এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৬ এপ্রিল ২০১৯ ০১:৫১408479
  • অবশ্যই একটা আলাদা টই খুলে নেতাজী সুভাষের নির্মোহ ব করা উচিত। একজায়গায় থাকবে সব। এই প্রসঙ্গে চিত্তরঞ্জন দাশ, রাসবিহারী বসু এদের নিয়েও তাহলে আলোচনা হতে পারবে, কারণ এঁদের ব্যাপারে অপেক্ষাকৃত কম শোনা যায়। চিত্তরঞ্জন আর কয়েকটা বছর বেশি বাঁচলে হয়তো ----
  • এলেবেলে | ২৬ এপ্রিল ২০১৯ ০১:৫১408480
  • @r2h, অত্যন্ত লজ্জিত আপনার 'দুর্ভাগ্য' সম্পর্কিত মন্তব্যটি দেখার আগেই আগের মন্তব্যটি করে ফেলেছি। দুঃখিতও বটে।
  • এলেবেলে | ২৬ এপ্রিল ২০১৯ ০১:৪৮408478
  • তো এই শহিদ আর স্বরাজ দ্বীপের লোকেরা কেমনতর অশ্বডিম্বের স্বাদ পেয়েছিলেন সেটাও দেখা যাক।

    ডিসেম্বর ২৯, ১৯৪৩ সালে আন্দামান ও নিকোবর দ্বীপ এর রাজনৈতিক নিয়ন্ত্রণ আজাদ হিন্দ সরকারের হাতে আসে। তাদের নামকরণ করা হয় ‘শহীদ’ ও ‘স্বরাজ’। জেনারেল লগানাথনকে দ্বীপের গভর্নর নিযুক্ত করে নেতাজি দ্বীপ ছাড়েন। আর কোনও দিন সেখানে পা দেননি। যুদ্ধের পর লগানাথন কবুল করেন যে তাকে জাপানিরা কেবলমাত্র শিক্ষা দফতরটি স্বাধীন ভাবে চালাতে দিয়েছিল। এই হচ্ছে বহুকথিত 'আজাদ হিন্দ'-এর নমুনা! এই সরকারেরই রাজত্বকালে জাপ দখলদারির ফলে মোটামুটি ২০০০ নাগরিক মারা যান, শ পাঁচেক এর ওপর অত্যাচারিত হন।

    এর দায় কার ওপর বর্তায়?
  • r2h | ২৬ এপ্রিল ২০১৯ ০১:৪৫408477
  • বীরত্ব, আত্মত্যাগ, স্বপ্ন এসবের জন্যে শ্রদ্ধা আছে।
    তবে দূরদর্শিতা নিয়ে নেই।
  • r2h | ২৬ এপ্রিল ২০১৯ ০১:৪২408476
  • এলেবেল্, আমি লিখেছি ‘দুর্ভাগ্য’ হয়েছিল।
    আপনার সঙ্গে ঐকমত্যেই।
  • এলেবেলে | ২৬ এপ্রিল ২০১৯ ০১:৩৪408475
  • @r2h শহীদ আর স্বরাজ দ্বীপের বাইরে কেউ অশ্বডিম্বের স্বাদ পাননি যে! যে সুভাষের 'বাম' মনোভাব নিয়ে এত উলুতপুলুত সেই সুভাষ ১৯৩৭এ বেঙ্গল মিলে ধর্মঘট, পরের বছর মার্টিন বার্ন-এর কুলটি এবং হিরাপুরে ধর্মঘট, তার পরের বছর ডিগবয়ে ধর্মঘট নিয়ে নীরব থাকেন কেন? কীভাবে বোম্বে ট্রেড ডিসপিউটস অ্যাক্ট পাশ হয় ১৯৩৮এ? তখন কংগ্রেস সভাপতি কে? কীভাবে জমিদারি প্রথা বিলোপের সিদ্ধান্তে তিনি ১৮০ ডিগ্রি পাল্টি খান? ফজলুল হক মন্ত্রিসভা যখন তা ফ্লাউড কমিশনের বিবেচনার জন্য পাঠায় তখন তিনি মৌনব্রত অবলম্বন করেন কেন? দেশীয় রাজ্যগুলো সম্পর্কেই বা তাঁর কী এমন আলাদা মনোভাব? কেন ফরওয়ার্ড ব্লক গঠনের সময় পি সি যোশী, জয়প্রকাশ নারায়ণ বা এম এন রায়ের অনুগামীদের সমর্থন পান না? দু' পয়সা দেবেন এ ব্যাপারে?
  • Atoz | ২৬ এপ্রিল ২০১৯ ০১:১২408474
  • এলেবেলে,
    উৎপলবাবু থাকলে হীরকরাজের ভূমিকায় জাপানীদের বলতেন, "কী সৌজন্য!!!! এ সাক্ষী কার জন্য? "
    ঃ-)
  • r2h | ২৬ এপ্রিল ২০১৯ ০১:০৭408473
  • শহীদ আর স্বরাজদ্বীপের লোকেদের বোধয় ঐ অশ্বডিম্বটির স্বাদ পাওয়ার একটু দুর্ভাগ্য হয়েছিল।
  • এলেবেলে | ২৬ এপ্রিল ২০১৯ ০১:০৩408472
  • @অর্জুন অভিষেক, শিকারি বিড়ালের গোঁফ দেখলেই চেনা যায়। যিনি জীবিত অবস্থায় অশ্বডিম্ব বিনা অন্য কিছু প্রসব করেননি তিনি ফিরে এসে অন্য কিছু প্রসব করবেন আশা করাই বাতুলতা। অশ্বডিম্বের স্বাদ কেমন তা অবিশ্যি জানি না!
  • অর্জুন অভিষেক | ২৬ এপ্রিল ২০১৯ ০০:৪২408471
  • @এলেবেলে, সেই অশ্বডিম্বের স্বাদ না জেনে কি করে সেটা হেলাফেলা করছেন?

    সুভাষ বসুর আরেকটা বিমান দুর্ঘটনার কথা কিন্তু '৪১ না '৪২ সালে উনি নিজেই রটিয়েছিলেন। শিশির বসুর 'মহানিষ্ক্রমণ' ও 'বসুবাড়ি' তে আছে। পুরো ঘটনাটা এখন মনে করতে পারছিনা। মাজননী প্রভাবতী তখন বেঁচে। উনিও শুনে বলেছিলেন 'এসব সুভাষের কারসাজি'।
  • এলেবেলে | ২৬ এপ্রিল ২০১৯ ০০:১২408470
  • @অ্যাতোজ, আহা হবিবুর রহমানকে মেরে ফেললে ওই প্লেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার গপ্পোটা কৃষ্ণা বসু (বা সুগত বসু) কে কে বলবে শুনি। এই আঁখো দেখা হাল যাতে তিনি পরবর্তীতে ফলাও করে বলতে পারেন সেইজন্যই জাপানিরা ওঁকে মারেনি। দয়াশীল বলতেই হয়!
  • এলেবেলে | ২৬ এপ্রিল ২০১৯ ০০:০৭408469
  • এমনিতে আমি ভাটিয়ালিতে আসি না, এখানে যে সান্ধ্যভাষায় কথাবার্তা হয় তার অনেক কিছুই আমার দুর্বোধ্য লাগে। কিন্তু এই যে সুভাষ নিয়ে বাঙালির চিরকালীন আদিখ্যেতা তার কার্যকারণ কিছুই বুঝি না। সুভাষ ঘরে ফিরিলে কী হইত? অশ্বডিম্ব। তিনি যখন ঘরেই ছিলেন তখনও ওই অশ্বডিম্বই প্রসব করেছিলেন। তাঁর 'বাম' ঘেঁষা মনোভাব নিয়ে কতিপয় বাঙালি যে কেন এত উলুতপুলুত হন তাই বোধগম্য হয় না।
  • অর্জুন অভিষেক | ২৫ এপ্রিল ২০১৯ ২৩:৫২408468
  • 'সুভাষ ঘরে ফেরে নাই' এই বইটা তখন প্রায় সব বাড়িতেই থাকত। সেখানে কি লেখা আছে ? ফিরলেন না কেন ?
  • অর্জুন অভিষেক | ২৫ এপ্রিল ২০১৯ ২৩:৫০408467
  • তবে জাপান সুভাষ বোস ও আই এন এ'র কাছে বিপ্পজনক হয়ে উঠেছিল। ওরা তখন এ ব্যাপারে হাত ঝেড়ে ফেলতে পারলেই বাঁচে।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ২৩:৪০408466
  • হ্যাঁ, আমিও গল্প হিসেবে শুনেই সম্ভাব্য কী কী প্রশ্ন উঠতে পারে সেটাই বললাম। প্রমাণের দাবীতে নয়।
  • অর্জুন অভিষেক | ২৫ এপ্রিল ২০১৯ ২৩:৩৯408465
  • একটা ডকুমেন্টারি ফিল্মের ব্যাপারে লেনি গর্ডনের সঙ্গে প্রায় বছর খানেক ধরে আমার চিঠি-চাপাঠি চলছে। জানুয়ারিতে যখন এখানে এলেন বেশ কয়েকবার দেখা হয়েছে এবং সেই ফিল্মে সাগ্রহে ইন্টার্ভিউ দিলেন। গর্ডন একজন সাক্ষাৎ American বাবু।

    ওকে এই গল্পটা করাতে উনি বললেন ওর পক্ষে ইতিহাসবিদ হিসেবে কোনো তথ্যপ্রমাণ ছাড়া তথ্য দাড় করানো অসম্ভব তবে উনি এই গল্পটা শুনেছেন।

    @আতোজ, জানতে চাওয়ায় বললাম, এই গপ্প প্রমাণের দায়বদ্ধতা আমার নেই।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ২৩:৩৬408464
  • বিমানের দরজা খুলে লোক ছুঁড়ে ফেলে দেওয়া --- এটা একেবারে ম্যানড্রেক টাইপ সিনেমা। ঃ-)
    কারণ ওরকম হলে হাবিবুর রহমানকে ছেড়ে দিত না নির্ঘাৎ। সাক্ষী রাখবে কেন? দুটো আপদকেই বিদায় করত। তারপরে হাত ঝেড়ে ফেলত।
  • Tim | ২৫ এপ্রিল ২০১৯ ২৩:৩১408463
  • পুরো ডক্টর হাজরার গল্প তো। বোসের রোলে অক্ষয়কুমারকে লাগবে।
  • অর্জুন অভিষেক | ২৫ এপ্রিল ২০১৯ ২৩:২৬408462
  • জাপান আত্মসমর্পণ করলে সুভাষ বসু বিধ্বস্ত হয়ে পড়েন কারণ জাপানের হার মানে আই এন এ'র ধরা পড়া। সেই সময় দলে ঠিক হয়েছিল সুভাষচন্দ্র কিছুকালের জন্যে আত্মগোপন করবেন এবং আই এন এ'র পুরো বাহিনী যতদিন না ধরা পড়ে হাবিবুর রহমান তার দায়িত্বে থাকবেন এবং যুদ্ধ পরবর্তী পরিস্থিতি খেয়াল রাখবেন এবং সুভাষ বসুকে জানাবেন। সুভাষ বসু যেখানেই আত্মগোপন করুন সেটা হবে সাময়িক এবং রহমানে হবেন তার চিফ কলাবরেটর। কিন্তু ব্রিটেন ও অ্যামেরিকাকে ভড়কাবার জন্যে সুভাষ বসুর একটা মৃত্যুখবর রটাতে হবে এবং সেটা হবে জাপান সরকারের সাহায্যে। নেতাজীকে আর বিশেষ কিছু সাহায্য করতে পারবেনা এটা সাফ বলে দিয়েছিল জাপান সরকার তবে সাময়িক ভাবে আত্মগোপনের শেলটার দিতে পারবে তারা।

    এদিকে তাইহকু থেকে বিমানে সুভাষ বসু ও হাবিবুর রহমান উঠলেন। বিমানে কোথায় যাচ্ছিল সেটা আমাকে ওই ইতিহাসবিদ বলেননি। বিমানে সুভাষ বসুর সঙ্গে জাপানী অফিসিয়ালদের তর্ক বেধে যায়। একজন অফিসিয়াল খুব তাচ্ছিল্য ভরে সুভাষচন্দ্রের উদ্দেশ্যে বলতে থাকে যে 'এই এরা এখন আমাদের আপদ।' অন্যরাও যোগ দেয়। সুভাষ বসু ক্ষণে ক্ষণে প্রতিবাদ করে ওঠেন। হাবিবুর রহমান বারবার বারণ করতে থাকেন। একজন জাপানি হঠাৎ বলে ওঠে 'তোমাদের এখন মেরে ফেললেও কেউ জানতে পারবেনা।' এবার প্রায় হাতাহাতির পর্যায়ে পৌছলে হঠাৎ একজন বিমানের দরজা খুলে সুভাষ বসুকে বাইরে ছুড়ে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দেয়।

    এর পরে বিমান দুর্ঘটনার খবরটা জাপানীদের রটনা। হাবিবুর রহমানের কিছু করার ছিল না। পরে ভারত সরকার থেকে এ বিষয়ে উচ্চবাচ্য না করার ব্যাপারে রহমানের ওপর কড়া নির্দেশ ছিল।

    ঐ ইতিহাসবিদ শরৎ- সুভাষের জীবনীকার লেনি গর্ডনকে এ তথ্য দিলেও, এ বিষয়ে বিশেষ তথ্য না থাকায় গর্ডন সেটা তার বইয়ে রাখেননি।

    গল্পতা একদম হিন্দি সিনেমার মত লাগলেও, আমি বছর বারো আগে ঠিক এটাই শুনেছিলাম।
  • Tim | ২৫ এপ্রিল ২০১৯ ২৩:২২408461
  • মশানীরা? সুনীল দেখলে খুব খুশি হতেন।
  • pi | ২৫ এপ্রিল ২০১৯ ২৩:০১408460
  • গান গেয়ে গেয়ে কি মশানীরা রক্ত ভিক্ষা চায়? নাকি বলে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের নির্বাণ দেব? তাতে কর্ণপাত না করলে মহাপরিনির্বাণের বন্দোবস্ত করে?
    কে জানে, তাসকম্তের সেই তেনার কাছে গেলে হয়ত জানা যেত। ফাইলেও এসব গোপন গূঢ় তথ্য গোঁজা থাকতে পারে।

    তবে কোলকাতা এয়ারপোর্টের লাউন্জ দেখি দিল্লির ঘরের মতই ঠাণ্ডা।
  • অর্জুন অভিষেক | ২৫ এপ্রিল ২০১৯ ২২:৫৬408458
  • বাহঃ দারুণ তো !
  • pi | ২৫ এপ্রিল ২০১৯ ২২:৫৬408459
  • পেটে রক্তজমানো মশা খান, আরো পুষ্টি। খালি রক্তে ম্যালেরিয়া ডেঙ্গু জেই চিকেঙ্গুনিয়ারা বাসা না বেঁধে থাকলেই হল।
    ভাল কথা, আজ হল বিশ্ব ম্যালেরিয়া দিবস। এবারের বীজমন্ত্র হল
    , নিজের থেকেই শুরু হোক জিরো ম্যালেরিয়া।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ২২:৫০408457
  • তবে সবচেয়ে ভালো অংশ হবার কথা ছিল উলুগ বেগের অবজার্ভেটরির যে অংশ এখনও আছে, সেইখানে।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ২২:৪৮408456
  • সে এক সাংঘাতিক শুটিং। প্রডিউসার বি অরোরা। পরে জানা গেল তাঁর নাম বোরিয়ালিস অরোরা। মা গ্রীক, বাবা ভারতীয়। সিনেমায় চঞ্চলকুমার ছিলেন নায়ক। আর ভিলেন ছিলেন কৌস। আরবের তেল বনাম টেক্সাসের তেল ---এই নিয়ে লড়াই। তারপরে একটা পূর্বজন্মের গল্প ঢুকে পড়ে, মায়া আর অ্যাজটেকদের। সেইখানেও শুটিং হবার কথা ছিল, সেই সাকসাইহুয়ামানে। বিরাট বিরাট সব পাথরের দেয়ালের যে ধ্বসাবশেষ পাওয়া গিয়েছে, সেখানে।
  • Du | ২৫ এপ্রিল ২০১৯ ২২:৪০408455
  • বলুন বলুন।
  • অর্জুন অভিষেক | ২৫ এপ্রিল ২০১৯ ২২:৩৯408454
  • আচ্ছা। কিসের শুটিং ? লোকে ইউরোপ, অ্যামেরিকার জন্যে মরে, আমার উজবেকিস্তান, কাজাকিস্তান, কির্গীস্তান, তুরস্ক ( গেছি) এই দেশগুলো অনেক বেশী টানে।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ২২:৩৭408453
  • অর্জুন, ইংল্যান্ডের ওই ইতিহাসবিদের দেওয়া নেতাজীর ব্যাপারে ওই সাংঘাতিক তথ্যটা কী? ( ইতিহাসবিদের নাম দরকার নেই ঃ-))
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ২২:২২408452
  • অর্জুন, আরে আমরা তো একটা শুটিং এর ব্যবস্থা করেই ফেলেছিলাম প্রায়। তিমুরের নাতি উলুগের অব্জার্ভেটরিতে। কিন্তু সে শুটিং আর হল না।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ২২:২০408450
  • ঠিকই তো। লিখতেই পারতেন "মশা তার নবোপল সিনাগগে জেগে থাকে" অথবা মশা তার আলোকিত গীর্জায় জেগে থাকে অথবা মশা তার শঙ্খময় মন্দিরে জেগে থাকে মশা তার জ্যোৎস্নাময় মসজিদে জেগে থাকে ---
    কিন্তু কত লিখবেন? এ তো অনেক! ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত