এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৩ এপ্রিল ২০১৯ ১২:১০407790
  • অল্টারনেটিভ আর কোথায়? ঐ, ঘুরে ফিরে সোশ্যাল ডেমোক্রেসি --

    Social democracy is a political, social and economic ideology that supports economic and social interventions to promote social justice within the framework of a liberal democratic polity and a capitalist economy. This involves a commitment to representative and participatory democracy, measures for income redistribution and regulation of the economy in the general interest and welfare state provisions. Social democracy thus aims to create the conditions for capitalism to lead to greater democratic, egalitarian and solidaristic outcomes.

    নর্ডিক দেশগুলো একরকম করে অ্যাপ্লাই করছে, লাটিন আমেরিকার কিছু দেশ শুরু করেছে, চায়না ধরছে - যেরকম ফর্মে যেখানে স্যুট করে। দ্য থার্ড ওয়ে।
  • S | ১৩ এপ্রিল ২০১৯ ১২:০৬407789
  • দুটো কী পলিসিতে গন্ডগোল রয়েছে বলেই সমস্ত সমস্যা হচ্ছে।
    ক্যাম্পেইন ফাইনান্সিং আর ট্যাক্সেশন।
  • S | ১৩ এপ্রিল ২০১৯ ১২:০৩407788
  • কিন্তু এয়ারলাইন্স তো ক্লাসিক সাইক্লিকাল ইন্ডাস্ট্রি। সেখানে তো এরকমই হওয়ার কথা। এর পরে দুটো কেরিয়ার হয়ে যাবে। তারা সুযোগ বুঝে টিকিটের দাম বাড়িয়ে লাভ করবে প্রচুর। তাদের লাভ দেখে আবার নতুন প্লেয়ার ঢুকবে। টিকিটের দাম কমবে। আবার কিছুদিন পরে কিছু কোম্পানি লস করে বেড়িয়ে যাবে। এরকমই চলতে থাকবে। সেখানে আলাদা করে জেট এয়ারলাইন্স নিয়ে কেউই বা কেন এতো উতলা হয়ে উঠবে?
  • lcm | ১৩ এপ্রিল ২০১৯ ১১:৫৪407787
  • তো বেসিক্যালি যে কথাটা বলছে সেটা হল - -
    Free market economics are not perfect, actually they can not be, but neither are completely regulated economies. The key is to strike a balance between free markets and the amount of government regulation needed to protect people and the environment.

    এখানে কীওয়ার্ড হল "প্রোটেক্ট পিপল এন্ড এনভয়রনমেন্ট" - এটা গভর্নমেন্টের দায়িত্ব। আর ওখানেই জালি - তারা জেট এয়ারওয়েস-এর এম্‌প্লয়িদের প্রোটেক্ট করবে, আর, ঋণে জর্জরিত চাষীদের করবে না।
  • lcm | ১৩ এপ্রিল ২০১৯ ১১:৪৪407786
  • Opposing Govt. regulations and rules to promote open market economy, is like "kill the goose that lays the golden eggs."
  • S | ১৩ এপ্রিল ২০১৯ ১১:১৯407785
  • তাহলে অল্টারনেটিভ মডেলটা কি? আপনিই বলুন।
  • | ১৩ এপ্রিল ২০১৯ ১১:১৩407784
  • না। এটা ব‍্যক্তিগত বিতর্ক ই না। দেখিও নি ডিসি কি বলেছে।
  • S | ১৩ এপ্রিল ২০১৯ ১০:৪১407783
  • খ'দা ডিসিদাকে শুয়োয়ের বাচ্চা বললেন?

    বেশ।
  • | ১৩ এপ্রিল ২০১৯ ১০:৩৫407782
  • ব‍্যাবসা করবে প্রাইভেট এনটিটি আর তাদের কড়া ভাবে রেগুলেট করবে সরকার, আমার একটি হায়না থাকবে, তার নাম হবে ছন্তুসোনা মনুপুলু, সে প্রতি দিন একটি হাঁসের আর একটি মুরগির ডিম পাড়বে।প্রতি ইস্টারে সে বানি বন্ধুদের গাজরের হালুয়া রেঁধে খাওয়াবে।
  • | ১৩ এপ্রিল ২০১৯ ০৯:৪৬407780
  • একটু অবস্থান বা কি মনে করি লাগতে পারে অবিশ‍্যি। কারণ যেগুলো ফেল করলো দিয়ে এগোনো,। ক্রিটিক দিয়ে যেমন শিক্ষিত হিতকামী পন্থা, তেমন ই মুশকিল হল যে শুয়োরের বাচ্চা রা, কিছুই বদলানোর দরকার নেই, এই ক্রোনি ক‍্যাপিটালিজম এ্আমলে ই তো আমরা ভাল আছি এসব বলে কায়েমী পলিসির পক্ষেই কথা বলে, তাদের ঠ‍্যাকানোর কাজে একটু মতাদর্শ গত অবস্থান বা কি মনে করি লাগবে
  • dc | ১৩ এপ্রিল ২০১৯ ০৯:৪৬407781
  • এলসিএমদা একদম ঠিক। রেগুলেশান ছাড়া মার্কেট চলেনা, আর সরকারের কাজ হলো রেগুলেশান করা। ব্যাবসা করবে প্রাইভেট এনটিটি আর তাদের কড়াভাবে রেগুলেট করবে সরকার।
  • lcm | ১৩ এপ্রিল ২০১৯ ০৯:৪১407779
  • সরকার ছাড়া, সরকারি হস্তক্ষেপ ছাড়া, রেগুলেশন ছাড়া -- ফ্রি মার্কেট, ওপেন মার্কেট - কোনো ইকনমিই হয় না।

    Capitalism/Free-Market/Open-Market Requires Government

    Without a whole host of government rules, capitalism could not exist.

    In reality, a market economy does not exist separate from government -it is very much a product of government rules and regulations.

    All capitalist market economy have evolved and survived through the Government rules and regulations.
  • S | ১৩ এপ্রিল ২০১৯ ০৮:৩৭407778
  • হেরিটেজ ফাউন্ডেশন এক্কেবারে কনজারভেটিভ থিন্ক ট্যান্ক। নামেই তো হেরিটেজ আছে।

    ঈশানদা যেটা বুঝতে পারছেন না, সেটা হলো ইকনমিক্সে ওরকম কোনো পারফেক্ট সিঙ্গল মডেল হয়্না যা সমস্ত সমস্যার সমাধান করে দেবে। তার অনেক অনেক কারণ আছে - ডেমোগ্র্যাফিক্স, টেকনলজি, পলিটিক্স (ডোমেস্টিক অ্যান্ড গ্লোবাল) ইত্যাদি। ফলে এই মডেলটা "আপাতত অপ্টিমাল"।
  • dc | ১৩ এপ্রিল ২০১৯ ০৮:২৯407777
  • হ্যাঁ, ফ্রি মার্কেট উইথ সোশ্যাল সেফটি নেট - এই মডেলটা আপাতত অপটিমাল।

    ইনডেক্স অফ ইকোনমিক ফ্রিডম বলে একটা ইনডেক্স আছে, সেটা অবশ্য হেরিটেজ ফাউন্ডেশানের বানানো, যাদের নিওলিবারাল স্ট্যান্স আছে। এই ইন্ডেক্সে প্রথম পাঁচটা দেশ হলো হং কং, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, আর অস্ট্রেলিয়া। সবকটা দেশই বেশ ভালোই চলছে। এদের সবার এইচডিআই ইনডেক্সও হাই, আবার সবকটা সরকারেরই কড়া রেগুলেটর হিসেবে সুনাম আছে। কাজেই ফ্রি মার্কেট উইথ রেগুলেশান যে চালানো যাবেনা তা নয় কিন্তু।

    এখানে ইকনমিক ইন্ডেক্স পুরোটা আছেঃ

    https://en.wikipedia.org/wiki/Index_of_Economic_Freedom
  • S | ১৩ এপ্রিল ২০১৯ ০৮:১৭407776
  • স্টেট কন্ট্রোল্ড ইকনমি বহু দেশেই ফেইল করেছে - শুধু রাশিয়া না। সরকারের ব্যাকিংহীন ফ্রি মার্কেটের কেস কি বিশ্বযুদ্ধের পরে আছে আদৌ? কেইনিজিয়ান ক্যাপিটালিজমের বিভিন্ন ফর্মই সবক্ষেত্রে কিছুটা সাকসেসের মুখ দেখেছে। বিগত দুতিন দশকে চীনেও ওটাই মোটামুটি প্র্যাকটিস করা হয়েছে (কমিউনিজম আর সোশালিজমের আচারের সাথে পরিবেশন করে)। পুরোপুরি ফ্রি মার্কেট ইম্প্লিমেন্ট করা ডেমোক্র্যাসিতে অসম্ভব।

    প্রাইভেট কোম্পানিরা ব্যবসা করবে, কিন্তু সরকারের কড়া নজর থাকবে, সঙ্গে জনগনের জন্য কিছু সোশাল সেফটি নেট, বড়লোকদের জন্য হাই ট্যাক্স রেট, গরীবদের জন্য ফ্রি স্কুল, হাসপাতাল - এই মডেলটাই সেরা। এই মডেলের দেশগুলো সফল হয়েছে। সমস্ত র‌্যান্কিঙ্গে উপরে থাকে। রেগুলেশন কমালে বা ট্যাক্স রেট কমালে (পিওর ক্যাপিটালিজমের দিকে নিয়ে গেলে) কি হয় আম্রিগা একবার দেখেছে।

    তাছাড়া আমি কিছু মনে করিনা। আমি যা মনে করি, তাহা পরম সইত্য।
  • dc | ১৩ এপ্রিল ২০১৯ ০৮:১৬407775
  • কিন্তু এখানে একটা ডাইকোটমি আছে ঃ) "আমি কি মনে করি" তার বাইরে তো আলোচনা করা যাবেনা, কারন এখানে আমরা কেউই পলিসি মেকার না বা এমনকি পলিসি ইনফ্লুয়েন্স করার জায়গাতেও নেই। যেমন আমি যদি পলিসি মেকার হতাম তো আমি যা যা মনে করি লিখেছি সেগুলোকেই অ্যাপ্লাই করতাম - শিক্ষা, স্বাস্থ্য, আর ইনফ্রাতে অনেক বেশী ইনভেস্ট করতাম আর ব্যবসার থেকে সরকারকে সরিয়ে নিতাম, পাবলিক সেক্টর কোম্পানিগুলোকে বিক্রি বা বন্ধ করে দিতাম - তখন সেটাই বাস্তব হয়ে যেত। আর এখন যেটা বাস্তব সেটা তো আমি পাল্টাতে পারবো না, সে যতো অপছন্দই করি না কেন। তবে অ্যান্টিমনোপলি আইনের তো অব্শ্যই দরকার আছে, সেটা স্ট্রিক্টলি এনফোর্সও করা উচিত।
  • Ishan | ১৩ এপ্রিল ২০১৯ ০৮:০০407774
  • সবাইকেই একসঙ্গে বলি। আপনারা মূলত "কী মনে করি" এই নিয়ে ডিল করছেন, বাস্তবতা নিয়ে নয়। বাস্তব হল এই, যে, স্টেট কন্ট্রোলড ইকনমি সোভিয়েত ব্লকে ফেল করেছে, এবং সেটার কারণ খুঁজতে গেলে 'কী মনে করি' দিয়ে খুঁজলে হবেনা। একই ভাবে মনোপলিহীন এবং সরকারের ব্যাকিংহীন ফ্রি মার্কেটের কনসেপ্ট পৃথিবীর সর্বত্র ফেল করেছে, যেজন্য সর্বত্র একটা অ্যান্টিট্রাস্ট বা অ্যান্টিমনোপলি আইন লাগে। তাতেও মনোপলি আটকানো যায়না, বড়জোর অলিগোপলি হয়। একই সঙ্গে রাজনৈতিক ব্যাকিং সর্বত্র লেগেছে। এখনও লাগে। এটা বাস্তব। এর কারণ "আমি কী মনে করি" দিয়ে বললে বাস্তবতাটাকেই অ্যাড্রেস করা হয়না। বড় স্কেলে ফ্রি মার্কেট জিনিসটাই অলীক এই বাস্তবতাটা ধরে সেটাকে অ্যাড্রেস করতে হবে তো।
  • S | ১৩ এপ্রিল ২০১৯ ০৭:৪২407773
  • আচ্ছা শুওরের বাচ্চাদের মা গরু হয় কি করে?
  • dc | ১৩ এপ্রিল ২০১৯ ০৭:৩৯407772
  • হে হে। এই না হলে গৌমাতা :d
  • S | ১৩ এপ্রিল ২০১৯ ০৭:৩৭407770
  • দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি নাকি বলেছে যে কেজরিওয়াল ভোটের লোভে শিক্ষা আর স্বাস্থ্যেই শুধুমাত্র কাজ করে চলেছে, বিকাশের দিকে কোনও নজরই নেই।
  • dc | ১৩ এপ্রিল ২০১৯ ০৭:৩৭407771
  • "সরকার যেখানে প্রফিট মেকিঙ্গ সেক্টরে ঢুকছেই না, সেখানে ব্যান্কিঙ্গে থাকারও প্রয়োজন নেই"

    একমত। ব্যাংকিং, টেলিকম, এয়ারলাইন - এসব সেক্টরে সরকার কেন ঢুকতে যাবে? অনেক বেটার হয় যদি সরকার ঠিকমতো রেগুলেটরের কাজ করে।

    আর এসব উটকো ঝামেলার থেকে সরে গিয়ে যদি শিক্ষা আর স্বাস্থ্য যদি ইমপ্ন্রুভ করে তো এতো বেশী এক্সটার্নালিটি জেনারেট করবে যে দেশের অনেক বেশী উন্নতি হবে।
  • dc | ১৩ এপ্রিল ২০১৯ ০৭:৩৪407769
  • অনেকে পোস্ট করেছেন, পড়তে ভালো লাগলো। এটা নিয়ে অনেক কিছু লেখা যায়, আপাতত তো অতো সময় নেই, তবে ঈশানকে বলি, আমার সিরিয়াসলিই মনে হয় সরকারের ব্যবসায়ে যাওয়া ঠিক না। সরকারের দুটো কাজ খুব মন দিয়ে, অনেস্টলি করা উচিত। এক হলো শিক্ষা, স্বাস্থ্য, আর ইনফ্রাতে ইনভেস্ট করা। শিক্ষা আর স্বাস্থ্য ক্ষেত্রে আরো অনেক অনেক বেশী খরচ করা উচিত, সমস্ত দেশবাসীকে বিনে পয়সার শিক্ষা আর স্বাস্থ সার্ভিস দেওয়া উচিত। পাবলিক স্কুলিং আর পাবলিক হেল্থ, এই দুটোতে অনেক অনেক বেশী নজর দেওয়া উচিত, এই দুটো সেক্টরে যাতে মিনিমাম প্রাইভেট পার্টিসিপেশান থাকে সেটা এনশিওর করা উচিত (মানে শিক্ষা আর হেল্থ সার্ভিস প্রায় পুরোটাই সরকার দেবে, দুয়েকটা সুপারস্পেশালিটি সার্ভিস হয়তো প্রাইভেট সেক্টর দেবে)। আর ইনফ্রাও সরকারের ডেভেলপ করা উচিত। এটা সরকারের একটা জায়গা, আরেকটা জায়গা হলো রেগুলেশান। সরকারের কাজ হলো রেগুলেটর হওয়া, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা আর সেটা এনশিওর করা, ক্রোনি ক্যাপিটালিজম যাতে না হয় সেটা দেখা। প্রাইভেট কোম্পানিকে তো কোনভাবেই সাহায্য করার কথা না, অ্যামেরিকান সরকার যে সিটিব্যাংক থেকে মেরিল লিঞ্চ কে বাঁচালো তার থেকে লজ্জাজনক আর কিছু নেই। এই কোম্পানিগুলো বন্ধ হয়ে গেলে ফিনান্সিয়াল সেক্টর অনেক বেশী অফিসিয়েন্ট হতে পারতো, কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়ে গেল। সরকারের পলিসি হওয়া উচিত লিভ অ্যান্ড লেট ডাই। প্রাইভেট কোম্পানি রেগুলেশানের মধ্যে থেকে প্রফিট ম্যাক্সিমাইজ করবে, ব্যাবসা করতে না পারলে বন্ধ হয়ে যাবে। আর সরকার কড়া নজর রাখবে যেন সবরকম রুলস অ্যান্ড রেগুলেশান মেনে ব্যবসা চলে।
  • S | ১৩ এপ্রিল ২০১৯ ০৬:৩৫407768
  • প্রথমতঃ বেসরকারি ব্যান্ক এতো বড় আনসিকিওর্ড লোন দিতই না। গুচ্ছ কোলাটেরাল রাখতো। তাছাড়া সিডিএস কিনে রাখতো কোনো বিদেশি ব্যান্কের থেকে - তাদের রীচ তো সর্বত্র। তার উপরে বিদেশে পালিয়ে যেতেও দিতোনা, আগেই পাকড়াও করে ঘাড় ধরে শেয়ারগুলো প্লেজড করিয়ে রাখতো। এছাড়া আরো উপায় আছে, সেগুলো বাদ দিন।
  • Amit | ১৩ এপ্রিল ২০১৯ ০৬:২৭407767
  • কিন্তু একবার দেশের বাইরে পালিয়ে গেলে বেসরকারি ব্যাঙ্ক ই বা কি করতে পারতো ? তাও মালিয়া UK - তে বলে কেস লড়া যাচ্ছে, যদি চোকসির মতো এন্টিগুয়া বা কেইম্যান আইল্যান্ড এ পালাতো, তাহলে তো পুরো হাওয়া।
  • Ekak | ১৩ এপ্রিল ২০১৯ ০৬:২০407766
  • মাল্য সালা বাপের নাম ডোবালো। বিটঠল মালিয়াকে পুরোনো কান্নাদিগা থেকে শিল্পপতি সবাই এখনো শ্রদ্ধা করে। ছেলেটা অপোগন্ড।
  • S | ১৩ এপ্রিল ২০১৯ ০৬:১৩407765
  • এনালিটিকাল কেপেবিলিটি থাকলেও থাকতে পারে, অনেস্টি না থাকলে মুশকিল। যে শিল্পপতি অমুককে সরকারে বসিয়েছে, সেই শিল্পপতিই লোন পাবে। মাল্য সাহেব সরকারি লোন শোধ করেনি বলে দিব্য রয়েছে, বেসরকারি লোন না শোধ করলে এতোদিনে জল অনেকদুর গড়াতো।

    সরকারি ব্যান্কের লোন শোধ না দিলে ট্যাক্স পেয়ারের পয়সা যাবে। বেসরকারি ব্যান্কের লোন শোধ না দিলে ইনভেস্টরের পয়সা যাবে, সেটা সেই ইনভেস্টর বুঝে নিক।
  • Ekak | ১৩ এপ্রিল ২০১৯ ০৬:০৪407764
  • ভর্তুকি পেলে তো আলাদা করে সরকারি লোনের দরকার নেই। কোথাও একটা রিস্ক শেয়ারিং থাকতে হবে প্রথম দিকে।

    আর, সরকারি লোন খারাপ অথচ বেসরকারি লোন ভালো, এর একটা অর্থ হচ্ছে সরকার লোন দেওয়ার সময় যোগ্যতা নির্ধারণ করার ব্যাপারে অযোগ্য। তাদের সেই এনালিটিকাল কেপেবিলিটি নেই। সেইটুকু যদি না থাকে, তাহলে তারা এতবড়ো সিস্টেমের ইনফ্রা সামলাবে এই ভরসা করি কিকরে :))
  • S | ১৩ এপ্রিল ২০১৯ ০৫:৪২407763
  • সেটা অন্য কথা, একেবারেই আলাদা ডিসকাসন। বাজে পুঁজিপতি, বাজে ম্যান্জার তো থাকবেই। সেটার জন্যই কম্পিটিশানের বাজার খুলে রাখতে হয়। আম্রিগা আর ইন্ডিয়াতে (বিশেষ করে আম্রিগায়) কম্পিটিশান খুব লিমিটেড। আম্রিগার প্রায় বেশিরভাগ সেক্টরই ডুয়োপলি - মানে দুটো কোম্পানি মিলে মার্কেটের একটা বড় অংশ ধরে রেখেছে (মার্কেট শেয়ার)। আম্রিগা আবার কবে পারফেক্ট কম্পিটিশানের মার্কেট হলো? লবিয়িস্ট দিয়ে বিশাল এন্ট্রি ব্যারিয়ার তুলে রাখা হয়েছে।

    ইন্ডিয়ার ক্ষেত্রে বলি। সরকার যেখানে প্রফিট মেকিঙ্গ সেক্টরে ঢুকছেই না, সেখানে ব্যান্কিঙ্গে থাকারও প্রয়োজন নেই। বিশেষ করে প্রাইভেট কোম্পানিকে লোন দেওয়ার দরকারই বা কী? ক্রেডিট ইউনিয়ন খুলে চাষী, আনর্গানাইজ্ড সেক্টরে, ছোটো ব্যবসায়ীদের লোন দিক না। প্রাইভেট কোম্পানিরা প্রাইভেট ব্যান্ক আর ক্যাপিটাল মার্কেট থেকে টাকা তুলুক। বেসরকারি ব্যান্ক যদি লোন দিতে রাজি না হয়, তার মানে ঐ প্রজেক্ট ফাইনান্সিয়ালি ফিজিবল নয় - করার দরকার নেই।

    রেগুলেটরের আরেকটা কাজ হলো ইনেফিশিয়েন্ট প্রাইভেট কোম্পানিকে সড়িয়ে দেওয়া। সেইটার জন্যই মার্কেটকে কম্পিটিটিভ রাখতে হয়। এন্ট্রি ব্যারিয়ার কম রাখতে হয় (যতটা সম্ভব আরকি)। এইযে জিও বিনা পয়সায় ডেটা দিচ্ছে কম্পিটিশান শেষ করার জন্য, এই আশায় যে পরে বেশি প্রাইস লাগিয়ে তুলে নেবে। রেগুলেটর যদি প্রাইস কন্ট্রোল করে তাহলে সেটি হবার চান্স নেই।

    একদিকে দেশ যথেষ্ট ক্যাপিটালিস্ট নয় বলে ন্যাকা কান্না কাঁদবো, অন্যদিকে লস হলেই সরকারের কাছে হাত পাতবো ট্যাক্স পেয়ারদের পয়সার জন্য - বিগত ফাইনান্সিয়াল ক্রাইসিসের পরে এই নাটক আর দেখতে চাইনা। প্রাইভেট কোম্পানিগুলো শিখে গেছে যে "প্রাইভেটাইজেশন অব প্রফিট, সোশালাইজেশন অব লস" অ্যাক্সেপ্টেবল মডেল হয়ে গেছে সরকার আর জনতার কাছে।
  • aranya | ১৩ এপ্রিল ২০১৯ ০৫:২৯407762
  • 'এবার আপনারা জিগাবেন, আমার দাবীটা ঠিক কী। বহু কিছুর মতো এ নিয়েও আমি বিস্তর ভেবেছি। কিন্তু না জিগালে বলবনা'

    - এই জিগালাম। সুভাষের কাছে কি দাবি ছিল লিখ, সময় করে
  • Ishan | ১৩ এপ্রিল ২০১৯ ০৫:০৮407761
  • পরে ডিটেলে লিখছি। এখন পয়েন্ট করে বলি। প্রফিট মেকিং সেক্টরেও বেসরকারি পুঁজি এফিশিয়েন্ট না সবসময়। আমেরিকার মোটরগাড়ি ইন্ডাস্ট্রি বা ভারতের লাইসেন্স রাজ বা হাল আমলের জিও, কেউই সরকারের ব্যাকিং ছাড়া এক পাও চলতে পারেনা বা পারছেনা। এটা বাস্তব। মাথায় রাখা দরকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত