এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২৬ এপ্রিল ২০১৯ ২০:০৯408510
  • নিজের তৈরী কনভিকশনের বাইরে বেড়িয়ে নিজেকে প্রশ্ন করা ও নতুন করে নিজের মতামত নিয়ে ভাবা খুব সহজ কাজ নয়।
  • Ishan | ২৬ এপ্রিল ২০১৯ ১৯:৫৯408509
  • গুরুবাদ বিরোধী কাউকে তো বিশেষ দেখিনা। রামকে নিয়ে খিল্লি যাঁরা করেন, রসুলকে নিয়ে করলে রেগে যান। বিজেপিকে নিয়ে খিল্লি যাঁরা করেন, বামকে নিয়ে করলে তাঁদের সমস্যা হয়। রাম-রসুলকে নিয়ে খিল্লি যাঁদের সহ্য হয়, নারীবাদ স্ট্যাম্প দিয়ে যে একটি অ্যাকটিভিজম চলছে তাকে খিল্লি করলে তো প্যান্ডোরার বাক্স খুলে যায়, দুনিয়ার যাবতীয় উদরনৈতিকরাই তেড়ে আসেন। এসব ছেড়ে যাবেন কোথায়? :-)
  • sm | ২৬ এপ্রিল ২০১৯ ১৯:৫১408507
  • এই কোম্পানি কে 47 হাজার কোটি লোন দেওয়া হয়েছে?
  • Ekak | ২৬ এপ্রিল ২০১৯ ১৮:৪৪408505
  • কেন অসুবিধে কি। চাড্ডি দের বিরূদ্ধে লড়া মানে তো আসলে গুরুবাদের বিরূদ্ধে লড়া। রাম কে নিয়ে দুটো ইয়ার্কি মারা যাবেনা, রসুলের কার্টুন আন্কা যাবে না এইসব ফতোয়া। এই গুরুবাদ কে ধাক্কা দেওআ ছাড়া কাজ কী।

    মনিষীদের কে মানুষ হিসেবে ট্রীট করার কাল্চার ছড়িয়ে পড়লে ভালৈ, এন্ড অফ দ্য ডে।
  • de | ২৬ এপ্রিল ২০১৯ ১৮:৩২408504
  • ঠিক আছে, দু দি -

    নীপা - আমি পড়লাম পুরোটা! কি সাংঘাতিক!!!
  • Du | ২৬ এপ্রিল ২০১৯ ১৭:৪৭408503
  • দে তোমার লেখাটা শেয়ার করি?
  • r2h | ২৬ এপ্রিল ২০১৯ ১৭:১৫408502
  • না না, আমার কিছুই পড়াশোনা নেই।
    অন্য কেউ লিখলে মন দিয়ে পড়বো।

    তবে একটা জিনিস নিয়ে একটু ব্যক্তিগত দ্বিধা আছে- নেতাজী, বিবেকানন্দ এঁদের নিয়ে নির্মোহ ব হওয়ার সুযোগ প্রচুর আছে ঠিকই, অ্যাকাডেমিকেলি হওয়াও অবশ্যই উচিত; কিন্তু আজকালের জাতীয়তাবাদ ও ধর্মের চাড্ডিপনার বাজারে এঁদের অনেক কথা ও অবস্থান একটু খোলা হাওয়া বওয়ানোর জন্য সুন্দর ব্যবহার করা যায়, তাই খুব বেশি নির্মোহ ব'য়ের অনিয়ন্ত্রিত আইকনক্লাজমের পরিণাম নিয়ে আমি একটু অনিশ্চিত।
    আজ যারা ইম্পস্টার গুঁফো সৈন্য (এই লোকটার নাম লিখতেও রুচি হয়না) বা প্রজ্ঞা সিং বা আদিত্যনাথকে নিয়ে হাপুস, তাদের মাথায় একটু নেতাজী বিবেকানন্দ ছুঁড়ে মারলে কথঞ্চিত শান্ত হয়। এবার সেই ব্যপারটা চলে গেলে কী হবে তা ভাবি।

    এবার, ঐ খোলা হাওয়ার কোটেশনসমূহকে কাউন্টার করার প্রচুর উপাদান, স্ববিরোধ ইত্যাদি এঁদের নিজেদের কাজে ও কথাতেই আছে, এবং সেসব খুঁজে বের করা খুব কঠিন না। তবে আমি যে গড্ডলিকার জন্যে ভাবছি তারা সেটা পারবে না!

    আমার এই অবস্থানে কিছুটা অসততা আছে, প্রকাশ্যে বলতে অস্বস্তিই হলো।
    আর এই লাইনে খেলতে গিয়ে আরেকপ্রস্থ যুক্তিহীন ব্যক্তিপূজা প্রশ্রয়ের দিকে চলে গেলে সেও চাপ।

    যাগ্গে, গুরুতে এসব হোক। এইসব কথা আমি যেমন ফেসবুকে কক্ষনো লিখবো না!
  • sm | ২৬ এপ্রিল ২০১৯ ১৭:০৭408500
  • বিজেপি তো এতো খারাপ কাজ করেছে।মানুষ জনকে আধবাঁচা করে রেখেছে।
    রাহুল বাবা বলেছে,হত দরিদ্র লোকেদের মাসে ছ হাজার করে একাউন্টে ঢুকবে।
    তা,সাধারণ লোকজনএর তো চুটিয়ে কংগ্রেস কে ভোট দেওয়া উচিত।গড়বড় টা কোথায়?কংগ্রেস এর কি বিশ্বাস যোগ্যতা বলে কিছুই অবশিষ্ট নেই?না কি অন্য কিছু।
  • এলেবেলে | ২৬ এপ্রিল ২০১৯ ১৬:৩১408499
  • @অ্যাতোজ, নেতাজিকে নিয়ে নির্মোহ ব লেখার যোগ্য লোকেরা হলেন (আমার মতে) খ, r2h, lcm, dd, ইন্দ্রনীলবাবু এবং সৈকত। দেখুন যদি তাঁরা লেখেন।

    আচ্ছা রামমোহন-বিদ্যাসাগর-গান্ধীকে নিয়ে গুরুর পাতায় আলোচনার লিঙ্ক কেউ দিতে পারেন?
  • pepe | ২৬ এপ্রিল ২০১৯ ১৬:১০408498
  • @দে ঐ আদানি য্খন রিলায়েন্স ছিল, আমার বিল এলো ১২০০০, কম্প্লেইন করলাম, রিজল্ভ
    হয়ে ৮ মাসে ঐ ১২০০০ ভাগ করে দাবি করল তাদের মিটার খারাপ লাস্ট ৮ মাস গড় বিল এসেছিল
    সেটা একসাথে এসেছে !!!!! আমি নিজে বাত্তি জালানোর কাজ করেও তাদের কিছু বোঝাতে পারিনি
  • | ২৬ এপ্রিল ২০১৯ ১৩:৫৪408497
  • বিজেপি কে হারাতে বল, আর বল ঐ পার্টির কাউকে দেখলে একটু কুশল নিতে, মানে আর কি বলব অসহ্য রাগ হল শুনে।
  • de | ২৬ এপ্রিল ২০১৯ ১১:২৬408496
  • আমার বাড়িতে যে বাই কাজ করেন উনি চিতাক্যাম্প নামে একটা স্লাম এরিয়া তে থাকেন। আমাদের অণুশক্তিনগরে যে সব বাইয়েরা কাজ করেন তাঁরা অধিকাংশই ওই এরিয়া থেকেই আসেন। তাঁদের ঘরে ঘরে সরকার বিজলী এনে দেবে এই প্রতিশ্রুতি পালন হয়েছে। মিটারও আছে ঘরে ঘরে। আগে সরকারী বিজলী আসতো। এখন আদানী ইলেকট্রিকালসের বিজলী। কয়েকদিন থেকে হাঁউমাঁউ করছেন বলে আজ বিল নিয়ে আসতে বলেছিলাম। আদানীর বিল দেখে আমার চক্ষু চড়কগাছ! ওনার ঘরে শুধু একটা আলো আর একটা পাখা চলে। আর একটা ছোট ফ্রিজ আছে। টিভি নেই। এতে আড়াই হাজারের বিল এসেছে। ওই এলাকায় কারো কারো তিন চার হাজারের বিলও এসেছে। মাস গেলে কারো আয় দশ হাজারো ছাড়ায় না। কি করে দেবে এরা এই বিল?

    আমি বল্লাম আদানীর আপিসে সবাই মিলে গিয়ে কথা বলতে। এছাড়া ভোট চাইতে এখন যেসব পার্টিরা আসছে, তাদের প্রত্যেককে বিল দেখাতে বল্লাম। এছাড়া আর কোন সল্যুশন তো মাথায় আসছে না!
  • অর্জুন অভিষেক | ২৬ এপ্রিল ২০১৯ ১১:১৮408495
  • গল্পটা যেহেতু শোনা তাও রীতিমত একজন পণ্ডিতের কাছ থেকে তাই আমি নিতান্তই একজন লিসনর। এটা শুনেওছি বারো বছর আগে। নেতাজী মৃত্যুরহস্যে আমি 'রহস্য' জনিত স্বাদ এতটুকু পাইনা। কোথাও মারা গেছেন '৪৫ র ১৬ অগাস্ট না হলেও তার কাছাকাছি সময়ে। মোটকথা '৪৫ সালের পরে তাকে জীবিত অবস্থায় কেউ দেখেনি, তার মত দেখতে কয়েকজকে দেখা গেছে।

    আমার এমনিতেও কমন সেন্স ভীষণ কম!

    @ঃ) লিখলেন "ছত্রী সেনা ও কার্গো প্যারশুট ড্রপ করার জন্য দরজা (দরজা মানে এমনি দরজা নয়, পিছনের র‍্যাম্প, বম্বার হলে পেটের নীচে বম্ব বে ডোরও হতে পারে )অনেক সময়েই খুলতেই হতো। সুতরাং এরকম টেকনিক্যালি পসিবল।" সেটাও হতে পারে।

    আর অসব প্লেনে পাঁচ সাতজন উঠতেই পারে।
  • | ২৬ এপ্রিল ২০১৯ ১০:১৭408494
  • আচ্ছা যারা এইসব গপ্পোসপ্পোগুলো দাঁড় করায়, এই মাঝ আকাশে পেলেনের দজ্জা খুলে ফেলে দেওয়া, তাদের কমন সেন্স ঐ সেই ভিডিওটার লোকটার মতম। ই কি টেরেন নাকি!? মাঝ আকাশে পেলেনের দজ্জা খুলবে কি এয়ার প্রেসার বস্তুটাকে ঔম বলে গিলে ফেলে তাপ্পর!
    যত্ত ইডিয়টের হাতবাক্স!
  • অর্জুন অভিষেক | ২৬ এপ্রিল ২০১৯ ১০:১৪408493
  • *Neither do I enjoy a child's company nor do they mine.
  • অর্জুন অভিষেক | ২৬ এপ্রিল ২০১৯ ১০:১২408492
  • হ্যাঁ, @আতোজ, বার্নার্ড শ রবীন্দ্রনাথকে বলেছিলেন 'স্টুপিডেন্দ্রনাথ'। দুজনে মুখোমুখি বসে আছে সে ছবিও দেখেছি। খুব সম্ভবত সে ছবি শান্তিনিকেতনের 'রবীন্দ্র ভবন' এ আছে। রবীন্দ্রনাথকে এসব বলার পরেও শান্তিনিকেতন তাকে মিউজিয়ামে রাখল! 'নোবেল' মহিমা!

    বার্নার্ড শ'র একটা পোস্টকার্ড আমি পুনেতে চিত্রিতা দেবীর কাছে দেখেছি। সে ২০০০- '০১ সালের কথা। স্বামীর কর্মসূত্রে উনি '৪৬ সালে ইংল্যান্ডে যান। গিয়েই তার প্রিয় লেখক বার্নার্ড শ'কে একটা পোস্টকার্ড লেখেন যে তার সঙ্গে তিনি দেখা করতে উদগ্রীব, তবে দেখা করার সময় তার স্বামী আর পাঁচ বছরের কন্যা থাকবে। কয়েকদিনের মধ্যেই উত্তর এসেছিল লাল কালিতে লেখা।

    'Neither do I enjoy a child's company, not do they mine.' ঃ-) ঃ-)

    কাজেই আর যাওয়ার প্রশ্ন ওঠেনা। চিত্রিতা দেবীর অটোগ্রাফ খাতাটিতে তখনকার নামকরা করা গুণীজন এমন খুব কমই ছিলেন যার সই ছিলনা। 'দেশিকোত্তম' পাওয়ার সময় খাতাটি বিশ্বভারতীতে দিয়ে দেন। জানিনা, সে খাতার কি দশা এখন!
  • অর্জুন অভিষেক | ২৬ এপ্রিল ২০১৯ ০৯:৫৯408491
  • নেতাজীর মৃত্যু আপনারা এভাবে হাসাহাসি করছেন! আপনাদের 'দেশদ্রোহী' করলে আমি খুব খুশী হব। ঃ-) ঃ-)

    আইন থাকলে আমিই জেলে পুড়তাম।
  • S | ২৬ এপ্রিল ২০১৯ ০৯:৫৫408490
  • এদুটো প্লেনের সিলিং তো অনেক উঁচুই দেখছি। নীচে নামিয়ে না আনলে কিছুই ড্রপ করা যাবেনা। অতেব রাগ হলো, হাতাহাতি হলো, আর সঙ্গে সঙ্গে প্লেন থেকে দরজা খুলে ফেলে দিলো সেটা তো সম্ভব নয় বলেই মনে হচ্ছে। এখন জাপানীরা যদি নেতাজীকে ফেলে দেওয়ার জন্য প্লেনকে নীচে নিয়ে গিয়ে তারপরে ফেলে দেয়, তাহলে আলাদা কথা।

    তাছাড়া রিপোর্ট বলছে যে কোনো এক বম্বারে ছিলেন নেতাজী। সেখানে কত লোক ধরে? যে পাইলট-সহপাইলট ছাড়াও যথেস্ট পরিমানে জাপানী রাগী লোকজন ছিলো যারা দুজন ভারতীয়কে মারামারিতে হারিয়ে পাইলটকে মানিয়ে প্লেন নীচে নামিয়ে তারপরে ফেললো?
  • :) | ২৬ এপ্রিল ২০১৯ ০৯:৩৬408489
  • সেযুগের প্লেন (বম্বার/কার্গো) পিস্টন এঞ্জিন, প্রপ ড্রিভেন ছিল, অনেক নীচু দিয়ে উড়ত। ক্যাবিন আনপ্রেশারাইজড ছিল। এবং ছত্রী সেনা ও কার্গো প্যারশুট ড্রপ করার জন্য দরজা (দরজা মানে এমনি দরজা নয়, পিছনের র‍্যাম্প, বম্বার হলে পেটের নীচে বম্ব বে ডোরও হতে পারে )অনেক সময়েই খুলতেই হতো। সুতরাং এরকম টেকনিক্যালি পসিবল। হতে পারে। তবে ঠিক পসিবল হলেও গল্পটা প্লজিবল নয়।

    জীবনের শেষ উড়ানে সুভাষ সম্ভবত এরকম কোনো বিমানে ছিলেন।

    Kawasaki Ki-56



    Mitsubishi Ki-57
  • Atoz | ২৬ এপ্রিল ২০১৯ ০৬:৩৬408488
  • "ঝড়ে উড়ে যায় রে আমার প্লেনের আঁচলখানি" ঃ-)
  • S | ২৬ এপ্রিল ২০১৯ ০৬:২৮408487
  • উড়ন্ত পেলেনের দরজা কোনোদিন খোলেননি মনেহয় সেই ইতিহাসবিদ। হা হা। ঃ))
  • S | ২৬ এপ্রিল ২০১৯ ০৬:২৪408486
  • সাংঘাতিক সব তথ্য জানতে চাই।
  • pi | ২৬ এপ্রিল ২০১৯ ০৫:৫৮408485
  • বোঝো, ফ্লাইটে উঠে বসে আছি জানলার ধারটার বাগিয়ে, এক বিদেশিনী হাজির একই সিট নং নিয়ে।
    অতঃপর বাকিদেরও তাই।
    তো, বিজনেস ক্লাসে পাঠিয়ে দিল। কিন্তু আমার হিমালয়ের দিকের জানলাটা গেল। সকালের রোদ্দুরের পুরো বরফে ঢাকা রেন্জ একের পর এক, পুরো হমীন অস্ত ব্যাপারস্যাপার! এই মাঝরাতে উঠে ফ্লাইট ধরার যন্ত্রণা একটু যা কমে!

    ওদিকে এই প্রথম এয়ারপোর্টের ঘরে ঘুমুলাম। সেও দেখি মজার ব্যবস্থা!
  • Atoz | ২৬ এপ্রিল ২০১৯ ০২:১৫408484
  • ইডিয়টেন্দ্র না, স্টুপিডেন্দ্রনাথ। বার্নার্ড শ নাকি বলেছিলেন। কী অবস্থা!!!
  • Atoz | ২৬ এপ্রিল ২০১৯ ০২:০৮408482
  • তাহলে সত্যি ই দেখা যাচ্ছে সেই আমলে গোটা জাতীয় কংগ্রেস ভর্তি সাংঘাতিক সব নেতারা ছিলেন। "এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায় দ্যাখ"। ঃ-)
    এদিকে সেদিন একটা আর্টিকেলে পড়লাম, নোবেল পাবার পর বিলাতের এক নামকরা লেখক রবীন্দ্রনাথের নাম দেন "ইডিয়টেন্দ্রনাথ বেগার।" আরো নানারকম আজেবাজে কথাও নাকি বলা হয়। চুয়ান্ন বছর বয়সে রবীন্দ্রনাথ সাময়িকভাবে বিষাদরোগে আক্রান্ত হন ও আত্মহত্যাকামী হয়ে পড়েন, তার নেপথ্যে এসব ঘটনাও দায়ী হতে পারে।
  • এলেবেলে | ২৬ এপ্রিল ২০১৯ ০১:৫৭408481
  • নির্মোহ ব হচ্ছে না বলেই তো ভাটিয়ালিতে একটু ভাটিয়ে গেলাম। চিত্তরঞ্জন? আরেক গুরুদেব! যিনি এলিট সুভাষকে জায়গা করে দিতে গিয়ে বীরেন শাসমলের মতো প্রবীণ মানুষকে প্রকাশ্যে 'মেদিনীপুরের ক্যাওট" বলেছিলেন। একই সঙ্গে উৎকট কলকাতা কেন্দ্রিকতা এবং প্রবল জাতিবিদ্বেষ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত