এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২১ মে ২০১৯ ২০:৫২409410
  • এইটাই বলতে আসছিলাম যে উহাই কি তবে আস্লি এগজিট পোল, তা সইকত বলে দিল।
  • | ২১ মে ২০১৯ ২০:৪৯409408
  • আরেকটি দিক হল নামি দামি নেতা কিছু র মুডমেন্ট তৃণমূল থেকে বিজেপিতে গেছে, কিন্তু বড় অংশের মানুষের ভোটিং এ র‍্যাডিকাল পরিবর্তন না হলে এগজিট পোল মিলবে নখ, বাইনারি ক্রিয়েশন শেষ পর্জন্ত মমতার কাজে লাগেনি বলে গদগদ হতে পারছি না কারণ বিজেপির কাজে লাগার আশঙ্কা আছে।
  • saikat | ২১ মে ২০১৯ ২০:৪৯409409
  • অনিল আম্বানি, কংগ্রেস, ন্যাশনাল হেরাল্ডের ওপর করা কেস তুলে নেবে বলেছে। কেন ? এখনই কেন ? কী ব্যপার কিসুই বোঝা যায় না !!
  • | ২১ মে ২০১৯ ২০:২৮409407
  • *সমস্যা 'সমাধান' করে দিয়েছেন, এরকম খবর নেই।
  • | ২১ মে ২০১৯ ২০:২৬409406
  • পশ্চিমবঙ্গে কাগজ ও টিভিতে যেটাকে বলে বামের 'রক্তক্ষরণ' সেটা ২০০৮ এর পঞ্চায়েত ভোট থেকে ক্রমশ হচ্ছে। বেশি কম, এটা ওটা স্পাইক থাকা সত্ত্বেও, এটা ওভারল পিকচার হিসেবে ভুল না। এবার এর মূল অংশটা প্রথম দিকে তৃণমূলেই গেছে, কারণ খুব স্বাভাবিক, নইলে ২০০৬ এর অ্যাসেমবলি তে ২০০ র উপরে সিট, ২০১১ তে ১০০ র নীচে নেবে আশতো না। সেটা ২০১৬ তে এবং জেনেরালি প্রচুর পরিমানে হর্স ট্রেডিং, ভয়ে ও নির্ভয়ে অনিচ্ছায় বা স্বেচ্ছায় গমন, সব ই ঘটেছে, সেটা কংগ্রেস আর সিপিএম থেকে টি এম সি তে গেছে। এটার মহান লক্ষ্য ছিল ৪২ এ ৪২, বিরোধীহীন রাজ্য। তাইলে মমতার কেন্দ্রে স্টেক বাড়াতে সুবিধে হয়।

    গত কয়েকবছরে বলা হয়েছে, বামের ভোট বিজেপি তে গেছে, এটা আগে মেনলি উত্তরবঙ্গে বলা হত উত্তর ও দক্ষিন ও মধ্য সর্বত্রই বলা হচ্ছে, ২৩ তারিখ বোঝা যাবে।

    এর ন্যারেটিভ এ কয়েকটি কিন্তু আছে।

    - বিজেপির ম্যাসিভ গেইন হবে আশা করা যাচ্ছে পশ্চিমে, যেখানে জঙ্গল হাসছিল। সেখানে সিপিএম অ্যাবাউট ২০০ জন কর্মী খুন হয়ে ২০০৮-২০০১১ র মধ্যে ময়দানে ছিল না। তার পরে মাওবাদী সর্বোচ্চ নেতার এনকাউন্টার ডেথ, প্রচুর মাওবাদীর আত্মসমর্পন ইত্যাদি হয়, তার পরে কার্যত একছত্র আধিপত্য হয় টি এম সির। সঙ্গে চাকরির একটা ব্যাপার হয়, প্রচুর সিকিউরিটি অফিসিয়াল হিসেবে লো লেভেল রিক্রুটমেন্ট হয়। এর পরে র ঘটনাটা হল, আর এস এস ইত্যাদির প্রভাব বিস্তার, এবং এখন বলা হচ্ছে, সেখানে নাকি মোদি / শাহ দের দাঁড় করানো জায় এতটাই বিজেপির পক্ষে সেফ। মেন গেইন ওখানেই হবে, পঞ্চায়েতে তার ইংগিত মিলেছে। ভোটের বাজারে বিষ্লেষণে কারো আগ্রহ থাকে না, আমাদের কনজেকচার হল, সহাবস্থান এর অভিজ্ঞতাও কম, প্লাস স্থানীয় রাজনীতিতে মাওবাদী দের রেটোরিকেও, এথনিক বিশুদ্ধতা একটা বিষয় ছিল। এবার আর এস এস রা আদিবাসী দের ভীষণ সমস্যা করে দিয়েছেন এরকম খবর কোথাও নেই, তবে ওঁরা ঝাড়খন্ড তৈরীর সময় থেকেই অনেক জায়গাতেই মিশনারি অ্যাটিভিটি রেখেছেন। যাই হোক, এত টা ইন্ডাইরেকটলি কওনের কারণ হল, বিজেপির বড় গেন পশ্চিমাঞ্চলে যদি হয়ে থাকে, সেটা শুধু বামের রক্তক্ষরণে হওয়া সম্ভব না। এবং এটা গোদা করে গোটা রাজ্যেই সত্যি। অ্যাকচুয়ালি কি গেন লস ২৩ তারিখ বোঝা যাবে, এখনো পর্যন্ত আমার এই ইভিএম সংক্রান্ত চক্রান্ত তত্ত্ব হগওয়াশ বোগাস বলে মনে হয়েছে, ট্যাম্পারিং এর ক্লিঞ্চিং এভিডেন্স পড়িনি, আর লার্জ স্কেল আন অ্যাকাউন্টেবল মুভমেন্ট যা বলা হয়েছে ভোটিং এর যন্ত্র পাতির সেটা র গল্প পশ্চিম বঙ্গে শুনি নি।

    - দক্ষিন বঙ্গের গল্প হল, দক্ষিন বঙ্গে ২০০৮ এর পঞ্চায়েত থেকে তৃণমূল একচেটিয়া, সেখানেও বড় বিজেপির গেন হতে গেলে, মূলত টি এম সির সঙ্গে সর্বত্র ভোট শেয়ার প্লাস মাইনাস ৫% এর মধ্যে চলে আসতে হলে, একা বামের ভোটে কুলোবে না।

    --বাম টু রাম এর গল্পটা আরো ডেটা দেখে বলতে হবে, মধ্য ও উত্তর বঙ্গে বেশি হবার আশংকা।অন্য জায়্গায় হবার মত বিশেষ অবশিষ্ট নেই।

    এর বাইরে হল, একটা কমন পারসেপশন, সেটা ডেটা নাও বলতে পারে। সেটা হল অনেকের ই মনে হচ্ছে, শিক্ষিত হিন্দু জব হোল্ডার আপার কাস্ট বাঙালি, তারা অনেকটা রাইট শিফ্ট করেছে। সেটা শহর গুলোর রেজাল্ট দেখলে বোঝা যাবে। আর অবাঙালি মাত্রেই সবাই বিজেপি হয়ে গেছেন কিনা সেটা ও ডেটা না দেখে বলতে রাজি নই। তবে ঐ আর কি ব্যক্তি মানুষ সম্পর্কে আস্থা না রাখলে, বাকি জীবনটা রাজনীতি করবো কি করে।

    এই যে বলছি অ্যাকচুয়ালি বলতে প্রচন্ড খারাপ লাগছে, এই রাজনীতি টা আমাদের ছিল না তা না, ৬০ এর দশকের পর থেকে বন্ধ ছিল। কিন্তু মানুষ কোন কোন সময়ে পেছন দিকে হাঁটে কি করব। কারণ হিসেবে যা যা এসেছে, এখনো অব্দি যা যা আলোচিত হয়েছে, সেগুলো কে কোনো টা দিয়েই যত বড় শিফ্টের প্রেডিকশন রয়েছে সেটা র পুরো ব্যাখ্যা হয় না। তাই এই মুর্খামির সম্পূর্ণ ব্যাখ্যা আমার কাছে নেই।
    কিছু কনটেক্স্ট আছে, পরে আলোচনা করা যাবে। গোটাটাই দুঃখের।

    এবার একটা পেসিমিস্টিক অন্য একটা প্র্যাগমাটিক প্রতিক্রিয়া হতে পারে।

    একটা কথা ভীষণ বলা হচ্ছিল, বিশেষত বীরভূমে, সেখানে নাকি মুসলমান রাও বিজেপি করছেন, সেটা কতটা ব্যাপক চেহারা নেবে, মুর্শিদাবাদ, মালদা য় ছড়াবে কিনা এটা বলা মুশকিল।

    আমি খুব রিলায়েবলে এগজিত পোল দেখি নি, কারণ সর্বভারতীয় বা বাংলার যে সব এগজিট পোল ডেটা বেরিয়েছে, কোনো টাই, ইরেস্পেকটিভ অফ ক্লেইম্স আদারওয়াজ, মেডিয়া হাউজের লং টার্ম বায়াসের রিফ্লেকশনে বাইরে কিসু এবারে যায় নি, অথচ বিহারের ইলেকশন কিন্তু বিজেপি হারবে ঠিক ঠাক কল করেছিল, অফ অল পিপল, টাইম্স নাও। এত হাই স্টেক গেম, কে কোথায় কি খেলছে জানি না।।

    জেনেরালি পেরিফেরাল স্টেট গুলোর মধ্যে বাঙ্লায় বিজেপির গেন ম্যাকসিমাম হলে, তখনি কইসিলাম বলে কিছু লোক বসে থাকবেন হয়তো, আমরা অনেকেই পারবো না, কারণ ইট ইজ নট অনলি অ্যাবাউট বি ইং প্রুভড রাইট। মমতা রক্ষনশীল দের তোল্লাই দিয়েছেন, ধর্মীয় রক্ষনশীলতা কে তাঁর বিচিত্র বাইনারি চিহ্ন ভর্তি ভাষায় সিম্বলে তুলে এনেছেন। কিন্তু তাই বলে গোটা শিক্ষিত সমাজ অভিমানে বিদ্যে বুদ্ধি ত্যাগ করে বসে থাকবেন, এটা বিশ্বাস করতে ইচ্ছে করছে না, এর চেয়ে বেশি আর কি বলবো।
  • Ekak | ২১ মে ২০১৯ ১৯:১৫409405
  • যে কোন বড় হার্ড ওয়ার এর দোকানে।
  • pi | ২১ মে ২০১৯ ১৯:১০409404
  • আবার সাহায্য চাই। কোলকাতায় কোথায় ট্রান্সপারেন্ট প্লাস্টিক পাইপ, সিলিকো নাইজড রাবার টিউব পাওয়া যায়?
  • Du | ২১ মে ২০১৯ ১৮:০৮409403
  • উত্তরপুর্বে বৃহত্তর বঙ্গ বা বাংলাদেশ হই জাব র জুজু চিরকাল। ধর্ম নিয়ে অ্যাডিশন টা বাঙ্গালী হিন্দুদের মধ্যে বিজেপি জাগিয়ে তুলেছে নানা ভাবে।
  • b | ২১ মে ২০১৯ ১৭:৫৯409402
  • ঠিকই আছে। তবে কাঁচ নামানো যাবে না। দুদিন পরে গোবর শুকিয়ে ঘুঁটে হবে। আরো ভালো। জ্বালানী সাশ্রয় হবে। দেশের আমদানী বিল কমবে। হর হর মহাদেও।
  • Kaju | ২১ মে ২০১৯ ১৭:৩৭409401
  • হঠাৎ দেখলাম যেন করণ অর্জুনের রাখী-র টোনে কেউ বলছে - "এক দিন সিপিয়েম আয়েগা, তব তেরা স্‌সুক তেরা চেয়েন সব বিগড় জায়েগা"
  • dc | ২১ মে ২০১৯ ১৬:২৩409399
  • ষষ্ঠ পান্ডব, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই যদি মনপ্রাণ দিয়ে প্রচার করা যায় তো ঃ-)

    কেন্দ্রে বিজেপি ২০০ আসন তো পাবে বলেই মনে হয়, দুশোর কতোটা ওপরে যায় সেটাই দেখার। আর পবতে সিপিএম কি একেবারেই ফিরবে না? আমার মামার বাড়ির সবাই একেবারে কট্টর লালপাট্টি। প্রতিবার ফলের আগে ফোনে কথা হয় আর বলে, দেখিস, এবার বামফ্রন্ট প্রচুর ভোট পাবে। এই তো গতোকাল আসছিলাম, সুকান্ত সেতুর নীচে দেখলাম জনসভা হচ্ছে তাতে অনেক লোক আর সবাই মন দিয়ে শুনছে ঃ-)
  • ষষ্ঠ পাণ্ডব | ২১ মে ২০১৯ ১৫:৩২409398
  • @S: আমরা বাংলাদেশীরা জানি 'পাকিস্তান' দুনিয়াতে এক পিস্‌। দুনিয়ার কোন দেশের পক্ষে পাকিস্তানের সমান হওয়া বা তাদের অধিবাসীদের পক্ষে পাকিস্তানী্দের সমান হওয়া সম্ভব না। তবে আপনি যেমনটা আশঙ্কা প্রকাশ করিলেন সেটা সত্যি ভাববার বিষয়। গোটা উত্তর-পূর্ব ভারত জুড়ে বাঙালী-বাংলাদেশী-বাংলাদেশ-মুসলিম প্রসঙ্গে যে ঘৃণার চাষবাস হয়েছে, বাম্পার ফলন হয়েছে সেটা পবতেও হলে বাংলাদেশের খবর আছে।
  • S | ২১ মে ২০১৯ ১৫:২৬409397
  • ২৩ তারিখ বোঝা যাবে সব।
  • ষষ্ঠ পাণ্ডব | ২১ মে ২০১৯ ১৫:২৩409396
  • আচ্ছা পবতে বামের ভোটে রামে যাওয়ার কথাটা কতটুকু সত্যি?
  • S | ২১ মে ২০১৯ ১৫:২২409395
  • আর ভারতীয় হিসাবে এটাও বলে দিইঃ বিগত পাঁচ বছরে বহু মোদি-বিরোধীদেরই শুনতে হয়েছে পাকিস্তান চলে যাওয়ার কথা। এইবারেও মোদি সংখ্যাগরিষ্ঠতা পেলে আগামী পাঁচ বছরে দেশের যা হাল হবে তাতে দুইদেশের মধ্যে খুব বেশি তফাত আর থাকবেনা।
  • S | ২১ মে ২০১৯ ১৫:১৯409394
  • কেন্দ্রে বিজেপি ১৫০+ পাবেই। ২০০+ হওয়ার সম্ভাবনা প্রবল। পবে বামেরা খাতা খুললেই অনেক মনে করবে। দাঙ্গে বামপ্রার্থী ছিলেন, এখনকার মুম্বাইয়ের তুলনায় সেসব প্রস্তর যুগ মনে হয়, রাজনৈতীকভাবে এতটাই পরিবর্তন হয়েছে।
  • ষষ্ঠ পাণ্ডব | ২১ মে ২০১৯ ১৫:০৯409393
  • @dc: আপনি তো বললেন আপনি কী চাইছেন। আমি আসলে জানতে চাইছিলাম আপনার কী মনে হয়। যেমন, কেন্দ্রে বিজেপি ১৫০+ না পাওয়াটা হয়তো হতেও পারে কিন্তু পবতে বামেরা ১৫+ সিট পাওয়াটা তো অসম্ভব ব্যাপার বলে মনে হয়।

    আপনার কি মনে হয়, তামিলনাড়ুতে স্তালিনীয় যুগ আসবে?

    @de: এরকমটা বাংলাদেশের শেষ নির্বাচনটিতে আমরাও দেখেছি। এক পক্ষ কী কারণে যেন হাতপা গুটিয়ে বসে থেকে অন্য পক্ষকে ওয়াকওভার দিয়ে দেয়।

    @দ এবং S: প্রার্থীর নামের সাথে দলের নামটা জুড়ে দেবেন নয়তো আমার মতো পাঠককে গগল হাতড়াতে হবে।
  • S | ২১ মে ২০১৯ ১৪:৫৫409392
  • মুম্বাই সাউথ সেন্ট্রাল থেকেই তো বহুকাল আগে দাঙ্গে মহাশয় জিততেন।
  • | ২১ মে ২০১৯ ১৪:৩৭409391
  • আমার এখানে সুপ্রিয়া সুলে বেরিয়ে যাবে এবারও (আশা করি)। মাভাল-এও পার্থ পাওয়ার বেরোবে বলে লোকজন ভাবছে।
  • de | ২১ মে ২০১৯ ১৪:৩০409390
  • আমাদের মুম্বই সাউথ সেন্ট্রালে কংয়ের একনাথ গায়কোয়াড় আর শিবসেনার রাহুল শেওয়ালের মধ্যেই লড়াই - রাহুল শেওয়ালে তরুণতর, লড়াকু হিসেবে ইমেজ আছে। ওনার পাল্লা ভারী - কং য়ের শুধু মুসলিম ভোট ভরসা -

    যতটুকু প্রচার ছিলো, এই লিফলেট দেওয়া আর এসেমেস করা - শিবসেনাই করেছে - কং কেমন একটা হাল ছেড়ে বসে আছে -
  • dc | ২১ মে ২০১৯ ১৪:২৩409389
  • এক্সিট ফলের যদি তোয়াক্কা না করতে হয় তাহলে আমি চাইবো এই দুটোঃ

    ১। বিজেপি যেন দেড়শোর বেশী সিট না পায়
    ২। পবতে সিপিএম যেন অন্তত ১৫-২০ টা সিট পায়।

    এছাড়া তামিল নাড়ুতে যেন এআইএডিএমকে হারে, তবে সেটা বোধায় এমনিতেও হবে। ডিএমকে জিতলে পুনামালির দিকে ডেভেলপমেন্ট হবে, তাতে আমার সুবিধে।
  • ষষ্ঠ পাণ্ডব | ২১ মে ২০১৯ ১৪:১২409388
  • কাল বাদে পরশু তো ফলাফল, এক্সিট পোলের তোয়াক্কা না করে বলুন তো আপনার কী মনে হয়? মানে কারা যাবে? আপনার কনস্টিট্যুয়েন্সি কে যাবে? আপনি এখন যে রাজ্যে বাস করছেন সেখানে?
  • de | ২১ মে ২০১৯ ১৪:০৩409387
  • ড়িষি, রিসি - আরো কতো হতে পারে-
  • রিশি | ২১ মে ২০১৯ ১১:৪৯409386
  • lcm | ২১ মে ২০১৯ ১১:৩২409385
  • ধ্যান, ধ্যান,
  • dc | ২১ মে ২০১৯ ১০:৪৮409384
  • হ্যঁ, হয় কিবোর্ডে কোন বোতাম চেপে বসে গেছে (এটা ল্যাপটপে অনেক সময়ে হয়) বা কিবোর্ডে গন্ডগোল হয়েছে। পুরো কিবোর্ডটাকেই একবার ভালো করে ঝ্ড়েঝুড়ে দেখুন।
  • গবু | ২১ মে ২০১৯ ১০:২৩409383
  • পাইদিদি, alt বোতাম (দুটোই অথবা একটা) চেপে থাকতে পারে, বা বেশি খারাপ হলে কিবোর্ডে শর্ট হতে পারে।

    পাশে কোনো usb কীবোর্ড থাকলে গুঁজে দিয়ে দেখতে পারেন যে ঠিকঠাক কাজ করছে কিনা।

    কথা বলাটা মনে হয় কোনো ওয়েবপেজ থেকে advt চলছে।

    অথবা মোদি
  • b | ২১ মে ২০১৯ ১০:১৩409382
  • বহুদিন ইন্দো, তীর্থং, ভিকি, সোসেন এদের নতুন লেখা পড়ি না।
  • অর্জুন অভিষেক | ২১ মে ২০১৯ ১০:০৬409381
  • সক্কাল সক্কাল মাধ্যমিকের খবরের আপডেট মোবাইলে। আমাদের সময় কি ক্রেজ এই রেজাল্টের। আচ্ছা, মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের প্রথম, দ্বিতীয়, তৃতীয়রা কোথায় হারিয়ে যায়? অমর্ত্য সেন উচ্চমাধ্যমিকে (তখনকার আই এ) প্রথম হয়ে অমর্ত্য সেন হতে পেরেছেন।

    *ছাত্র, ছাত্রীদের কৃতিত্বকে একটুও খাটো করছিনা যদিও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত