এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১৪ মে ২০১৯ ১৭:২৫409080
  • এমন সময়ে দূরে, অতিদূরে, ধুলার ঝড়ের প্রথম চিহ্ণ দেখা গেলো। চন্দ্রাবলী কম্পিত কন্ঠে বাবাগো বলিলেন।অর্জুন শশব্যস্ত হইয়া চন্দ্রাবলীর মুখে কোলাকোলা ছিটাইয়া বলিলেন, ভয় কি? চন্দ্রাবলী কিছু উত্তর না দিয়া শুধু গাঁ গাঁ করিতে লাগিলেন! সহসা ঝঞ্ঝা তড়িৎশিখায় বিপুল আস্য মেলিয়া বলিল `পশ্চিমবঙ্গের রিপোর্টটা দেখেছেন?
  • PT | ১৪ মে ২০১৯ ১৭:১০409079
  • এত্ত সিরিয়াস আলোচনা করেন আপনেরা। তাই ভাবলাম অতি সাধারণ একটি ঘটনার প্রতি আপ্নেদের দৃষ্টি আকর্ষণ করিঃ

    "কেন্দ্রীয় সরকারের সদ্য-প্রকাশিত একটি .......রিপোর্টে দেখা যাচ্ছে, শিক্ষা ক্ষেত্রের নানান মানদণ্ডে এমনকি সিকিম-মিজোরামের থেকেও পিছিয়ে আছে পশ্চিমবঙ্গ! মোট ১০০০ নম্বরের মধ্যে বাংলা আছে পঞ্চম গ্রেডে (নম্বর ৬০১-৬৫০)। সিকিম-মিজোরামের গ্রেড চতুর্থ (নম্বর ৬৫১-৭০০)। ৮০১ থেকে ৮৫০ নম্বরের প্রথম গ্রেডে আছে শুধু চণ্ডীগড়, গুজরাত আর কেরল। ......সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে শিক্ষামান ও ফলাফল এবং পরিকাঠামোয় পশ্চিমবঙ্গের স্থান পঁয়ত্রিশে। শিক্ষার সুযোগে বাংলা আছে তেত্রিশে, শিক্ষা-সাম্যে একত্রিশে। স্কুল পরিচালনায় একটু উপরে, আঠারোয় উঠে এসেছে পশ্চিমবঙ্গ।"
    https://www.anandabazar.com/state/west-bengal-is-behind-from-sikkim-and-mizoram-in-education-list-1.992331"
  • | ১৪ মে ২০১৯ ১৫:৪০409078
  • অ্যাহ মোহন-রমা অবসেশান তো আমাদের বাবা জ্যাঠাদের ছিল।
    ছ্যাহ
  • b | ১৪ মে ২০১৯ ১৫:৩০409077
  • খ, হলো না।
  • | ১৪ মে ২০১৯ ১৪:৪১409076
  • অতঃপর অর্জুন অভিষেক অশ্ব হইতে অবরোহন পূর্বক, এক টন প্রোটন, দুই মেগাটন প্রাচীন প্রকৃত আদি ভারতীয় প্রাচীন বেদে উল্লেখিত টি এন টি গোদুগ্ধে মিশ্রণ করিয়া পাতন প্রণালি র সাহাজ্যে অ্যাটম বোমা প্রস্তুত করিলেন, করিয়াই পর্বত গাত্রে ছুরিয়া মারিলেন, পর্বত উড়িয়া গেল, দস্যু মোহন, ইয়ে হাত মুঝে দে দে ঠা পজ্জন্ত বলিয় মরিয়া গেলেন, তার পরে রমা আসিয় কাঁদিয়া পড়িয়া বলিলো, হে নাথ গতকল্য আহারাদি অন্তে হে নাথ, আপানার কি কিঞ্চিত ইশবগুল সহযোগে তৃষ্ণা নিবারণ করা হয় নি, নতুবা এই অযথা বিলম্ব কিসে, অ-অ রমাকে পরম স্নেহে আলিঙ্গন পূর্বক বলিলেন, ব্যথাতুরা কপোতী আমার।
  • অর্জুন অভিষেক | ১৪ মে ২০১৯ ১৩:১৫409075
  • @অরণ্য, থ্রিলার বহুদিন পড়িনি। সাইকো থ্রিলার তো নইই। হয়ে যাক এখানে একটি। ঃ-)

    আই অ্যাম সিরিয়াস।
  • অর্জুন অভিষেক | ১৪ মে ২০১৯ ১৩:১৪409074
  • 'অর্জুন অভিষেক বুঝিলেন শ্মশ্মানে পৌঁছিবার আগেই অশ্ব ধরাশায়ী হবে। কটিবন্ধ থেকে ফোন বাহির করিয়া দেখিলেন, টাওয়ার নাই। হালার রিলায়েন্স, আগেই বুঝা উচিত ছিলো।" ঃ-) ঃ-)

    তবে !টিম'কে clap clap

    বাস্তবে 'হালার রিলায়েন্স' কোনোদিন ইউজ করি নাই। ঃ-)
  • S | ১৪ মে ২০১৯ ১১:৫৮409073
  • | ১৪ মে ২০১৯ ১০:২২409072
  • বেলগাছিয়া নিয়েও এরকম একটা সাইকো থ্রিলার হচ্ছিল, অসম্ভব ভালো, কিন্তু পয়সার অভাবে শুটিং বন্ধ হয়ে গেল।
  • dc | ১৪ মে ২০১৯ ১০:২০409071
  • আমি এখন নেটফ্লিক্সে এজেন্ট্স অফ শীল্ড বিঞ্জ ওয়াচ করছি। তিনটে সিজন শেষ হয়েছে, আরও দুটো বাকি।
  • S | ১৪ মে ২০১৯ ১০:০৮409070
  • নেটফ্লিক্সের You রেকো করলাম। কারোর যদি রোম্যান্টিক সাইকো থ্রিলার পছন্দ হয় আর নিউ ইয়র্ক সিটি নিয়ে ইন্টারেস্ট থাকে, দেখতে পারেন। রোম্যান্টিক গল্পকে যে এরকম থ্রিলার বানানো যায়, আগে কবে দেখেছি এইমুহুর্তে মনে পড়ছে না।
  • aranya | ১৪ মে ২০১৯ ০৬:২৮409069
  • অবিশ্যি কাহিনীতে অর্জুন থাকা মানেই ব্রাহ্ম -দের একটা প্রতিনিধিত্ব থাকছে
  • aranya | ১৪ মে ২০১৯ ০৬:২৬409068
  • টিম, ইয়ানি কি টি-র (আমারও একটা সন্দ হ্ত, দুজনায় একই লোক) গল্পে আদি, মধ্য, নব্য ইঃ ব্রাহ্ম সমাজ কিভাবে আসবে, জানতে খুবই কৌতূহল হচ্চে
  • | ১৪ মে ২০১৯ ০৬:২০409067
  • ডিডি দা, এটা আমার একেবারেই মনে ছিল না
  • Tim | ১৪ মে ২০১৯ ০৫:০৬409066
  • মনে পড়েছে ঃ-)
  • i | ১৪ মে ২০১৯ ০৪:০৩409065
  • আরে টিম অত সিরিয়াস কিছু নয়-সেই যে আমরা একদা সকলে মিলে কিছু লিখছিলাম, নিছক মজার ছলে-
  • Tim | ১৪ মে ২০১৯ ০৩:২৪409064
  • চেনা চেনা লাগছে নামটা। কোথায় আছে? বাঁচা গেল, বাকিটা ওখান থেকেই টুকে নেওয়া যাবে।
  • i | ১৪ মে ২০১৯ ০৩:০১409063
  • এ তো সেই ভবদুলালের গল্পের মত। সেই অশ্বারোহী, সেই স্টাইল।
  • Tim | ১৪ মে ২০১৯ ০২:৪৫409062
  • অশ্বপৃষ্ঠে অর্জুন অভিষেকের সময় আর কাটেনা। বেলাভূমি কোথায় মিলাইয়া গিয়াছে, দূরে একটি দুটি আলোকবিন্দু। সম্ভবত জনপদ। এই অভিযানে জনপদ পরিত্যাজ্য, প্রতি পদে গুপ্তচর ও গুপ্তঘাতকের ভয়। অশ্বের দিক পরিবর্তিত হইলো, দিক্‌চক্রবালে জেগে থাকা অন্ধকার বনভূমির উদ্দেশে ছুটিয়া চলিল। বনের অন্যপ্রান্তে শ্মশ্মান। অর্জুন অভিষেক বুঝিলেন শ্মশ্মানে পৌঁছিবার আগেই অশ্ব ধরাশায়ী হবে। কটিবন্ধ থেকে ফোন বাহির করিয়া দেখিলেন, টাওয়ার নাই। হালার রিলায়েন্স, আগেই বুঝা উচিত ছিলো।
  • S | ১৪ মে ২০১৯ ০২:৩৭409061
  • খনুদার আত্মজীবনীটাও টিম লিখছে। বাহ। আমারটাও একটু লিখে দাও, অনেক কম সময় লাগবে।
  • Tim | ১৪ মে ২০১৯ ০২:২৩409060
  • একি এটাতো টিয়ের লেখার কথা ছিলো। সবই একাহাতে করতে হচ্ছে। এদিকে খনুদার আত্মজীবনীটাও পড়ে আছে।
  • Ishan | ১৪ মে ২০১৯ ০১:৪৫409059
  • আরে সংকেত আসবে কবে?
  • অর্জুন অভিষেক | ১৪ মে ২০১৯ ০১:২৪409058
  • @টিম, সিরিয়াস্লি দারুণ হচ্ছে।
  • Tim | ১৪ মে ২০১৯ ০০:৩৯409057
  • নায়েবমশাই ঘড়ি দেখিলেন। খবরের সময় অতিক্রান্ত, অথচ রেডিওতে ঘড়্ঘড় ফ্যাঁসফ্যাঁস ব্যতীত কোন শব্দ নাই। চন্দ্রাবতীর পানপাত্রে আলজোলাম মিশাইয়া রাখিতে বলিয়াছেন। অঘোরীরা বার্বিকিউ সাজাইয়া প্রতীক্ষায়। দিবারাত্র কৃত্রিম কুক্কুটমাংস খাইয়া তাহাদের অরুচি হইয়াছে। সবই প্রস্তুত, এখন সংকেত আসিলেই হয়।
  • aranya | ১৪ মে ২০১৯ ০০:০৯409056
  • টি ওরফে টিম, দারুণ হচ্চে। উপাদেয় বাংলা, চলুক।
  • অর্জুন অভিষেক | ১৪ মে ২০১৯ ০০:০৬409055
  • @Du মনটাই হল আসল। তাই চাইলে সবই হওয়া যায়!

    @টিম'কে যেমন এখন মধুসূদনে ভর করেচে। ঃ-)
  • T | ১৩ মে ২০১৯ ২৩:৫৯409054
  • মর্মর বনপথ ভেদিয়া ভোমস্টাট প্রাসাদের গুপ্তপথে চন্দ্রাবতী মুহূর্ত বুঝি থমকাইলেন। অ্যাতটা বেশরম হওয়া বোধহয় উচিত হইতেছে না। বুঝি আজ চপলাকে পাঠাইলেই হইত। মিনসের কাছে যা চপলা তাহাই চন্দ্রাবতী। একই বৈ তো নয়।
  • Tim | ১৩ মে ২০১৯ ২৩:৪৮409052
  • বৃক্ষচূড়ায় কোন রাতচরা পাখি ডাকিয়া উঠিলো। চন্দ্রাবতী পোষ্যগুলিকে খাওয়াইয়া, বাম হস্তে সেলফিস্টিক ও কোমরে নানচাকু গুঁজিয়া গুপ্তপথে বাহির হইলেন। নিকটবর্তী শ্মশ্মান হইতে অঘোরীর দল ফুকারিয়া উঠিলো, চন্দ্রাবতী অন্ধকারে বনপথে মিলাইলেন। নায়েবমশাই এফ এম ধরিলেন। খবরের সময় হইলো।
  • Du | ১৩ মে ২০১৯ ২৩:৪৮409053
  • অর্জুন টি কোনান ডয়েল থেকে মানবেন্দ্র থেকে ঈশ্বরচন্দ্র সব ব্যক্তি~ই হয়ে যেতে পারে সময় বিশেষে ঃ)
  • :) | ১৩ মে ২০১৯ ২৩:৪৫409051
  • তাই নাকি? একই লোক? তাইলে কি টিম-ই আপু উপলক্ষে খাওয়াবেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত