এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৯ মে ২০১৯ ১৩:২৭409350
  • বিজেপি দুশোর আশে পাশে পেলে বোধায় গাদকারি প্রধান মন্ত্রী হবে।
  • র২হ | ১৯ মে ২০১৯ ১১:৪৭409349
  • নরেনবাবুর প্রেস কনটা দেখলাম। কেমন শুকিয়ে গেছেন।
    বিজেপি যদি জিতেই যায়, মোদিকে সরিয়ে অমিতশা প্রধানমন্ত্রী হয়ে যাবেন নাকি?
  • Pi | ১৮ মে ২০১৯ ২১:৫৮409348
  • পাই বিস্তর চাপে ঃ(

    এই যে এখন ল্যাবে চলেছে, গুচ্ছ কাজ বাকি, ওদিকে কাল ভোরে ফ্লাইট ঃঃ((

    দাদা, আমি একটু ঘুমুতে চেয়েছিলুম!!
    সকাল পাঁচটায় মশা সংক্রান্ত ফোন, ছ'টায় আজ কে কোন গাড়ি ট্রেন ধরবে, কে লিভ নেবে তার ফোন, ৭ টায় কে কোথায় কী কাজ করবে বা করবে না, সেসব সেরে একটু চোখ বুঁজেছি, বেল। যিনি ইন্সটিটিউটের ঘরদোর পরিষ্কার করেন, এসে বলছেন, বাইদু, আপনার তো কোন সময় নেই, টিভি তো দেখেনই না, আমাকে টিভিটা দিয়ে দিন না, বাচ্চা বায়না টিভি দেখার জন্য।
  • S | ১৮ মে ২০১৯ ২১:৩৩409347
  • সিকিবাবু কই? এই বাজারে পাইয়েরও খুব কম উপস্থিতি।
  • অর্জুন অভিষেক | ১৮ মে ২০১৯ ২১:৩১409346
  • @এলেবেলে আপাতত আপনি লাগছেন পিছনে, এ ব্যাপারে সন্দেহ নাস্তি! কাল আসুক, দেখি কি খবর দিতে পারি! আমি সুরে সুর মেলাইনা যে! আমি আমার 'মন কি বাতে' চলি!

    'ফেকুর ধিয়ানরত ছবিটা ' ছবিটা ভারী মনে ধরেছে মনে হয় আপনার! না পেরে মুখ ফস্কে মনের কথাটা বেরিয়ে গেছে! ঃ-) ঃ-)
  • T | ১৮ মে ২০১৯ ২১:২৪409345
  • ওরেঃ, ভাইপোদা আমাদের পরধনমন্ত্রীকে মানহানির চিঠি পাঠিয়েচে। কী সার্কাশ! হ্যা হ্যা হ্যা
  • এলেবেলে | ১৮ মে ২০১৯ ১৯:০৭409344
  • @অর্জুন অভিষেক, এই কারণেই এখানে লোকে আপনার পেচুনে লাগে। কোথায় খপর দেবেন ‘খবর পেয়েছি, বুথে আমাকে হেনস্থা করবে রত্না', পর্যাপ্ত নিরাপত্তা চাইলেন শোভন কিংবা 'আজকের দিনটা প্রার্থনার জন্যই বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ' তা না কুইক রেসপন্স টিম! লিঙ্ক নীচে দিচ্ছি, ফেকুর ধিয়ানরত ছবিটা বাঁধিয়ে বুকপকেটে রেখে দেবেন। কুইক রেসপন্স টিমের বাবা। উনিশের কবিতাটা মুখস্থ হয়েছে? আচ্ছা একটা কোশ্নো রেখে গেলাম, রাতের দিকে উত্তর দিয়ে যাবেন দিকি। আখেরে আপনার লাভই হবে। উনিশে মে যাঁরা শহিদ হয়েছিলেন তাঁদের সংখ্যা কত? উঁহু, অত সহজ কোশ্নো ভাববেন না।

    @PM, বিপ্লববাবু খাসা আছেন। দশ লাখ মানুষের কাছে সহজে পৌঁছে যাওয়ার এক রাস্তা খুলেছেন। দশ লাখ মানুষের কাছে বিপ্লববার্তা পৌঁছে যাওয়া চাড্ডিখানি কথা?

    https://www.anandabazar.com/state/lok-sabha-election-2019-sovan-chatterjee-apprehends-harassment-by-ratna-on-poll-day-dgtlx-1.993906

    https://www.anandabazar.com/national/lok-sabha-election-2019-narendra-modi-offers-prayer-at-kedarnath-temple-amit-shah-at-somnath-dgtl-1.994203
  • এলেবেলে | ১৮ মে ২০১৯ ১৮:৫৭409343
  • @নামসঙ্কট, আপনি নিশ্চিত থাকতে পারেন 'ওরম মনে হয়' যিনি লিখেছিলেন মানে ;) তিনি যে 'ব্যক্তিবিশেষ' নন সেটা খুব ভালো করেই জানি। ওটা ইচ্ছা করে নাদান সাজা। গুরু শুধু নানা রসিক পাঠকেই পরিপূর্ণ নয়, প্রচুর 'কুঁদুলে' পাঠকেও পরিপূর্ণ বটেক। উদ্ভট নাম দিয়ে মামুর কলে ঢুকে মামুকে কিছু প্রশ্ন করলে মামুর পাড়ার লোকেরা যে বেদম চটে যান সেটা কাল খুব ভালোই বুঝেছি। মামুর আরেকটা লেখা যে অনাথের মতো ফ্যা ফ্যা করছে সেখানে অবিশ্যি কুঁদুলে ও কুচুটেদের আমদানি হয় নাই। অবশ্য হইতে কতক্ষণ!
  • অর্জুন অভিষেক | ১৮ মে ২০১৯ ১৭:৪৮409342
  • গোলমালের খবর পেলেই ৭ মিনিটে পৌঁছে যাবে কুইক রেসপন্স টিম
    কলকাতা পুলিশ এলাকায় ১৭৮টি কিউআরটি নজরদারি চালাবে। এ ছাড়াও পর্যাপ্ত ফ্লাইং স্কোয়াড, রেসপন্স টিম থাকবে।

    নীচের খবরে।
  • নামসঙ্কট | ১৮ মে ২০১৯ ১৭:০৫409340
  • এলেবেলে কে জানানো থাক এই ;) বা :) বা :( বা :D বা - বা অন্য যেকোনো চিহ্ন "নাম"এর জায়গায় বসানোয় ব্যক্তিবিশেষের কোনো কপিরাইট নেই। অনেকেই এরকমটা বসিয়ে থাকেন, তাতে প্রতিবার ব্যক্তিবিশেষ এসে ডিসক্লেইমারও দিয়ে যায় না যে, "এটা আমি নই"। এখনো অবধি /\ বা ~ এই দুটো অন্য কাউকে ব্যবহার করতে নজরে আসেনি বটে, তবে সত্যই যে কেউ কখনো ব্যবহার করেননি তাও নিশ্চিতভাবে জানা নেই, কারণ ব্যক্তিবিশেষ মাঝে মাঝেই নানা ব্যক্তিগত ব্যস্ততাহেতু দিন দশ বারো থেকে দু-চার মাস বা আরও বেশি গুরু না খুলে কাটিয়েছেন। তাই মন্তব্যকারীর ব্যক্তিগত পরিচয় বিষয়ে "নাম" এর স্থানে ব্যবহৃত জিনিসপত্রের উপর ভরসা না করাই ভালো। অতীতেও কেউ কেউ এই ভুল করেছেন এবং ক্রমশ আরো নানা ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়ে নিজেকে ও ব্যক্তিবিশেষকেও নাজেহাল করেছেন। তাই ...

    তাছাড়া গুরু নানান রসিক পাঠকে পরিপূর্ণ। ব্যক্তিবিশেষ ছাড়াও অনেকেই নানাভাবে মজা করে থাকেন। অ্যাননিমিটির অতুল সম্ভাবনা ইত্যাদি ...
  • dc | ১৮ মে ২০১৯ ১৬:৪৯409339
  • সিকিও বেশ কিছুদিন হলো গায়েব। আশা করি ভালো আছেন।
  • PM | ১৮ মে ২০১৯ ১৬:০৮409338
  • এদিকে রাজ্য, দেশ, পৃথিবী উথাল পাতাল হচ্ছে, কিন্তু বিপ্লব পাল বাবু কোথায়? ওনাকে ছাড়া গুরুর পাতা মনি হারা ফনী ঃ(

    ওনার শরীর, আর ওনার স্টার্ট আপ এর সাস্থ্য ঠিক ঠাক আছে তো কেউ খবর রাখেন ?
  • | ১৮ মে ২০১৯ ১৫:১২409337
  • কিন্ডল ফ্রেন্ডলি পিডিএফ। দুয়েকটা নামিয়ে পড়ে দেখলাম। ভালই। আগ্রহীরা দেখতে পারেন

    https://www.amarboi.com/p/kindle-bengali-books-free.html
  • অর্জুন অভিষেক | ১৮ মে ২০১৯ ১৩:১৭409336
  • নাথুরাম গডসে আর নারায়ণ আপটে'র গান্ধী হত্যা অভিযান নিয়ে বই মনোহর মালগনকরের 'Men who killed Gandhi' পড়েছেন কেউ ? আমার দারুণ লেগেছিল বইটা। থ্রিলারের মত।
  • T | ১৮ মে ২০১৯ ১১:২৭409335
  • অই ওপর ওপর। একসময়ের দোর্দণ্ড মানে দি বিগ রড, এখন বৃদ্ধ হয়েচেন, রাজত্ব চুকেছে। য্যামন সবাই জানে। ওইরকম।
  • অর্জুন অভিষেক | ১৮ মে ২০১৯ ১১:১৪409334
  • @টি, আপনারা ওরম রহস্য, রহস্য করে কথা কন ক্যান !

    যাইহোক, কাল সক্কলে ঠাণ্ডা, ঠাণ্ডা থাকতে ভোট দিয়ে আসবেন।
  • | ১৮ মে ২০১৯ ১১:০৯409332
  • ওই ত মজিদ মাস্টার, শাসনের। ২০১৯ নির্বাচনের ২৭ নং পাতায় আছে।
  • | ১৮ মে ২০১৯ ১১:০৯409333
  • ওই ত মজিদ মাস্টার, শাসনের। ২০১৯ নির্বাচনের ২৭ নং পাতায় আছে।
  • T | ১৮ মে ২০১৯ ১১:০০409331
  • কোথায়? যাত্তারা। খ্যাল করিনি। মোবাইলে পড়ার অসুবিদে। ভেরি শরি। কিন্তু মজিদ মানে?
  • | ১৮ মে ২০১৯ ১০:৪০409329
  • উফফ মধ্যে মধ্যে
  • | ১৮ মে ২০১৯ ১০:৪০409330
  • *মিধ্যে
  • | ১৮ মে ২০১৯ ১০:৩৯409328
  • ধ্যার বাবা গুরুতে ৪পিস সৈকত আছে। তারা যে যার চন্ডাল-নিকে লেখে বহুবছর। বিজ্ঞ জনতা সৈকত - ১ আর সৈকত-২ এর মিধ্যে ঘ্যাঁট পাকাচ্ছে।

    নীল। পাখি দেবব্রতবাবুকে দেখি না বহুকাল।

    হ্যাঁরে ট তোকে যে জিগালাম মজিদ'কে নিয়ে আরো কিছু জানি স কিনা, তা উত্তর দিলি না যে বড়!
  • pi | ১৮ মে ২০১৯ ১০:৩২409327
  • এই কেস নিয়ে মিডিয়া চুপ!
    কেবল এটা পড়লাম, আর নিচের লিনক্টা পেলাম।

    আপনার প্রতি একটি সনির্বন্ধ আবেদন

    একজন ছাত্রীকে অপহরণ, গণধর্ষণ আর খুন করে ফেলে দেওয়া হবে। আর ভোটযুদ্ধের ঘোলাজলে ন্যায্য বিচারটুকু চাপা পড়ে যাবে, আমরা তা মেনে নিতে পারি না। পুরুলিয়ার মণিকা মাহাত প্রত্যন্ত গ্রামের বালিকা আর হতদরিদ্র বলেই কি তার জন্য কোনোরকমের বিচারব্যবস্থা নেই, এই প্রশ্ন আমরা করছি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে কঠোরতম শাস্তির দাবি জানাই। প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কতদূর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা-ও আমরা জানতে চাই। আমরা আরও বড় আন্দোলনে যাব। নীচে স্বাক্ষর করে সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এই পোস্টটিকে আপাতত ছড়িয়ে দিন।

    http://www.voiceofchotanagpur.com/manika-mahato-murder/
  • T | ১৮ মে ২০১৯ ০৯:৩৩409326
  • শ্রদ্ধেয় অ-অ র লিখিত শেষ পোস্টের প্রথম প্যারাটি ওঁর আত্মজীবনী 'অ-আ' র প্রথম প্রস্তাবনা। সুধীরা য্যানো একথা খ্যাল রাখেন।
  • dd | ১৮ মে ২০১৯ ০৮:৫৩409325
  • পরোপকারী জনহিতৈষী খ বাবু আগে ভাগেই বলে রেখেছেন, ২৩ তারিখের জন্য প্রস্তুত থাকুন। দোকান ফোকান সেদিন তো বন্ধই থাকবে - হয়্তো এক আদ দিন আগে থেকেই। ভীড় ভাট্টা এড়াতে এখন থেকেই স্টক বাড়ান। নইলে আফশোষ।গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে। সাবধান।

    প্লাস কিছু গেরুয়া সন্দেশ ও সীতাভোগও (রামভোগ হয় না, বোধহয়)কিনে রাখবেন। সবাইকে মিষ্টিমুখ করাতে হবে না ?
  • অর্জুন অভিষেক | ১৮ মে ২০১৯ ০০:৫২409324
  • @এলেবেলে, ব্যাজার মুখে বাজার করিনা মোটে। তবে ওই রোজকার বাজার আমার মোটে পোষায়না। জানিনা আমি কেন এমন হলেম! আমার বাবা, এই ৭৪ বছর বয়েসে দিনে দশবার হাসি হাসি মুখে বাজার যায়। বাজারে যেতে হবেনা আজ, শুনলে ডিপ্রেশন পেয়ে বসে। আমি একেবারে উল্টো। তবে একা, একা অনেক বেলা কেটেছে, তাই করতে হয়েছে, কিন্তু বাজার করাটাকে একেবারে ভালবাসতে পারিনি।

    যাইহোক, 'সৈকত আর ঈশান শিবপুর রথের মেলায় হারিয়ে যাওয়া জুড়ুয়া ভাই' এটা জানতাম। বাকীদেরটা নয়।

    তবে হঠাৎ হঠাৎ কিছু পাংচুয়েশন মার্ক রহস্য করতে আসে, সেটা টের পেয়েছি। এখানে অনেকেরই মায়াবী উপস্থিতি আছে, সেটা বুঝে গেছি। ঃ-)
  • একক | ১৮ মে ২০১৯ ০০:৩৬409323
  • :) :)
  • ন্যাড়া | ১৮ মে ২০১৯ ০০:২০409322
  • মে নাইনটিন্থ বি উইথ ইউ।
  • bokri | ১৭ মে ২০১৯ ২৩:১৮409321
  • যা বুঝলুম, ভারতবর্ষের বৃহস্পতি আর শনি বক্রী হয়েছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত