানা গেলে এটা বোঝাই যাবেনা কেন মিমি জিতে যাচ্ছে যাদবপুরে।
  • S | ২৫ মে ২০১৯ ০৪:৪০409670
  • লসাগুদা, ঐ চার্টের নীচে একটা বার চার্টে মোট ভোটারের সংখ্যাটাও দিয়ে দিন।
  • S | ২৫ মে ২০১৯ ০৪:৩৯409669
  • এজিনিস সারা দুনিয়াতেই। কথায় এবং অ্যাকশনে গুছিয়ে রেসিজম করে চলেছে, অথচ রেসিস্ট ডাকলেই (বা জোক করলেও) সেকি গোঁসা। তখন ঠোঁট ফুলিয়ে টুলিয়ে এইজন্য তোদেরকে কোনোদিনও ভোট দেবোনা বলতে বলতে হাত পা ছুঁড়তে থাকে।
  • lcm | ২৫ মে ২০১৯ ০৪:৩৮409668
  • পশ্চিমবঙ্গ ২০১৯ ---

    তৃণমূল - ৪৩.২৮%, বিজেপি - ৪০.২৫%, বামফ্রন্ট - ৭.৪৬%, কংগ্রেস - ৫.৬১%

    ট্রেন্ড --- https://bengalinfo.com/election_2019.php
  • Ekak | ২৫ মে ২০১৯ ০৩:৪৬409667
  • আমাকে আজকেও এক মুস্লিম ড্রাইভার ম্রিদু ভর্ত্সনা কোল্লেন ঃ রম্জান না মেনে আইস্কীরিম খাচ্চি দেখে।

    দাড়িটা এবার কেটেই ফেলবো ভাবচি।
  • T | ২৫ মে ২০১৯ ০৩:৩৫409666
  • ফেবুতে মার্কামারা কিছু পাবেন যেগুলো রাতদিন কী পরিমাণ বিষ উগরে চলেছে ভাবা যায় না। এরা বর্ডারলাইন নয়, আদতে একেকটা ক্রিমিনাল। তো, এজন্য এদেরকে আইসোলেটেড করা খুবই দরকার মনে করি। সমাজে জেল ব্যাপারটি যেকারণে এখনও আছে। যদিও একটা টিপিকাল ট্যাগ এদের কেশটিও উপড়োতে পারে না, কিন্তু এদের চিহ্নিতকরণ আর কিভাবে হবে। মানে, হতেই পারে কিন্তু প্রচুর টাইপাতে হবে। :))
  • S | ২৫ মে ২০১৯ ০৩:২৬409665
  • আমাকে চাড্ডী বলো না - এটা একদল চাড্ডীদের দাবী। তারা কিন্তু খুব সহজেই অন্যদের নোংরা ভাবে ট্যাগ করে দেয়।

    ভোটে জেতার পর এটা কেউ মানতে রাজী নয় যে চাড্ডীগিরি করে প্রগ্যা ঠাকুরকে জিতিয়েছি। বরন্চ ক্লেইম করছে যে চাড্ডী ডাকছো বলে ওদিকে ভোট দিচ্ছি। আর যেহেতু ভোটে জিতছে, তাই কেন জিতছে সেটা বিশ্লেষণের অধিকারও যেন শুধু ওরাই দেবে।
  • T | ২৫ মে ২০১৯ ০৩:১৩409664
  • আমি গুচ্ছ বাম কর্মী সমর্থকদের দেখেছি ডায়লগ এস্টাবলিশ করার চেষ্টা করতে। অবশ্য সবই খন্ডদর্শন।

    পাড়ার চা দোকানের তরজায় যে ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ চলে, সোশ্যাল মিডিয়ায় তারথেকেও নীচু স্তরে বিজেপি আরেসেসের লোকজন বক্তব্য রাখে। এই ট্যাগ এক্সচেঞ্জ অধিকাংশ ক্ষেত্রে এখন ফেবু নর্ম।

    ভোটের প্রচারে আমি কখনো শুনিনি বা যতটুকু সামান্য এক্সপোজার আছে তাতে কখনো দেখিনি যে কর্মীরা বলছে আচ্ছা আপনি তো চাড্ডি, তাও ভোট দেবেন।

    ফেবু বা অনলাইন ফোরামে চাড্ডি ট্যাগিং এর জন্য এলিয়েনেশন বাড়ছে এই ইঙ্গিতের উল্টোদিকে বলা যায় পক্ষ বিভাজনের আঙ্গিকে জনতা নিজেরাই যে যার পছন্দের শিবিরে নাম লেখাচ্ছে প্রথমেই। এই পার্থক্য এখন অ্যাতটাই বেশী যে বলা যায় যে জন রিগ্রেসিভ রাজনীতি সাবস্ক্রাইব যে করছে সে আর বাউন্ডারি রিজিওনে নেই যে চাড্ডি শব্দে খানিক অভিমান করবে। নিজস্ব ব্যক্তিগত ক্ষতি বা বিশ্বাস না টললে এদের দড়িটানাটানির মাঝেই আনা অসম্ভব। তাও প্রচুর চেষ্টা চলে প্রথমে যেমন লিখেছি।

    অন্যদিকে নিতান্ত ভদ্রতার আঙ্গিক থেকে যদি হোয়াই চাড্ডি এ প্রশ্ন করা হয় তাহলে ঐ আগে যা লিখেছি।
  • Tim | ২৫ মে ২০১৯ ০২:৩০409663
  • মানুষ ভোট দেন হয় ব্যক্তিগত কারণে নয়ত দলীয় সমর্থক হিসেবে। বিজেপি দুটো দিকের ভোটই পাচ্ছে। কেন পাচ্ছে সে বিশ্লেষণ একমাত্রিক না, সরল তো নয়ই। স্বাধীনতার পর থেকে ভারতের রাজনৈতিক দলগুলো ক্রমশ ইস্যুভিত্তিক রাজনীতি থেকে সরে এসেছে। ফ্রিজ টিভি কালার টিভি টাকা মদ এসবের বিনিময়ে ভোট কেনা যায় এটা বিজেপির উদ্ভাবন না। রাজনীতি বলতে আমরা যা দেখছি গত কয়েক দশকে, তা যে আসলেই রাজনৈতিক চেতনা নয় তা বুঝে ফেলার পর একটা অ্যাম্বিশাস রাজনৈতিক দল যা যা করতে পারে বিজেপি তা-ই করছে। এতে রাগ হলেও কিছু করার নেই। বামফ্রন্ট ৩৪ বছর ধরে যা যা উদ্ভাবন করেছিলো তিনোমুল এসে সেগুলোকেই আরো ভালোভাবে ব্যবহার করেছে। এরপর বিজেপিও করবে পশ্চিমবঙ্গে। আমি বরং অন্য রাজনৈতিক দলগুলো এখন হাহুতাশ করছে দেখে মজা পাচ্ছি। ক্ষমতা ও সময় যখন ছিলো তখন এই সংস্কৃতি বদলানোর কথা মনে পড়েনি?

    এবং শেষে, এই প্রচন্ড ভুল রাজনৈতিক প্রেক্ষাপটে একদল লোক ভুলভাল কারণে, মূল ইস্যুগুলোকে না দেখে ভোট দিচ্ছে বলে তাদের খিস্তি করা শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে বলে মনে হয়। তথাকথিত বামপন্থী বা বাম সমর্থকদের ২০১৪ ইস্তক খালি ট্রোল আর খিস্তি করতেই দেখে গেলাম। কোন ডায়লগ এস্টাব্লিশ করার চেষ্টা নেই। এমন নয় যে কাজটা সহজ ছিলো, খুবই কঠিন ছিলো। কিন্তু সেই কঠিন রাস্তাটায় যাওয়াটা বাম শিবিরের কাছে এক্সপেক্টেড ছিলো। বিজেপি-আরেসেস ঠিক যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই কথা বলে, ট্রোল করে, শর্ট কাট নিতে দেখলাম বাম সমর্থকদের। এখন দেখা যাচ্ছে তাতে কী লাভ হয়েছে। কাজ হলে তাও নাহয় ক্ষমাঘেন্না করে দেওয়া যেত। হয়নি যখন তখন এই কথাগুলো ভেবে দেখার দরকার আছে বলে মনে করি।
  • অর্জুন অভিষেক | ২৫ মে ২০১৯ ০১:৫৮409662
  • @S সে ব্যাপারে দ্বিমত নই।
  • অর্জুন অভিষেক | ২৫ মে ২০১৯ ০১:৫৭409661
  • "Had Shastri been alive for another five years, there would have been no Nehru- Gandhi dynasty. Had Shastri been alive, Sanjay & Rajiv Gandhi would have still been alive. Sanjay would have become an entrepreneur & Rajiv Gandhi would have retired after a successful career as an airline pilot and continued his passion for photography. Had Shastri been lived another five years, Sonia Gandhi would have still been a devoted and a loving housewife and Rahul gandhi would have managed to become a middle level manager in a private sector company. "

    - Ramachandra Guha
  • S | ২৫ মে ২০১৯ ০১:০৮409660
  • চালাকদের গলায় কি পড়ছে জানিনা, তবে দেশের গলায় ফাঁস পড়েছে।
  • অর্জুন অভিষেক | ২৫ মে ২০১৯ ০০:৪৫409659
  • সবাইকে বোকা ভাবতে ভাবতে 'চালাক'দের গলায় পড়েছে 'দড়ি'। @pp
  • অর্জুন অভিষেক | ২৫ মে ২০১৯ ০০:৪৩409658
  • @de একদমই তাই। এটা খুব স্বাভাবিক। I would really love to see a female leader who has a সঙ্গিনী and a male leader who has a সঙ্গী in India।
  • pp | ২৫ মে ২০১৯ ০০:২৬409656
  • " সফল এনারাইদের একটা বড় অংশের মোদিভক্তি গ্রীনকার্ডের প্রতি প্রেমের থেকেও বেশি প্রবল।" এদের বোকা বললে দুটি কথা কম বলা হয়।
  • sm | ২৫ মে ২০১৯ ০০:২৬409657
  • না, আর এমনি করে বলবো না।গুড নাইট।
  • S | ২৫ মে ২০১৯ ০০:২১409655
  • লোকে এম্নি এমনি গাল দেয়না।
  • sm | ২৫ মে ২০১৯ ০০:১৩409654
  • আলতু কথার, ফালতু উত্তর।নিজের পোস্ট টা আর একবার
    পড়লেই বোঝা যাবে।
  • S | ২৫ মে ২০১৯ ০০:০৩409653
  • কোন কথার কোন উত্তর।
  • sm | ২৪ মে ২০১৯ ২৩:৫৭409652
  • মোদি কে সবাই জড়িয়ে ধরে।ওবামা ও ধরতো।
    আর ট্রাম্প তো সত্যিই বলেছে যারা মেধাবী,তাঁদের তাড়াবে না।
    আর তাড়ালেই বা কি?
    দেশে চলে আসবে।উজালা কানেকশন পেয়ে যাবে।ডাল রুটি খাবে আর ভজন গাইবে।
    আর গ্রীন কার্ড পেলে কি হয়?
    ওই তো পরিবার পরিজন মিলে দেশ থেকে বাইরে থাকা।
    বোরিং লাইফ।এর চেয়ে দেশে থাকা ভালো।
  • S | ২৪ মে ২০১৯ ২৩:৪৬409651
  • সুশিক্ষিত(?) সফল এনারাইদের একটা বড় অংশের মোদিভক্তি গ্রীনকার্ডের প্রতি প্রেমের থেকেও বেশি প্রবল। অথচ ইনারা কিন্তু বিশাল ট্রাম্প বিরোধি। কয়েকজন আবার বিশ্বাস করেন যে ট্রাম্প বাকিদের দেশ থেকে তাড়িয়ে দেবে, কিন্তু ভারতীয়দের তাড়াবে না। কারণ মোদির সঙ্গে ট্রাম্পের সখ্যতা। ঐযে মোদি ট্রাম্পকে দেখলেই জড়িয়ে টড়িয়ে ধরে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত