এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০২ এপ্রিল ২০১৯ ০৮:১৬407400
  • উত্তমকুমার নিয়ে একটা খোলেন। আমি কিছু চয়েসেস্ট বিশেষণ সন্চয় করে রেখেছি।
  • Atoz | ০২ এপ্রিল ২০১৯ ০৮:০৩407399
  • সম্প্রতি বেশ অনেকগুলো বই দেখ্লাম জীবনানন্দ বিষয়ে, নেটেই পেলাম। 'সোনালি ডানার চিল', 'মানুষ জীবনানন্দ' আর 'একজন কমলালেবু'। মনে হয় বহু লোকে জীবনানন্দ নিয়ে গবেষণা টবেষণা করছেন।
  • Atoz | ০২ এপ্রিল ২০১৯ ০৮:০০407398
  • নির্মোহ ব আছে কি জীবনানন্দের? না থাকলে একটা থ্রেড খোলা হোক। তারপরে আচ্ছা করে নির্মোহ ব উত্তমরূপে মাধ্যমিক চিকিৎসা দেওয়া হোক। ঃ-)
  • pi | ০২ এপ্রিল ২০১৯ ০৭:৫৫407397
  • আর ভবিষ্যতের ভূত কেউ দেখলেন এখানে? মুখার্জিদার বউ, কিয়া কসমস? কেমন লাগল জানার ইচ্ছে ছিল।
  • b | ০২ এপ্রিল ২০১৯ ০৬:৫৩407395
  • নির্মোহ ব? জীবনানন্দের নামেও??
  • Atoz | ০২ এপ্রিল ২০১৯ ০৬:১৩407394
  • জীবনানন্দের টইটা কোথায়? কেউ টেনে তুলবেন?
  • aka | ০১ এপ্রিল ২০১৯ ১৮:৫৮407393
  • sm | ০১ এপ্রিল ২০১৯ ১৭:৫০407392
  • গুরু আর পপিচু!না,না ভুল হয়েছে মনে হয়।
  • sm | ০১ এপ্রিল ২০১৯ ১৭:৪৯407391
  • সেতো এখানে ভালোই বোঝা যায়।ধর্মের প্রতি নাস্তিকের ঘৃণা--
  • | ০১ এপ্রিল ২০১৯ ১৭:১৫407390
  • মুসলমানের প্রতি, দলিতের প্রতি, গরীবের প্রতি, যেকোনো প্রতিবাদী স্বরের প্রতি উৎকট ঘৃণা এখন একটা গর্বের ব্যাপার।
  • | ০১ এপ্রিল ২০১৯ ১৭:০৮407389
  • বিশেষতঃ সাম্প্রদায়িক ঝাঁকের কই।
  • de | ০১ এপ্রিল ২০১৯ ১৬:৫১407388
  • একটা সময় ছিলো যখন বাঙালী মানেই অ্যান্টি-এস্ট্যাব্লিশমেন্ট - আর সেটা বাঙালীরা এনজয়ও করতো -

    এখন কেমন একটা বদলে গেছে সব - ঝাঁকের কই হতেই সবাই পছন্দ করে -

    সোশ্যাল মিডিয়ায় এটা আরো বেশী করে প্রকট - নিজস্ব মতামত, স্বতন্ত্র প্রেজেন্স প্রায় নেই - পপিচু লোকজনই বেশী -
  • বই | ০১ এপ্রিল ২০১৯ ১৪:২১407387
  • পিকে, চুনীর আমেলায় প্রকাশিত 'উইং থেকে গোল' বা 'খেলতে খেলতে' কী আনন্দ বই আকারে বের করেছিল? কারো কাছে কী পুরোটা পিডিএফ আছে?
  • সৈকত | ০১ এপ্রিল ২০১৯ ১৩:৫৫407385
  • তেজস্বী সূর্য্য-ও না হলেও হল।
  • সৈকত | ০১ এপ্রিল ২০১৯ ১৩:৫৫407386
  • তেজস্বী সূর্য্য-ও না হলেও হল।
  • b | ০১ এপ্রিল ২০১৯ ১৩:২২407384
  • ঠিক আছে, দ্বিতীয় মোদী বা যোগী না হলেই হল। অবশ্য যা দিনকাল।
  • সৈকত | ০১ এপ্রিল ২০১৯ ১২:১৭407383
  • বোধি, হ্যাঁ দেখেছি গানের পপুলারিটি নিয়ে অংশটা। তবে ব্রেখটের নাটকের ঠিক্ঠাক প্রযোজনা দেখিনি বলে বুঝিনা যে গানের ব্যবহার ব্রেখটের নাট্যতত্বকে ঠিক কতখানি সাহায্য করে। অবশ্য, থ্রী পেনির সময়ে মনে হয় সেই নাট্যতত্ব অতখানি তৈরী হয়নি, একটু পরে মাদার কারেজ-এর সময় যেটা হয়েছিল। গানগুলো শুধু গান হয়েই থেকে যেত কিনা সেটা যারা দেখত/শুনত তারাই বুঝত !! 'মাদার কারেজ' যেমন, পরে ট্র্যাজিক নাটক হিসেবেই গণ্য হত, অথচ ব্রেখটের অবশ্যই উদ্দেশ্য ছিল এই ক্যাটেগরিগুলো থেকে বেরিয়ে যাওয়া।
  • Hmm | ০১ এপ্রিল ২০১৯ ১২:১২407382
  • চিন্তা করবেন না, কান্হাইয়া কুমারের রনদীপ সুর্জেওয়ালার মত হাল হবে, তবে তাতে তার কেরিয়ার আটকাবে না, এরপরে লুটিয়েন দিল্লীতে সুরজেওয়ালার মতই জমিয়ে বসবে, স্পনসরের কি অভাব আছে?
  • de | ০১ এপ্রিল ২০১৯ ১১:৪৮407381
  • ভোটের সময় ছাড়াও যাকে সবসময় কাছে পাওয়া যায় তেমন জননেতা আজকাল কম। পব তে থাকা আত্মীয় বন্ধুবান্ধব রা বলছেন, যতই খারাপ হোক তিনোর লোকজনকে দরকারে পাশে পাওয়া যায়, তাই ভোট দেবার সময় এটা মাথায় রাখেন। বামেরা মোটেও পাশে থাকে না, কোন দরকারে পাওয়াও যায় না। শুধু ভোটের সময় ভোট চাইতে আসেন।

    এই বদনাম আগের বামেদের ছিলো না, বর্তমান বামেদের হয়েছে -
  • de | ০১ এপ্রিল ২০১৯ ১১:৪৪407380
  • Rig EVM, but beat ‘bottle of poison’ Kanhaiya: Raut

    [email protected]

    Mumbai:

    Senior Shiv Sena leader Sanjay Raut on Sunday said the BJP should see to it that CPI candidate from Begusarai and former JNU Students’ Union president Kanhaiya Kumar does not get elected to the Lok Sabha. Kanhaiya, who Raut described as a “bottle of poison”, is contesting against BJP’s Giriraj Singh.

    In a signed article in the Sena mouthpiece Saamna, Raut said that Kanhaiya’s victory would mean the defeat of Indian Constitution. “Even at the cost of tampering EVMs, Kanhaiya Kumar should not get elected to the Lok Sabha,” he said.

    “When Kanhaiya Kumar sought to raise funds for his election, a sum of Rs 5 lakh was given to him in flat 10 minutes... Those who offer funds to terrorists are seen as their lackeys. How should one describe Kanhaiya’s well-wishers?” asked Raut, executive editor of Saamna.

    Raut also advised Vanchit Bahujan Aghadi chief Prakash Ambedkar to go to Begusarai and ensure Kanhaiya Kumar’s defeat. “Ambedkar is straining every nerve to defeat Congress veteran Sushilkumar Shinde in Solapur. Instead, he should try to defeat Kanhaiya Kumar. That would be a tribute to the Constitution,” said Raut.

    While stating that the NDA would return to office, Raut also said a strong Opposition is needed to stop the advent of authoritarian rule in the country.

    শিব সেনার সঞ্জয় রাউত সামনায় লিখেচে - দরকার হলে ইভিএম হ্যাক করেও কানহাইয়াকে হারানো উচিত। কি পরিমাণে ভয় পায় তা বোঝা যায়!
  • | ০১ এপ্রিল ২০১৯ ০৯:৫৮407379
  • অনেক সময়ই পাড়া, পরিবার সবটাই শ্বাপদ এর বিচরণ ক্ষেত্র মনে হয়, তবে আমাদের পরিচিত র পরিধি সীমিত এই টুকু ভাবার চেষ্টা করি।
  • pi | ০১ এপ্রিল ২০১৯ ০৯:৪৯407378
  • আচ্ছা, গুরুর বইপত্তর বিদেশে বসে পেতে হলে কলেজস্ট্রীট ডট নেটের
    এর সুমনকে এই নং এ হো আ করে দিলেই হবে। সাইট থেকে সরাসরি অর্ডারের ব্যবস্থা আসছে, তার আগে অব্দি হো আ ভরসা।
    নং:
    ৮৯১০২০৩৩৮৮

    বইয়ের তালিকা এখানে,

    https://www.collegestreet.net/index.php?route=product/publisher/info&publisher_id=54
  • S | ০১ এপ্রিল ২০১৯ ০৯:২৫407376
  • হোয়াট্সাপ ইউনিভার্সিটি। সক্কলে ওখানকারই ছাত্র।
  • | ০১ এপ্রিল ২০১৯ ০৯:২৫407377
  • আগে চক্ষুলজ্জা বলে একটা হালকা আবরণ ছিল। বাঙালবিদ্বেষ বিভিন্ন জোকসের মধ্যে দিয়ে বেরোত। এখন যোগী বা শা স্টাইলে বুক থাপড়ে উগরে দেয়।
  • amit | ০১ এপ্রিল ২০১৯ ০৯:২১407375
  • কলকাতার বন্ধু দের সাথে কথা বার্তা বলে কেমন যেন মনে হয় আজকাল সবাই ফেবু, হোয়াটস্যাপ-এই দেখে আর শোনে, নিজের চোখে নয়। অনেকটা "রাজা কর্ণেন পশ্যতি" র মতো। কেও এটা বলেনা যে তার নিজের কোনো ব্যক্তিগত বাজে অভিজ্ঞতা আছে, কিন্তু নানা জনের থেকে নাকি শুনেছে, একদম সত্যি কথা !!

    অদ্ভুত বিষ ছেয়ে গেছে চারিদিকে, আগেও হয়তো ছিল, কিন্তু এতটা উগ্র, প্রকট ছিল না বোধহয়।
  • aranya | ০১ এপ্রিল ২০১৯ ০৯:০২407374
  • নাঃ, কলকাতা গিয়ে নাকি দেখেচে, মাস কয় আগে
  • S | ০১ এপ্রিল ২০১৯ ০৮:৪৩407373
  • উনি আম্রিগা থেকেই দেখতে পাচ্ছেন?
  • aranya | ০১ এপ্রিল ২০১৯ ০৮:৩৯407372
  • আমার এক কলেজ কালের বন্ধুও, এখন আম্রিগায় থাকে, একই কারণে কলাকাতায় ফ্ল্যাট কিনবে ভেবেও পিছিয়ে গেল - ব্ড্ড নাকি মুসলিম বেড়ে গেছে চাদ্দিকে
  • S | ০১ এপ্রিল ২০১৯ ০৮:৩২407371
  • প্রথম তিন মাসে রিলিজ করা বাংলা (শুধুমাত্র টলিউড) সিনেমার সংখ্যা (উইকি থেকে)ঃ
    ২০১৯ঃ ৮
    ২০১৮ঃ ১০
    ২০১৭ঃ ৭
    ২০১৬ঃ ১৪
    ২০১৫ঃ ২৩
    ২০১৪ঃ ২৫
    ২০১৩ঃ ৩০
    ২০১২ঃ ২৪
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত