এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ০২ এপ্রিল ২০১৮ ২৩:০৪392760
  • হে হে আঁকা নিয়ে এরকম কত গল্প আছে। মেট্রো রেলের উদ্বোধন উপলক্ষে টালিগঞ্জ স্টেশনে বসে আঁকো। প্রায় জনা কুড়ি গেছি। বেশ করে শিখিয়ে পড়িয়ে নিয়ে গেছেন স্যার। ঠিক আঁকা শুরুর সময় মনে হলো, আরে, ট্রেনটা একটু বড়ো করে দিলেই তো আর কিছু আঁকতে হয়না!! পাতাজোড়া ট্রেনের মুখ অতঃপর।
  • T | ০২ এপ্রিল ২০১৮ ২৩:০৩392759
  • হ্যা হ্যা হ্যা,

  • T | ০২ এপ্রিল ২০১৮ ২৩:০১392758
  • এটা পুরো হাঁদা ভোঁদার পাতা থেকে উঠে এলো।
  • pi | ০২ এপ্রিল ২০১৮ ২২:৫৯392757
  • আমি সেলাই ও ড্রয়িং এ ফেল করেছিলাম। এক নং গ্রেস দিয়ে পাশ করানো হয়েছিল, ফোরে।
    বেশি রিয়েলিস্টিক হবে ভেবে বাদলা দিনের ছবিতে আমি কালো রঙ চোবানো জলের পুরোটা খাতায় ঢেলে দিয়ে এসেছিলাম। ওটা না করলেও ফেল করতাম কারণ জলে চোবানোর ফলে আঁকাটা কতটা ভয়াবহ হয়েছিল, বিশেষ করে লোকের মাথায় কালো ছাতাটা কতটা বেখাপ্পা রকমের বড় হয়ে প্রায় পুরো খাতা জুড়ে ছিল ( যদিও এটা আমি করেছিলাম যাতে ছাতার তলায় লোকটাকে বেশি আঁকতে না হয়, ছাতায় আজ ইফ ঢাকা পড়ে আছে বোঝাতে), সেগুলো কিছুটা ডুবে যায়।
  • T | ০২ এপ্রিল ২০১৮ ২২:৫৬392755
  • এইচেসের পর এসেন দে আর কে সি নাগ নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম, কিছু লোককে সাইজ করব বলে। :)
  • রুকু | ০২ এপ্রিল ২০১৮ ২২:৫৬392756
  • মন্দাক্রান্তার পদ্য নিয়ে আলুচনা হচ্ছে আর ট্যাপোশ ড্যাশ নেই? :-/
  • Tim | ০২ এপ্রিল ২০১৮ ২২:৫৫392753
  • বুরুন কি এইটে পেয়েছিলো? মনে পড়ছেনা ঠিক।
    মগজ খুলে যাওয়ার পরের অংক পরীক্ষার বিবরণটা বড়ো ভালো ছিলো।
  • Atoz | ০২ এপ্রিল ২০১৮ ২২:৫৫392754
  • আরে ইলেভেনের গোটা মার্কশীটটাই তো আমি নেহেরুর বইয়ের ভিতরে লুকিয়ে রেখে দিয়েছিলাম। ঃ-)
  • T | ০২ এপ্রিল ২০১৮ ২২:৫২392752
  • খানিকটা বুরুনের মতোই আমি ইলেভেনে কেমিস্ট্রিতে তেরো পেয়েছিলাম। জীবনে একবার না একবার তেরো পাওয়াটা খুব দরকার।
  • avi | ০২ এপ্রিল ২০১৮ ২২:৩২392751
  • ক্লাস ইলেভেনের পরীক্ষায় তো সব্বাই কম পায়, বিশেষ করে অঙ্কে। আমরা তো টুয়েলভের টেস্টেও অখাদ্য সব নাম্বার পেয়েছিলাম। কেউ দুঃখ করে নি, সবাই জানত আমাদের তেএঁটে ইস্কুল, মূল পরীক্ষায় এর অন্তত দ্বিগুণ মিলবে। আর, প্রায় তাই হয়েছিল। তার পরে অবিশ্যি আর নো অঙ্ক।
    গুরুতে আগে প্রচুর অঙ্কের মাস্টারমশাই আসতেন। :(
  • Ishan | ০২ এপ্রিল ২০১৮ ২২:১৭392750
  • দাঁড়ান দাঁড়ান। একটা জবাবি পদ্য পেয়েছি।

    প্রতিমা, মহেশরাও মরেছে আসানসোলে
    ভোলাতে যতই চাও, লোকে কি সহজে ভোলে?
    তোমরা যে ন্যারেটিভ দিয়ে চাও জিততে
    আসলে তা একপেশে, আসলে তা মিথ্যে(*)

    * কবি লিখেছেন মিথ্যা। আমি মিথ্যে করে দিলাম। কলম চালানো ঠিক হল কি? :-(
  • Ishan | ০২ এপ্রিল ২০১৮ ২২:১৫392749
  • ছিল নিশ্চয়ই। আমি দেখতে পাইনি। সে চোখের দোষও হতে পারে। সুনীল গাংগুলিও চর্যাপদে কোনো কাব্য খুঁজে পাননি।
  • bc | ০২ এপ্রিল ২০১৮ ২২:১৪392748
  • বাদবাকি লাইনগুলোরও কোনোটাতে কবিতা ছিলনা? মন্দাক্রান্তায় তো অন্তত এক দু লাইন কবিতা থেকে যায়।
  • রৌহিন | ০২ এপ্রিল ২০১৮ ২২:১৩392747
  • এই কবতেটা আম্মো পড়লাম - মানে পড়ানো হল আর কি। কবিতার গুরুপে শেয়ারড হচ্ছে যখন কবতে না বলে উপায় আছে?
  • Ishan | ০২ এপ্রিল ২০১৮ ২২:১২392744
  • মানে, আমি রোজ এরকম করে দশটা লাইন লিখতে পারি। যেমন ধরুনঃ

    পিঠে বেঁধেছি কুলো আর গায়ে ঘষেছি ইমামি
    মনুষ্যত্ব দেখিয়ে দিলেন আনসোলের ইমামই।

    কই আপনারা তো আমাকে নিয়ে খিল্লিই করেন, কবি তো বলেন্না। (স্যাড ফেস)
  • Tim | ০২ এপ্রিল ২০১৮ ২২:১২392745
  • না
  • cm | ০২ এপ্রিল ২০১৮ ২২:১২392746
  • এদের পদ্য বলা ভাল।
  • Ishan | ০২ এপ্রিল ২০১৮ ২২:০৯392743
  • সে পোবোন্ধো লিখতে হবে। পরে লিখছি। কিন্তু আপাতত আসানসোল বিষয়ক মন্তাক্রান্তা সেনের একটি কবিতা পড়লাম। তার দুখানি লাইন এরকমঃ

    বল কী বা তোর ধর্ম মানুষ
    বল দেখি তোর কী নাম
    সেই পরিচয় শিখিয়ে দিলেন
    আসানসোলের ইমাম।

    খুবই সরল ভাষায় লেখা। বক্তব্যও খুব পরিষ্কার এবং সমর্থনযোগ্য। কিন্তু আমার প্রশ্ন হল এইগুলিকে কি কবিতা বলতেই হবে? :-(
  • cm | ০২ এপ্রিল ২০১৮ ২১:৫৯392742
  • তাহলে এখানেই লিখে দেন।
  • Ishan | ০২ এপ্রিল ২০১৮ ২১:৩৫392741
  • ওহো এই দেখলাম। কিন্তু ওটা তো বুলবুলভাজা। ওখানে আমার কমেন করা তো নীতিবিরুদ্ধ হয়ে যায়। যদিও লেখা নিয়ে আলোচনা হচ্ছেনা ঠিক, কিন্তু লেখা থেকেই তো সূত্রপাত। গড়িয়ে আবার কোনদিকে চলে যাবে তার নাই ঠিক।
  • bc | ০২ এপ্রিল ২০১৮ ২১:৩০392740
  • অমার্জিতের টইতে ঈশান কে লিখতে ডাকাডাকি করা হয়েচে, ঈশান কি দেকেচে?
  • Ishan | ০২ এপ্রিল ২০১৮ ২১:২৮392739
  • এছাড়াও দুঃখের কথা আর কী বলি। আজ একজন বলেছেন দেখলাম তাঁর স্মরণজিৎ এবং আমার লেখা ভালো লাগে। চন্দ্রিলের কথাও লিখেছেন। প্রশংসা করেই লিখেছেন। কিন্তু আমি একটু শক পেয়ে গেলাম। :-( ফেবু গ্রুপের অ্যাডমিনরা কোনো কাজের নয়, দেখাই যাচ্ছে।
  • Ishan | ০২ এপ্রিল ২০১৮ ২১:২১392738
  • ক্যাল না খেলে কেউ অঙ্কে ভাল হয়না। আমি ক্লাস নাইনে ১৯ না ২২ পেয়েছিলাম ফার্স্ট টার্মে। তারপর দিদিমনির হাতে ক্যাল খেয়ে খেয়ে ভালো হয়ে গেলাম। :-)
  • Ti | ০২ এপ্রিল ২০১৮ ২১:০২392737
  • আমি তো পাশ করে গেছিলাম অংকে এই যথেষ্ট।
    যদিও অংক আমার ভালই লাগত, আর ভাল করে পড়েও ছিলাম। কিন্তু প্রশ্নপত্রটা ঠিকঠাক ছিল না।
  • রুকু | ০২ এপ্রিল ২০১৮ ২০:৪৩392736
  • আরে আমার কী মন খারাপ হয়ে গেল। :-(
    বোঝাতে পারছি না যে এসব ম্যাটার করেনা
  • dc | ০২ এপ্রিল ২০১৮ ২০:৩৯392735
  • আর অংকের পরীক্ষা তো প্রায় সবারই খারাপ হয়! ও নিয়ে ভেঙে পড়ে নাকি কেউ?
  • dc | ০২ এপ্রিল ২০১৮ ২০:৩৭392734
  • বাপ্পো ক্লাস ইলেভেনে অংকের নম্বর আবার কেউ মনে রাখে নাকি? তবে ইন জেনারাল আমার অংক করতে বা পড়তে খারাপ লাগতো না।
  • paps | ০২ এপ্রিল ২০১৮ ২০:১৯392733
  • ক্লাস ১১ এর অঙ্ক পরীক্শার নম্বর? সে কোন যুগের কতা! আবার কি মনে থাকে ওসব? প্রাইম টাইমের ওসব সিরিয়াস ব্য়াপার-স্য়াপার কবেই ভুলে মেরে দিয়েছি।
  • h | ০২ এপ্রিল ২০১৮ ২০:০৩392732
  • ঃ-)))) ওকে। ঃ-))))
  • রুকু | ০২ এপ্রিল ২০১৮ ১৯:৫৭392731
  • ক্লাস ইলেভেন ফাইন্যালে অংকে কে কেমন নম্বর পেয়েছিলে? আমার সায়েন্স ছিল না। ভাই আজ পরীক্ষা দিয়ে এসে ভেঙে পড়েছে। খুব খারাপ নাকি হয়েছে। :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত