এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৩ এপ্রিল ২০১৯ ০৪:৫৯407760
  • লস মেকিঙ্গ সেক্টরে কেউই এফিশিয়েন্ট নয় - নাইদার সরকার নর প্রাইভেট (প্রধানতঃ ইচ্ছেই নেই)। অতেব সেখানে সরকার ইজ নট দ্য ওয়ার্স অপশান। প্রফিট মেকিঙ্গ সেক্টরে প্রাইভেট এফিশিয়েন্ট। ফলে সেখানে সরকারের না থাকাই ভালো। এবারে এই এফিশিয়েন্সির জন্য যে এক্সট্রা প্রফিট করছে প্রাইভেট কোম্পানি, তার উপরে ট্যাক্সো বসিয়ে লস মেকিঙ্গ সেক্টর সামলাও। এইটাই মোদ্দা কথা। কিন্তু কোনটা লস মেকিঙ্গ, কোনটা প্রফিট মেকিঙ্গ, কোনটা এফিশিয়েন্ট এগুলো সময় ও টেকনলজির সাথে সাথে পাল্টায়। তার জন্য সরকার-রেগুলেটরদের সজাগ থাকতে হয়। এই কাজটা সরকারের ভালো করে করা উচিত।

    আজ থেকে ২০ বছর আগে বাগডোগরা এয়ারপোর্ট হয়তো প্রফিট মেকিঙ্গ ছিলোনা। এখন ইমিডিয়েটলি একটা বিশাল এয়ারপোর্ট তৈরী করা উচিত টু হ্যান্ডেল দ্য প্রেশার। প্রচুর গ্রোথ অপুর্চিনিটি ওখানে। ভুটান, নেপাল, কোলকাতা, নর্থ ইস্ট তো রয়েইছে। সিকিমের এয়ারপোর্ট ফুল অপারেশনাল হলে, বাংলাদেশ আর চীনের সাথে কানেক্টিঙ্গ ফ্লাইট নামতে শুরু করলে ফেটে পড়বে ঐ এয়ারপোর্ট।
  • S | ১৩ এপ্রিল ২০১৯ ০৪:৫০407759
  • "প্রফিটেবিলিটির হাতে ছাড়লে প্রত্যন্ত এলাকায় যাবেনা।"
    ঠিক এই প্রশ্নটাই এক্সপেক্ট করছিলাম। এর দুটো উপায় আছে।

    এক, আম্রিগার উপায়ঃ প্রত্যন্ত এলাকায় পেলেন চালালে সরকার ভর্তুকি দেয়। আমার রাজ্যের বহু ছোটো জনবসতি থেকে দিনে/কয়েকদিনে একটা প্লেন বড় শহরে আসে ও যায়। তার জন্য সরকারের ভর্তুকি পায় সেই এয়ারলাইন্স। এই ভর্তুকি সরকার প্রফিটেবল রুটে ট্যাক্স/চার্জ বসিয়ে তোলে।

    দুই, রেগুলেশন লাগিয়ে। প্রত্যেক এয়ারলাইন্সকে এইধরনের প্রত্যন্ত রুটের কয়েকটিতে প্লেন চালাতেই হবে - ম্যান্ডেটরি। ব্যান্কিঙ্গে এইধরনের রেগুলেশন আছে। যত লোন দেওয়া হয়, তার একটা শতাংশ প্রায়োরিটি সেক্টরে দিতেই হবে।

    কিন্তু প্রত্যন্ত এলাকার সামান্য ডিমান্ড সামলানোর জন্য সরকারের একটা বিশাল বড় এয়ারলাইন্স চালানোর কোনো প্রয়োজন আছে বলে মনে হয়্না। ঐ এনার্জি, পয়সা, মিনিস্ট্রি অন্য কোনো সেক্টরে দিলে (রেলওয়েজেই দিক না) জনগণের সেবা বেশি হবে।

    আরো প্রশ্ন আসুক।
  • একক | ১৩ এপ্রিল ২০১৯ ০৪:০২407758
  • সরকার আর মার্কেটের "মেকানিজম " প্র্যাকটিকাল অর্থে খুব আলাদা কিছুনা। সুদূর পাহাড়ের মাথায় মাত্র তিনজন বুড়োবুড়ি থাকলে তাদের কাছে বেগুন বেচতে কোনো সরকার যাবেনা /প্রাইভেট ও যাবেনা।

    সরকারের উদ্যোগ শুরু করার থ্রেশহোল্ড টা প্রাইভেটের চে কম এইটা পার্থক্য। কারণ তারা অলরেডি ট্যাক্সের টাকার ফান্ডিং পাচ্ছে প্লাস অনেক লং টার্মে প্ল্যানিং করে নাবতে পারছে অথরিটি পজিশনে থাকার কারণে। ব্যাস।

    এবার, প্রাইভেটকে ওই ট্যাক্সের টাকার একটা অংশ খরচ ধরে নিয়ে কম সুদে লং টার্ম প্রজেক্ট হিসেবে লোন দিলে তারাও ভবিষ্যতে কোনো দিন লাভ করবে মাথায় রেখে, এগোতেই পারে। এটা সবক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে সম্ভব।
  • Ishan | ১৩ এপ্রিল ২০১৯ ০৩:১৬407757
  • মার্কেট যে অনেক জায়গায়ই এফিশিয়েন্ট এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু। তারপরেও এগুলো সমস্যা। কারণ মার্কেট মেকানিজম অনেক ক্ষেত্রেই শুধু ইনএফিশিয়েন্ট না, একেবারে অচল।
  • Ishan | ১৩ এপ্রিল ২০১৯ ০৩:১৪407756
  • রেল
    ইন্টারনেট ও মোবাইল
    এয়ারলাইন্স
    যোগাযোগ ও পরিবহন
    বিদ্যুৎ।

    ভারতের মতো দেশে সরকারের হাত না দিয়ে উপায় নেই। প্রফিটেবিলিটির হাতে ছাড়লে প্রত্যন্ত এলাকায় যাবেনা। এবার প্রশ্ন হল এতে যে ভরতুকি সেটা উঠবে কীকরে, যদি প্রফিটেবল জায়গায় সরকার হাত না দেয়?
  • lcm | ১৩ এপ্রিল ২০১৯ ০৩:০৭407755
  • Examples of organizations in the public sector include:

    1) Education (Schools, Libraries)
    2) Electricity
    3) Emergency Services
    4) Fire Service
    5) Water
    6) Gas and Oil
    7) Healthcare
    8) Infrastructure (road, bridge...)
    9) Law Enforcement
    10) Police Services
    11) Postal Service
    12) Public Transit
    13) Social Services
    14) Waste Management

    Levels of Government, Public sector organizations usually exist at three levels:
    1) Federal or National
    2) Regional (State or Provincial)
    3) Local (Municipal or County)
  • S | ১৩ এপ্রিল ২০১৯ ০২:৪৬407754
  • এখানে একটা প্রশ্ন উঠতেই পারেঃ হোয়াট অ্যাবাউট রেলওয়েজ। সেটা একটু ট্রিকি। যেকোনও পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রেই সরকারের সেটা দেওয়ার দায়িত্ব রয়েছে এবং অ্যাফোর্ডেবল প্রাইসে। সেখানে শুধুমাত্র প্রাইভেটও চলতে পারে (আটো রিক্সা, প্রাইভেট বাস) বা প্রাইভেট-পাব্লিক পার্টনারশিপ (ট্রেন-মেট্রো) হতে পারে। আমাদের মতন দেশে প্রাইভেট কোম্পানির পক্ষে ট্রেন চালানো সমস্যার। যেহেতু খুব বড় নেটওয়ার্ক। সেক্ষেত্রে সেখানে কোর অপারেশন সরকারের হাতেই রাখতে হবে।

    এয়ারলাইন্স পাব্লিক ট্রান্সপোর্ট হলেও আমাদের দেশে এখনো এটা লাক্জারিয়াস চয়েস। ফলে এখানে সরকারের লসে পেলেন চালানোর দরকার কম। আবার তার সাথে প্রাইভেট এয়ারলাইন্সকে বাঁচানোর তাগিদও কম হওয়া উচিত। এর পরেও কিছু প্রশ্ন থেকেই যায়। সেগুলো আসুক, তখন উত্তর দেবোখন।
  • Ekak | ১৩ এপ্রিল ২০১৯ ০২:৩১407753
  • হ্যাঁ। সরকার সার্ভিস দিকনা। রেশন দোকান থেকে হাসপাতাল থেকে প্রাথমিক শিক্ষা সব চালাক। কে তাদের আটকাতে গ্যাছে। সরকারের কাজ সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড মানুষের বেসিক স্ট্যান্ডার্ড আপলিফ্টিং প্রোভাইড করা। তারা গরিব মানুষকে খেয়েপরে একটা স্ট্যান্ডার্ড অবধি ওঠার সুযোগ করে দিক ট্যাক্সের পয়সা কাজে লাগিয়ে। এবার সেই মানুষগুলো ক্রয়ক্ষমতা সম্পন্ন হয়ে প্রাইভেটের মাল কিনুক। সরকার কেন অনাবশ্যকীয় পণ্যসামগ্রী তে হাত দেবে ? সেটা তো প্রফিট মেকিং বিজনেসের এরিয়া।

    সরকার প্রফিট মেক করতে শুরু করলে, প্রফিটের আনএথিক্যাল সাইড এফেক্ট টা রেগুলেট করবে কে ? সেটা এসে তো প্রাইভেট করে দিয়ে যাবেনা !! সরকার নিজে নিজেকে রেগুলেট না করে "সরকারি সংস্থাকে লাভজনক করে তুলুন " টাইপ বদহজম থিওরি এনে মানুষকে বোকা বানাবে তখন। ওয়েলফেয়ারের নামে ব্যবসা চলবে।

    সরকারের এতো "সদিচ্ছা" তো বিনে পয়সায় পরিষেবা দিক। দে আর ডিস্ট্রিবিউটিং এজেন্ট। নট প্রফিট মেকিং।
  • S | ১৩ এপ্রিল ২০১৯ ০২:১৬407752
  • সার্ভিস নয়, ব্যবসা। এয়ারলাইন্স কোনো জরুরি সার্ভিস নয়। প্রফিট মেকিঙ্গ বিজনেস। সেখানে সরকার অচল। কারণ সরকারের উদ্দেশ্য ব্যবসা করে লাভ তোলা নয়।
  • Ishan | ১৩ এপ্রিল ২০১৯ ০২:০৭407751
  • সরকার সার্ভিসের ব্যবস্থা করলে ডিসির আপত্তির কারণটা আমি বুঝিনা। এটা পিছনে লাগা নয়, সিরিয়াসলি বুঝিনা। মানে, সিরিয়াসলি, এ তো ধর্মগ্রন্থের মতো ব্যাপার না, যে সরকার কোনো সার্ভিসে হাত দিতে পারবেনা। কোনো ক্ষেত্রে হাত দিলে সুবিধে হতে পারে, কোনো ক্ষেত্রে অসুবিধে। কোনো ক্ষেত্রে অক্ষমতা থাকতে পারে, কোনো ক্ষেত্রে নয়। এই সবই হতে পারে। কিন্তু কোনো সার্ভিসেই সরকার হাত দিতে পারবেনা এইটা কেন? মানে, মিল্টন ফ্রিডম্যান ছাড়া এরকম কাউকে সিরিয়াসলি বলতে শুনিনি, তাই জিগাচ্ছি।
  • S | ১৩ এপ্রিল ২০১৯ ০২:০৩407750
  • জিতবে, ঠিক জিতবে। দিদিও জিতবে, মোদিও জিতবে।
  • Atoz | ১৩ এপ্রিল ২০১৯ ০০:৫০407749
  • মাফলার? মাফলার কই? আরে, মাফলার কী হল কেজরিবাবুর?
  • S | ১৩ এপ্রিল ২০১৯ ০০:৩৩407748
  • প্রচুর সম্ভাবনাময় লোকজন রয়েছে চারপাশে। অনেস্ট সেকুলার ডেমোক্র্যাটিক সোসালিস্ট কোয়ালিশন চাই।

  • Atoz | ১৩ এপ্রিল ২০১৯ ০০:১১407747
  • এদের মোক্ষম লাত্থি মেরে উব্বুত করে ফেলতে হয়। তারপরে চোখা করা বাঁশের ডগায় আচ্ছা করে লঙ্কার গুঁড়ো মাখিয়ে-
  • lcm | ১২ এপ্রিল ২০১৯ ২৩:৪২407746
  • ধমকানো নয়, বলিষ্ঠ বাচনভঙ্গী। আগে জিতুক, তারপরে তো পার্লামেন্ট
  • S | ১২ এপ্রিল ২০১৯ ২৩:৩১407745
  • এই প্রথম কাউকে ভোটের টিকিট পেয়ে প্রথমেই এসে ভোটারদের ধমকাতে দেখলাম। অবশ্যি এজমানার কতটুকুই বা দেখেছি। এটাই হয়তো নতুন ইস্টাইল। দেখবো পার্লামেন্টে কত চেঁচায়?
  • Atoz | ১২ এপ্রিল ২০১৯ ২২:৪১407744
  • কিন্তু টইতে এরকম অবস্থা কেন? কী বিশাল বিশাল নাম এক একটা থ্রেডের!
  • Atoz | ১২ এপ্রিল ২০১৯ ২২:০৯407743
  • ঋষভ সন্তানরা, তোরা তোদের দেশ থেকে লাখ লাখ কোটি টাকা মেরে ইংল্যান্ডে পালিয়ে এসে সব দিবি- ব্রিটিশরা এই রকমই ব্যবস্থা করে স্বাধীনতা দিয়েছিল কিনা কেজানে!
  • sm | ১২ এপ্রিল ২০১৯ ২১:৩৬407742
  • #শ্বেত হস্তী।
  • sm | ১২ এপ্রিল ২০১৯ ২১:৩৫407741
  • সরকার ব্যবসা করুক চাই না।লসে রান করুক,সেটাও চাই না। কিন্তু অলরেডি যেগুলো আছে,সেগুলো কে তো রক্ষা করবে।
    অবশ্যই কেস বাই কেস বিচার করে।এয়ার ইন্ডিয়া স্বেত হস্তী,ওটি কে ছেড়ে দেওয়াই ভালো।
    কিন্তু আই এফ এল এস,দেওয়ান ফিন্যান্স এগুলো নিয়ে মিডিয়া বিশেষ হৈ চৈ করছে না কেন?
    এরা তো এক একটা টাইটানিক।
  • Atoz | ১২ এপ্রিল ২০১৯ ২১:২০407739
  • দেশভাগ হয়ে যা ক্ষতি হয়ে গেল, তার আর কোনো সান্ত্বনা নেই। এখনও তার জের চলছে। এর উপশম করতে দেশগুলোকে মেলানোর চেষ্টা করা --- এরকম প্ল্যান কি কোনো রাজনৈতিক দলের আছে?
  • dc | ১২ এপ্রিল ২০১৯ ২১:২০407740
  • আমি প্রাইভেটকে বেচে দেওয়ার পক্ষে। সরকার কেন ওন সার্ভিসের ব্যবসা করবে বুঝিনা।
  • sm | ১২ এপ্রিল ২০১৯ ২১:১০407738
  • বড় S কি বলছে বুঝতেই পারছি না।হাতে গ্লাভ পরা নিয়ে ইস্যু টা?
  • sm | ১২ এপ্রিল ২০১৯ ২১:০৭407736
  • Jet এ বড় ঘাপলা আছে।গহীন ও গভীর।
    বি এস এন এল,সরকার জাস্ট জিও বা ওমনি কোন প্রাইভেট কোম্পানি কে হস্তান্তর করতে চায়।যাতে পুরো বি এস এন এল নেটওয়ার্ক,ইনফ্রাস্ট্রাকচার ও সম্পত্তির মালিকানা পেয়ে যায় জলের দামে।
    বি এস এন এল এর বাজারে ধার মাত্র 14 হাজার কোটি টাকার মতন।সম্পত্তি আছে কয়েক গুণ।
    ইউনিয়ন তেড়ে ফুঁড়ে লাগলে প্রাইভেট কে বেচে দেওয়া আটকানো যেতে পারে।
    কর্মী সংখ্যা প্রায় পৌনে দুলাখ।পরোক্ষ ভাবে যুক্ত আরো লাখ তিনেক।ছেলে খেলার ব্যাপার নয়।
  • Atoz | ১২ এপ্রিল ২০১৯ ২১:০৭407737
  • নেতাজীর সঙ্গে ঈশেনের ফাটাফাটি লেগেছে-এটা একটা সিনেমায় দেখানো অবশ্যই উচিত। ঃ-)
  • S | ১২ এপ্রিল ২০১৯ ২১:০৩407735
  • মিমি এতো রেগে গেলো কেন? পাতা খেয়ে এসেছে নাকি?
  • dc | ১২ এপ্রিল ২০১৯ ২০:৫২407734
  • এই জেটকে বাঁচানোর জন্য সরকার একেবারে হাত ধুয়ে পড়ে গেছে, যাতা কান্ড চলছে। ইন্ডিয়ান এয়ারলাইন, বিএসেনেল, এগুলো বন্ধ বা বিক্রি করে দেওয়া উচিত, তা না টেনেই চলবে। উদ্ভট দেশ একটা। সরকার যে কি জন্য ব্যবসার মধ্যে ঢুকতে যায় বুঝিনা।
  • b | ১২ এপ্রিল ২০১৯ ২০:১৫407733
  • মিমি কি কইসে?
    আর যাই বলুক না কেন সেটাকে এতো পাত্তা দেবার কি আছে?
  • pi | ১২ এপ্রিল ২০১৯ ১৯:৫৩407732
  • মিমির কথাবার্তা শুনে রাগব হাসব কাঁদব না ওর মাথায় জল ঢালব বুঝে পাচ্ছিনা! এ জিতে এলে কোন ভাষা বলবে!

    এস এম নির্ঘাত এটার সমর্থনেও কিছু না কিছু বলে যাবেন। ভুল কী বলেছে বা বেশ করেছে বলেছে জাতীয় কিছু শুনব বলে প্র্স্তুতি নিচ্ছি!
  • de | ১২ এপ্রিল ২০১৯ ১৮:৫৬407731
  • :)))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত