এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৫ এপ্রিল ২০১৯ ১৪:১১407880
  • আমার ধারণা এবারে বিজেপি একা মেজরিটি না পেলেও এনডিএ মেজরিটির খুব কাছাকাছি থাকবে এবং সরকার গড়বে। দিদি মোদিকেও মেনে নেবে যদি সিবিআইকে সড়িয়ে নেয়। যোগী নিজের বিরুদ্ধে সব কেস তুলে নিয়েছে, মোদিও সেটা করতেই পারে দিদির ক্ষেত্রে।
  • S | ১৫ এপ্রিল ২০১৯ ১৪:০৮407879
  • কেন্দ্রীয় সরকারের বন্চনার গল্পটা অন্তত ১৯৯৫ নাগাদ অবধি একদম সত্যি ছিলো। তার পরে রাজ্য সরকার অনেক বেশি স্বায়ত্বশাসন পেয়েছে, বিশেষতঃ আর্থিক ও শিল্প নীতির ব্যাপারে। কিন্তু ততদিনে রাজ্য অনেক পিছিয়ে গেছে। তাছাড়া পবে বামেরা সরকার গঠনের পরে, অবাম কেন্দ্র সরকারের পবের হীতে কোনো কাজ করারই আর ইন্সেন্টিভ থাকেনি। করেওনি।
  • dc | ১৫ এপ্রিল ২০১৯ ১৪:০৭407878
  • কিন্তু পবতে বামেরা উত্থিত হচ্ছেনা কেন? বামেরা কি নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেছে আমরা পবতে উত্থিত হবো না?
  • PT | ১৫ এপ্রিল ২০১৯ ১৪:০৩407877
  • "বিজেপি কে হারানোর কাজে যে যার মত করে ব্যস্ত থাকুন।"

    খারাপ ব্যকটেরিয়া পেটে গেলে সমস্যা হয়। কিন্তু ব্যাকটেরিয়া হেঁটে হেঁটে পেটে যায় না। মূলতঃ খারাপ জল-বাহিত হয়ে পেটে যায়। সবাই দেখছি ব্যাকটেরিয়া নিয়ে ব্যস্ত তার বাহক নিয়ে কোন হেলদোল নেই। এই বাহকদের পরাজিত করতে না পারলে বিজেপিকে হটানোর কোন উপায় নেই। নিকট অতীতে এইসব বাহকদের হাত শক্ত কড়েছিল যারা তাদের অনেকেই এখন বিজেপিকে হারানোর ডাক দিচ্ছে।

    NDA যথেষ্ট সিট না পেলে "মিষ্টি বিজেপি" ও "দুষ্টু বিজেপি"-র দড়ি টানাটানি হবে। আর বাহকেরা আবার গিয়ে "মিষ্টি বিজেপি"-কে (বিজেপি মাইনাস মোদী/অমিত) ক্ষমতায় বসাবে। আর দিল্লীতে ক্ষমতায় যেই আসুক পবতে "নাগপুরের ইচ্ছাফুল/পব-তে তিনোমুল" খেলা চলতেই থাকবে।

    বরং শুরুর থেকে শুরু করুন। পব-তে বামেদের উত্থান না হলে বিজেপি আরো লম্বা ইনিংসের জন্য মাঠে নামবে। কেননা তিনোরা বিজেপির প্রস্তাবিত লাইনে খেলে গতকাল রামনবমীর মিছিল বের করেছে। শক্তিশালী কোন মতাদর্শ ছাড়া শুধু সংখ্যার খেলায় বিজেপিকে সরানো যাবেনা।
  • | ১৫ এপ্রিল ২০১৯ ১৪:০১407876
  • আরেকটা গল্প আছে, কলকাতার অবাঙালি মুসলমান যারা, নানা ন্যারেটিভ এ, সুরাবর্দীর আচরণ ও অপরাধের দায় যাঁদের ঘাড়ে, এবং ঢাকাতে ও যাঁরা সাধারণ ভাবে ৭১ এর পর থেকে সামাজিক শত্রু বিশেষ, তাঁরা পাকিস্তানে কতটা যাচ্ছেন আদৌ যাচ্ছেন কিনা, তাঁদের ইমিগ্রেশন সংক্রান্ত সিদ্ধান্তের এই পশ্চিম আর পূব কে আলাদা করে দেখা চুক্তির সঙ্গে যোগাযোগ থাকা বেশি সম্ভব, কিন্তু আমি ডেফিনিটিভ অ্যানালিসিস পড়ি নি, কিন্তু সেটা র সঙ্খ্যা আর কত। আবার তার মধ্যে বিহারের আদি বাড়ি যাদের, তাঁরা ওয়েস্টার্ন ইউপি র আশরফি এলিট দের মত নিজের হঠাত এক খান হোমল্যান্ড এর জন্য আদৌ চিন্তিত ছিলেন কিনা খুব ই সন্দেহের। ভারতে পার্টিশন এবং মাইগ্রেশন স্টাডিজ পূব পশ্চিম, বাঙালি অবাঙালি, হিন্দু মুসলমান এই বাইনারি গুলো থেকে বেরোতে না পারলে মুশকিল আছে। আর কেউ খেয়াল না রাখুক, সেটা ইশান কে খেয়াল রাখতে হবে। এটা কোয়ালিটি সংক্রান্ত দাবী। মাইক্রো স্টাডিজ জা এমার্জ করছে, সেটা আরেকটু ধরে জেনেরালাইজেশন এ যেতে হবে। দুম করে বড় অ্যাট্রিবিউশন করে দিলে হবে না।
  • | ১৫ এপ্রিল ২০১৯ ১৩:৪৮407875
  • অমিত, এবারে আমি অনেকটাই একমত, স্বাধীন দেশের স্বাধীন সরকারের ঢ্যামনামোর দায় তাদের কেই দিতে হবে। বীভূমের ভাষায় কপালের 'ফ্যার', বুঝলেন, নইলে কংগ্রেস কে সুইট লাগে? ঃ-)
  • | ১৫ এপ্রিল ২০১৯ ১৩:৪৫407874
  • সবাই কে শুভ নববর্ষ ই জানানো হয় নি। শুভ নববর্ষ। সবাই ভালো থাকুন ও বিজেপি কে হারানোর কাজে যে যার মত করে ব্যস্ত থাকুন।
  • | ১৫ এপ্রিল ২০১৯ ১৩:৪২407873
  • পূর্বাঞ্চলের রিফিউজি দের প্রতি ডিসক্রিমিনেশন ওয়েল ডকুমেন্টেড। অন্য বীভৎসতা ছাড়ুন, আমি এরকম অ্যাকাউন্ট ও পড়েছি, যে অনেক চাওয়ার পরে যখন কিছু কাপড় জামা এসে পৌঁচচ্ছে, তখন মেয়েদের জন্য হঠাত সালোয়ার কামিজ এসে পৌচছে, ৫০ এর দশকে সম্ভবত। রিফিউজি বাঙালি মহিলারা পরতেই জানেন না সেই জামা। কোনো লোকাল সেন্সিটিভিটি কেন্দ্রীয় সরকার দেখায় নি। আমার পরিবারে বাবা কাকা দের রিফিউজি ক্যাম্পে ভলান্টিয়ার হিসেবে কাজ করার অভিজ্ঞতা ছিল, পারিবারিক ন্যারেটিভ সহ অনেক লেখাতেই ক্লিয়ার ডিসক্রিমিনেশন এবং অসহ্য অবস্থা ওয়েল ডকুমেন্টেড, পূবাঞ্চলে।

    আমার নিজের যা লেখাপড়া, তাতে ইশানের অ্যানালিসিসে কয়েকটা জায়গায় খটকা লাগছে।

    প্রথমতঃ বাংলার বাঙালি মুসলমান দের পূর্ব পাকিস্তানে কম যাওয়া, ফেরত আসা নানা সময়ে নানা ভাবে হয়েছে। দক্ষিন বঙ্গে ফেরত আসাঅর নানা ডিরেক্ট এভিডেন্স পড়েছি, নানা কারণে লোকে ফিরেছে, যেখান থেকে গেছে সেখানে ফিরতে পারে নি এসব নানা গল্প আছে। এখন কার উত্তর বঙ্গ সম্পর্কে কম পড়েছি, কারণ লিটেরেচার এও, এখন্কার রাঢ় বা উত্তর বঙ্গে জেলার রিফিউজি ক্রাইসিস, সেটলমেন্ট ইত্যাদি নিয়ে কম কাজ এর সমস্যা আছে, তেমন ই হিন্দু রিফিউজি রা এসে স্থানীয় মুসলমান দের স্থানচ্যুত করছেন, কলকাতায়, তাঁরা আরো দক্ষিনে সরে যাচ্ছেন, এরকম এভিডেন্স প্রচুর। অতএব এই প্যাটার্ন গুলোর সঙ্গে, শুধুই প্রপার্টি হস্তান্তরের সমস্যা, উল্লেখিত চুক্তিটি দায়ী, এটা এক কথায় বলা যায় কিনা আমার সন্দেহ আছে।

    পাট শিল্পে শিফ্ট শুধু ফুড গ্রেন ক্রাইসিস এর জন্য দায়ী এই এভিডেন্স টা একটু খতিয়ে দেখার আছে। হোর্ডিং, বেআইনি এক্সপোর্ট সহ চালান, এসব ইসু ও আছে, তাছাড়া অধিক ফলনশীল ধানের প্রচলন খাদ্য আন্দোলনের সময়ে হয় নি, অ্যাজ লেট অ্যাজ লেট সেভেন্টিজ, আর্লি এইটিজ হয়েছে। এই অ্যাট্রিবিউশন টার জন্য, আমাকে আরো পড়াশুনো করতে হবে, ইশানের মেন সোর্স কে ও কি? হতে ই পারে, আমার অ্যাক্টিভিস্ট দের ন্যারেটিভ বেশি পড়া হয়েছে, পাটশিল্পে শিফ্ট টাকেই বড় কারণ হিসেবে আমি বেশি পড়িনি।

    মাসুল সমীকরণ ইত্যাদি নিয়ে অ্যানালিসিস ভালো, এতো যাকে বলে পিটি দের সিপিএম এর কথা। কয়লার রয়ালটি র হিসেব, আর স্বল্প সঞ্চয়ের হিসেব ইত্যাদি নিয়ে ১৯৭৭ থেকে ২০০০ এর দশক পর্যন্ত সিপিএম এর মেন ফেডেরালিজম সম্পর্কে পিচিং টা এটাকে পিভট করেই হয়েছে।

    বিধান রায় পরবর্তী সময়ে, প্রদেশ কংগ্রেসের ঘটি নেতাদের উত্থান মোটামুটি, রিফিউজি দের আপ্যান করে সিপিএম এর লাভ হচ্ছে এই অভিযোগে ঃ-))) আর মাসুল সমীকরণ ইত্যাদি ব্যাখ্যায় মমতা সহ প্রদেশ কংগ্রেস অন্ধ ছিলেন। দীর্ঘদিন। ২০১১ র প্রথম অমিত মিত্র র প্রেস কনফারেন্স, তিনি বলছেন অত ঝগড়া করতে নেই, করিয়ে নিতে হয় ইত্যাদি, তো সেই টি এম সি ই অচানক ফেডেরাল ফ্রন্টের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছেন, সারা জীবন পি এম টু ডি এম ইত্যাদি করে, আর ৩৫৬ ধারা চেয়ে। অথচ প্রদেশ কংগ্রেস আর মমতার ই আবার বাঙালি ন্যাশনালিস্ট হিসেবে নাম ঃ-))) এখন এই ঘটনা গুলো ইশানের অ্যানালিসিসের স্কোপে নেই আদৌ, আর হিস্টরিকাল অ্যানালিসিস টেলিওলোজি দিয়ে হয় না, কিন্তু আমার যেটা মজা লাগে, বাঙালি ন্যাশনালিস্ট দের রেটোরিক বরাবরি বদ্লেছে। বার বার। ১৯০৫ এ যেটা রাখি বন্ধ ছিল, সেটা ১৯৪৬ এ নোয়াখালি কলকাতা হয়েছে, সেটা শরত বাবু দের মহৎ প্রচেষ্টা সত্ত্বেও হয়েছে, আবার রিফিউজি রিহ্যাবিলিটেশন প্রশ্নে যখন প্রদেশ কংগ্রেস দ্বিধা বিভক্ত তখন ও বাংলা প্রেম এর তকমা তাঁদের কাছেই থেকেছে, আবার মাসুল সমীকরণ নীতিকে বিপদ হিসেবে দেখা র কাজে প্রদেশ কংগ্রেস এর তার উত্তরসূরী দের ভূমিকা স্পষ্ট না।

    এবার একটু পিটি কে ম্যান্টল তুলতে হবে, কারণ সিপিএম কে ভোট দিলেও তার সমর্থনে টানা দু প্যারা বহুদিন লিখিনি ;-) আশাকরি আমরা এবার মরিচ ঝাঁপির কিছু লিং পাবো ঃ-))))))))
  • Amit | ১৫ এপ্রিল ২০১৯ ১৩:১০407872
  • name: খ mail: country:
    IP Address : 340123.99.121223.134 (*) Date:15 Apr 2019 -- 11:19 AM

    "এটা ঠিক কার মিসটেক? মানে ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকারের পদক্ষেপ তো বুঝলাম, কিন্তু মিসটেক টা কার।"

    খ- কে,

    হ্যা, "স্ট্রাটেজিক মিসটেক" - আমার শব্দ চয়ন ওখানে ঠিক ঠাক হয়নি। ওটাকে দুর্ভাগ্য বললে হয়তো ঠিক হতো। বলার উদ্দেশ্য এটাই ছিল যে রাজধানী শিফট না হলে হয়তো সব কিছু অন্য রকম হতো।

    যাক গিয়ে, আগে কি হলে কি হতো সেসব না ভেবে বরং ১৯৪৭ পরবর্তী সময়ে তাকানো যাক।
  • dc | ১৫ এপ্রিল ২০১৯ ১৩:০৪407871
  • দেখলাম। তবে তামিল নাড়ুতে যতোই তীর মারুক, একটাও ভোট পাবেনা :d
  • | ১৫ এপ্রিল ২০১৯ ১৩:০৩407870
  • ঃ-)))))
  • S | ১৫ এপ্রিল ২০১৯ ১২:৩৭407869
  • ধুর আপনারা কিচ্ছু বোঝেন না - দেশোদ্রোহী সব। স্যাটেলাইট মেরে যেই মিসাইলটা ফিরেছে, উনি ওমনি ওটা ধরে ফেলেছেন।
  • de | ১৫ এপ্রিল ২০১৯ ১২:৩৫407868
  • নিজেকেই মারচে -

    স্যাটেলাইটের মতো -
  • lcm | ১৫ এপ্রিল ২০১৯ ১২:১৮407866
  • UBER-এর আইপিও আসছে, ফাইলিং ডক-এ বলেছে যে ২০১৮-তে ১.৮ বিলিয়ন ডলার লস হয়েছে। LYFT-এ আইপিও ফাইলিং-এও লস ডিক্লেয়ার করা ছিল, ১ বিলিয়ন এর মতন। লিফ্ট-এর ইনিশিয়াল অফারিং ছিল বোধহয় ৮৬ ডলারের মতন, দু সপ্তাহ হল, এখন দাম যাচ্ছে ৬১ ডলারের মতন। স্টেবল হতে সময় লাগবে।
    উবের-এর কি হয় দেখা যাক।
  • de | ১৫ এপ্রিল ২০১৯ ১২:১০407865
  • আম্মো খাওয়াই -

    জীন্সটা কি গেরুয়া?
  • dc | ১৫ এপ্রিল ২০১৯ ১২:০৭407864
  • এই সেরেছে ফ্ল্যাটের আর রাস্তার কুকুরদের তো আমার মেয়েও খাওয়ায়!
  • PM | ১৫ এপ্রিল ২০১৯ ১২:০৬407863
  • Woman fined Rs 3.60 lakh by housing society in Mumbai for feeding stray dogs
  • dc | ১৫ এপ্রিল ২০১৯ ১২:০৫407862
  • পরধনমন্ত্রী? :p

    দ দি আমি দেখিনি, কোথায় সেই ছবি?
  • | ১৫ এপ্রিল ২০১৯ ১২:০৩407860
  • পরধনমন্ত্রীর তীর ছোঁড়ার ছবিটা সবাই দেখেছেন তো?
  • S | ১৫ এপ্রিল ২০১৯ ১২:০১407859
  • আর কদিন পরে পতন্জলির বানানো রাফালে জেটও পাওয়া যাবে। সেই জেটে চেপে মোদি আর অমিত শাহ পাকিস্তানে কাক মারতে যাবে।
  • dc | ১৫ এপ্রিল ২০১৯ ১১:৫৭407858
  • অ্যাঁ পতন্জলি আবার জিন্সও বার করেছে নাকি? সেটা কি গোমাতারা বানায়? ওটার কি পাছার দিকে একটা ফুটো থাকে ন্যাজ বের করার জন্য?
  • | ১৫ এপ্রিল ২০১৯ ১১:২৯407856
  • পিটির দেওয়া গানটা অসম্ভব ভাল লাগল।
  • S | ১৫ এপ্রিল ২০১৯ ১১:২৩407854
  • আপনারা কেউ পনন্জলীর জীনস পড়েন?
  • de | ১৫ এপ্রিল ২০১৯ ১১:২৩407855
  • মামুর এই ভাটে ছড়িয়ে থাকা লেখাপত্তরগুলো খুবই ভালো হচ্ছে -

    এই নিয়ে একটা সম্পূর্ণ লেখা হোক -
  • | ১৫ এপ্রিল ২০১৯ ১১:১৯407853
  • "
    name: Amit mail: country:

    IP Address : 340123.0.34.2 (*) Date:15 Apr 2019 -- 05:54 AM

    "১৯০৫ এর আন্দোলন আর তার ফলে ১৯১১ এ রাজধানী শিফট হয়ে যাওয়াটা একটা বড়ো স্ট্রাটেজিক মিসটেক। কলকাতা রাজধানী থেকে গেলে আজকে বাঙালির ইতিহাস পুরো অন্য রকম হতো।"

    "

    এটা ঠিক কার মিসটেক? মানে ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকারের পদক্ষেপ তো বুঝলাম, কিন্তু মিসটেক টা কার। মানে ১৯০৫ এর বঙ্গভঙ্গ র বিরুদ্ধে যাঁরা বিভিন্ন ধরণের লোকেরা আন্দোলন করেছিলেন তাঁদের? এই অ্যানালিসিস এ টেলিওলোজিকাল সমস্যা থেকে যাচ্ছে। ১৯০৫ এ মূলতঃ যাঁদের জমি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে, সেই সব জমিদার দের উদ্যোগে হলেও, বেশ কিছু মানুষ তাতে যোগ দিচ্ছেন। এবার এই আন্দোলন টা না করলে বলছেন রাজধানী শিফ্ট হত না, এমনকি স্বাধীনতা পরবর্তী অন্যান্য অসংখ্য সমস্যার জন্য সেই 'মিসটেক' কে দায়ী করছেন, এরকম ভাবে ঠিক ইতিহাসের আলোচনা করা মুশকিল। হইলে হইতে পারতো গোছের করে ধরলে অনেক কিছুই বলা যায়, এভাবে অ্যানালিসিস করা কঠিন। একটা সময়ের একটা রিয়ালিটি তাকে এক রকম ভাবে লোক অ্যাড্রেস করছে, ১৯০৫ এ যেটা রাখী বন্ধন, সেটা ১৯৪৬ এ গিয়ে সেটা নোয়াখালি কলকাতা ইত্যাদি হচ্ছে, কিন্তু একটা কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বিরোধী আন্দোলন কে মিসটেক বলি কি করে? আর আগামী একশো বছর একেবারে পুংখানুপুংখ দেখতে পাবেন, এরকম নেতা আশা করা মুশকিল, সবচেয়ে ঝাড় হল, পরবর্তী স্বাধীন দেশের স্বাধীন সরকারের কোনো পাপ ই তাতে মোছে না।
  • de | ১৫ এপ্রিল ২০১৯ ১১:১৮407852


  • গানটা দিলাম নববর্ষের সকালে - সকলে ভালো থাকবেন -
  • S | ১৫ এপ্রিল ২০১৯ ১১:১৭407851
  • এই ইউটিউ চ্যানেলটা জাস্ট অসাম। একটা নমুনা থাকলো।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত