এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ১১ এপ্রিল ২০১৮ ০১:০১393120
  • এতোজ ঃ)))
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০১:০০393119
  • সুভাষচন্দ্র যে কেন বাড়ি ছেড়ে পালিয়ে পালিয়ে যেতেন, তার একটা কারণ পাওয়া গেল। বাড়ীভর্তি যদি এইরকম সব পাবলিক থাকে, বেড়াতে আসা আত্মীয়স্বজনও যদি এই ধরণের হয়, না পালিয়ে বেচারা করে কী?
    ঃ-)
  • অর্জুন অভিষেক | ১১ এপ্রিল ২০১৮ ০০:৫৯393117
  • কৃষ্ণা বসুর গান আমি শুনিনি। তবে ওর মেয়ে শর্মিলা কিন্তু ভাল গায়। শুনেছি। দ্বিজেন্দ্রগীতি, অতুলপ্রসাদ।
  • একক | ১১ এপ্রিল ২০১৮ ০০:৫৯393118
  • সমস্যা কী। বলার মত কিছু থাকলে তো লোকে বলবেই। দৈন্যতার ব্র্যাগিং ও ব্র্যাগিং। মুশকিল কতিপয় সাধারণের যারা উকুন বাছার ধৈর্য্য নিয়ে জন্মাবধি সব ঘেঁটেও ব্র্যাগ করার কিছু পাইনে। তবু চেষ্টা করি যদি কিছু মনে পড়ে :(
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০০:৫৬393116
  • নীরদচন্দ্রকে, হায়, দেশের লোক আজও চিনল না। ঃ-)
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০০:৫৫393115
  • উনি গানও করেন? ঐ ভয়ানক রবীন্দ্রগানের মতন নয় তো? ঃ-)
  • অর্জুন অভিষেক | ১১ এপ্রিল ২০১৮ ০০:৫৪393114
  • নীরদ চন্দ্র চৌধুরী খুব কুচুটে লোক ছিলেন, তার ওপর সারাজীবন নিরাপত্তা হীনতায় ভুগে ফ্রাসট্রেটেড ছিলেন। দেশের লোক ওকে বুঝতে কেন দেরী করল!

    তবে বাংলা, ইংরেজি দুটোই খুব ভাল লিখতেন। খুব sharp
  • অর্জুন অভিষেক | ১১ এপ্রিল ২০১৮ ০০:৪৭393113
  • দুটো টাইপই ব্র্যাগ করা পাব্লিক।

    যে উক্ত ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে তার অনেক দাবী।

    তারকনাথ সেনের ছাত্রী, সুনীতি চাটুজ্যের ছাত্রী, তারাপদ চক্কত্তির কাছে গানের তালিম পেয়েছেন। কাকা, মামারা, তুতো ভাই, বোনেরা সব হার্ভার্ড, অক্সফোর্ড ফেরত।

    তারপর নেতাজী, শরৎ বোস আর পার্লামেন্টের গল্প তো আছেই।

    ও হ্যাঁ, ব্রিটিশ এয়ারওয়েজের ফার্স্ট ক্লাস ছাড়া ট্র্যাভেল করেননা।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০০:৪৫393112
  • নীরদচন্দ্র তো আবার বাঙালির লিস্ট করতেন, ওঁর মতে কারা পাতে দেবার যোগ্য। কাগজে বেরোতো। পরে সেই নিয়ে তুমুল বাওয়াল লাগতো। ঃ-)
  • b | ১১ এপ্রিল ২০১৮ ০০:৪০393111
  • খ্যা খ্যা। সাধারণতঃ দু জাতের পাবলিক হয়। বহুযুগ (বছর ত্রিশ) আগে প্রেসির এক মাস্টার এদের নাম নিয়েছিলেন দেওয়াল আর মিছিল।

    ১। দেওয়াল (একেবারে কঠিন ভাবে দাঁড়িয়ে)ঃ আমি তো সেবার ম্যাট্রিকুলেশনে প্রথম হই। অংকে আমার গোল্ড মেডাল ছিলো। সংস্কৃতে নর শব্দের চতুর্থীর দ্বিবচন মনে করতে না পারায় ২ নম্বর কাটা গেছিলো, ফলে হায়েস্ট পাই নি। ইত্যাদি।

    ২ মিছিল (টুক করে, সুযোগ বুঝে)ঃ ওরে বাবা, যে বছর কলকাতা আসি। চারদিকে ছাত্র আন্দোলন, ট্রাম পুড়ছে, বাস পুড়ছে। কোনো রকমে আশুতোষ কলেজে ভর্তি হয়েছিলাম। পরে প্রিন্সিপাল স্বয়ং বলেছিলেন, বাবা, এই নম্বরে তোমার প্রেসিডেন্সি বা সেন্ট যেভিয়ার্সে যাবার কথা ছিলো। বাবার এক কাকার বাড়ি থাকতাম, সেই সিঁথির কাছে.. ইত্যাদি।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৮ ০০:৩২393110
  • ওরে বাবা। নীরদ কাকা ! ঃ-)
  • অর্জুন অভিষেক | ১১ এপ্রিল ২০১৮ ০০:১০393109
  • :-D
  • একক | ১১ এপ্রিল ২০১৮ ০০:০৭393108
  • বারিতারবাংলা দেখলুম বাদ্দিয়েদিয়ে।
  • T | ১১ এপ্রিল ২০১৮ ০০:০৩393107
  • আমাদের কলেজে এইরম একজন ছিলেন। তাঁর মাসতুতো পিসতুতো জ্যাঠতুতো খুড়তুতো সব রকম দাদারাই আইটি শ্রেণীভুক্ত এবং অনসাইট। সে যাকে বলে ভারতীয় আইটির স্বর্ণযুগের সময়। সে প্রায়শইঃ উফফ বাবা হিথরোয় কী ভিড় চিন্তা করতে পারবি না এইরম শুরু করত। জনতা খুবই আগ্রহ নিয়ে সেসব শুনত তারপর একসময় খচরামি করে বিড়ি চেয়ে বসত। :)
  • অর্জুন অভিষেক | ১০ এপ্রিল ২০১৮ ২৩:৪১393106
  • কাকা নীরদ চৌধুরী।
  • অর্জুন অভিষেক | ১০ এপ্রিল ২০১৮ ২৩:৪০393105
  • হ্যাঁ আর এক কাকাও ছিলেন 'ইউরোপ ফেরৎ'। সেটাও বলেছিলেন।

    অসম্ভব ব্র্যাগ করে কথা বলেন।

    কৃষ্ণা বসুর কাকাই আবার নীরদ
  • Atoz | ১০ এপ্রিল ২০১৮ ২৩:৩৩393104
  • মামা ঃ-)
  • অর্জুন অভিষেক | ১০ এপ্রিল ২০১৮ ২৩:৩১393103
  • যে কৃষ্ণা বসুর আলোচনা হচ্ছে, তার সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা আছে, কিছুটা পারিবারিক সূত্রে।

    উনি এই ভাবে কথা বলেন 'তারপর বুঝলে এবার সুগত্র কাছে হার্ভার্ডে গিয়ে বললাম হার্ভার্ডের সঙ্গে আমার সম্পর্ক আমার জন্মেরও আগে।' কি ভাবে না ওনার কোন মামা নাকি হার্ভার্ডের ছাত্র ছিলেন ওনার জন্মেরও আগে। :-P

    আর 'বোস্টন থেকে যখন লন্ডনে এলাম' তো লেগেই থাকে।
  • S | ১০ এপ্রিল ২০১৮ ২১:০০393102
  • জাকারবার্গের টেস্টিমনি ফেসবুকে লাইভ টেলিকাস্ট করবে না?
  • S | ১০ এপ্রিল ২০১৮ ১৮:০৫393101
  • উনি তো একটু গান গেয়ে দিতে পারতেন, তাহলে সবাই পাড়া ছাড়া হতো।
  • b | ১০ এপ্রিল ২০১৮ ১৮:০৩393100
  • kRishh`Naa basu naaki balechhilen, "jaanen eTaa subhaashh boser baarhi?" takhan khokanadaa balechhilo "aare taahale onaakei Deke niye aasun naa, phaalatu naa hejiye."
  • T | ১০ এপ্রিল ২০১৮ ১৫:২৭393099
  • সম্প্রতি ওঁর বাড়ীতে মুলো ভাইবোনেরা তোলা তুলতে এসেছিল। :D সেই নিয়ে হুলুস্থুলস। বিচ্ছিরি দ্যাক ক্যামন লাগে কেস।
  • S | ১০ এপ্রিল ২০১৮ ১৫:২১393098
  • হার্ভার্ডের ইতিহাসের অধ্যাপক "আরাবুলেরও একটা ইতিহাস আছে" টাইপের একটা মন্তব্য করেছিলেন।
  • j | ১০ এপ্রিল ২০১৮ ১৫:১৬393097
  • সুগত বোস ভোটে জেতার আগে জমি-মাফিয়া আরাবুলকে নিয়ে বেশ একটি আবেগঘন পোজ দিয়েছিলেন, সেই থেকে কেঁপে কেঁপে গান বা Gun
  • Kaju | ১০ এপ্রিল ২০১৮ ১৪:৩৩393096
  • আপনারা সত্যি সাংঘাতিক বাজে লোক। কোথা থেকে এইসব জোগাড় করলেন? সুগত বসু যে গান করেন সেটাই জানতাম না, জেনে ভাবলাম দেখি তো কেমন, কী কুক্ষণেই যে কানে লাগালুম, উরিব্বাবা ! এরম গলায় গান করে উনি কি মানুষকে দলে দলে রাঁচীর কাঁকে-তে নিয়ে গিয়ে ফেলতে চাইছেন? ওখানকার এজেন্সি নিয়েছেন নির্ঘাত, রুগী টুগি পাওয়া যাচ্ছে না, তাই এই ব্যবস্থা। নইলে এরকম ভয়ানক কান্ড কেউ করতে পারে? 'আঁধার অম্বরে' শিখেছিলুম স্বাগতলক্ষ্মীর গাওয়া শুনে, আহা। সেই গলা কানে কী করে বাজাব আর প্রভু?
  • একক | ১০ এপ্রিল ২০১৮ ১৩:২২393095
  • দের মাস বাদে আবার ল্যাপটপ পেলুম। অথচ চারপাশে কোনো উত্তেজক নেই ধুর্ধুর :/
  • dc | ১০ এপ্রিল ২০১৮ ১২:২৩393094
  • ভরপুর চালানো যায়। জানলা ১০ এর নিজেরই তো ক্র্যাক পাওয়া যায়!

    কিন্তু আমি নিজে জানালা ১০ ক্র্যাক ইন্স্টল করিনি, কারন আমি ৭ ব্যাবহার করি। আমার দুয়েকজন বন্ধু ইনস্টল করেছে, আর তারা আমারই মতো পাইরেটেড সফটওঅ্যার ছাড়া কিছু ইউজ করেনা, কাজেই তাদের কোন অসুবিধে হয়েছে বলে তো শুনিনি। ১০ এ বোধায় উইন্ডোজ ডিফেন্ডার বাই ডিফল্ট অন থাকে, ওটা অফ করে দেবেন।
  • | ১০ এপ্রিল ২০১৮ ১০:৫৮393093
  • গুগল করলে ফোরামগুলোতে ডিটেলস পাবেন।
  • একটু বলবেন | ১০ এপ্রিল ২০১৮ ১০:৫০393092
  • জানালা ১০ এ ক্র্যাকড সফটোয়ার চালানো যায়?
  • cm | ১০ এপ্রিল ২০১৮ ০৮:৩৭393091
  • সুগতবাবুর গান শুনলাম, মূলসুরের সাথে আগাগোড়া একটা মৃদু কাঁপুনির কনভলিউশন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত