এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৭ এপ্রিল ২০১৯ ২৩:০৫408090
  • কিছু না বলা মানেই ছাড় দেওয়া।। আমি ইঙ্গ্রাজি নিয়ে এরকম কিছু সেভাবে পড়িনি, মানে হিন্দি নিয়ে বলার আনুপাতিক হিসেবে বললাম।
  • Ishan | ১৭ এপ্রিল ২০১৯ ২২:৫৫408089
  • ছাড় কখন বললাম?
  • pi | ১৭ এপ্রিল ২০১৯ ২২:৫১408088
  • অনেক বড় বলে ছাড়?
  • Ishan | ১৭ এপ্রিল ২০১৯ ২২:৩৭408087
  • ইংরিজি তো গ্লোবাল সাম্রাজ্য। হিন্দির চেয়ে বড়। হলিউডের একই মডেল। অনেক বড়।
  • Ishan | ১৭ এপ্রিল ২০১৯ ২২:৩৬408086
  • মানে এটায় দ্বিমত হবার কি আছে? দিল্লির চারপাশের একটা ডায়লেক্টই তো ঘোষিত ভাবে হিন্দি।
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ২২:৩৫408085
  • তাইলে তো আইটি ভাইটির কাজ যাবে। অতেব ওটি নিয়ে চুপ করে থাকি। দক্ষীন ভারতীয়রা গব্বের সাথে ইংরেজি শেখে, কিন্তু হিন্দি বলবোনা বলে গোঁ ধরে রয়েছে। কি অসাধারণ আইডিয়া।
  • pi | ১৭ এপ্রিল ২০১৯ ২২:৩৩408084
  • ইঙ্গ্রেজি, যার হ্যাংওভার এখনো মারাত্মক, আগ্রাসন আধিপত্যও কিছু কম না, সে নিয়ে তেমন আপত্তি টাপত্তি দেখিনা।

    ইংরাজি সাহিত্য সিনেমা ভাষা নিয়েও এধরণের, কী বলি, উন্নাসিকতা?
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ২২:৩২408083
  • বেশ কয়েক বছর ধরে তো দিল্লি, পান্জাব, আর মুম্বাইয়ের বাইরে সিনেমার পটভুমিই তৈরীই হতো না। আর ছিলো বিদেশ - উফ, সে আরেক জ্বালা। ইউপি/বিহার/এমপি/রাজস্থান দেখালে সেগুলো আর্ট ফিলিম হয়ে যেতো। এখন একটু ছোটো শহর গুলোতে ঢুকেছে।

    আমার মোদ্দা কথা হলো হিন্দি সিনেমাও হিন্দি বেল্ট দ্বারা শাসিত হয়নি। হয়েছে দিল্লির লোকজন - কালচার দ্বারা।

    জানেন মুম্বাইতে একটা জোকস চালায় দিল্লির লোক্জনেরা।
    what do you call a good looking girl in mumbai?
    - delhite

    ভাবুন।
  • dc | ১৭ এপ্রিল ২০১৯ ২২:২৮408082
  • মানে ইয়ে যেটা বলতে চাইলাম, সেটা হলো ইন জেনারাল হিন্দি সিনেমা দেখার অযোগ্য, বচ্চন বাদে, সেরকম দেখিওনা। সকালে ভুল লিখেছিলাম।

    তবে গান অন্য ব্যাপার, হিন্দি গান ছাড়া বেঁচে থাকার কথা ভাবতে পারিনা (এখনকার গান না)।
  • Ishan | ১৭ এপ্রিল ২০১৯ ২২:২৭408081
  • জানবনা কেন। হিন্দু শিখ মুসলমান সব নিয়েই পাঞ্জাবি সংস্কৃতি তো।
  • Ishan | ১৭ এপ্রিল ২০১৯ ২২:২৫408080
  • ওইটাই তো টিপিকাল খড়িবোলি। পাঞ্জাবির সঙ্গে বিশেষ যোগাযোগ নাই। মুম্বাইএর পটভূমিকায় বানাতে গেলে এর মধযে আরবিট কিছু মারাঠি অ্যাকসেন্ট ডায়ালেক্ট গুঁজে দেয়।লুঙ্গি ড্যান্সে একটু দক্ষিণী বোলচাল। কহানিতে দুটো বাঙলা থ্রো করে। কিন্তু মূল কাঠামোটা অবভিয়াসলি খড়িবোলি। নইলে কেউই বুঝতনা। এই তো কথা।
  • dc | ১৭ এপ্রিল ২০১৯ ২২:২৪408079
  • একটা কথা মনে হলো, আমার লেখা উচিত ছিলো ছোটবেলার থেকে বচ্চনের সিনেমা দেখে বড়ো হয়েছি। ছোটবেলায় বচ্চনের বিরাট বড়ো ভক্ত ছিলাম বলে প্রায় সব কটা সিনেমা দেখে ফেলেছিলাম (এমনকি সৌদাগর অবধি কোন রকমে একবার দেখে ফেলেছিলাম স্রেফ লিস্টে ছিলো বলে)। এর বাইরে হিন্দি সিনেমা সেভাবে দেখিনি, তবে কয়েকটা সিনেমা ভালো লেগেছিল, যেমন ঘায়েল আর দিল চাহতা হ্যায়। আর একটা সিনেমা যে কতোবার দেখেছি তার ঠিক নেই, জানে ভি দো ইয়ারো। অথচ ছোটবেলায় অনেকদিন সিনেমাটা দেখিনি নাসিরুদ্দিন শাহ আছে সেই ভয়ে। আর দুয়েক বছর আগে দেখেছি দিল্লী বেলি, ওটাও বেশ মজার ছিলো। শারুখের কোন সিনেমা দেখিনি। আর হ্যাঁ, গোবিন্দা সিরিজও একসময়ে খুব দেখতাম।
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ২২:২৩408078
  • পান্জাবীদের মধ্যে হিন্দুরা আছে জানেন?
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ২২:২১408077
  • আপনি আমার পোস্টগুলো পড়ছেন না। বলেইছি যে অভিনেত্রীর ব্যাপারে একটু তাও ডাইভার্সিটি আছে।

    "রানী মুখার্জি" বাংলার? ঠিক করে বাংলা বলতে পারে? জন্ম থেকে মুম্বাইতে বাস।
  • Ishan | ১৭ এপ্রিল ২০১৯ ২২:২০408076
  • না পাঞ্জাবি বলতে শিখ বলব কেন শুধু। নওয়াজ শরীফও পাঞ্জাবি। কাওয়ালি, সুফি, টপ্পা বহুকিছুই পাঞ্জাবি। ওগুলোকে হিন্দি সিনেমা অপাঞ্জাবি বানিয়ে দিয়েছে।
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ২২:১৯408075
  • আপনি পপুলার বিগ বাজেট স্টার স্টাডেড ননসেন্স হিন্দি সিনেমায় যে হিন্দিটা শোনেন সেটা ইউপি/বিহার/এমপি/রাজস্থান কোথাও বলা হয়্না। ওটা দিল্লি এবং দিল্লি লাগোয়া পান্জাবের শহুরে হিন্দি।

    মুম্বাইয়ের টাপোরি হিন্দি সিনেমায় অনেকটা বাঙাল কথার মতন ব্যবহার করা হয়। লাস্ট কবে শুনেছি মনে নেই।
  • Ishan | ১৭ এপ্রিল ২০১৯ ২২:১৮408074
  • এবং অন্য ভাষার লোক হিন্দি সিনেমায় চান্স পায় কিনা? প্রচুর পায়। তাদের ভাষাটা শিখে নিতে হয়। এখানে তো আমরা হিন্দি সিনেমার এমপ্লয়মেন্ট অপারচুনিটি নিয়ে কথা বলছিনা। কালচারাল ইমপিরিয়ালিজম নিয়ে কথা বলছি। হিন্দি সিনেমা “আমাদের” সিনেমা — এই একটা চালু ধারণা নিয়ে কথা বলছি। রানী মুখার্জি আর বিপাশা বসু তো এই প্রজেক্টের অংশ।

    আর হিন্দি সিনেমাই যখন সব ডাইভার্সিটিকে ধারণ করে ফেলেছে, দেশে আর কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির দরকার নেই তো তাহলে?
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ২২:১৫408073
  • উফ। চারিদিকে অশিক্ষা। এই অপ্রিয় কথাটা লিখতে চাইছিলাম না। ভেবেছিলাম ইশারাই যথেস্ট হবে।

    আপনি যে পান্জাবী কালচারের কথা বলছেন, সেটা মুলতঃ শিখ পান্জাবীদের কালচার। হিন্দি সিনেমায় অন্য কালচারটা দেখানো হয়েছে। আশা করি বুঝেছেন।
  • Ishan | ১৭ এপ্রিল ২০১৯ ২২:১৩408071
  • হিন্দি সিনেমায় মূল চরিত্ররা মূলগতভাবে এখনও হিন্দিই বলে।সেই জন্যই আমরা সিনেমাগুলো বুঝতে পারি। মারাঠি বা গুজরাতি বললে বুঝতামনা। ওখানে যখন পরিষ্কার বাংলা বলবে তখন কোনো কমপ্লেনই থাকবেনা।
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ২২:১৩408072
  • "বাঙালি পাঞ্জাবি মারাঠিরা হিন্দি সিনেমায় প্রচুর চান্স পায়। চিরকালই পায়।"

    ১৯৯০ এর পরে হিন্দি সিনেমায় হিরো হয়েছে এরকম কজন বাঙালী/মারাঠি/গুজরাতি/দক্ষিনী লোক দেখেছেন? এমনকি নওয়াজ ছাড়া বিহার/ইউপি/এমপি/রাজস্থান থেকে কজন এসেছে? এবারে পান্জাবী কজন এসেছে, তার হিসাব করুন। ফিমেল লীডের অবস্থাও তেমন কিছু ভালো নয় - সেখানে তাও কিছুটা ডাইভার্সিটি আছে।

    অন্যরা ক্যামেরার পিছনে, সহচরিত্রে দারুন অভিনয় করেছেন - এইটুকুই।

    এমনকি শাহরুক খানের সিনেমা তৈরীই করা হতো দিল্লি/পান্জাব/এনারাই পান্জাবীদের কথা মাথায় রেখে। এবং ঐ জোনগুলোতেই সেগুলো চলতো বেশি।
  • Ishan | ১৭ এপ্রিল ২০১৯ ২২:১০408070
  • পাঞ্জাবি কালচার? হায়। ওটা হিন্দিভূত বানানো পাঞ্জাব। পাঞ্জাবি কালচার মানে দালের মেহেন্দি আর ওইসব নাকি?

    এই একই ফর্মাটে বাঙালি কালচার মানে রসগুল্লা দাদা আর লিবারেটেড (পড়ুন সহজলভ্য) মহিলায় এসে দাঁড়িয়েছে।
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ২২:০৭408069
  • "বাংলা সিনেমায় মারোয়াড়ি চরিত্র, হিন্দি ভাষা থাকে তো।"

    হ্যাঁ। কিন্তু আগামী দুদশক ধরে যদি দেখেন যে বাংলার সিনেমা সিরিয়ালের সব মুল অভিনেতারা অন্য বিশেষ একটা সম্প্রদায়ের, সেই অনুযায়ী চরিত্রগুলো-ও সেরকম। তারা কিছুটা হিন্দি-মারোয়ারি-ইংরেজি মিশিয়ে বাংলা বলছে, তখন কি মনে করবেন?
  • Ishan | ১৭ এপ্রিল ২০১৯ ২২:০৬408068
  • তাতে কী হল। বাঙালি পাঞ্জাবি মারাঠিরা হিন্দি সিনেমায় প্রচুর চান্স পায়। চিরকালই পায়।

    আর দে কে লেখা হয়নি, মারাঠি সিনেমার উত্থান টা লক্ষ রাখছি। বলিউডি সিনেমাতে মারাঠি ঢুকে পড়াও। মহারাষ্ট্রে প্রোটেকশনিজম এবং রাজ ঠাকরে, খুব ইন্টারেস্টিং ফেনোমেনন। দক্ষিণভারত, বিশেষত তামিলনাড়ু, আর হাল আমলের মারাঠিরা বলিউডকে রোখার খানিক চেষ্টা করছে। শিবসেনা বা এমএনএস এর অবশ্য কেসটা গোলমেলে। সে পরে লিখব।
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ২২:০৪408067
  • বরন্চ ইউপি থেকে যে তিনজন মুল ভুমিকায় অভিনয় করতে এসেছেন (বচ্চন, নওয়াজ, নাসির) তারা প্রত্যেকেই ভালো অভিনয় করে তবেই টিকেছেন। বাকিদের থেকে মাইলস অ্যাহেড।
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ২২:০২408066
  • ১৯৯০এর পর থেকে সারা দেশকে হিন্দি সিনেমার মোড়কে দিল্লি/পান্জাবী কালচার বিক্রি করা হয়েছে। শুধু পান্জাবী না, এর মধ্যেও আরো একটা কথা আছে - কিন্তু সেটা বলা ঠিক হবেনা।
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ২১:৫৯408065
  • শাহরুক, অক্ষয়, রোশান, চোপরা, জহর, কাপুর, গোবিন্দা, দেবগন, ধাওয়ান, ওবেরয়, ধর্মেন্দ্র/দেওল, জিতেন্দ্র, পুরি, খের, খান্না, দত সবই তো দিল্লি/পান্জাবী।

    এমনকি রনভীর সিং তার লাস্ট নাম (ভবনানী) কেটে কাজ করে। কাশ্যপের একটা সিনেমায় দেখিয়েছিলো যে মারাঠী উঠতি অ্যাক্টর নিজের লাস্ট নেম চেন্জ করে পান্জাবী সারনেম রেখেছে।
  • Ishan | ১৭ এপ্রিল ২০১৯ ২১:৫৫408064
  • বাংলা সিনেমায় মারোয়াড়ি চরিত্র, হিন্দি ভাষা থাকে তো। তার পরেও ওটা বাংলা সিনেমাই থাকে। মার্কিন সিরিয়ালে প্রিয়াঙ্কা চোপরা, হলিউডি সিনেমায় অমরীশ পুরী থাকে তো। তার পরেও ওগুলো ইংরিজি সিনেমা। এগুলো ফলস সেন্স অফ কো-অপশন তৈরির একটা পদ্ধতি তো। হিন্দিতেও তাই।
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ২১:৫১408063
  • বচ্চন সাহেব শাহুরুকের পরে সিনেমায় নেমেছে? আপনারা যখন সিনেমা দেখেন তখ্ন মুল চরিত্রের সারনেমের দিকে নজর দেন?
  • Tim | ১৭ এপ্রিল ২০১৯ ২১:৪১408062
  • এ আবার কী যুক্তি। বচপন সাহেব তো ইউপির লোক ছিলেন।
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ২১:৩০408061
  • শাহরুক খান, অক্ষয় কুমার আসার পর হিন্দি সিনেমায় পান্জাবের প্রেজেন্স বেড়েছে। বেশিরভাগ সিনেমায় দিল্লি আর পান্জাবের কালচার দেখানো হয়েছে। সেই তুলনায় মুম্বাই, ইউপি, বিহারের প্রেজেন্স নগণ্য ছিলো। কাশ্যপ এসে কিছুটা বাড়িয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত