এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২২ মার্চ ২০১৯ ০০:২৩407040
  • এটা এসেনশিয়ালি স্মলটাউন ফেনোমেনন। তাদের সোশাল মোবিলিটি, মেরিটোক্রাসি ইত্যাদি সম্পর্কে ধারণা। বলাবাহুল্য স্মল টাউনের বিকল্প চর্চা খব‍্রর হয় না।
  • | ২১ মার্চ ২০১৯ ২৩:৪৯407039
  • পাটনা ও আছে।
  • অর্জুন অভিষেক | ২১ মার্চ ২০১৯ ২৩:০১407038
  • এই কোটার আই আই টি/ জয়েন্ট এন্ট্রান্স কোচিং ক্লাসের কথা অনেককাল জানি। কিন্তু এত জায়গা থাকতে কোটায় কেন?

    আমি যখন পঞ্চগনীতে একটা স্কুলে পড়াতাম তখন টেন পাশ করেই ওখানকার অধিকাংশ ছাত্র ১১-১২ ক্লাস পড়তে কোটা চলে যেত।
  • Atoz | ২১ মার্চ ২০১৯ ২২:৫২407037
  • ঐ যে রাজস্থানের কোটার সেই বছরে ছাত্রপ্রতি বারোলাখি ফীয়ের কোচিং ব্যবসা, এরকম জিনিসের চেইন তৈরী হয়েছে দেশ জুড়ে। এগুলোর পেছনে কারা? লাভের গুড় কাদের ঘরে যাচ্ছে? সেইসবের তমতমাতেই কি এইসব প্রকান্ড বড় বড় বিয়ের অনুষ্ঠান?
  • Atoz | ২১ মার্চ ২০১৯ ২২:৪৮407036
  • হ্যাঁ, স্কুলগুলোকে মনে হয় প্রাইভেটাইজ করে দেবে।
  • Du | ২১ মার্চ ২০১৯ ২২:৩৬407035
  • ২০২১শের মধ্যে সরকারী স্কুল ব্যবস্থাটাই গুটিয়ে দেবে। নেহেরু আর এদিকে ৩৪ বছরের দোষ স্খালন হয়ে যাবে।
  • Atoz | ২১ মার্চ ২০১৯ ২২:২১407034
  • একে আম্বানিদের প্রকান্ড সব বিয়ে টিয়ে, তার উপর আবার লন্ডনের রাস্তায় ধনপতি সদাগর ঘুরছেন। উত্তেজক ব্যাপারস্যাপার। এসব রেখে কে আর ডিপ্রেসিং খবর কভার করে?
  • Atoz | ২১ মার্চ ২০১৯ ২২:১২407033
  • কলকাতায় শিক্ষকতার পদপ্রার্থীদের অনশন ধর্মঘট চলছে, আজ বাইশ না তেইশ দিন হল, কোথাও তাপ-উত্তাপ নেই। থাকবেই বা কেন?
  • S | ২১ মার্চ ২০১৯ ২২:০২407032
  • ধুর। মিড ডে মিল। ওসব ডিপ্রেসিঙ্গ ব্যাপার স্যাপার নিয়ে কথা বললে ভালো লাগে? তার থেকে রাফালে, এফ-১৬, মিগ-২১ রয়েছে। তাছাড়া কতগুলো বিয়ে হলো। সেগুলোকেই ঠিকমতন কভার করা গেলোনা। মিড ডে মিল। ফুস।
  • র২হ | ২১ মার্চ ২০১৯ ২২:০০407031
  • মিড ডে মিলের বাজেট কমা নিয়ে পড়ছিলাম।
    এসব নিয়ে লোক কথাই বলে না। আশ্চর্য লাগে।
  • Atoz | ২১ মার্চ ২০১৯ ২১:৫৩407030
  • আহা, যেন চীন!
  • pu | ২১ মার্চ ২০১৯ ২১:৩৯407029
  • বিজেপি এবারে আই টি সেলের থেকে টাকা কমিয়ে ইলেক্ট্রনিক মিডিয়া, বলিউডে ঢালছে।ভাল ট্যাক্টিক্স। এফেক্টিভ হবে। উরি হুহা চলছে। মোদির বায়োপিকের রিলিজ এক হপ্তা এগোল। ভাল প্রভাব পড়বে এসবের।
  • অর্জুন অভিষেক | ২১ মার্চ ২০১৯ ২১:২৮407028
  • (আমার আগের কমেন্টে typo

    * সেই অভিযোগ করতে গিয়ে তিনি তার one time rival এম জে আকবর'র হয়ে ডিফেন্ড করে 'Oh, you know, he likes women' সিমপ্লি তভলীনের ভুল্নেরবিলিত্যই শুধু এক্ষ্পোসে করেনা, তার ভিএ পৈন্ত এবং political stand ও কি সাংঘাতিক দুর্বল করে দেয়!

    বরখা এখানে কিছু পয়েন্টে ভাল রেখেছে কিন্তু ডিবেটটা জমাতে পারেনি। বরখা আর তভলীনের মধ্যে তফাৎ, তভলীন খুব dismissive। এই dismissive ব্যাপারটা খুব সাংঘাতিক। বরখার সেই সমস্যাটা নেই।

    তবে তভলীন একটা anecdote বললেন দারুন। '৮৬ তে রুপ কানোয়ারের সতী হবার পরে দিল্লী জিমখানা ক্লাবে একটা প্রেস কনফারেন্সে যখন সব মহিলা ঝাড়ুদার, মেথরানিরা সদর্পে বলে উঠেছিল 'যে শাস্ত্রে সতী হওয়াকে পবিত্র বলে সেই শাস্ত্র পুড়িয়ে দাও।'
  • Atoz | ২১ মার্চ ২০১৯ ২১:০২407027
  • খ দা, আপনার "পিতৃতান্ত্রিক চালাকি" ও ধরে ফেলেছি। এই যে প্রবন্ধ লিখতে বলে বসলেন কোথাকার কোন্‌ ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সদ্দার আতোজকে, সেটাও "পিতৃতান্ত্রিক চালাকি"। ঃ-) হুঁ হুঁ বাবা, যাবে কোথায়? সর্বত্র পিতৃতন্ত্র। ঃ-)
  • S | ২১ মার্চ ২০১৯ ২০:৫৭407026
  • এগুলো দেখে আজকাল আর হাসতে পারিনা। কি যে হচ্ছে চারদিকে।
  • amit | ২১ মার্চ ২০১৯ ২০:৫৫407025
  • কোটি কোটি টাকা চাঁদা তুলছে বিজেপি, আয়োজন তো রাজকীয় হবেই। একেবারে অন্ধ ভক্তের দল, পুরো মোদিময় ইতিহাস ছাড়া কিছু জানে না।
  • S | ২১ মার্চ ২০১৯ ২০:৪৭407023
  • এইটাও দেখুন। ২০১৯ বিজেপির ন্যাশনাল কনভেনশনের ভিডিও। খুবই খারাপ অবস্থা।

  • Ekak | ২১ মার্চ ২০১৯ ২০:৪৭407024
  • শুধু কম হাসছে না। মোদী জোকস আর রাগা জোকস এ রেস্পন্স এর লেভেল কম্পেয়ার করলে বুঝবেন :)
  • S | ২১ মার্চ ২০১৯ ২০:৪৩407022
  • এটাও দেখেছি তো। এটা তো ঠিক প্রো-মোদি ক্রাউড নয়। কিন্তু এলিটিস্ট সেলেব জনগণ। তাই হয়তো কম হাসছে। আর এটা ভরুন গ্রোভারের অন্যতম প্রখ্যাত কমেডি বিট।

    কুনাল কামরা যে লেভেলে মোদি ব্যাশিং করে সেটা অন্য কেউ করেনা। ভরুনও একটা পীসে বলেছে যে আমি মরার আগে ওরা নিস্চই কামরাকে মারবে। অন্য অনেক কমেডিয়ানও কুনালকে বলেছে সাবধানে থাকতে ইত্যাদি।

    আরেকজনকে খুব ভালো লাগছে আজকাল। সন্জয় রাজৌরা। নিচের এই ভিডিওটা দেখুন। ২০১৬ সালের করাচি লিটারেচার ফেস্টিভালের।
  • Ekak | ২১ মার্চ ২০১৯ ২০:২৭407021
  • এটা দেখুন। একজন কমেডিয়ান সম্পূর্ণ আনোয়েলকাম ক্রাউডের সামনে পড়লে কি হয়। ভরুন গ্রোভার নিজেই ভ্যাবাচ্যাকা। সামনে মোদির পা চাটা সুবিপুল ক্রাউড। কর্পোরেটের মাথা, সেলিব্রিটি লোকজন। কেও হাসে না মোদী জোকস শুনে। নো হাততালি। শেষে প্রায় প্লেয়িং টু দি গ্যালারি করে মান বাঁচালো। এই হলো আজকের ভারত। এরাই যাকে বলে পাওয়ার ব্রোকার -ওপিনিয়ন মেকার সবকিছু। এক সে এক ফাট্টু সালা :))

  • S | ২১ মার্চ ২০১৯ ২০:১৫407020
  • এটা তো দেখেছি।
  • আলফা | ২১ মার্চ ২০১৯ ২০:১১407019
  • এইটা দেখুন। আনন্দ পাবেন।

  • pi | ২১ মার্চ ২০১৯ ১৯:৩৯407018
  • অর্ঘ্য বসুর কেস নিয়ে সেভাবে কোন রিপোর্ট আলোচনা কিছুই দেখলাম না।
  • S | ২১ মার্চ ২০১৯ ১৯:৩৩407017
  • আমার সবথেকে বেশি রাগ হলো বরখার উপরে। কিসব হাবিজাবি কোটেশান মার্কা কথা বলে গেলো। তভলীনের প্রত্যেকটা কথা ধরে ধরে কোয়াশ করা যায়।

    "নইলে ফেসবুকে দেওয়ালে লিখে সোশাল জাস্টিস পাওয়ার এক্সপেক্টেশনটাই তৈরী হত না।"
    সাধারণতঃ (প্রচুর এক্সেপশন রয়েছে) এইসব ক্ষেত্রে মহিলাদের কথাটাকে বিশ্বাস করা হয়। তার বিশেষ কারণ আছে।
  • একক | ২১ মার্চ ২০১৯ ১৭:১৫407016
  • ওনার বা ওই সময়ের এম্পাওয়ার্ড মেয়েদের অনেকের স্ট্যান্ড ওরকমই। আলাদা করে কিছু পাল্টেছে বলে মনে হয়না।

    ইরেসপেক্টিভ অফ এনি আদার ইজম, ওল্ড স্কুল রোমান্টিসিজম এর পতন ও মৃত্যু ঘটেছে। পচা দুর্গন্ধ বেরোচ্ছে রোমান্টিসিজমের লাশ থেকে এটা ওল্ড স্কুলের মহিলা -পুরুষ নির্বিশেষে কেওই মেনে নিতে পারেন না। তাঁরা এখনো মরা আগলে পুরোনো যুক্তি সাজিয়ে যাচ্ছেন।
  • অর্জুন অভিষেক | ২১ মার্চ ২০১৯ ১৭:০৪407015
  • আজ অনেককাল পরে একটা দুর্দান্ত দিন কাটল। রঙ আর মদ, একেবারে চুটিয়ে উপভোগ করলাম।

    কাল যে ভিডিওটা পোষ্টালাম তার প্রেক্ষিতে বলি তভলীনের সিংয়ের মত মেরিটের জার্ণালিস্টের ডিসকোর্স এরকম হতে দেখে খুব খারাপ লাগে। # Me Too মুভমেন্টের বিরোধী তিনি হতেই পারেন এবং তার যুক্তি অনুযায়ী তার বয়েসী হাইলি প্রিভিলেজড উইমেনরা তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা এতকাল পরে কেন ব্যক্ত করছেন, কেন তারা এতকাল প্রতিবাদে করেনি, মেনে নেওয়া যায় কিন্তু সেই অভিযোগ করতে গিয়ে তিনি তার one time rival এম জে আকবর'র হয়ে ডিফেন্ড করে 'য়ৌ ক্নো, হে লিকেস োমেন' সিমপ্লি তভলীনের vulnerabilityই শুধু expose করেনা, তার view point এবং পোলিতিল stand টাও কি সাংঘাতিক দুর্বল করে দেয়!

    সেখানে বরখা দতের 'Men and women can always like each other but always on EQUAL TERMS' এই অল্প কথার বক্তব্যটা যেন কতদূর ছাপিয়ে যায়।

    ২০১৪ থেকেই তভলীন সিংয়ের রাজনৈতিক অবস্থানটা অদ্ভুত ভাবে দুর্বল হয়ে গেছে।
  • প্রশ্ন | ২১ মার্চ ২০১৯ ১৬:১৫407014
  • "সেক্ষেত্রে লীগাল পেরিমিটারের বাইরে গিয়ে সোসাল জাস্টিস পাওয়া যায় মিটুর মাধ্যমে।" - আমার প্রশ্ন হল, কেন পাওয়া যায়? গোটা সমাজ যদি নারীবিদ্বেষের দিকে ঝুঁকে আছে ধরে নেওয়া যায়, তাহলে তো সোশাল জাস্টিস পাওয়ার কথা নয়। অর্থাৎ আদালতে যেমন হিজ ওয়ার্ডস ভার্সেস হার ওয়ার্ডস হচ্ছে, এবং কোনো ফয়সালা হচ্ছে না, সোশাল ডিসকোর্সেও তো সেটাই হওয়ার কথা সেক্ষেত্রে। মহিলা পুরুষকে সেক্স অফেন্ডার বলবেন, পুরুষ মহিলাকে চরিত্রহীন বলবেন। সমাজ পুরুষের দিকে ঝুঁকে, অতএব পুরুষের গলাবাজি চ্যাম্পিয়ন হবে। এরকমই তো হওয়ার কথা। কিন্তু এরকম নিশ্চয়ই হয় না। নইলে ফেসবুকে দেওয়ালে লিখে সোশাল জাস্টিস পাওয়ার এক্সপেক্টেশনটাই তৈরী হত না। তাহলে হচ্ছে কেন? কারণ সোশাল ডিসকোর্সের প্লেনে পিতৃতন্ত্র একটু অন্যভাবে খেলা করে। এখানে পিতৃতন্ত্র শেখায় পুরুষ নারীর রক্ষক। কাজেই 'অবলা' (পিতৃতান্ত্রিক চিন্তাকাঠামোয়) নারী ফেসবুকে নিজের দুঃখের কথা লিখলে 'রক্ষক'রা ঝাঁপিয়ে পড়েন এবং পড়বেন। সোশাল জাস্টিসটা পিতৃতন্ত্রের এই চলনের ফলেই হওয়া সম্ভব। নইলে ভাবুন না, দুনিয়ায় তো অন্যায় কম নেই। অন্য কোন সামাজিক অন্যায়ের বেলায় ফেসবুকে স্ট্যাটাস লিখে সোশাল জাস্টিসের আকাঙ্খা করছে মানুষ? নিরুপায় হয়ে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ কখনও কখনও করে। কখনও সফল হয়, কখনও ব্যর্থ। এবং অন্যান্য সব অন্যায়ের ক্ষেত্রে সফল ও ব্যর্থ - দুরকম হওয়ার পসিবিলিটিই থাকার ফলে কেউ ফেসবুকে লিখে সোশাল জাস্টিস পাওয়া বিষয়টাকে থিওরাইজ করছেন না। একমাত্র মীটুর ক্ষেত্রেই এটাকে একটা স্ট্র্যাটেজী হিসেবে থিওরাইজ করা হচ্ছে। কারণ এক্ষেত্রে সফল হওয়ার সম্ভবনা বেশী এবং খতিয়ে দেখলে আসলে পিতৃতন্ত্রের কারণেই বেশি।
  • pi | ২১ মার্চ ২০১৯ ১৩:৫২407013
  • এদিকে এয়ারপোর্টে সিকিওরিটি চেকে নিত্যিনতুন নখড়া চালু! এঝন কি খাতা বই আলাদা করে চেকের নিয়ম হয়েছে? আজ বেশ কয়েকজনের দেখলাম, কয়েকজন ছত্র মনে হল, খাতাপত্তর সব আলাদা ট্রেতে আলাদা চেক। দুর্ভাগ্যক্রমে আমার সঙ্গেও আজ গাদা বই খাতা ফর্ম পেপারপত্তর,তো সব বের করে আলাদা করে সিকিওরিটি চেকে ঢুকল!! এর মধ্যে আবার কী থ্রেট? সেই মজে পড়ল, আন্থ্রাক্স কাণ্ডের সময় চিঠিতে করে জীবাণু ছড়ানো নিয়ে কী প্যানিক!
  • pi | ২১ মার্চ ২০১৯ ১৩:৪৭407012
  • পুরুষ মাত্রেই খারাপ অতএব তাদের সঙ্গে প্রেম ঘর সংসার করা যাবেনা, এটা নারীবাদী মাত্রেই বলে নাকি? আর নারীবাদ একটা সমসত্ত্ব পদার্থ বুঝি?
  • | ২১ মার্চ ২০১৯ ১২:১৮407011
  • অল্প গলা ভিজিয়ে নিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত