এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৮ এপ্রিল ২০১৯ ১১:০২408150
  • বি দা ফারসি শিখেছেন? তাইলে এখন থেকে ফারসি সংক্রান্ত প্রশ্ন থাকলে করবো।
  • S | ১৮ এপ্রিল ২০১৯ ১০:৫৯408149
  • মুরগী ছানাটাও ভোট দিলো? ওর জন্য টাকা পেয়েছেন দলগুলোর থেকে?
  • dc | ১৮ এপ্রিল ২০১৯ ১০:৫৭408148
  • যাগ্গে ভোটটা দিয়েই এলাম। আশা করি এবার ডিএমকে জিতবে, আজ খবরের কাগজের প্রথম পাতা জুড়ে অ্যাড দিয়েছে। এবার শ্রীপেরুমবুদুর অবধি ফ্লাইওভার বানালে হয়।
  • S | ১৮ এপ্রিল ২০১৯ ১০:৫৪408147
  • ওটা মজা করেই বলেছেন।
  • Tim | ১৮ এপ্রিল ২০১৯ ১০:৫৩408146
  • এসেম হেব্বি হাসাতে পারেন কিন্তু। রাইট উইং এ ভালো স্ট্যান্ডাপ নেই, ভেবে দেখতে পারেন। ঃ-)
  • Amit | ১৮ এপ্রিল ২০১৯ ১০:৪৩408145
  • ইংল্যান্ড এ ছোট বাচ্চারা পর্যন্ত ঝরঝরে ইংলিশ বলতে পারে, এইটা একটা অসাধারণ জ্ঞান লাভ হলো।
  • pi | ১৮ এপ্রিল ২০১৯ ১০:৪১408144
  • তাতপর কি হেলে ধরতে পারেনি কেউটে কেন আসবে? ঃ)
  • pi | ১৮ এপ্রিল ২০১৯ ১০:৩৯408142
  • সেতো আপনার কিছু কিছু পোস্ট পড়লেও মনে হতে পারে। এই পোস্টটা পড়েই মনে হল। তবে এটা ভাল টেকনিক।
  • Tim | ১৮ এপ্রিল ২০১৯ ১০:৩৯408143
  • হিন্দি আর ইংরেজিকে হেলে আর কেউটে নাম দেওয়া যেতে পারে। ঃ-)
  • sm | ১৮ এপ্রিল ২০১৯ ১০:০৯408141
  • ওরে ফাগোল!ইংল্যান্ডে গিয়ে দ্যাখ।ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ঝর ঝরে ইংলিশ বলছে।ইনফ্যাক্ট বাচ্চারা ইংলিশে কথা বললেই দারুন লাগে।
    অফিসের ম্যানেজার যদি বাংলায় কথা বলে,মনে হয় বসতে যাবার সময় চেয়ার সরিয়ে নিই।
  • b | ১৮ এপ্রিল ২০১৯ ০৯:৫৩408140
  • হ হ। এক্কালে ফার্সিও শিখসি। প্যাডের দায় বড় দায়।
  • !! | ১৮ এপ্রিল ২০১৯ ০৯:৪৯408139
  • শিপিয়েম কে তাড়িয়েছেন! আবার ইন্ডাস্ট্রির নাম করছেন?? সাহস তো কম নয়!!
  • ন্যাড়া | ১৮ এপ্রিল ২০১৯ ০৯:৩৯408138
  • দেখুন, বাংলায় খুব ইন্ডাস্ট্রি করুন, অনেক কাজ, অনেক চাকরি - দেখবেন সায়েব থেকে শুরু করে গরুবেল্টের চাড্ডিরা পর্যন্ত বঙ্কিমি বাংলা বলছে।
  • Amit | ১৮ এপ্রিল ২০১৯ ০৯:১৮408137
  • মরাল সমস্যা আছে। ঠিক আছে। তো সমাধান কোথায় ? মার্কিন দের জোর করে বাংলা বলানো নাকি জোর করে বাঙালি দের ইংলিশ বলা বন্ধ করা ? এখানে হা হুতাশ তো সমাধান নয়।

    আমরা নিজের দরকারে ইংলিশ শিখছি, হিন্দি ও। বাকিদের সেই গরজ পড়েনি। তেতো লাগলেও এটাই সত্যি
  • Ishan | ১৮ এপ্রিল ২০১৯ ০৯:০৫408136
  • আমার আবার কী প্রস্তাব। পাই গাল দিয়ে বলল হিন্দি নিয়ে বলা হয়, ইংরিজি নিয়ে কেন নয়, তাই ইংরিজি নিয়ে বলছি। :-)
  • dc | ১৮ এপ্রিল ২০১৯ ০৮:২২408135
  • কিন্তু দেখুন, মেটাল আর হার্ড রক যদি না শুনতাম তাহলে তো বেঁচে থাকাই মুশকিল হয়ে যেত! এদিকে আরডি আর এসডি, ওদিকে লেড জেপ আর অজি। এই তো জীবন।
  • Tim | ১৮ এপ্রিল ২০১৯ ০৮:১১408134
  • ঈশানদার প্রস্তাবটা কী? মানে ব্যাপারটা তো ঠিক এরকম না যে এতদিন ধরে কেউ জানতোনা যে ইংরেজি বাকি সবাইকে খেয়ে নিচ্ছে। জানতো কিন্তু আত্মসমর্পণ করেছে।
  • Ishan | ১৮ এপ্রিল ২০১৯ ০৮:০৫408133
  • খিচুড়িতে আমার কোনো সমস্যা নেই। যদি খিচুড়ি হয়। কিন্তু বাঙালিরা ইংরিজি-বাংলা-হিন্দি মিশিয়ে কথা বলবে আর আমেরিকান সায়েব শুধু ইংরিজিতে, এতে সমস্যা আছে। মরাল সমস্যা। এবার "সবই তো একদিন ধ্বংস হবে" এই দার্শনিক অবস্থানে গেলে সমস্যা থাকেনা, কিন্তু তখন আর কীসের মোদী কার কী। সবই তো একদিন যাবে।
  • dc | ১৮ এপ্রিল ২০১৯ ০৭:৩৮408132
  • আছি তো। কিন্তু এশার নিয়ে লেখার সময় পাছি না ঃ(

    এদিকে আজ আবার ভোট, আর আমার সকাল থেকে ল্যাদ লাগছে। ভোটের লাইনে দাঁড়াতে হবে ভেবেই ভয় হচ্ছে।
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৯ ০৭:০৫408131
  • ডিসি, আছেন? এশারের টইটা? মনে করিয়ে দিলাম। ঃ-)
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৯ ০৭:০৪408130
  • স্বাধীনতা মানেই যে তাই! নিজের ভাষা নিজের সংস্কৃতি নিয়ে অর্থনৈতিক ও সামাজিকভাবে লাভজনক ও শক্তিশালী জীবনযাপনের অধিকার যদি না থাকে, তাহলে তো সেই হরেদরে পরাধীনতা বা দাসত্বই দাঁড়ায় ! জমিদারবাবুর পা টেপার জন্য যদি জমিদারবাবুর ভাষা শেখাই বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়, পাছে অন্যেরা জমিদারের পা টেপার চাকরি নিয়ে নেবে এই ভয়েই যদি আগে আগে দৌড়াতে হয়, তবে আর স্বাধীনতা কোথায় হল?
  • Amit | ১৮ এপ্রিল ২০১৯ ০৬:২৮408129
  • কিন্তু মেয়ে হোক বা ছেলে হোক, বাংলা, ইংলিশ, হিন্দি মিশিয়ে খিচুড়ি ভাষায় কথা বললে সমস্যা কোথায় ? ডিলেক্ট তো পুরো দুনিয়া জুড়েই পাল্টাচ্ছে,। কাজের জন্য হোক বা যাই হোক, লোকে যেটা বলতে চায়, যেটা শিখলে মনে করে কাজে আসবে, করুক না।

    আওয়াজ দিতে চাইলে তো যা ইচ্ছে নিয়ে দেওয়া যায়, কিন্তু কাজের কাজ কি হবে তাতে ?

    যাক যে, ফোকাস হারাবেন না কমরেড, ২৩ এ মে ভোটার রেজাল্ট।
  • Du | ১৮ এপ্রিল ২০১৯ ০৬:২১408128
  • আমিও এই নারীবিরোধী চিন্তা মনে রাখি যে মহিলাদের সংসারে ক্ষমতায়নের সাথে সমানুপাতিক ভাবে ইংরিজি স্কুলের বাড়বাড়ন্ত হয়েছে দেশে। মাতৃভাষা না হলেও ওটা মায়েদের পছন্দের মাধ্যম।
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৯ ০৫:৪৪408127
  • কবি খুব বুদ্ধিমান। পয়েন্টার ব্যবহার করেছেন। ঃ-)
  • S | ১৮ এপ্রিল ২০১৯ ০৪:৩৮408126
  • দুলাইনের কবিতাটা পড়তে পড়তে আমার টেনসন বেড়ে যাচ্ছিলো। শেষ শব্দটা পড়ে স্বস্তি পেলাম।
  • Amit | ১৮ এপ্রিল ২০১৯ ০৪:২০408125
  • হ্যা, ক্লাস থ্রী। :) :)
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৯ ০৪:১০408124
  • তিন বছরের বাচ্চাকে কোডিং করানো একটু এক্স্ট্রা-টেরেস্ট্রিয়াল টাইপ হয়ে যাবে। ক্লাস থ্রীর বাচ্চা, তিন বছরের না।
    ঃ-)
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৯ ০৪:০২408122
  • বলে গ্যাছেন হবে ঃ-)
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৯ ০৪:০২408123
  • কবি এইজন্যেই বলে গ্যাছে,
    "সব পথ শেষে মিলে গেল এসে
    তোমারি দু'খানি নয়নে"
    ঃ-)
  • Amit | ১৮ এপ্রিল ২০১৯ ০৩:৫৯408121
  • কি আলোচনার অবস্থা।

    ইলেকশন থেকে কানহাইয়া হয়ে বাংলা হিন্দি ইংলিশ এর সমুদ্দুর পেরিয়ে শেষে মুনমুন সেন :) :)

    মাঝে একটু দেখলুম ডিসি তিন বছরের বাচ্চাকে কোডিং করাচ্ছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত