এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৯৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০১ সেপ্টেম্বর ২০১৭ ০৭:০২713772
  • এ রাজ্যে আর রাজনীতির দরকার নেই। নৈরাজ্যবাদীরাই রাজ্য চালাচ্ছেঃ

    "হওয়ার কথা ছিল হাসপাতাল ৷ হচ্ছে ফ্ল্যাট ৷ তোলাবাজির অত্যাচার আর সইতে পারেননি ডাক্তারবাবু ! ফলে স্বপ্নও আর বাস্তবায়িত হয়নি বিখ্যাত প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জেন মনোজ খান্নার৷ পুলিশ তো বটেই, প্রশাসনের সর্বোচ্চ স্তরে অভিযোগ জানিয়েও লাভ হয়নি খুব একটা ৷ অগত্যা প্রোমোটারের হাতে প্রকল্প বেচে দিয়ে নিস্তার পেয়েছেন তিনি ৷ খাস মধ্য কলকাতার বুকে ওই জায়গায় এখন ধীরে ধীরে মাথা তুলছে আবাসন ৷"
    (আজকের এই সময়)

    "জোর করে একটি পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর রুজুর নির্দেশ দিল হাইকোর্ট ৷ অজিতবাবু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা ৷ ওই এলাকার বাসিন্দা রঞ্জনা হাজরার পরিবারের জমি দখলের চেষ্টা, পরিবারের সদস্যদের মারধর, হুমকি নিয়ে অভিযোগ জানাতে গেলে থানা তা গ্রাহ্য করছে না বলে হাইকোর্টে মামলা করে পরিবারটি ৷ এমনকি কালীঘাট থানা অভিযোগকারী পরিবারের সদস্যকেই তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয় আদালতে ৷"
    (আজকের এই সময়)
  • কল্লোল | ০১ সেপ্টেম্বর ২০১৭ ০৮:১৬713773
  • কিন্তু দে, এপিডিআর মানবাধিকার ইঃ তো ভোটে দাঁড়ায় না!! সেটা আপনি জানেন না? নাকি ভুলে গেছিলেন?

    কিন্তু প্রশ্নটার জবাব কে দেবে? জবাব আছে কি কারুর কাছে? মনে তো হয় না।
    দেখি কে জবাব দেয়।
    কেন্দ্রে কং একা না মহাজোট+কং?
    পবতে বামেরা না বাম+কং?

    ঠাট্টা, এয়ার্কি, বিদ্রুপ সব ঠিক আছে। খালি প্রশ্ন দুটোর জবাব দেবেন কেউ?
  • কল্লোল | ০১ সেপ্টেম্বর ২০১৭ ০৮:২৩713774
  • আগামী ১১ সেপ্টেম্বর যাদবপুরে ত্রিগুণা সেন হলে ভাঙ্গর নিয়ে গানের অনুষ্ঠান। টিকিট আছে, দাম নেই। যে যা পারবেন। টাকাটা ভাঙ্গর আন্দোলনকারীদের হাতে তুলে দেওয়া হবে।
    গান গাইবে ইনকিলাব ব্যান্ড, সাত্যকি আর বনি।
  • modi | ০১ সেপ্টেম্বর ২০১৭ ০৮:২৮713775
  • কল্লোল এটাও জানেন না!

    কং-টং নয়। পরের বার মমতা প্রধানমন্ত্রী হয়ে আমাদের মোদীর হাত থেকে মুক্ত করবেন। প্রধানমন্ত্রী হয়ে উনি দিল্লী চলে যাবেন বলে আমরা মমতার হাত থেকেও মুক্তি পাব। অর্থাৎ মমতা আমাদের মোদী ও মমতার হাত থেকে মুক্ত করবেন।

    জ্যায় শ্রীরা... উপস, জোর সামলে নিয়েছি। জ্যায় শ্রীদিদি।
  • PT | ০১ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৫৬713776
  • এখন যা পরিস্থিতি তাতে জোটের আগে "ম-হা" না লাগানো-ই যুক্তিযুক্ত। এটা এখন শুধু "ম"-এর জোট। লালু আর কতদিন ফেভিকলের কাজ করতে পারবেন তা নিয়ে বেজায় সন্দেহ আছে। আর যিনি রামেদের সঙ্গে বামেদেরও পব থেকে ঝেঁটিয়ে বিদেয় করার কথা প্রত্যহই বলেন তাঁর সঙ্গে বামেরা জোট বাঁধবে কি কারণে? অন্যদিকে পব-তে কং-এ আর কজন অবশিষ্ট আছে বা থাকলেও আর কতদিন আছে সেটা গবেষণার বিষয়।
    "যে আসে আসুক......." জাতীয় শূণ্যগর্ভ ও বিকৃত রাজনীতির কারণে যা হওয়ার তাই হয়েছে। পব রাজনীতিহীন সাম্প্রদায়িক নৈরাজ্যবাদীদের হাতে আর দিল্লী দু-কান কাটা গরুবাদীদের দখলেই থাকবে।

    রাজনীতি নিয়ে ঠাট্টা-এয়ার্কি কারা করেছিল সেটা কি এখনো পরিষ্কার হয়নি?
  • amit | ০১ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৩৫713777
  • আমার মতে এই মুহূর্তে পব থেকে মমতা কে পব থেকে বিদেয় করাটা অনেক বেশি দরকারি। মোদী বা বিজেপি ভারতের বারোটা যতটা না বাজাতে পারবে আগামী পাঁচ বছরে, একা মমতা পব এর চূড়ান্ত বারোটা তার থেকে অনেক বেশি বাজাতে পারবে সেই সময়ে।। সুতরাং যে আসে আসুক, সেটা বিজেপি হলে হোক, প্রেসিডেন্ট রুল করে হলে হোক, মিলিটারি নামিয়ে ভোট করে হলে হোক, যেভাবেই হোক না কেন, মমতা যাক। পরে কি হবে দেখা যাবে।

    আর যারা বলবেন সেটা খাল কেটে কুমীর আনা হবে, 2011 - তেই সেটা হয়ে গেছে, খাল কেটে কুমিরকে ডেকে আনা হয়েছে। তাই সেই কুমীর তাড়াতে যদি আরো বড়ো কুমীর আসে, তো আসুক। গরম কড়াই আর আগুনের মধ্যে সেরকম কোনো তফাৎ নেই।
  • sm | ০১ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৪৩713778
  • তবে তাই হোক।মমতা দিল্লি যাক আর মোদী পশ্চিম বঙ্গে আসুক।
  • de | ০১ সেপ্টেম্বর ২০১৭ ১১:৫৭713779
  • "যে আসে আসুক" - খুবই খারাপ - এই করে বিজেপি এলে পব আবার ভাগ হবে -

    মমতা-লালু জোট তো চোরেদের জোট -সারদা-নারদা-পশুখাদ্য-অবৈধ সম্পত্তি - কোন গুণে কি ঘাট আছে? বাম-কং মিলে উঠে দাঁড়ানোর চেষ্টা ছাড়া উপায় দেখিনা -

    ভোটে দাঁড়াতে কিছুটা ক্রেডিবিলিটিরও দরকার হয় - মানুষ যাকে-তাকে থোড়ি ভোট দেবে - নৈরাজ্যবাদীদের আছেটা কি? শুধু কথার বাহার!
  • j | ০১ সেপ্টেম্বর ২০১৭ ১৪:১৫713780
  • নৈরাজ্যবাদীদের আর কি ? যে আসে আসুক করে আপনা পসন্দ সরকার এসে গেছে

    এখন আবার নতুন এলে কি করে হয় ! সোখের মণি বলে কতা

    মানতে তো হবে শাসকতিনো রাজনীতিতে বেশ দড়, জঙ্গলমহলে হাতে হাত মিলিয়ে ৪০০ জনের কল্লা নামানো কিষেণকেই টপকে দিল এনকাউন্টার করে আর ওসব এপি ক্ষেপি ডিআরকে কিভাবে ভালয় মন্দয় রাখতে হয় ভালই জানে
  • sm | ০১ সেপ্টেম্বর ২০১৭ ১৪:২৮713781
  • তিনোদের এলেম আছে তো!
  • de | ০১ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৫৫713783
  • ওই রাজনীতিটা খাটাতে গিয়েই পাহাড়ে এমন ছড়ান ছড়িয়েছে যে কোন থই পাওয়া যাচ্চে না -
  • | ০১ সেপ্টেম্বর ২০১৭ ১৬:১৯713784
  • Q1 এর জিডিপি গ্রোথ রেট 5.7% যেটা বেশ ২% কম। কিন্তু ইতিমধ্যেই একজন খেয়াল করালেন যে এ ব্যটারা তো বাড়িয়ে দেখানোর জন্য ২০১৫তে জিডিপি ক্যালকুলেশানের পদ্ধতি পালটেছিল, সেই হিসেবে আসলে জিডিপি গ্রোথ রেট দাঁড়ায় 3.5%
    তার অর্থ বেশ ভালমত গভীর ডিপ্রেশান। :-(((
    ডিমনির ফলে অসংগঠিত ক্ষেত্র তো গেছেই চুলোয়।

    ভয়াবহ অবস্থা। আর ইসলামোফোব পাবলিক ইসলামোফোবিয়ার বেড়ালছানার পিঠে হাত বুলিয়ে বুলিয়ে বলছে "না না মোদি বা বিজেপী তো তেমন কিছু ক্ষতি করতে পারবে না"!!!
  • কল্লোল | ০১ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৪৪713785
  • বাঃ। এইত্তো। অমিত বলছেন - যে আসে আসুক। পিটি,পবতে কি হবে, সেটা এড়িয়ে গেলো। দে - বাম+কং চাইছেন। চাইছেন তো বটে -কিন্তু প্রশ্ন কোংকোয়ে?
  • PT | ০১ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৫৫713786
  • "পিটি,পবতে কি হবে, সেটা এড়িয়ে গেলো"
    সত্যি?
    "পব রাজনীতিহীন সাম্প্রদায়িক নৈরাজ্যবাদীদের হাতে ......... থাকবে।"
  • amit | ০১ সেপ্টেম্বর ২০১৭ ১৮:২৬713787
  • কি আশ্চর্য। 2011 তে এই একই স্লোগান তোলা হয়েছিল না " যে আসে আসুক, সিপিএম যাক " ? যত তথাকথিত বুদ্ধিজীবীরা মোমবাতি জ্বালিয়ে রাস্তায় নেমেছিলেন। আবার সেই স্লোগান শুনলে এতো ভয় কিসের ? নাকি এখন মোমবাতি জ্বালালে হাতে গরম মোম পড়ে-?
  • de | ০১ সেপ্টেম্বর ২০১৭ ২০:৫৫713788
  • বুদ্ধিজীবিদের মোম গলে সেশ!
  • aranya | ০১ সেপ্টেম্বর ২০১৭ ২১:৫০713789
  • দে, কং-এও তো ব্যাপক দুর্নীতি। বাম-কং মিললেও সেই চোরদেরই হাত ধরা হবে।
    ঠগ বাছতে গাঁ উজাড়-এর অবস্থা, সৎ রাজনৈতিক দল পাওয়া মুশকিল
  • cm | ০১ সেপ্টেম্বর ২০১৭ ২২:০৫713790
  • কল্লোলদাকি পুরভোটের খবর পাননি?
  • কল্লোল | ০১ সেপ্টেম্বর ২০১৭ ২২:১৯713791
  • বাঃ। অমিতও তবে যে আসে আসুক-দের দলে নাম লেখালো। আমার এতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আপনি স্বস্তিতে তো?
    পিটির মতে "পব রাজনীতিহীন সাম্প্রদায়িক নৈরাজ্যবাদীদের হাতে আর দিল্লী দু-কান কাটা গরুবাদীদের দখলেই থাকবে।"
    বাঃ। কিন্তু এই "রাজনীতিহীন সাম্প্রদায়িক নৈরাজ্যবাদী" কারা?
  • PT | ০২ সেপ্টেম্বর ২০১৭ ১২:১২713792
  • যাদের ক্ষমতায় আনার জন্যে লড়ে গিয়েছিলে ২০১১-তে......
  • PT | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ০৭:৫৪713794
  • "‘ঘেউ ঘেউ ফেউ ফেউ করে লাভ নেই৷ যখন আমি দিতে পারব, তখন ঠিক আমি দিয়ে দেব৷ "
    শুধু বুজীরাই যে মেরুদন্ড জমা রেখেছে এমন নয়। রাজ্য সরকারী কর্মচারীরাও এক তুড়িতে সারমেয়তে রূপান্তরিত হল!!
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৪৬713795
  • পুরন্দরের পোস্ট।

    'হকের দাবি ঘেউ ঘেউ করেই চাইতে হয়। এ তো আর চুরি আর তোলাবাজির টাকা না যে ঠোঁটে ৫৫৫ ঝুলিয়ে, মখমলি বাঁকা হাঁসি হেসে, তোয়ালে দিয়ে মুড়ে পোঁদের তলায় রাখবে।

    হাইকোর্টে গুয়ামারা যাবে বুঝতে পেরে এখন ডিএ দিচ্ছে তড়িঘড়ি। কত উন্নয়ন হতো বলুন তো ওই টাকা দিয়ে? কার্তিক ব্যানার্জির কয়েকশো কোটি টাকার নীল সাদা রঙের বরাত মিস হলো। কত শত ত্রিফলার বরাত মিস হলো। কত পুকুর বুজিয়ে চিলড্রেন্স পার্ক আর পার্কিং লট বানানো মিস হলো যাতে এলাকার জমির দাম বাড়তো আর সিন্ডিকেট কয়েকশো কোটি কামাতো। রাগ হবে না? আমার যদি হাজার হাজার কোটি টাকা কামানোর রাস্তা বন্ধ হয়ে যেত আমিও রেগে যেতাম। মাননীয়া মুখ্যমন্ত্রী বড়ই ভালোমানুষ তাই কুকুর বলেছেন, আমি হলে তিন অক্ষর চার অক্ষর দিতাম। এত গুলো টাকা শালা হাওয়া করে দিলো।

    ত্রিফলার কথায় মনে পড়লো, ভিআইপি রোডে খালপাড় বরাবর হাজার খানেক আড়াইফলা বসেছিল ২০১২-১৩ তে। আড়াই কারণ কেউ ওগুলোর একসাথে তিনটে আলো কখনো জ্বলতে দেখেনি। ২০১৬ তে উন্নয়নের দ্বিতীয় জোয়ারে সেই হাজার খানেক আড়াইফলা ফের উপড়ে ফেলে দিয়ে নতুন ভিক্টরিয়ান ল্যাম্প বসছে। যে কেউ গিয়ে দেখে আসতে পারেন। ডিএ ফিএ দিতে হলে এত উন্নয়ন হতো? যত্তসব কুকুর!'
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৫০713796
  • এদিকে রাজ্যের নাকি প্রায় দেউলে হওয়ার অবস্থা, তীব্র অর্থসঙ্কট
  • PT | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৩৪713797
  • শুধু রাজ্যসরকারী কর্মচারীরা নয়, রাজ্য জুড়ে আরো অনেকেই সারমেয়তে পরিণত হয়েছেঃ
    "ব্যবসায়ীর দাবি অনুযায়ী, তিনি এক দোর্দণ্ডপ্রতাপ নেত্রী। কথায় কথায় ‘অমুক দিনের মধ্যে এত লক্ষ টাকা পৌঁছে দেবে’ গোছের নির্দেশ জারি করে থাকেন। ....শুধু ওই হোটেল ব্যবসায়ী নন, এলাকার অন্য ব্যবসায়ীদের বড় অংশেরই বক্তব্য, হোটেল-পানশালা থেকে রোলের দোকান— নেত্রীর থাবা থেকে বাদ পড়ে না কিছুই। দাবি মেটানো না হলে? প্রথমে এক প্রস্ত হুমকি। গ্রেফতার করিয়ে দেওয়ার শাসানি। পরে ছোটখাটো ‘তৈরি’ করা দুর্ঘটনা। তাতেও কাজ না হলে অন্তিম পরিণতি ভাল নয়।"
    http://www.anandabazar.com/calcutta/people-are-under-fear-by-the-dominating-power-of-extorter-lady-of-ruling-party-1.671243?ref=hm-ft-stry-4
  • amit | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১১:৩৩713798
  • তিনো নেত্রী আবার লঙ্কেশ হত্যা নিয়ে ঘেউ ঘেউ করছেন। চালুনি যেন কিসের ছিদ্র খোঁজে ?
  • বাঙ্গালী | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১১:৩৮713799
  • আমরা বাঙ্গালী

    An NRI businessman, who had sought chief minister Mamata Banerjee's intervention to resolve a factory impasse and levelled allegations against former minister Madan Mitra, has been arrested by Bengal police for alleged provident fund default.
    Sudip Dutta, chairman of Ess Dee Aluminium that owns two units making pharmaceutical packaging material in Bengal and several across the country, was detained by immigration after he landed in Mumbai on Monday afternoon from Singapore where now he lives.
    A team of state police brought Dutta to Calcutta this morning, took him to Belghoria police station and produced him before Barrackpore Court that sent him to 10 days in police custody.

    https://www.telegraphindia.com/1170907/jsp/frontpage/story_171300.jsp

    The labourer who turned a loss-making factory into a Rs 1,600cr company

    After the successive deaths of his army-man father and elder brother, 16-year-old Sudip Dutta was left with no choice. He wanted to study further and become an engineer. However, since he was now the only provider for his family, Sudip left his hometown, Durgapur in West Bengal, and turned towards Mumbai. He started working in a factory as a labourer, making Rs 15 per day.

    Today, he runs a Rs 1,685 crore company that provides packaging solutions to some of the biggest FCMG and pharmaceutical players in the industry, including Mondelez India, Perfetti Van Melle, Nestle, Cipla and Sun Pharma. Sudip’s Ess Dee Aluminium Ltd is today India’s leading packaging company.

    https://yourstory.com/2016/12/sudip-dutta/

    An NRI businessman, who had reposed faith in West Bengal amid the flight of capital, is running out of steam, thanks to aggressive trade unionism by the ruling Trinamool Congress.
    Faced with an extreme situation where his management employees are being threatened daily, Singapore-based Sudip Dutta, chairman of pharma packaging major Ess Dee Aluminium, is planning to close his Karmarhati factory. Dutta had dug in his heels in the state during the tumultuous Singur-Nandigram phase, acquiring the BIFR-referred India Foils (IFL) from the Vedanta Group in 2008.

    http://timesofindia.indiatimes.com/city/kolkata/Packaging-major-may-quit-state/articleshow/21203463.cms
  • j | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১৩:২৮713800
  • কাদের একটা নবান্ন অভিযানের দিন ফ্রিতে সাংবাদিক পিটিয়ে এখন আবার প্রেস কেলাবের মিছিলেও হাঁটলেন !

    আয়রনিও তো এখনে আয়রন এন্ড স্টীল হয়ে গেছে

    প্রেস কেলাবের হত্তাকত্তা সাংবাদিকরাও অমেরুদন্ডী জীবই হবেন, কারুর সাহস হল না সবিনয়ে বলার যে এ মিছিল শুধু সাংবাদিকদের আপনার ল্যাম্পপোষ্ট দলের নয়
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১৪:০৪713801
  • ধূৎস, ভাবতেও লজ্যালাগে এদের হয়ে কথা বলি আবার, এরা শুধু নামেই, সর্বহারা কমরেড!!!
    কমরেড ঋতব্রত বন্দোপাধ্যায়কে T.A. & D.A. দিতে গত একবছরের দিতে কেন্দ্রীয় সরকারের খরচ হয়েছে, 69,24,335/- টাকা যা রাজ্যসভার সদস্যদের মধ্যে সবথেকে বেশী...!!!
    শুধুমাত্র কলকাতা মুম্বই ফ্লাইটের বিজনেস ক্লাসের এক পিঠের টিকিটের পেছনে খরচা হয়েছে 70,000/- টাকা...!!!
    তথ্যঃ #RTI, Times Now এক্সপোসে

    Check out @TimesNow’s Tweet: https://twitter.com/TimesNow/status/905987230476460032?s=09
  • PT | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১৪:২৬713802
  • "The data shows that two MPs — the BJP’s Bishnu Pada Ray from the Andaman & Nicobar Islands and the CPI(M)’s A. Sampath from Attingal, Kerala, — claimed over Rs.1 crore each between June 2014 and June 2015."
    http://www.thehindu.com/data/government-spends-rs-27-lakh-a-month-per-mp/article7699415.ece

    জ্যোতি বাবুর অনুপস্থিতিতে হুইস্কি উবে যাওয়ায়, বহুদিন সিপিএমের নেতাদের "বিলাসবহুল" জীবন যাপনের মুখরোচক আলোচনা স্তিমিত হয়ে গিয়েছিল। ইদানিন আবার কিছু পাওয়া গিয়েছে।
  • সর্বহারা | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৩২713803
  • ওনার প্রাপ্য হলে পাবেন না হলে পাবেননা এ নিয়ে কথার কি আছে। রাজ্যসভায় কে কবার মুখ খুললেন সে হিসেবটাও হবেকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন