এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৫ মে ২০১৯ ১৩:৩৮409171
  • বিদ্যাসাগর ফাগর কেউ নেই সেখানে, বলা বাহুল্য।
  • অর্জুন অভিষেক | ১৫ মে ২০১৯ ১৩:৩৭409168
  • @ এলেবেলে "আবার বিজেপির দোসর বাম! যারা কেরালা বিধানসভা লণ্ডভণ্ড করে। যেখানে আর এস পি কং-এর সাথে!! যে আর এস পিকে বাম সমর্থন দেয় না বহরমপুরে... " সমর্থন করলাম

    কিন্তু নকশালদের মূর্তি ভাঙার পশ্চাতে তত্ত্বকথা কেউ শুনতে যাবে না, ভাঙাটাই দেখবে। This is the era of political lumpens .
  • pi | ১৫ মে ২০১৯ ১৩:৩৭409169
  • গৌহাটি এয়ারপোর্টে অসমিয়া সব কাগজের রিপোর্ট, অমিত শাহের রোড শো তে তৃণমূলের সান্ঘাতিক হামলা, প্রচুর ছবি, আগুন জ্বলার, প্রথম পাতার প্রথম খবর।
  • সৈকত | ১৫ মে ২০১৯ ১৩:৩০409167
  • তবে এটা বিজেপির হিসেবে ছিল না। বেনারসে মোদীর রোডশোয়ের মত একটা স্পেক্ট্যাকল হবে, কাগজে হেড্লাইন হবে, সেরকমই আশা ছিল। কিন্তু সে মিছিল যে শেষই হবে না, উল্টে মমতা, বাঙালীর বাঙালীত্ব জাগ্রত করার দিকে ব্যাপারটা ঘুরিয়ে দেবে, একদমই বুঝতে পারেনি। হাস্যকর হল, অমিতবাবু ইলেকশন কমিশনকে দোষ দিচ্ছেন !!
  • PT | ১৫ মে ২০১৯ ১৩:০৬409166
  • "বিজেপির দোসর বাম" বলিতে কবি কাহাদের বুঝাইলেন?
    RSP-ও বাম না? তারাই বা কি করে কেরলে কং-এর সঙ্গে থাকে আর এখানে কং-এর বিরুদ্ধে লড়ে?
  • অর্জুন অভিষেক | ১৫ মে ২০১৯ ১৩:০০409165
  • কলকাতায় মৌমাছির চাক আর দেখিনা, দেখিই না। আমার ছোটবেলায় দাদুর বাড়িতে মৌমাছির চাক প্রতি বছর হত। ঘরের ফ্রেশ মধু খেতাম। চাকটাও খেতাম, একটু মোম লেগে থাকত। তবে একটা অংশ অনেকটা চুয়িং গামের মত।

    বোলতা আর ভীমরুল খুব ভয় পেতাম। কিন্তু মৌমাছির কুটুশ করে কামরালে তখন খুব ব্যাথা হলেও, হুল বের করে দিলে জায়গাটা ফুলে থাকত। ওই জায়গার ত্বক নরম তুলতুলে হয়ে যেত, একটু চুলকাতাম। বেশ লাগত আমার। মৌমাছিই পাইনা, তো আর মৌমাছির কামড়। ঃ-(
  • অর্জুন অভিষেক | ১৫ মে ২০১৯ ১২:৫৬409164
  • ভাটিয়া৯ র চায়ের টেবিলে তুফান বেশ ভালই জমেছে।
  • | ১৫ মে ২০১৯ ১২:৪১409163
  • হ্যাঁ ভিডিও তো কাল রাতেই পাওয়া গেছে। ভিডিও দেখে দিব্বি বোঝা যাচ্ছে বাইরে থেকে আনা লোকজন যাদের বিদ্যাসাগরই বা কি আর চেয়ার টেবিলই বা কি একইরকম্ভাবে ভেঙে ফেলছে। এরকমভাবেই অ্যাক্সিডেন্টেন্টের পর গাড়ি ভাঙ্চুর্ত হয়।

    কথা হল এদের এনে রেখেছে বিজেপী রবিবারে হামলা করাবে বলে। আর তাড়িপারটা চ্যালেন্জ দেবার পরেও পুলিশ সতর্ক হয় নি কেন?? পুলিশ জেনেশুনেই ঢিলে দিয়েছে তাহলে! আরো কথা হল যদি মুর্তিটা না ভেঙে কলেজের ফার্নিচারপাতি ভাঙত তাতেই কি ওদের অন্যায় কিছু কম হত?
  • S | ১৫ মে ২০১৯ ১২:২২409161
  • তিনোদের দোসর বিজেপি।
  • এলেবেলে | ১৫ মে ২০১৯ ১২:২১409160
  • পশ্চিমবঙ্গের বিধানসভা লণ্ডভণ্ড যারা করেছিল তাদের একদা দোসররা। এ আবার প্রশ্ন হল?!!!
  • S | ১৫ মে ২০১৯ ১২:১৯409159
  • বাবরি মসজিদ কারা ভেঙ্গেছিলো যেন?
  • এলেবেলে | ১৫ মে ২০১৯ ১২:১৭409158
  • নকশালদের মূর্তি ভাঙা নিয়ে @অর্জুন অভিষেকের জন্য

  • pi | ১৫ মে ২০১৯ ১২:১১409155
  • মনে হচ্ছে বোলতা না, ভিমরুল। মানে যতটুকু দেখেছি চোখ বোঁজার আগে, ছবি মিলিয়ে দেখলাম এখন।
    এছাড়াও মৌমাছি, বোলতার কামড় আগে খেয়েছি, এমন অসহ্য যন্ত্রণা হয়নি।
    এ ব্যাটা আবার দু'বার কামড়েছে, প্রথমে অল্প করে, পরে আঙ্গুল চেপে পুরো হুল ঢুকিয়েছে।
  • S | ১৫ মে ২০১৯ ১২:০৯409154
  • চুন হলুদ গরম করে লাগান।
  • dc | ১৫ মে ২০১৯ ১২:০৭409153
  • সেকি পাই ম্যাডাম আবার বোলতারও কামড় খেয়েছেন নাকি? সাবধানে থাকুন।
  • pi | ১৫ মে ২০১৯ ১২:০৫409152
  • আর ভিমরুল আপডেট। কাল প্রচণ্ড ব্যথায় আর কিছু লিখতে পারিনি। পোস্টটা ডাক্তারের কাছে যাওয়ার আগে লেখা কারণ যে জায়গায় ছিলাম, সেখান থেকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ ছিলনা। যাহোক, হাস্পাতালে চামড়া কেটে হুল বের করেছে, টিটেনাস, স্টেরয়েড, আভিল, পেইনকিলার দিয়েছে। তারপরেও ফিরে প্রচণ্ড ব্যথা ছিল, কাটার জায়গা ছাড়াও হাতের বাকি নানা অংশে, আলোভেরা, সুদল লাগিয়ে কিছুটা আরাম পেয়েছি। আজ সকালে উঠে ব্যথা থাকলেও অতটা অসহ্য না, অনেকই কম, আর ওই কাটা আংুলেই লোকালাইজড। যা নিয়ে ভয় ছিল, আজ ভোরে বেরিয়ে লাগে এই হাতে লাগেজ টেনে ফ্লাইট ধরতে পারব কিনা, সেটা পারা গেছে, যদিও এখনো আরো টানা বাকি। যাহোক, সব্বাইকে অনেক অনেক থ্যানকু।
  • pi | ১৫ মে ২০১৯ ১২:০০409151
  • ? শুনলে হতাশ হবেন, আপনাদের ছেলেরাই ধরা পড়েছে। সিপিএম ঈর একজনের পোস্ট দেখলাম,
    "সিসিটিভি ফুটেজ দেখে কলকাতা জেলা এবিভিপির দুই সদস্যকে গ্রেপ্তার করলো পুলিশ। আপাতত টিভিতে দেখাচ্ছে। "
  • ? | ১৫ মে ২০১৯ ১১:৫০409150
  • বলছে কলেজের তিনো ছেলেরা নিজেরাই ভেঙেছে?
  • PT | ১৫ মে ২০১৯ ১১:৪০409149
  • sm
    ইংরিজি ঠিকঠাক উচ্চারিত না হলে কেমিস্ট্রিতেও গন্ডোগোল হতে পারে। এক মাস্টারমশাইয়ের কাছে শোনা তাঁর মাস্টারমশাইয়ের ইংরিজি উচ্চারণের কারণে ঘটে যাওয়া বিপত্তির সত্যি ঘটনাঃ

    মাস্টারমশায়ঃ "দি ফ্লাস্ক ওয়াস শিল্ড এন্ড দি রিয়াকট্যান্ট্স ওয়ার এডেড"

    ছাত্রেরা ফ্লাস্কটিকে স্টপার লাগিয়ে "শিল্ড" করে প্রথমে। তারপর হতবুদ্ধি হয়ে হাতে রিয়াকট্যান্ট্স নিয়ে দাঁড়িয়ে থাকে; ফ্লাস্কের ভেতরে মাল ঢালবে কোথা দিয়ে?

    তারপর নানাবিধ রাগারাগি, খিল্লি ইত্যাদির পরে জানা যায় যে মাস্টারমশাই বলতে চেয়েছিলেন "chilled" কিন্তু ওপার বাংলার লোক হওয়ার কারণে উচ্চারিত হয়েছিল "sealed"-এর মত!!
  • | ১৫ মে ২০১৯ ১১:০৬409148
  • এমনিতে বিজেপীর এই পুরো বাঞ্চটাই বিদ্যাসাগার, বিবেকানন্দ, মধুসূদন, রবীন্দ্রনাথ ইত্যাদি নিয়ে বেজায় হীনম্মন্যতায় ভোগে। আরো মোদীর মত এমন চরম আকাট সামনে থাকায় লোকে সমানে হ্যা হ্যা করার সুযোগও পেয়ে যায়।
    তো ঐ সুযোগ পেলেই ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে।

    সকাল থেকে আপিসে আমার চাড্ডি কলিগরা প্রণপণে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যে না বিজেপী বাঙালি বিরোধী নয়। আমিও ভদ্রলোকের এককথা। নাহ বিজেপী বাঙালি-বিদ্বেষী, পিরিয়ড।
  • সৈকত | ১৫ মে ২০১৯ ১১:০৪409147
  • আজ বুধবার, আজ অ-পবিত্রবার। সাবধানে থাকবেন, বারে যাবেন না। দ্যাট অ্যাক্রোব্যাট হনুমানজি খুশী হবেন।
  • lcm | ১৫ মে ২০১৯ ১০:৫৮409146
  • মূর্তি-স শ্যুড হ্যাভ সাম ইন্টেলিজেন্স - নট নারয়নন মুর্তি, নট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রিয়াল মুর্তি, রিয়াল ইন্টেলিজেন্স। পুওর স্ট্যাচু - ইট ওয়াজ ইন রং প্লেস ইন রং টাইম। বেচারা বেঘোরে প্রাণ হারাল।
  • হনুমান | ১৫ মে ২০১৯ ১০:৫৭409145
  • মঙ্গলবার অত্যন্ত শুভবার। মঙ্গলবার হনুমানজির পুজো করা হয় বা এই দিনটিকে হনুমানজির দিন বলে ধরা হয়। তাই এই দিন কোনও জীব হত্যা করা খুবই পাপ বলে মানা হয়। সেই জন্য মঙ্গলবার আমিষ ত্যাগ করে নিরামিষ খাবার খেতে বলা হয়। মঙ্গলবার নিরামিষ খাবার গ্রহণ করলে জীবনে সব কিছু মঙ্গলময় হয়। এ ছাড়া হিন্দুমতে বৃহস্পতি এবং শনিবারকেও খুব পবিত্র বার বলে ধরা হয়।

    দেখে নেওয়া যাক মঙ্গলবার আমিষ খাবার গ্রহণ করলে কী কী অমঙ্গল হতে পারে—

    • মঙ্গলবার আমরা হনুমানজির পুজো করি। অনেকেই মনে করেন হনুমানজির পুজো করলে মনের সকল ইচ্ছা পূরণ হয়। অর্থনৈতিক দিকে খুব উন্নতি হয়। তবে যদি মঙ্গলবার আমিষ খাবার খাওয়া হয়, তা হলে ফল উল্টো হতে পারে। জীবনে সঙ্কট আরও বাড়তে পারে।

    • হনুমানজির পুজো করলে আত্মবিশ্বাসের সঙ্গে মনের জোর প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। তাই মঙ্গলবার দিন নিরামিষ খাবার গ্রহণ করলে তাঁর আশির্বাদ পাওয়া যায়।

    • হনুমানজির কৃপা যে ঘরে থাকে, সেই সংসার সুখ-সমৃদ্ধিতে ভরে থাকে। সেখানে কখনও অর্থ কষ্ট হয় না।

    • প্রত্যেক মঙ্গলবার কমলা সিঁদুর, লাল মিষ্টি, জেসমিন তেল এবং তুলসীর মালা সহকারে হনুমানজির পুজো করলে খুব ভাল ফল পাওয়া যায়। বিশেষ করে তুলসীর মালা হনুমানজির খুব প্রিয়।

    • যে কোনও মঙ্গলবার নিরামিষ খেয়ে হনুমানজির লাল পতাকা কোনও মন্দিরে দান করতে হবে। নিজের বাড়িতেও এই পতাকা লাগানো খুব শুভ।
  • | ১৫ মে ২০১৯ ১০:৫৫409144
  • এর পরে হয়তো এস এম দা বলে ই দিল, সিপিএম এর আমলে মমতা স্কুলে ইংরেজি পড়েছেন, কিন্তু বিজ্ঞান কবিতা ও চিত্রকলা পড়েছেন কংগ্রেস আমলে তাই ওদিক টা স্ট্রং
  • b | ১৫ মে ২০১৯ ১০:৫৪409143
  • গিরিশ ঘোষ বলেছিলেন, মূর্তি করিস নি বাপ, কাগে হাগবে।বাছুরে ভাঙবে এটা বোধ হয় বলেন নাই।
  • sm | ১৫ মে ২০১৯ ১০:৩৯409142
  • পিটি,এটা কেমন হলো?বিজ্ঞান নিয়ে ভুলভাল বলা আর ইংলিশ উচ্চারণে গলদ এক হলো?আপনি রসায়ন এর লোক হয়ে যদি বলেন ফসফরাস হলো গরুর বৈজ্ঞানিক নাম আর হাইড্রোজেন হলো গিয়ে গামছা, তাহলে লোকে খিল্লী করবে না?
  • | ১৫ মে ২০১৯ ১০:৩৬409141
  • ইট'স টইম ফর মাজরাপোকা ইন ভাটিয়া৯ নাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত