এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০২:৩১408299
  • ঠাকুমার পিসির কাছ থেকেই তাহলে রাহুল শুনলেন ? ( ঠাকুমার পিসিকে কী বলা হয়? পিসঠাকুমা? নাহ, সে তো বাবার পিসিকে! )
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ০২:৩১408300
  • ইন্দিরা পিসি ও পিসতুতো বোনেদের 'কুলোর বাতাস' দিয়েই বিদেয় করেছিল বাপ সগগে যাবার পর। সত্তরের দশকে বিজয়লক্ষ্মী একবার এলাহাবাদে আনন্দ ভবনে থাকতে চেয়েছিল। সে প্রপার্টির মালকিন তখন ইন্দিরা। পিসিকে ঢোকার পারমিশন দেয়নি। সে নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছিল।

    বিজয়লক্ষ্মী জয়প্রকাশ নারায়ণের মুভমেন্টে যোগ দিয়েছিল। মুরারজি নাকি বিজয়লক্ষ্মীকে রাষ্ট্রপতি করে দেবার টোপে দলে ঢুকিয়েছিল।

    বিজয়লক্ষ্মীর এক মেয়েই হলেন লেখিকা নয়নতারা সেহগল।
  • Ishan | ২৪ এপ্রিল ২০১৯ ০২:২৬408297
  • আর বিজয়লক্ষী পন্ডিত নাকি নেতাজির অন্তর্ধানরহস্য জানতেন বলে শোনা যায়। যদি অবশ্য ধরে নেওয়া যায় সোভিয়েত বন্দীশিবিরেই সুভাষ জীবনের শেষ অংশটা কাটান। এই নিয়ে নাকি কেজিবির আর্কাইভে ডকুমেন্টও আছে। কিন্তু মুখার্জি কমিশনকে সেখানে যাবার অনুমতি দেওয়া হয়নি। এক মহিলা, নাম ভুলে গেলাম, তাঁর কেজিবি কানেকশন ছিল, ডকুমেন্ট নং দিয়ে একটা বইও লিখেছেন। কিন্তু তিনিও ভায়া-মিডিয়া জেনেছেন। নিজে জিনিসটা চোখে দেখেননি। ওই, সিঙ্গুরের বাঘের মতো কেস আর কি।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০২:২৬408298
  • এগুলো মনে হয় ছিল বাঘডাঁশা। মেছো বাঘ।
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ০২:২৪408296
  • নেহেরুদের নিয়ে জানতে আগ্রহী হলে 'The life of Indira Nehru Gandhi' বইটা পড়ুন। খুব ডিটেল স্টাডি আছে। অনেকের চিঠি, ডায়রি, সাক্ষাৎকার। কমলা নেহেরু জীবিত থাকতেই পদ্মজা নাইডু'র সঙ্গে জওহরলালের অ্যাফেয়ার এবং সে সম্পর্ক বহুকাল গোপনে চলা ইত্যাদি।

    তবে বইটা আলটিমেটলি ইন্দিরা গান্ধীকে মহান করে ছেড়েছে নানা ভাবে তার সব রাজনৈতিক পদক্ষেপকে জাস্টিফাই করে।

    শুধু সিরিয়াল নয়, ভাল সিনেমাও হতে পারে। :-)
  • Ishan | ২৪ এপ্রিল ২০১৯ ০২:২৩408295
  • আমার মায়ের এক মামাও সিউড়িতে একটা বাঘ মেরেছিলেন। বেচারা বাঘ ভুল করে লোকালয়ের কাছে চলে এসেছিল। লোকে ক্যানেস্তারা পিটিয়ে ভয় দেখিয়ে তাকে গাছে তুলে দিয়েছিল। মায়ের মামা বন্দুক নিয়ে এসে গুড়ুম। বন্দুক তাক করায় বাঘ নাকি তেড়েও এসেছিল। সেই অংশটায় পোক্ত নার্ভের একটা ব্যাপার ছিল। তাছাড়া বাকিটায় আমি বীরত্ব কিছু দেখিনা। তখন বাঘ টাঘও মনে হয় প্রচুর ছিল। সিঙ্গুরে চল্লিশের দশকে এক আধবার বাঘের ডাক শোনা গিয়েছিল বলেও শুনেছি। কেউ দেখেনি, তাই খবরটা কনফার্মড নয়।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০২:২২408294
  • বিয়ের পরেও বাপের বাড়ীতে থাকতেন আর জটিলে কুটিলেগিরি করে বেড়াতেন। ইন্দিরে যে ওকে কুলোর বাতাস দিয়ে দূর করেনি সেই তো অনেক।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০২:১৮408293
  • এই কমলা টমলা বিজয়লক্ষ্মী টক্ষ্মী এঁদের নিয়ে সিরিয়াল করলে একেবারে জমে যেত। শ্বশুর-শাশুড়ী-বৌমা-ননদ সব যাকে বলে " এ বলে আমায় দ্যাখ ও বলে আমায় দ্যাখ"। একতা কাপুরেরা তো করতে পারবে না, ওদের উপরে অনেক চাপ। কিন্তু এইদিকে বাংলা সিরিয়ালে জটিলে-কুটিলে কায়দায় করে দিতে পারে নাম টাম বদলিয়ে।
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ০২:১৭408292
  • বিজয়লক্ষ্মী পণ্ডিত তো অনেককাল বেঁচেছিলেন। দাদা থাকতেই তাকে পর পর অ্যামেরিকা, ইংল্যান্ড, সোভিয়েত রাশিয়ার অ্যাম্বাসেডর করে দেওয়া হয়, পরে বোধহয় মহারাষ্ট্রের গভর্নর হয়েছিলেন।

    ভাইঝির সঙ্গে আজীবন সম্পর্ক ছিল অহিনকুল। দুজন, দুজনকে দুচক্ষে দেখতে পারতেন না এবং প্রকাশ্যে নিন্দা মান্দা করে বেড়াতেন।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০২:১৫408291
  • "ইন্দিরা একাদশী" তে কিছু নেই? কমলাকে নিয়ে?
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০২:১৪408290
  • তুলনায় বিজয়লক্ষ্মী পন্ডিত দেখলাম বেশ দীর্ঘজীবী ছিলেন। দীর্ঘ নব্বই বছরের আয়ুষ্কাল।
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ০২:১১408289
  • কমলা নেহেরু ছত্রিশ/ সাঁয়ত্রিশ বছর বয়েসে সুইটজারল্যান্ডের লসানে মারা যান সুদীর্ঘ রোগভোগের পরে। ওকে নিয়ে বই আছে কিনা জানিনা।

    তবে ইন্দিরা গান্ধীর বিতর্কিত জীবনী The life of Indira Nehru Gandhi' তে কমলা নেহেরুকে নিয়ে ডিটেল আলোচনা আছে। ইন্টারেস্টিং। তবে বইটা একটা propaganda।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০২:০৮408288
  • কমলা নেহেরুর জীবনকাল দেখলাম বেশ কম, মাত্র সাঁইত্রিশ। ইন্দিরা ছাড়া আর মনে হয় কোনো ছেলেমেয়েও হয় নি বা হলেও বেশিদিন বাঁচে নি।
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ০২:০৬408287
  • হ্যাঁ @আতোজ, আছে। আমাদের বাড়িতে 'ইন্দিরা একাদশী' র একটা জরাজীর্ণ কপি আছে। আমার জন্মের আগে কেনা। আমার বাবা বরুণ সেনগুপ্তের খুব ফ্যান।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০২:০৫408286
  • কমলা নেহেরুকে নিয়ে কোনো বই আছে কি? ভদ্রমহিলা কি অপেক্ষাকৃত অল্পবয়সেই মারা যান?
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ০২:০৪408285
  • শরৎচন্দ্রের মা প্রভাবতী আর শরৎচন্দ্রের হবু স্ত্রী বিভাবতী!

    তখন কিন্তু লোকজন বাঘ-টাঘ মারত। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘাযতীন) বিপ্লবী হয়ে যতটা বিখ্যাত বাঘ মেরেছিল বলে তার চেয়ে বেশী।

    না, সেটা হবে কি করে ? গান্ধী বাংলায় এলেও নেতাজীর বাবা, মা গুজরাতে যাননি। ঃ-) ঃ-)
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০২:০৩408284
  • তাহলে ওই বরুণ বাবুরটাই। হয়তো পরে বই হয়ে বেরিয়েছিল।
  • S | ২৪ এপ্রিল ২০১৯ ০২:০২408283
  • বত্তমানের বরুন বাবু লিখতেন না এককালে ঐ নামে একটা সিরিজ?
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০২:০১408282
  • কস্তুরীবাঈ কোথা থেকে এলেন? বলা যায় না, এসে পড়তেও পারেন। ঃ-)
    আচ্ছা, "ইন্দিরা একাদশী" বলে সত্যিই কি কোনো বই আছে? ইন্দিরা গান্ধীকে নিয়ে?
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০১:৫৯408280
  • এই শাশুড়ী-বৌ কারা? প্রভাবতী আর তাঁর শাশুড়ী?
    দেবীচৌধুরাণী সিরিয়ালে দেখছিলাম ছোটোবেলার প্রফুল্ল (তখনও ব্রজেশ্বরের সঙ্গে বিয়ে হয় নি), লাঠি দিয়ে বাঘ মেরে ফেললেন। ঃ-) এসব দেখলে বঙ্কিমচন্দ্র মুচ্ছো যেতেন।
  • S | ২৪ এপ্রিল ২০১৯ ০১:৫৯408281
  • আমি তো ভেবেছিলাম নেতাজীর মা আর কস্তুরিবাইয়ের একটা ঝগড়া দেখাবে।
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ০১:৫৩408279
  • না, এখন আবার একটা পিরিয়েডকে বেশ স্টাডি টাডি করে। ঃ-) তবে অভিনেতাদের পোশাক, সেট দেখলে টের পাওয়া যায় পিরিয়েড স্টাডির বাজেট ভাল না খারাপ।

    তবে নেতাজীর মা প্রভাবতীর ভূমিকায় যিনি অভিনয় করছেন তাকে বেশ মানিয়েছে। তবে সিরিয়ালের স্ক্রিপ্টের চালে শাশুড়ি, বউকে বিয়ের আগেই লড়িয়ে দিয়েছে। একজন আরেকজনের প্রতি ভিলেন মার্কা দৃষ্টি। ঃ-) ঃ-) সিরিয়ালটা শেষ অবধি নেতাজীর কিনা সন্দেহ! ঃ-) ঃ-)

    আচ্ছা, তখন খবরের কাগজে কি ছবি টবি বেরুত! ক্ষুদিরামের ছবি কেটে বালক নেতাজী পড়ার টেবিল সাজিয়েছে!
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০১:৪৬408278
  • তবে রাসমণি-ঈশ্বরচন্দ্রের পিসি-ভাইপো পাতানো খুবই গুরুত্বপূর্ণ, যাকে বলে রাজনৈতিকভাবে সচেতন সাহিত্য। ঃ-)
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০১:৪৩408277
  • কোন দিন দেখা যাবে বিয়ের আগে ওঁরা বাদাম খেতে খেতে ময়দানের গাছতলায় আচ্ছা সে প্রেম করছেন, আর হিন্দি সিনেমার মতন অসংখ্য নর্তক নর্তকী আশপাশ থেকে অবির্ভূত হয়ে তুমুল নাচতে আরম্ভ করেছে। সঙ্গে জগঝম্প গান। ঃ-)
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ০১:৩২408276
  • 'নেতাজী' সিরিয়াল দেখলাম কয়েকটা এপিসোড। নেতাজীর এক বিপ্লবী মাসিমণি ছিল জানতুম না। আর শিশির বোসের বইতে পড়েছিলাম তার বাবা শরৎচন্দ্র, মা বিভাবতীর প্রায় বাল্য বিবাহ হয়েছিল বলা যায়, একজনের ১২/১৩ আরেকজনের ১৮/১৯ সেখানে সেই বিবাহ নিয়ে রীতিমত 'হাম দিল দে চুকে সানাম' চলছে। ।

    এই স্ক্রিপ্টগুলো কি একজনই লেখে!
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০১:১৮408275
  • অবসর সময়ে টুপির উপরে তবলা বসিয়ে বাজাতো হয়তো। সময়ও কাটল, কিছুটা বাজনাও হল। ঃ-)
  • S | ২৪ এপ্রিল ২০১৯ ০১:১৬408274
  • আচ্ছা ঐসময় সবাই মাথায় একটা গোল একটা টুপি পরতো কেন? অনেকটা তবলার নিচে যেমন দেওয়া হয় ঐরকম।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০০:০৬408273
  • রাসমণি সিরিয়ালে রাণী রাসমণি আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি পিসি ভাইপো পাতালেন! কী সাংঘাতিক! ঈশ্বরচন্দ্র চরিত্রে যিনি অভিনয় করছেন, তিনি দারুণ দেখতে, অনেক স্যাক্রিফাইস করলেন, মাথার সামনের দিক থেকে সব চুল কামাতে হল।
  • pi | ২৩ এপ্রিল ২০১৯ ২১:১৭408272
  • দিল্লির এফ এম, রাস্তা তো দেখি কেজরী ছাওয়া!
  • PM | ২৩ এপ্রিল ২০১৯ ২০:২০408271
  • শ্রীলন্কায় মাদ্রাসা নিষিদ্ধ হলো শুনছি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত