এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৮ এপ্রিল ২০১৮ ১১:২৫393000
  • ঋতব্রত দিল্লীতে অমিতবাউয়ের যে ধুতি ছিঁড়েছিল সেটা এখন সেলাই করছে। অজ্জিতদা লিখেছিল ফেবুতে :)
  • T | ০৮ এপ্রিল ২০১৮ ১১:২১392999
  • রইবারের সকালে খাসির মাংস হবে না, তাই কী হয় ফ্র্যাইন্দস।
  • sm | ০৮ এপ্রিল ২০১৮ ১১:১০392998
  • বামেরা বিদায় নিয়েছে, এটাই বড় পাওনা।জগদ্দল পাথরের মতো ঘাড়ের ওপর চেপে বসেছিল।পব র জনতা বিচক্ষণ কারণ এই আখের গোছানো ফ্রন্ট টিকে পরিত্যাগ করেছে। পব কে দেখে ত্রিপুরা শিখেছে। এরপর কেরল ও শিখবে।
    কিন্তু এদের রুদালীরা, আগামী কয়েক বছর, সকাল সন্ধ্যে রোদন করেই যাবে।
  • | ০৮ এপ্রিল ২০১৮ ১১:০৮392997
  • এদিকে ঋতব্রত, সেইই ঋতব্রত গো যেনার চাকরি খাবার হুমকীকে জাস্টিফাই করতে তাবড় তাব্ড় পন্ডিতেরা হীরাভ কাঁপিয়ে দিয়েছিলেন, সেই তিনি দেখলাম ট্যুইটারে বলেছেন বিরোধীরা পর্যাপ্ত প্রার্থী দিতে পারছে না বলে মনোনয়ন নিয়ে হাউকাউ করছে।
  • T | ০৮ এপ্রিল ২০১৮ ১০:৪২392996
  • জনগণ, একটি সামান্য কবিতা দিয়ে আজকের বক্তব্য শেষ কচ্চি,

    ছোট নদী দেখেছ?
    দেখেছি।
    জামরুল খেয়েছ?
    খেয়েছি।
    কত তারা গুণেছ?
    গুনেছি।
    সঙ্গীত শুনেছ?
    মরেচে।

    ডি লিট চাই, ডি লিট দাও।
  • S | ০৮ এপ্রিল ২০১৮ ১০:৪১392995
  • ২০০৯ তে তিনো আর কঙ্গ একসঙ্গে ছিলো বলেই জিতেছে।
  • T | ০৮ এপ্রিল ২০১৮ ১০:৩৮392994
  • গায়ের জোরে দখলে রাখতে গেলে যে বিচ্ছিরি কেস হয় সেটা রাণীমা পূর্ব্বসূরীদের দেখে শিখলেন না। ;) এখন হয়তো সবকিছুই পেলেন, কিন্তু পালটা হাওয়ায় একসাথে সব খোয়াবেন। হাওয়া উঠেচে কিরম সেটা এই পঞ্চায়েত ভোটেই দেখা যাবে। তবে কেস আছে প্রচুর।
  • T | ০৮ এপ্রিল ২০১৮ ১০:৩০392992
  • আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে শহরাঞ্চলের ভোট। শহুরে ভোটাররা সেরকম লয়াল তো নন। স্যুইং ভোট প্রচুর। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা বেশ খানিকটা বামবিরোধী। শহুরে ভদ্রজনক্লাস হাভাতেওয়ালাদের পার্টিকে খুব বিশ্বাস করবে না, আনলেস তারা তাদের কনসার্ন মানে সিল্প ইত্যাদি নিয়ে পোস্টার না দিচ্ছে, যে, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যত। যে আনন্দবাজার সর্বহারাদের পার্টি বলে উঠতে বসতে ঠুকত তারা ব্র্যান্ড বুদ্ধের পক্ষে নেমে পড়ল। আবার প্রায়শ্চিত্তও করেছে নন্দীগ্রাম আফটারওয়ার্ডস। তো, শহুরে উচ্চাকাঙ্খী ভোটারদের প্রয়োজন নিয়মিত মেটানো খুব চাপ, বিশেষতঃ একবগগা হলে। ফলে দেখবেন, দুহাজার এগারোর তুলনায় দুহাজার ষোলোয় শহরাঞ্চলে রাণীমার ভোট কমেছে। যে ভোট দুহাজার একুশে সম্ভবতঃ বিজেপিতে যাবে। তো চিন্তিত রাণীমা তাই নির্দেশ দিয়েছেন গ্রাম চাই, গ্রাম দাও। এত হুজ্জুতির আরেকটা কারণ এইটে।
  • S | ০৮ এপ্রিল ২০১৮ ১০:৩০392993
  • আরে সিঙ্গুর নন্দীগ্রাম ওসব ফালতু কথা। আবাপ বদলেছে অন্য কারণে। ২০০৮এ বামেরা উইপিএ থেকে বেড়িয়ে আসে। আর ২০০৯ এর আগে আগে দিদি জয়েন করেন। নইলে ১৪ই মার্চের পরে ওদের কাগজের হেডলাইনগুলো দেখুন।

    আর ব্র্যান্ড বুদ্ধের আইডিয়াটা মনে হয় সেই ম্যাকিনজি থেকে আসা সিইওর ছিলো।
  • S | ০৮ এপ্রিল ২০১৮ ১০:২২392991
  • ডায়মন্ড হারবারের কথা লিখিঃ

    মিউনিসিপালিটি (শহর) আছেঃ ডায়মন্ড হারবার, মহেশতলা, বজবজ, পুজালি, কোলকাতা (মেটিয়াবুরুজ)।

    কমিউনিটি ডেভালাপমেন্ট ব্লক (গ্রাম) ঃ ডায়মন্ড হারবার ১, ডায়মন্ড হারবার ২, ফলতা, বিষ্ণুপুর ১, বিষ্ণুপুর ২, বজবজ ১, বজবজ ২।
  • T | ০৮ এপ্রিল ২০১৮ ১০:২০392990
  • ব্যাপার হচ্ছে যে গ্রামবাংলার অর্থনীতি সমাজ স্বাভাবিক ভাবেই পঞ্চায়েতের উপর নির্ভরশীল। শ্রীমূলক প্রকল্পগুলোর জন্য আরো বেশী হয়েছে বর্তমানে। ঝান্ডা না ধরলে নাম কেটে দেব, ফলে সাইকেল পাবে না, পয়সাকড়িও পাবে না। নেতাদের হাতে ক্ষমতা অনেক বেশী। সার্ব্বিক উন্নয়নের অ্যাপ্রোচের বদলে তাপ্পি মারা ব্যাপার চলছে। সুতরাং একশো দিনের কাজ, আর শ্রী ইত্যাদি জনিত কারণে এখন গ্রামবাংলায় পার্টিজান লাইন খুব বেশী। আড়াইশো তিনশো লোক মিলে কাল আমতায় একজনের বাড়ীতে হামলা করেছে, হাত চিরে দু আধখানা করেছে। কারণ ভয় আছে। অন্য কেউ জিতে এলে যদি পয়সাকড়ি দিতে ঘোরায়। তো এই যে এত লোক লাঠি নিয়ে নেমে পড়েছে, সমাজবিরোধী যারা, তাদের বাদ দিয়েই বলছি, আদ্দেক যাকে বলে আম আদমি। অর্থনীতির অবস্থা খারাপ, পাল্লা দিয়ে ইনসিকিওরিটি বেড়েছে। যেহেতু বাজেট থেকে ভালো টাকা বরাদ্দ আছে, সেহেতু তার দখল নিতে মরিয়া হয়ে পাবলিক ঝাঁপাবেই।
  • lcm | ০৮ এপ্রিল ২০১৮ ১০:১৬392989
  • S
    না ব্যারাকপুর বা দমদম নয়, কিন্তু ধরো ডায়মন্ডহারবার বা উলুবেরিয়া - এগুলোতে রুরাল ভোটার বেশি।
  • lcm | ০৮ এপ্রিল ২০১৮ ১০:১৫392987
  • টি,
    সেটা হতে পারে। মানে, পপুলেশন প্রোপোরশন ধরলে, আর্বান বা সাব-আর্বান ভোটার এই সব কিছু কেন্দ্রে বেশি। প্লাস, আর্বানাইজেশন তো হয়েছে অনেক।
  • S | ০৮ এপ্রিল ২০১৮ ১০:১৫392988
  • একটা উদাহরণ দেই। ব্যারাকপুর লোকসভা সীটে আটটা মিউনিসিপালিটি পরে।
  • lcm | ০৮ এপ্রিল ২০১৮ ১০:১৩392985
  • ভারতে চিটফান্ডের ইতিহাস, কাদের তারা টার্গেট করে, কারা তাদের শিকার হয় - ঠিক কিরকম আর্থ-রাজনৈতিক পরিস্থিতি পঞ্জি স্কিমের সহায়ক - তামিলানাড়ু থেকে পশ্চিমবঙ্গ --- এসব নিয়ে কিছু লেখা বেরিয়েছিল।
  • T | ০৮ এপ্রিল ২০১৮ ১০:১৩392986
  • দুহাজার নয়ের লোকসভার পরই গ্রামাঞ্চলে সিপিয়েমের সংগঠন ভাঙতে শুরু করে। যারা টের পাবার তারা টের পেয়ে গেছিল শহরাঞ্চল গুলোতে কী হতে চলেছে।
  • T | ০৮ এপ্রিল ২০১৮ ১০:১১392984
  • *সিটগুলোতে
  • T | ০৮ এপ্রিল ২০১৮ ১০:১০392982
  • লসাগুদা, বেশীরভাগ মানুষই পৌরসভা এলাকায় থাকেন, এই সিটিগুলোতে। তৃণমূলের উত্থানের সময়কার সিটের হিসেব দেখলেও এই ট্রেন্ড দেখা যাবে।
  • cm | ০৮ এপ্রিল ২০১৮ ১০:১০392983
  • "পবের রাজনীতি নিয়ে জনগনের ধারণা খুবই কাঁচা দেখছি।" এরকরম ভাবাই ভাল, ওতে মানসিক শান্তি থাকে।
  • lcm | ০৮ এপ্রিল ২০১৮ ১০:০৮392981
  • শুধু তাই না, আগে তো যাদবপুর কন্স্‌টিটুয়েন্সি-র মধ্যেই কত গ্রাম পড়ত - বারুইপুর, সোনারপুর, ভানগড় ---
    আশির দশকে আমার এক বন্ধু লেফ্ট পার্টি করত, খুব খাটত লোকসভায় কাজের সময় - যাদব্পুর কেন্দ্রে -- ওর কাছে শুনতাম কোথায় কোথায় গেছে প্রচারের কাজে - অনেক দূরের গ্রামে যেত।
  • S | ০৮ এপ্রিল ২০১৮ ১০:০৭392979
  • লোভে পরে টাকা রাখতো। ব্যান্ক দেবে ৮%, চীটফান্ড দেবে ২০%। এই লোভে। কিন্তু সেটা পয়েন্টই না।

    ঐ টাকায় পরিবত্তন এসেছে। ইনভেস্টাররা কি আবার টাকাও ফেরত চান নাকি? যেকোনও একটা নেও - পরিবত্তন বা রিটার্ণ।
  • S | ০৮ এপ্রিল ২০১৮ ১০:০৭392980
  • কৃষ্ণনগর, রাণাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, দমদম, বারাসাত, বসিরহাট, ডায়মন্ড হারবার, যাদবপুর, মথুরাপুর, কোলকাতা উত্তর, কোলকাতা দক্ষীন, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলী, তমলুক, কাঁথী, আর বীরভুম।

    দুয়েকটা ছাড়া বেশিরভাগ সীটের বেশিরভাগ জনগন থাকেন মিউনিসিপালিটির আন্ডারে।
  • a | ০৮ এপ্রিল ২০১৮ ১০:০৫392977
  • পুনম যাদব ওয়েটলিফ্ট আর মনু ভকের শুট এ সোনা পেল। হিনা সিধু রুপো
  • S | ০৮ এপ্রিল ২০১৮ ১০:০৫392978
  • এস-এর লিস্টে গ্রাম-সমৃদ্ধ কন্সটিটিউন্সি বেশি।

    হা হা।
  • lcm | ০৮ এপ্রিল ২০১৮ ১০:০৪392975
  • আরে না, এই যেম কাঁথি কন্স্টিউন্সি কি শুধু কাঁথি পুরসভা নাকি -- তাতে -- চন্ডিপুর, পটাশপুর, খেজুরি, ভগবানপুর, রামনগর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ আছে
  • T | ০৮ এপ্রিল ২০১৮ ১০:০৪392976
  • না না, উলটো।
  • lcm | ০৮ এপ্রিল ২০১৮ ১০:০২392972
  • এস-এর লিস্টে গ্রাম-সমৃদ্ধ কন্সটিটিউন্সি বেশি।
  • PT | ০৮ এপ্রিল ২০১৮ ১০:০২392973
  • "শিশুদের পা চিড়ে .... ইত্যাদি কোনো মেইন্স্ট্রিম খবরের কাগজে দেয় নি।ওটা SUC'র একটা ডাক্তারদের সংঘটনের নামে ইস্তাহার চালানো হয়েছিলো।"
    আমি এজায়গায় লিখিনা কিন্তু dd-র অর্সসত্য তথ্য দেখে লিখছি। সেইসময়ে কোন একটা টিভি চ্যানেলে আমাদের সংখ্যালঘু বিপ্লবী গায়ক সাংবাদিক রাত্রে লাইভ প্রোগ্রাম করতেন রাজনীতি ইত্যাদি নিয়ে। একদিনের প্রোগ্রামে শুধু নন্দীগ্রাম নিয়ে তিনি একাই বকছিলেন আর ঐ "পা চিড়ে" ইত্যাদি ক্রমাগত বলেই যাচ্ছিলেন। কথা বলতে বলতে তিনি এক সংখ্যালঘু ব্যক্তির মোবাইল নাম্বারেরও উল্লেখ করে বলেন যে দর্শকরা চাইলে সরাসরি ঐ ব্যক্তিকে ফোন করলে ঘোড়ার মুখ থেকে সব জানতে পারবেন। এই চ্যানেলটি তখন ভীষণ রকমের তিনোপন্থী মেইন্স্ট্রীম চ্যানেল ছিল।
    আবাপ কতটা এই খবরকে পাবলিসিটি দিয়েছিল তা এখন মনে নেই কিন্তু তারা এই খবরের সত্যাসত্য বিচার করেও কিছু না লিখে ধোঁয়াশা জিইয়ে রাখে। কিন্তু পোড়া পাইপের টুকরো হাতে একজন শিশু-নিধন নিয়ে নেত্য করেছিলেন সে খবর ও ছবি সম্ভব্তঃ আবাপই ছাপিয়েছিল।
  • S | ০৮ এপ্রিল ২০১৮ ১০:০২392974
  • টি, আমিও তাই লিখছি।
  • lcm | ০৮ এপ্রিল ২০১৮ ১০:০১392971
  • একজন রিক্সাচালক বা সব্জিবিক্রেতা কেন চিটফান্ডে ইনস্টলমেন্টে টাকা দিতেন -- কেন, ব্যাংকে রাখতেন না --- এ নিয়ে গুরুতেই অনেক ভাট হয়েছে। এর ওপর অশোক মিত্র একটি চমৎকার লেখাও লিখেছিলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত