এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন অভিষেক | ২৫ এপ্রিল ২০১৯ ২২:২০408451
  • নেতাজীর মৃত্যুর ব্যাপারে আমাকে একটা সাংঘাতিক তথ্য দিয়েছিলেন একজন ইংল্যান্ডে বসবাসকারী এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ। তথ্যটা বলতে পারি কিন্তু তার নাম বলতে পারব না।
  • অর্জুন অভিষেক | ২৫ এপ্রিল ২০১৯ ২২:১৮408449
  • @আতোজ, হ্যাঁ দেখে ফেলুন। সিনেমাটায় সিরিয়াস কিছু তথ্যও আছে। এই বিষয়টা নিয়ে একটা নন-ফিকশন থ্রিলার লেখা যেতে পারে। মোটকথা, কেজিবি এবং ইঃ গাঃ এই মৃত্যুর সঙ্গে যুক্ত।

    আর চলুন তাসখন্দ ঘুরে আসা যাক। তৈমুরলং সময়ের অসাধারণ সন স্থাপত্য।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ২২:১৬408448
  • সে দি থাকতেন তাসকেন্তে। সোভিয়েত আমলের শেষদিকে। অনেকদিন উনি আসেন না। উনি এলে জিগানো যেত যে উনি নেতাজীর সঙ্গে দেখা করেছিলেন কিনা। ঃ-)
  • Tim | ২৫ এপ্রিল ২০১৯ ২২:১৫408447
  • এইযে মশাদের একটি বিশেষ ধর্মীয় বিশ্বাসের প্রতি ঠেলে দেওয়া হলো, এই সাধারণীকরণ জনগণ এবং মশারা মনে রাখবে। একজন সংবেদনশীল মগ্ন কবির কাছে এই কি আমরা চেয়েছিলাম?
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ২২:০৯408446
  • তাছাড়া মশা গানও গায়। পঁন পঁন। এই দেখে জীবনানন্দ অনুপ্রাণিত হয়ে লিখেছেন, "মশা তার অন্ধকার সংঘারামে জেগে থাকে জীবনের স্রোত ভালোবেসে।" ঃ-)
  • Tim | ২৫ এপ্রিল ২০১৯ ২২:০৮408445
  • বামি ইতিহাস বইতে রাজাগজাদের কথায় এলে তাসখন্দ। অমুক তাসখন্দ জয় করলেন ইত্যাদি। আর সোভিয়েত এরার গপ্পে এলে হবে তাসকেন্ত। আরো অথেন্টিক বলতে চাইলে কেন্ত বললেও হবেনা, অনেকটা "কিয়েন্ত" টাইপের উচ্চারণ যতটুকু কানে শুনে মনে হয়েছে খাস উজবেকদের কাছে।
  • S | ২৫ এপ্রিল ২০১৯ ২২:০৭408444
  • মশা খেলে কি ডিএনে বেড়ে যায়? আর মশায় কামড়ালে ডিএনে কমে যায়?
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ২২:০৬408443
  • মশায় ডিএনে ও আছে। খুব উবগারি। ঃ-)
  • S | ২৫ এপ্রিল ২০১৯ ২২:০৫408442
  • দিদিকে কেউ জিগাবেন কোলকাতা কবে লন্ডন হবে?
  • Tim | ২৫ এপ্রিল ২০১৯ ২১:৫৮408441
  • হ্যাঁ। আর রাখলেও মশাসমেত খে ফেলবেন প্লিজ। মশায় প্রোটিন আছে, জলে হাইড্রোজেন আর অক্সিজেন আছে সবই উবগারি জিনিস। রোদে রেখে খেলে চাই কি সালোকসংশ্লেষও করতে পারবেন।
  • | ২৫ এপ্রিল ২০১৯ ২১:৫৫408440
  • অত জলফল রাখতে যাবেন না। ডেঙ্গুর মশা হবে।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ২১:৪৬408439
  • এই সিনেমাটা দেখতে হচ্ছে ! ঃ-)
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ২১:৪৪408438
  • ও হো। উনি ফেরেন নি! ওখানেই মারা যান। লালবাহাদুর ঘরে ফেরে নাই।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ২১:৩৮408437
  • লালবাহাদুর নিজে কিছু বলেছেন? তাসকেন্ত(একেই আমরা এককালে তাসখন্দ বলতাম কি?) থেকে ফিরে? নেতাজীর সঙ্গে চা খেলাম, আয়ে ফতুজান গান শুনলাম ---বা ঐরকম কিছু? ঃ-)
  • Tim | ২৫ এপ্রিল ২০১৯ ২১:৩৩408436
  • তাসকেন্ত ফাইলস এর ট্রেলার দেখলাম কাল। গ্রেগরি ডগলাসের বইটা, যেখানে robert crowly র সাথে ইন্টারভিউয়ের ট্রান্সক্রিপ্ট আছে বলছে উইকি, সেইটা কেউ দেখেছো?
  • T | ২৫ এপ্রিল ২০১৯ ২০:৪৬408435
  • এই প্রবল স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে ঘোষণা করে যাই যে আমি তাসকেন্ট ফাইলস দেখিনি। আসুন, পাঁচ পার্সেন্টরা সরব হউন।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ২০:৩৩408434
  • অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে ধ্রুবতারার দিকে তাক করে একটি লাঠি পুঁতুন। তার গোড়ায় বাটিতে করে শুদ্ধচিত্ত জল রেখে দিন। একে বলে পোলস্টারোয়াটার। ধ্রুবজল।
    ঃ-)
  • pi | ২৫ এপ্রিল ২০১৯ ২০:০৪408433
  • সত্যিই কিন্তু। মিডিয়ার ছাঁটাই নিয়ে, মিডিয়ার কারুর চিটফানড কেস হোক কি মিটু, মিডিয়ার হিনী চোখে পড়া ও লাগার মত!
  • | ২৫ এপ্রিল ২০১৯ ১৯:৫০408432
  • কাগজ যে ছাঁটাই করতে বাধ্য হচ্ছে এটা কর্মী দের দায়িত্ব☺এতো লোকের ভবিষ্যত নিয়ে তারা চিনিমিনি খেলচে, ণিজেদের টা নিয়ে মিনিমিনি খেলতে কিছু বলার ছিল না।
  • র২হ | ২৫ এপ্রিল ২০১৯ ১৭:৩৮408431
  • ওরকম হয়।
    কড়া দিনের বেলা শুদ্ধচিত্তে সূর্যের তলায় জল রেখে দেবেন। সেই জল দিয়ে স্নান করলে আর সর্দি হবে না।
    একে বলে সানওয়াটার।
    ক্রীষ্টালের মালা ধুতেও কাজে লাগে।

    মিডিয়া যে কী ভয়ানক বদ, কাগজগুলি থেকে একের পর এক ছাঁটাই, এদিকে এসব কুৎসিত লেখাপত্র।

    খবরের কাগজের ছাঁটাই হওয়া কর্মীদের মুখে টুঁ শব্দ নেই।

    ক’দিন আগে পিটিদা বলছিলেন জেটের কর্মীরা ইউনিয়ন করবে কিনা।
  • de | ২৫ এপ্রিল ২০১৯ ১৭:২৪408430
  • উঃ- তুলে নে মা -

    "পূর্ণিমার রাত হিন্দুশাস্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্মী পুজো, দোল উত্‍সব, রাখি, ঝুলনের মতো অনেক গুরুত্বপূর্ণ উত্‍সব পড়ে পূর্ণিমায়। আমাদের জীবনেও পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। জেনে নিন পূর্ণিমার রাতে কী করলে পরের গোটা একটা মাস আপনার দারুণ কাটবে।

    রহস্য লুকিয়ে আছে মুন ওয়াটার বা পূর্ণিমার জলে। জীবনে আরও একটু ঔজ্জ্বল্য চাইলে নিজের জন্য এক বোতল মুন ওয়াটার বানিয়ে নিন। কী ভাবে বানাবেন? খুব সহজ।

    আপনার দরকার একটা কাঁচের পাত্র আর কিছুটা পরিষ্কার জল। পূর্ণিমার রাতে নিজের মন সম্পূর্ণ শুদ্ধ করে, অর্থাত্‍ মন থেক সব রাগ, হিংসা, দ্বেষ দূরে সরিয়ে কাঁচের পাত্রে জল ভরে চাঁদের আলোয় রেখে দিন। সারারাত জল চাঁদের আলো শুষে নেবে। চাঁদের শক্তি সারা রাত ধরে মিশবে ওই জলে। ব্যস আপনার মুন ওয়াটার তৈরি।

    আপনার ক্রিস্টালের মালা যদি অন্য কেউ ব্যবহার করে, তাহলে ফের তা ব্যবহার করার আগে মুন ওয়াটার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। নিজেকে মানসিক ভাবে তরতাজা করতে এই জল আপনি খেতেও পারেন। মাঝমধ্যে দু-এক ঢোক মুন ওয়াটার পান করলে দেখবেন আপনার এনার্জি কত বেড়ে গিয়েছে। অনেকে শান্তির ঘুমের জন্য বিছানা-বালিশেও মুন ওয়াটার স্প্রে করে নেন। "

    কার্টসি - এই সময়
  • অর্জুন অভিষেক | ২৫ এপ্রিল ২০১৯ ১১:৫৩408429
  • Tashkent Files দেখতে পারেন। বেশ এন্টারটেনিং ছবি। অনেক বছর বাদে মিঠুন চক্রবর্তী আর পল্লবী যোশীর অভিনয় দেখলাম। দুজনেই দারুণ। শ্বেতা বসুও ভাল অভিনয় করেছে।

    @Tania অনেক ধন্যবাদ ইনফর্মেশনের জন্যে। ওটা কি অনলাইনে আগে থেকে বুক করা যায় !
  • অর্জুন অভিষেক | ২৫ এপ্রিল ২০১৯ ১১:৪২408428
  • @আতোজ, Tashkent Files ছবিটা গতকাল দেখলাম। ওখানেও অনুজ ধরের ইন্টার্ভিউ আছে। তাশকেন্টে লালবাহাদুর শাস্ত্রীর সঙ্গে অন্যান্যদের গ্রুপ ছবির পিছনে টুপি পরা এক ভদ্রলোকের মুখের সঙ্গে নেতাজীর মিল পাওয়াতে মনে করা হচ্ছে, নেতাজীর সঙ্গে শাস্ত্রীর ওখানে দেখা হয়েছিল ! ঃ-)

    অনুজ ধরের বইটা আমি পড়িনি কিন্তু টিভির একটা ইন্টার্ভিউয়ে উনি বলেছেন শুনেছিলাম ১৯৯৭ র পরেও নাকি নেতাজী জীবিত। সেই জন্যে ওই বইটা পড়তে এতটুকু ইচ্ছে জাগেনি। আর সাবজেক্টটা আমায় কোনো উতসাহ জোগায় না।
  • S | ২৫ এপ্রিল ২০১৯ ১১:৩০408427
  • PC
  • PM | ২৫ এপ্রিল ২০১৯ ১১:২৯408426
  • "পিতৃস্বসা " কি ? লিন্ক দিন না
  • S | ২৫ এপ্রিল ২০১৯ ১০:২৫408425
  • তিনি তিনটে নোবেল প্রাইজের দাবীদার। বললে হবে?
  • dc | ২৫ এপ্রিল ২০১৯ ১০:২০408424
  • পিতৃশসা? সে আবার কবিতাও বলে?
  • S | ২৫ এপ্রিল ২০১৯ ০৯:০৬408423
  • "দেশপ্রমিক" চীনারা বলে তিয়েনমানের নেতারা সব আম্রিগার চর। নইলে আজকে তাদের মধ্যে অনেকেই আম্রিগাতে অ্যাসাইলাম নিয়েছে কেন? তারা নিজেরা আম্রিগায় এসেছে, সেটা ঠিক আছে।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ০৮:০৪408422
  • আরে পিতৃস্বসার একটা নতুন ভিডিও দেখলাম। চমৎকার চমৎকার সব কবিতা বললেন, "দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ ঘরে হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শীষের উপর একটি শিশিরবিন্দু।" " যত বড় হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা/ আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা।"
    ঃ-)
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ০৬:৪৩408421
  • ছবি মানে পেইন্টিং নিয়ে একটা টই ছিল না? সেটা কোথায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত