এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন অভিষেক | ২৩ মে ২০১৯ ২৩:৩৬409560
  • 'আমার রাহুলের ভদ্র সভ্য রাজনীতি ভালই লেগেছে। ' কিন্তু ও তো ইম্যাচিয়র! ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন। শ্রীনিবাসান জৈনের নেওয়া সাক্ষাৎকারটা দেখেছেন? 'নৃত্যের তালে তালে' র মত হাত কাঁপাতে কাঁপাতে এদিক, ওদিক তাকাতে, তাকাতে (ও ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারেনা) 'কংগ্রেস ইউল শিওরলি উইন' 'চৌকিদার চোর হ্যায়' ছাড়া আর কি বলল! He is going to complete 49 next month। ওর বাবা ৪৭ পূর্ণ হবার আগে মারা গেছে।

    মোদীর মত লিডারের বিরুদ্ধে লড়লে এই ছোকরাকে দিয়ে চলে? কংগ্রেসের উচিত ছিল শশী থারুরকে প্রজেক্ট করা from 2014 onwards. He is a wonderful package. অবশ্য ব্যক্তিগত মতামত। শচীন পাইলটও আমার খুব প্রিয়।
  • T | ২৩ মে ২০১৯ ২৩:৩৫409559
  • একদমই সত্যি।
  • T | ২৩ মে ২০১৯ ২৩:৩৪409557
  • ভাটপাড়া নৈহাটিতে যে সৌজন্য বিনিময় চলছিল সেকী আন্দোলন বলে অলরেডি খ্যাত হয়ে গ্যাচে ? :)
  • de | ২৩ মে ২০১৯ ২৩:৩৪409558
  • বাড়ি থেকে আবার হা হুতাশ করে ফোন এলো, এক বিকাশবাবু ছাড়া নাকি সব বাম প্রার্থী দের জামানত বাজেয়াপ্ত হোয়েছে, সত্যি??
  • Atoz | ২৩ মে ২০১৯ ২৩:৩৩409556
  • এখন তো শুধু বিক্রেতারা ধ্বনি দিচ্ছে,এরপর তো মনে হয় ক্রেতারাও দেবে।
  • sm | ২৩ মে ২০১৯ ২৩:৩২409554
  • আপনার মতো সবজান্তা নয়।তাই তিনো/বিজেপি একই রকম বলি না।
    আপনি বরঞ্চ লুম্পেন গিরির মানে বলুন আর আগে যে রেফারেন্স দেওয়ার কথা বললাম,সেটা দিয়ে বাধিত করুন।
    এই যে নন্দীগ্রাম বা সিঙ্গুরের আন্দোলনটা ছোট করলেন,সেটাই তো আপনার মতন শিক্ষিত মননের কাছে বিরাট পাওনা।লুম্পেনরা আর অধিক কি দেবে?
  • T | ২৩ মে ২০১৯ ২৩:৩২409555
  • অ-অ আপনি এখন কোথায়? ডালাস না এইট বি?
  • S | ২৩ মে ২০১৯ ২৩:২৯409553
  • টুইটারে দিদির প্রোফাইলে বিদ্যাসাগরের ছবি কেন?
  • অর্জুন অভিষেক | ২৩ মে ২০১৯ ২৩:২৫409552
  • সন্ধ্যাবেলা সাড়ে সাতটা নাগাদ যাদবপুর এইট বি'র সি আই টি মার্কেটে গেছি। পাঁচ, সাত জন বিক্রেতারা হাসতে হাসতে 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়ে গেল। সুলেখার মোড়ে বিচিপি অফিসের সামনে চকলেট বোমা চেন করে ফাটানো হচ্ছে, তার উল্টোদিক থেকেও হাঁটতে অসুবিধে হচ্ছে। আমার ফেসবুক নজরে রাখলে কাল গায়ে ফেলবে!
  • S | ২৩ মে ২০১৯ ২৩:২২409551
  • তিনো/বিজেপি সমান লুম্পেন নয়? লুম্পেন কথাটার মানে জানেন তো?
  • sm | ২৩ মে ২০১৯ ২৩:২১409550
  • এর মানে কি?আপনি কি বিদেশী?
    এদেশে রাজনৈতিক বক্তৃতায় অকথা,কুকথা আগে শোনেন নি?
    আমি অনীল বসু,বিনয় কোনার, তাপস পাল,আনিসুর রহমান এঁদের স্মরণ করিয়ে দিতে পারি।
  • S | ২৩ মে ২০১৯ ২৩:১৫409549
  • দিদি বলেছেনঃ "ইন্চিতে ইন্চিতে বদলা নেবো", "থাপ্পড় মারবো", "কান ধরে ওঠবোস করাবো"।
  • sm | ২৩ মে ২০১৯ ২৩:১০409548
  • এই যে চিট ফান্ডের টাকা ছড়াচ্ছিল বললেন,এর পিছনে রেফারেন্স কি?
    নন্দীগ্রাম ও সিঙ্গুর একটা স্বতস্ফূর্ত আন্দোলন।এটার একটা বৃহত্তর ইম্প্লিকেশন আছে।
    আপনি তিনো /বিজেপি সমান লুম্পেন বলে আবার আর একটা বেফাঁস কথা বলে ফেললেন।
    শিক্ষিত বাঙালির এই এক সমিস্যে। ইগো ঝেড়ে ফেলতে পারে না।
  • র২হ | ২৩ মে ২০১৯ ২৩:০৪409547
  • সমীর বর্মন আর সন্তোষ মোহন দেবের জমানা দেখেছি ত্রিপুরায়। তার তুলনায় এখন তো সব শান্তশিষ্ট লোকজন। একজন মৃত, তাঁর মেয়ে কং নেতা, অন্যজন কং, তাঁর ছেলে বিজেপি নেতা!

    আর শম্ভু গাঙ্গুলি বলে সিপিএমের বড় নেতা ছিলেন, তাত্ত্বিক টাইপ। তাঁকে জিজ্ঞেস করেছিলাম - এই যে আমরা মিছিলে এসেছি, আমরা কোত্থেকে এসেছি, কেন এসেছি কিছু জানেন? (কেন কোত্থেকের উত্তরটা অন্য এবং বড় গল্প।) সে ভদ্রলোক অপ্রস্তুতের একশেষ।
    তখন অবশ্য সিপিএমের সুসময় ছিল।
  • S | ২৩ মে ২০১৯ ২২:৫৬409546
  • সিঙ্গুর আর নন্দীগ্রামের সময় গ্রামে গ্রামে তিনোরা যখন চীটফান্ডের টাকা ছড়াচ্ছিলো, জঙ্গল মহলে কিষানজির পাশে একসাথে যুদ্ধু করছিলো, আর প্রাক্তন নকশাল-অধুনা তিনোরা রোজ এতোগুলো করে লাশ ফেলতে হবে বলে নিদান দিচ্ছিলেন, তখন সেসব ঘৃণার খবর অনেকেই রাখেনি।

    কঙ্গ ভেঙেই তিনো হয়েছে। ২০২১এর মধ্যে তিনো ভেঙেই বিজেপি হবে।
  • S | ২৩ মে ২০১৯ ২২:৫৪409545
  • কঙ্গ্রেসের যারা সেই গুন্ডাগিরির মুলে ছিলো, তাদের অনেকেই এখন তিনোতে ভিরেছে। পবে কঙ্গ আর আছে? ওটাই তো তিনো হয়ে গেছে।
  • Atoz | ২৩ মে ২০১৯ ২২:৫২409544
  • পুকুরে দীঘিতে খালে বিলে হাঁস সাঁতার দিলে অক্সিজেন বাড়ে, বলেছিলেন ঐ মহাভারতে ইন্টার্নেটের খবর দেওয়া ভদ্রলোক।
  • sm | ২৩ মে ২০১৯ ২২:৫১409543
  • বলুন, কিন্তু এগুলো টিনোমুল ভাবে না।
    আর গুন্ডামি ও লুম্পেন গিরিতে কংগ্রেস ও বামেরা কিছু কম নয়।
    আপনি বোধ হয় কংগ্রেস এর গুন্ডাগিরি কিছু দেখেন নি ব শোনেন নি।কল্লোলবাবু ব রঞ্জনবাবুর কাছে জেনে নিতে পারেন।
  • Atoz | ২৩ মে ২০১৯ ২২:৫০409540
  • এখনও ওরা ইঁদুর আর প্যাঁচা নিয়ে কিছু বলেন নি? খোঁজ নিন। তাহলে গুর্চ এর একটা চান্স থেকে যাচ্ছে প্যাঁচা নিয়ে। ঃ-)
  • S | ২৩ মে ২০১৯ ২২:৫০409541
  • হাঁসটা কি কেস? কতকিছুই যে জানিনা।
  • র২হ | ২৩ মে ২০১৯ ২২:৫০409542
  • ‘সবাই জানে যে বিজেপির সাথে তিনোর কোনো পার্থক্যই নেই।‘ - এটা আসলে সবাই জানে না। মানে, আমিও জানি না।
    গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আরেসেসের থাকায় রীতিমত স্কুল বানিয়ে ঘৃণার চাষ, প্রজন্ম ধরে বিদ্বেষের বীজ বুনে দেওয়া, গোমাতার জন্যে মানুষ মেরে ফেলার সংস্কৃতি বানিয়ে ফেলা, প্রজ্ঞা সিং বা শম্ভুনাথ রেগারের মত ভয়ানক লোকজনকে এন্ডর্স করা- এসব বিজেপি ছাড়া আর কেউ করে সেটা একেবারেই জানি না।
  • Atoz | ২৩ মে ২০১৯ ২২:৪৯409539
  • ময়ূর ভুলবেন না, হাঁস ভুলবেন না। ঃ-)
  • S | ২৩ মে ২০১৯ ২২:৪৫409538
  • বিজেপি কি কি ভাবে? গোমুত, গোমাতা, মন্দির, যুদ্ধু, মারপিট, মব লিন্চিঙ্গ, ক্লাউড-র‌্যাডার, মহাভারতের যুগে ওয়াই-ফাই। আরো বলবো?
  • saikat | ২৩ মে ২০১৯ ২২:৪২409537
  • কং-বিজেপির তফাত নেই, তিনো-বিজেপির তফাত নেই, মোদী সরকার ফ্যাসিস্ত নয় নিছক অথরিটারিয়ান, সিঙ্গুরে কারখানা হলে বিপ্লব ত্বরান্বিত হবে - মাইরি একটা দলই এতসব ভাবে কী করে ?
  • S | ২৩ মে ২০১৯ ২২:৪০409536
  • দুটো দলই লুম্পেনদের দল। গুন্ডামি আর সাম্প্রদায়িকতা ছাড়া আর কোনও পলিসি নেই।
  • T | ২৩ মে ২০১৯ ২২:৩৮409535
  • আরে দুহাজার একুশ নয়, অদ্দিন অবধি বিজেপি বসে থাকবে না। তৃণমূলের বিধায়ক সব পা বাড়িয়ে আছে। ডিসেম্বর কী নেক্সট মার্চেই দেখুন হয়তো সরকার ফেলে দেবে।
  • Atoz | ২৩ মে ২০১৯ ২২:৩৩409534
  • খুব ভালো হয়েছে। এইবারে একে একে প্রাচীন ভারতের আলোর গতি, মহাভারতের ইন্টারনেট, রাবণের ২৪ বিমান, ময়ূরের ব্রহ্মচর্য, হাঁসের অক্সিজেন ইত্যাদির পেটেন্ট নিয়ে নেবার ব্যবস্থা করুন দেখি। কাজের কাজগুলো করুন।
    তারপরে লাইনে আছে বিদ্যাসাগরের ঠাকুমার আমলের লাখে লাখে মহিলাদের স্কুল, কোটি কোটি শিক্ষিতা মহিলা---অনেক কাজ অনেক কাজ মশাই। এসব সব বার করতে হবে তো!
  • sm | ২৩ মে ২০১৯ ২২:২৬409533
  • বিজেপি আর তৃণমূল এর মধ্যে কোন পার্থক্য নেই?এইটা তো সেরা উক্তির আর্কাইভ এ স্থান পাবে।
  • Atoz | ২৩ মে ২০১৯ ২২:২৪409532
  • তাহলে রামরাজত্বই এসে গেল?
  • S | ২৩ মে ২০১৯ ২২:১৭409531
  • এই নির্বাচনে বিজেপি হারবে আর কঙ্গ জিতবে এরকম আপনারা সত্যিই ভেবেছিলেন? পবে বাম ভোটাররা তিনোকে শেষ করতে বিজেপিকে ভোট দিয়েছে। সবাই জানে যে বিজেপির সাথে তিনোর কোনো পার্থক্যই নেই। ২০২১এ বিজেপি হয়তো ক্ষমতায় আসবে। ভোট তো তার পরেও হবে, এক যদি না তার আগে গণতন্ত্র শেষ হয়ে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত