এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২২ মার্চ ২০১৯ ২৩:৪০407130
  • "পিতৃস্বসাতন্ত্র" মানে?
  • pi | ২২ মার্চ ২০১৯ ২৩:৩৯407129
  • হুম, তাই তো জিগাচ্ছি, গরীবদের কী করতে বলছেন?
  • lcm | ২২ মার্চ ২০১৯ ২৩:২৭407128
  • মানুষের ট্যাক্সোর টাকা গরীবদের জন্য খ্চ্চা করবেন না --- এসেম সাহেব বলে দিয়েছেন - সে আম্রিগা/জার্মানি/জাপান যে যা পারে করুক গে - - ইট ইজ নট গুড আইডিয়া, ভেরি ব্যাড --
  • pi | ২২ মার্চ ২০১৯ ২৩:২৩407127
  • তা, গরীব গুর্বো ভারতীয়দের জন্য এস এম সাহেবের কী নিদান? মরুক?
    নাকি, সরকারিতে যেতে পারেনা তো কী হয়েছে, প্রাইভেটে যাক?
  • b | ২২ মার্চ ২০১৯ ২৩:১৯407126
  • আফনেরা তো বড় বড় জায়গার ইউনি তে পড়েন/পড়ান। এটার অনলাইন সাবস্কৃপশন আছে লাইব্রেরি তে?
    https://www.eolss.net/
    আমার একটি ক্ষুত্রাতিক্ষুত্র পোবোন্দো লাগবে।
    থাকলে একটু, bodhi.sen গমেলে টোকা দিবেন।
  • শান্তনুর | ২২ মার্চ ২০১৯ ২২:৫৮407125
  • শান্তিনিকেতনের থাকার জায়্গার ফোন নং আর দৈনিক খরচের একটা হিসাব পাওয়া যাবে?
  • Atoz | ২২ মার্চ ২০১৯ ২২:৫০407124
  • তাড়াতাড়িচ্চোটে পড়লাম "পিতৃস্বাতন্ত্র"। ঘাবড়ে গিয়ে ভাবলাম জিনিসটা কী? পিতার স্বাতন্ত্র? "ঃ-)
  • b | ২২ মার্চ ২০১৯ ২১:০৮407123
  • বাক্ষ শোনেন। জোহান।
  • অর্জুন অভিষেক | ২২ মার্চ ২০১৯ ২০:৫৬407122
  • আপনারা দেখছি সবাই তন্ত্র সাধনায় মাতলেন। ঃ-)
  • b | ২২ মার্চ ২০১৯ ২০:২৯407121
  • পিতৃতন্ত্র কই? পিতৃস্বসাতন্ত্র। মহানির্বাণ তন্ত্র ভার্সন টু।
  • Atoz | ২২ মার্চ ২০১৯ ২০:১২407120
  • শেষে কিনা সবাই মিলে পিতৃতন্ত্রের ফাঁদে পড়লেন? ঃ-)
  • b | ২২ মার্চ ২০১৯ ২০:০১407119
  • ad quoque
  • aka | ২২ মার্চ ২০১৯ ১৯:১৫407118
  • আরে ইয়ে অবোধ শ্যামলাল নেহি জানতা।
  • aka | ২২ মার্চ ২০১৯ ১৯:১২407117
  • জীবনে নতুন কিক চাই।
  • অবোধ | ২২ মার্চ ২০১৯ ১৮:৩৩407115
  • সিকিদা,

    এই "পাঁড়েজী র উঠোন" বিষয়টা কী ?? একটু আলো দেখাবেন !!
  • sm | ২২ মার্চ ২০১৯ ১৮:১৩407114
  • কেন বলা যাবে না।একশবার বলা যাবে। শুধু বোদ্ধারা খ্যাল রাখবেন জনগণ যেন মিসগাইডেড না হন।
    যেমন ধরুন জোর প্রচার চালানো হলো,সরকারি হাসপাতালে ডেলিভারি করান।যদি স্টেরিলাইজেশন ভালো করে মেনটেইন না হবার দরুন ইনফেকশন হয়,তো অন্যের হবে।
    বামি তে পড়ান।কিন্তু আমার ছেলেকে ইমি তেই পড়াবো।কারণ ওই লোকালয়ে তো ভালো বা মি নেই তাই।
    বা লোক্যাল ট্রেনে যাতায়াত করুন।পরিবেশ দূষণ কম হবে।কিন্তু আমি তো সুভ ছাড়া যাতায়াত করি না। আমাদের ওখানে লোক্যাল ট্রেন এর ফ্রিকোয়েন্সি খুব কম।
    এই সব আর কি!কনসার্ন থাকা বা সহমর্মিতা খুব ভালো জিনিস।
  • র২হ | ২২ মার্চ ২০১৯ ১৮:০৩407113
  • চিঁড়ে হয়তো ভেজেনা, কিন্তু কনসার্নটা ভুল তো নয়। আমি যা নই তার জন্যে আমার কোন উদ্বেগ থাকবেনা এ হয় নাকি?

    দীনবন্ধু মিত্রকে যদি লোকে বলতো আগে ম্যাকগরগরের শ্যামচাঁদ খেয়ে এসো তাহলে মুশকিল হতো।

    মনে আছে সিঙ্গুর নন্দীগ্রাম বিতর্কের সময় চাষ জমি অধিগ্রহন ইত্যাদি নিয়ে মতানৈক্য জানাতে গেলে কার বাড়ি কোথায় আর তা কোন চাষজমির ওপর হয়েছে সেসব নিয়ে কাউন্টার হতে শুরু হয়েছিল। এ হয় নাকি? আমি একটা অন্যায় সিস্টেমে বাস করি - তা ভাঙার ক্ষমতা আমার নেই, তাই বলে সেটা অন্যায় তা বলা যাবেনা?
  • sm | ২২ মার্চ ২০১৯ ১৭:৫২407112
  • তেমন কোন আপত্তি নেই। নাকী কান্নায় চিঁড়ে ভেজে না।ওতে ফেবু বোদ্ধা বলে পরিচিতি বাড়তে পারে।বা, কিছু লোক মিসগাইডেড হতেও পারে।
    আপনি আচরি ধর্ম বা প্র্যাকটিস এন্ড প্রিচ এর মধ্যে তফাৎ কমলে দেশ ও দশের উপকার হয়।
    এটুকুই।
  • র২হ | ২২ মার্চ ২০১৯ ১৭:৪৪407111
  • ‘অনেকে কিনতে পারে না,কিছু লোকের খুব দুরবস্থা’ - এটা তো খারাপই। যাঁরা প্রথমিক প্রয়োজন এফর্ড করতে পারছেননা তাঁদের জন্য সহমর্মিতা ও উদ্বেগ তো মানবিক গুণ। এতে আপত্তি কী?
  • sm | ২২ মার্চ ২০১৯ ১৭:৪০407110
  • আর সরকারি হাসপাতালে লাইন দেওয়ার ব্যাপারটা একটা বাহানা।সেদিন এপোলো হাসপাতালে দেখলাম এক নামকরা ডাক্তারের চেম্বারের সামনে ত্রিশ জন মতন পেশেন্ট বসে আছেন।ডাক্তার বাবু খুব বিজি।রাউন্ড দিয়ে আরো ঘন্টা খানেক পরে আসবেন;একর্ডিং টু সেক্রেটারি। অর্থাৎ ওই ডাক্তার বাবু কে দেখাতে শেষোক্ত জনের অন্তত ঘন্টা চারেক অপেক্ষা করতে হবে।
    কোন সরকারি হাসপাতালে আউটডোর হয়তো তিন ঘন্টায় শেষ।তো, অপেক্ষা কোথায় বেশি হলো?
    দুই,নিকট আত্মীয় এর ভর্তি করে চিকিৎসা(ধরা যাক কোন অপারেশন) করার সময় তো লাইন দিতে হয় না।কজন এখানে বাবা মাকে সরকারী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান?
    কজন নিকটাত্মীয় এর ডেলিভারি, সে নর্মাল হোক বা সিজারিয়ান সরকারি হাসপাতালে করে থাকেন?
    ইউকে তে জিপির এপয়েন্টমেন্ট পেতে গড়ে দুদিন,জিপি কে দেখাতে গেলে ঘন্টা দুয়েক,ইমার্জেন্সি তে গেলে ঘন্টা চারেক অপেক্ষা করতে হয়।জনতা হাসি মুখে করে থাকে।
  • sm | ২২ মার্চ ২০১৯ ১৭:২৭407109
  • আমিও তো একই কথা বলছি।যেটা r2h বললেন।আমি বেটার অপশন পাচ্ছি তাই এসব পরিষেবা খরিদ করছি।কোটায় বাবা মা বাধ্য হয়েই কোচিং দেয়।কারণ তারা মনে করেন এগুলো নিলে,সাকসেস রেট বেশি হবে।আকাশ বা পাথ ফাইন্ডার এগুলো ও নিয়ে থাকে।
    হাতের কাছে বেটার অপশন থাকলে,মানুষ সেটাই নেবে।কবে সরকারি হাসপাতালে টিটেনাস ভ্যাকসিন নিয়েছি বা কম পয়সায় সরকারি ডাক্তার বাবুকে দেখিয়েছি,সেটা বিরাট কিছু ব্যাপার নয়।পরিষেবা নিন্ম মানের হলে প্রাইভেটে ঝুঁকবো।কোন অসুয়া নেই। এই তো ব্যাপার। তো অনেকে কিনতে পারে না,কিছু লোকের খুব দুরবস্থা;এসব নাকী কান্নার কি মানে?
  • r2h | ২২ মার্চ ২০১৯ ১৬:৩১407108
  • 'পরিবারের লোকজন এর জন্য বেসরকারি হাসপাতাল এ চিকিৎসা,ইমি স্কুলে পড়ানো,সন্তানকে বিদেশে পড়তে পাঠানো,প্রাইভেট ইঞ্জি/মেডিকেল কলেজে পড়ানো,ফেবু কাঁপানো সব একসাথে চলবে' - এই ব্যাপারটা ঠিক বুঝলামনা - মানে আপত্তিটা কোথায়? বেসরকারী স্কুল/ হাসপাতাল ছাড়া সুবিধেমত পরিষেবা পাইনা তাই বাধ্য হয়ে দেখাতে হয়, কিন্তু চাই সেগুলো ভালো হোক, এতে কী অন্যায়?

    আগরতলায় এখনো আত্মীয়রা সরকারী হাসপাতালে ভরসা করেন, কিছু বছর আগেও মেয়ের ছ'মাস বয়সের টীকা দেওয়া সরকারী হাসপাতালে হয়েছে; কলকাতায় ভাবতে পারতাম না- কারন আগরতলায় সেটা ছিল তখনো, কলকাতায় অপ্রতুল ছিল। আগরতলায় ফিরে যাওয়ার কোনরকম সম্ভাবনা হলে এখনো ভালো সরকারী স্কুলে (গোটা চারেক আছে, ইমি যদিও, সুযোগ পাওয়াও কঠিন) সুযোগ পেলে ভর্তি করার কথা ভাববো। কলকাতায় সেরকম কিছু আছে কিনা জানিনা, না থাকলে, যদি কলকাতায় ফেরার সম্ভাবনা হয় তবে বেসরকারীতে যেতে হবে, কিন্তু চাই থাকুক। আমেরিকায় একসময় যে শহরে, যে এলাকায় ছিলাম সেখানে পাবলিক স্কুল ভালো ছিল না, প্রাইভেট স্কুলে গেছে - সেটা আদর্শ পরিস্থিতি নয়, উপায় ছিলনা তাই হয়েছে। এখন পাবলিক স্কুলে যায়, কারন সেটা আছে।
    বেশীরভাগেরই তো বোধয় এটুকুই চাহিদা। অপশনগুলি থাক।
    ~~~
    আমি অবশ্য পুরো তর্কটা পড়িনি, হতে পারে অপ্রাসঙ্গিক বললাম।
  • সিকি | ২২ মার্চ ২০১৯ ১৬:২৩407107
  • আদিগন্ত পাঁড়েজীর উঠোন।

    মাইরি!
  • S | ২২ মার্চ ২০১৯ ১৬:১৪407106
  • "মুখে কুমভীর অশ্রু ঝরিয়ে, সর্দি ধরিয়ে ফেলবো আর পরিবারের লোকজন এর জন্য বেসরকারি হাসপাতাল এ চিকিৎসা,ইমি স্কুলে পড়ানো,সন্তানকে বিদেশে পড়তে পাঠানো,প্রাইভেট ইঞ্জি/মেডিকেল কলেজে পড়ানো,ফেবু কাঁপানো সব একসাথে চলবে।
    এটা অবশ্যই আপনার উদ্দেশ্যে নয়, ফেবু বোদ্ধাদের সকলকেই বলা হচ্ছে।"

    এর মধ্যে কোনোটাই আমার উদ্দেশ্যে তেমন প্রযোজ্যও নয়। সরকারি হাসপাতেলেও দেখিয়েছি। কিন্তু বড্ড লাইন থাকে, তাই বেসরকারিতেই যেতে হয়। তাছাড়াও খুব কম পয়সায়/বিনি পয়সায় সরকারি ডাক্তারদের বাইরেও দেখিয়েছি। ঐ লাইন বেশি আর টাইম কম বলেই বেসরকারিতে যেতে হয়।

    বামিতে পড়েছি। চিরকাল সরকারি ইস্কুল কলেজ। মায় আম্রিগার পড়াশুনাটাও টেক্সাস রাজ্য সরকারের পয়সায়।

    ফেবুতে আমি নেই।
  • sm | ২২ মার্চ ২০১৯ ১৫:০৫407105
  • কম্যুনিস্ট দের মধ্যেও এধরনের দ্বিচারিতা বেশি দেখা যায় কিনা
  • sm | ২২ মার্চ ২০১৯ ১৫:০২407104
  • S, এর পোস্টের প্রেক্ষিতে।
    অসুবিধা-ইন্ডিয়াতে যাঁদের পয়সা নেই,তাঁরা অধিক মূল্যের বিনিময়ে পরিষেবা কিনতে পারবে না।

    সঠিক কথা।আপনি আচরি ধর্ম!
    মুখে কুমভীর অশ্রু ঝরিয়ে, সর্দি ধরিয়ে ফেলবো আর পরিবারের লোকজন এর জন্য বেসরকারি হাসপাতাল এ চিকিৎসা,ইমি স্কুলে পড়ানো,সন্তানকে বিদেশে পড়তে পাঠানো,প্রাইভেট ইঞ্জি/মেডিকেল কলেজে পড়ানো,ফেবু কাঁপানো সব একসাথে চলবে।
    এটা অবশ্যই আপনার উদ্দেশ্যে নয়, ফেবু বোদ্ধাদের সকলকেই বলা হচ্ছে।
  • sm | ২২ মার্চ ২০১৯ ১৪:৪৭407103
  • Lcm, আপনি এক প্রশ্নের উল্টো উত্তর দিচ্ছেন। বিল গেটস তাঁর সম্পত্তি অবশ্যই ছেলে মেয়েদের দিয়ে যেতে পারবে। কিন্তু একটা এমাউন্ট ধরুন 5.5মিলিয়ন এর পর সরকার কে ট্যাক্স দিতে হবে,ওঁর ছেলে মেয়েদের।অন্য কিছু জানলে বলুন।
    দুই, সোশ্যাল সিক্যুরিটি প্রসঙ্গ আপনি এনেছেন।এস ইউজুয়াল।আমেরিকায় কতো ব্যয় হয়।
    অন্তত ভারত কে যদি পাশা পাশি রাখি।এই তো!তো,এই টাকাও তো জনগণের টাকা নাকি?অর্থাৎ যদি এমপ্লয়িই দের টাকাই সিংহ ভাগ থাকে,তাহলেও সেই টাকা সরকারই তো নিয়ে জনকল্যাণ মূলক প্রকল্প হিসেবেই ব্যয় করে নাকি?এভাবেই তো সরকার ট্যাক্স কালেক্ট করে।
    ফোর্বস এর লিস্টে থাকা ধনী জনগণের ইনকামে লিমিট করে দিলে তো,এমপ্লয়ী দের থেকে কম ট্যাক্স কাটলেই হতো।সহজ জিনিসটা মাথায় ঢুকতে এত মানে বই লাগে কেন?
  • lcm | ২২ মার্চ ২০১৯ ১৪:০৯407102
  • এসএম,
    অবশ্যই পারবে, বিল গেট্‌স-এর জমানো টাকা নিয়ে সে ফাউন্ডেশন বানিয়ে ডোনেট করতে পারে, ছেলেমেয়েদের দিয়ে যেতে পারে, বিলিয়ে দিতে পারে, উড়িয়ে দিতে পারে, যা খুশি করতে পারে।

    এর সঙ্গে তো দেশের সোশাল সিকিওরিটি পলিসির কোনো সম্পর্ক নেই।

    আপ্নি আবার কোথা থেকে ডেথ ট্যাক্স এনে ফেললেন। প্রপার্টি হায়াররিক্যালি দিয়ে যেতে গেলে লাগে, কিন্তু সেই জন্যই তো লোকে উইল না করে, ট্রাস্ট করে, তাহলে ট্রাস্টের নামে প্রপার্টি থাকে, ট্যাক্স দিতে হয় না।

    মানে এসবের সঙ্গে তো পাবলিক পলিসির কোনো সম্পর্ক নেই।

    আপনি বারবার উল্টোপাল্টা প্রশ্ন করার অনুরোধ করছেন, কিন্তু জেনেশুনে উল্টোপাল্টা বা আপ্রসঙ্গিক প্রশ্ন কি করে করি বলুন তো।

    এক কাজ করা যেতে পারে আপনি অপ্রাসঙ্গিক উত্তর গুলো দিয়ে যান, আমি পরে ওর সঙ্গে যুতসই আরও অপ্রাসঙ্গিক প্রশ্ন গুলো বসিয়ে দেব। অবশ্য এতে পাত্থোদা একটু ক্ষুন্ন হতে পারেন, উনি উত্তর ফাঁস হওয়া পছন্দ করেন না।
  • r2h | ২২ মার্চ ২০১৯ ১৪:০২407101
  • তবে কিছুদিন আগেও দেখতাম গুরুতে লোকজন দোল নিয়ে একটু কাতর হতো, এইবার যে হচ্ছে না সেটা ফাঁদ না ফাঁদের থেকে উত্তরণ সেই প্রশ্নে বিব্রত হয়ে আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত