এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০৬ এপ্রিল ২০১৮ ২২:১৩392880
  • এই কুকিং এর ওপর ভিডিও টা ভালো। আগ্রহী জন দেখতে পারেন। মিনিট দুই লাগবে।
  • sm | ০৬ এপ্রিল ২০১৮ ২২:০৯392879
  • de | ০৬ এপ্রিল ২০১৮ ২০:৫৩392878
  • গুগলের সার্চগুলো ইয়াহুতে চলে যাচ্ছে কি করে, গুগল ডট কমেই তো সার্চ দিচ্চি -

    আমাকেও ভালো হয়েচে না বল্লে আমি ভালো ভালো রাঁধিনা -
  • Ishan | ০৬ এপ্রিল ২০১৮ ১৯:৪৬392877
  • এছাড়াও ছিল মুখরোচক আলুদ্দম, মুখরোচক আলুভাজা ইত্যাদি। আর একটা ডাল রেঁধেছিলাম, সেটা ছিল পৃথিবীর সবচেয়ে খারাপ ডাল। মানে মুসুর ডাল বানাব বলে টমেটো ফমেটো সব জোগাড় করে দেখলাম, মুসুর ডাল নেই। তখন রেগেমেগে একই পদ্ধতিতে ছোলার ডাল করে ফেললাম। সেটা মুখরোচক হয়নি।
  • lcm | ০৬ এপ্রিল ২০১৮ ১৯:৪২392876
  • বোঝো! সাধারণতঃ লোকজন ডিম ফাটিয়ে রান্না করে, ঈশান ডিম রান্না করে ফাটিয়ে দিয়েছে
  • Ishan | ০৬ এপ্রিল ২০১৮ ১৯:৪০392875
  • আরেকটু হলে ফেবুর অ্যাডমিনকেও চিনে ফেলতাম। ফেবু বিভিন্ন গ্রুপের অ্যাডমিনদের নিয়ে একটা গ্রুপ চালায়। তাতে নেমন্তন্ন করেছিল। কিন্তু এখন আর সেটা খুঁজে পাচ্ছিনা। এখন আমার কী হবে।
  • T | ০৬ এপ্রিল ২০১৮ ১৯:৩৬392874
  • উরিয়াঃ, আমরা চিনি গুরুর অ্যাডমিনকে। ঈশানদা চেনে ইউটিউবের অ্যাডমিনকে। পারি না, পারি না।
  • মেঘনাদ | ০৬ এপ্রিল ২০১৮ ১৯:৩৪392872
  • একজন বিশেষ অ্যাডমিন রান্না নিয়ে ঢপ দিচ্ছেন। এতে আমার আত্মার আত্মীয় বিস্মিত এবং ক্ষুব্ধ।
  • Ishan | ০৬ এপ্রিল ২০১৮ ১৯:৩৪392873
  • করছিলাম মানে? করে ফাটিয়ে দিলাম কুমুদি। পাড়া প্রতিবেশীরা আরেকটু হলে সম্বর্ধনা দিয়ে দিচ্ছিল।
  • Ishan | ০৬ এপ্রিল ২০১৮ ১৯:৩৩392871
  • হ্যাঁ, পুত্রকে বলা ছিল, কী খাবি? র উত্তরে শুধু 'ডিমের ঝোল' বললে খাবার জুটবেনা। বলতে হবে 'মুখরোচক ডিমের ঝোল'। কারণ আমি মুখরোচক ছাড়া আর কিছু রাঁধিনা।
  • kumu | ০৬ এপ্রিল ২০১৮ ১৯:৩২392870
  • ঈশান রান্না করেছিল?
  • Ti | ০৬ এপ্রিল ২০১৮ ১৯:২৭392869
  • Ishan : আপনি তো তাহলে বেশ ভাল cook
    সবই বেশ মুখরোচক দেখছি।
    তবে কিছুদিন কেন?!!
  • Ti | ০৬ এপ্রিল ২০১৮ ১৯:২৬392868
  • Ishan : আপনি তো তাহলে বেশ ভাল cook
    সবই বেশ মুখরোচক দেখছি।
  • Ishan | ০৬ এপ্রিল ২০১৮ ১৯:২৪392867
  • আমি কিছুদিন অসাধারণ রান্না করলাম। যেমন মুখরোচক ডাল, মুখরোচক ডিমের ঝোল, মুখরোচক কপির তরকারি। বাড়িতে, পাড়ায়, এবং গোটা মিডওয়েস্টে ধন্যধন্য পড়ে গেল।
  • Ti | ০৬ এপ্রিল ২০১৮ ১৯:২১392866
  • Experiment করতে গিয়ে ভুলভাল রান্না করে ফেলেছিলাম। তাই, বাড়ির সব লোকেদের থেকে লুকিয়ে সাইজমত ডাস্টবিনস্তও করে দিয়েছি। এবার বেশ শান্তি লাগছে।
  • Ishan | ০৬ এপ্রিল ২০১৮ ১৯:১৩392865
  • লেখা হয়নি। বিস্তর চিঠিচাপাটি ইত্যাদির শেষে ভিডোটি ইউটিউব আবার তুলে দিয়েছে। এখন আবার সেটি স্বস্থানেই শোভা পাচ্ছে।
  • দরদর | ০৬ এপ্রিল ২০১৮ ১৫:০৭392864
  • হ্যাঁ, ঘর্ঘর থেকে ঘর, জর্জর থেকে জ্বর এরকম।

    গোর্কির আমার ছেলেবেলাতে কি একটা ছড়া ছিল - শাবল ধর মাদল ধর বাদল বাকল মর্মর। বাকী লাইন ভুলে গেছি, অনেক ছোটবেলায় আমার খুড়তুতো দাদা রাশিয়ার কোন কম্পিটিশনে ছবি পাঠিয়ে ওই চমৎকার দেখতে গোর্কির বাংলা অনুবাদগুলি প্রাইজ পেয়েছিল। কিন্তু ওগুলো মোটেই ছোটদের বই না, দমবন্ধ অন্ধকার বিষন্নতাগুলি মনে আছে।
  • S | ০৬ এপ্রিল ২০১৮ ১১:৫৭392863
  • আমার তো মনে হয় বর্বর থেকেই বর কথাটা এসেছে।
  • b | ০৬ এপ্রিল ২০১৮ ১১:৫৬392862
  • শামিদের দিয়ে কাবাব বানানো যায়।
  • Tim | ০৬ এপ্রিল ২০১৮ ১০:৩৪392861
  • স্বামী, শামি, মাসি, মশা, মেসো --এগুলোর মধ্যে কতটাই বা তফাৎ?
  • Tim | ০৬ এপ্রিল ২০১৮ ১০:৩২392860
  • এতদ্বারা অরণ্যদা ভাটুরেদেরো মশা বললো।

    কী ভাগ্যি মশারাম বাপু ডাকে না। আমার এক বন্ধুর পেট ডায়লগ " লাইফ কুড বি ওয়ার্স"। সেইটা মনে পড়লো।
  • aranya | ০৬ এপ্রিল ২০১৮ ০৮:৫৬392859
  • তা কেন, মশামাসীর স্বামী হচ্চেন স্বাভাবিকভাবেই মশামেসো। মশারা ঐ নামে ডাকে, পাই সেটা জাস্ট উল্লেখ করে
  • kumu | ০৬ এপ্রিল ২০১৮ ০৮:৪২392858
  • আমার ধারণা,দুনিয়াতে পাই একমাত্র মানুষ যে স্বামীকে মেসো ডাকে।
  • সিকি | ০৬ এপ্রিল ২০১৮ ০৬:১৭392857
  • পাই, তুমি কি চশমা হারাইয়াছো?
  • pi | ০৫ এপ্রিল ২০১৮ ২৩:৪১392856
  • ঃ)
  • মরণচন্দ্র | ০৫ এপ্রিল ২০১৮ ২৩:২২392855
  • ম্যাগি খেয়ে আজ করে আহ্লাদ
    শিং মাছ কিনে আনে কাল সে

    অথবা
    বয়েস হওয়ার মানেই বোধয়
    ঝালমুড়িকে বিদায় দেওয়া

    যদিও কবি বলেছিলেন আমাদের পাকবে না চুল (এই নামে একটা ছবিও ছিল, অবন নন্দলাল এরকম কারো আঁকা)।
  • S | ০৫ এপ্রিল ২০১৮ ২৩:১৯392854
  • ওয়েদারের কথা বলছেন। আমার এখানে আজকেও বরফ পড়ছে।
  • pi | ০৫ এপ্রিল ২০১৮ ২৩:১১392853
  • আমাদের যে আজ কী দশা! জোর ঝড় উঠল, বইমেলা থেকে প্রায় ভিজেই বেরোতে হল। এদিকে শর্ট টার্মে ড্রাইভার পাওয়া চাপ এত। অন্য কোন ট্রান্সপোর্ট ও নেই। ট্রাইবালরদের সিটিতে যেতে ভিয়, রাতে ফইরতে। এম্ননুতেই রাত আটটা বলে এত দেরি কেন বলছিলেন। ওবার গ্রামে একা ফিরতে ভয় লাগে। উনি আবার আই পি এফ টি। ওই মান্দাইয়ে জিতেছেও আই পি এএফ টি। এখহ ঝড়ে কীকরে ফিরবেন, আমাদের বাড়ি থেকে যেতে বললাম, তো
    গাড়ি থেকে নেমে গাদা জিনিস হাতে নিয়ে দেখি কারেন্ট নেই।
    তিনটে ব্যাগ, একটি ল্যাপটপ, একটি ধুমসো ক্যামেরা, চারটে টিফিন বাক্সো ( রোজ গাড়িতেই ফেলে আসি তো আজ মনে করে নিয়েছহিলাম, আমার কাজের গাদা গুচ্ছ ফাইল আর এক গাদা নতুন কেনা বই ( আজ ভাবলাম পড়েই ফেলতে হবে, নুইলে দেখা হলে কেমান লাগল কিছু বলতে পারিনা, নিজের পড়ার আগ্রহ ও ছিল, এখানকার পুরো মেয়েদের পাব্লিকেশান বা ভাষাসাহিত্য কেমন জানার), তো এতসব হাতে নিয়ে আজই ঘুটঘুটে অন্ধকারে চার তলা ওঠা ছিল।
    এদিকে কারেন্ট নেই মানে আমাদেএ রান্নাও নেই। সব ইন্ডাকশক্ন :(। সবাই মিলে মোমের আলো জ্বেলে বসে। ওদিকে আমাকে খাবার এক ঘণ্টা আগে ওষুধ খেতে হত, সেটা ফেরার পথে খেয়ে বসে আছি।

    মশামেসো একবাটি মুড়ি চাবাচুর রেখেছিল সামনে, লোভে পড়ে খেয়ে নিয়ে পস্তাচ্ছি এখন। ডাক্তারের বিগ নো নো র লিস্টি মনে পড়ে যাচ্ছে। যাহোক আমি মানুষই হয়ে গেলাম শেষ্মেশ। মা জানলে খুশি হবে। অখাদ্য কুখাদ্য খেয়ে অনুশোচনায় আট লিস্ট ভুগছি। একদিন আর লোভে পড়েও খাবনা নিগঘাত। খেয়ে যদিও দোষ অন্যের ঘাড়েই চাপিয়েছি, আমার সামনে এসব রাখার জন্য। কিন্তু সেইদিন আর দূরে নেই মনে হচ্ছে, যেদিন সামনে ম্যাগি রাখলেও খাবনা। সেদিন অবশ্য নিজেকেই চিনতে পারব না মনে হয়। তবে বয়স হচ্ছে, বুঝছি। এভাবেই মনে হয় বয়স হয়। আর লোকে এভাবেই টের পায়।
  • aranya | ০৫ এপ্রিল ২০১৮ ২১:৪০392852
  • দে, কী আর বলব, দেশে একটা ফেয়ার ইলেকশন এনসিওর করা যাচ্ছে না, এতদিন পরেও।
    আর দেশের মধ্যে পঃ বঙ্গে নির্বাচন বোধহয় সবচেয়ে হিংসাত্মক
  • aranya | ০৫ এপ্রিল ২০১৮ ২১:৩৩392851
  • আর একটা কথা কাগজে পড়লাম - হঠাৎ করে নির্বাচনের দিন ঘোষণা করেছে, মনোনয়্ন পত্র পেশের জন্য খুব কম সময় পেয়েছে অপ্রস্তুত বিরোধীরা, এদিকে তিনোদের বহুদিন ধরেই প্রস্তুতি চলছিল, যেহেতু ওরা আগে থেকেই নির্বাচনের দিনক্ষণ জানত
    এটা সত্যি হলে রাজ্য নির্বাচন কমিশনের সাথে সরকারের আঁতাত রয়েছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত