এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৭ মার্চ ২০১৮ ০৯:১৯392370
  • মুশকিল হলো বিজেপির শক্তি বাড়লে তিনোদের পিটিয়ে প্যারাশুট করে দেবে। অন্যদিকে সিবিআই তো আছেই। তখন তিনোদের দলে কেউ থাকলে হয়।
  • pi | ২৭ মার্চ ২০১৮ ০৯:০৯392369
  • ত্রিপুরায় কোন নেটওয়ার্ক কাজ করছেনা?
  • S | ২৭ মার্চ ২০১৮ ০৯:০৭392368
  • আরো একজনের কাছে ফিজিওথেরাপি করতাম। তিনি দেখি দিদি আর দাদা দুজনকেই গালাগাল করছেন। আমিও যোগ দিলাম। কিছুক্ষন পরে দেখি দিলীপ বাবুর ভক্ত বেড়লো।
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৯:০৫392367
  • এইরকম ভাবেই সবকটা বেড়েছে।
  • S | ২৭ মার্চ ২০১৮ ০৯:০৪392366
  • এটা তো আরেসেস। এছাড়াও অনেক এদিক ওদিক সংগঠন আছে। গতবার গিয়ে শুনলাম পাড়ার এক দাদা যার একসময়ে লোকাল-সেমি-গুন্ডা হিসাবে নাম ছিলো সে নাকি এইরকম কোন এক সংগঠন জয়েন করেছে।
  • S | ২৭ মার্চ ২০১৮ ০৮:৫৯392364
  • কি বলবো? দিদি কবে এসেছেন পাওয়ারে? ২০১১? এই কবছরেই এই অবস্থা?
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৮:৫৮392363
  • এখন চলছে, 'গেলেন, কিন্তু একেবারে গেলেন ক্যানো'। :)
  • S | ২৭ মার্চ ২০১৮ ০৮:৫৬392362
  • কেন এখন যে আসে আসুক এরা যাক থিয়োরি চলছে না?
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৮:৫২392361
  • বিভিন্ন হোয়া গ্রুপ, ফেবু গ্রুপ নানান সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে উসকানি চলছে। আটকাতে গেলে দরকার পাড়া লেভেলে প্রচুর জনসংযোগ। কেউ মিথ্যে ছড়াচ্ছে কিনা ধরে ফেলা। দু ঘা দিলে এরা সিধে হয়ে যায়। কিন্তু করবেটা কারা? সংগঠন তো তৈরী হয়েছে সিপিয়েমের ক্ষীর খাওয়া পাবলিক, যারা পালাবদলের পর শিবির বদলেছে, তাদের দিয়ে। বুঝুন এবার। হ্যা হ্যা হ্যা।
  • S | ২৭ মার্চ ২০১৮ ০৮:৪৭392360
  • বিজেপির পুজোর জবাবে তিনোরা যদি আরো বড় পুজো করে, তাইলে এমনই হয়।
  • h | ২৭ মার্চ ২০১৮ ০৮:৪৫392359
  • কনজারভেটিজম কে চুলকোবো, আর পোলিটিকাল হিন্দুত্ত্ব তার সুযোগ নেবে না, এটা করা মুশকিল।
  • S | ২৭ মার্চ ২০১৮ ০৮:৪২392358
  • দুই নৌকায় পা দিয়ে চলতে গেছেন। যতদিন পেরেছেন ততদিন ধুরন্ধর মনে হয়েছে। আজ পিছলেছেন।
  • dc | ২৭ মার্চ ২০১৮ ০৮:৪০392357
  • "রাণীমা মনে হয় জল মাপতেই চাননি"

    এইটে আমারও মনে হয়। ভেতরে ভেতরে খেলা কখন কিভাবে এগিয়েছে কে জানে।
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৮:৩৬392356
  • একক সেদিন বলছিল না, ধুরন্ধর পলিটিশিয়ান। তা ধুরন্ধরবাজির নমুনা ফুটে বেরোচ্চে এইবার। তিনটে লোক মরেছে। কিন্তু তিনশো লোক মরার পরিস্থিতি তৈরী হতে পারত।
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৮:৩৩392355
  • হতে পারে বিরোধী ভোট ভাগ হয়ে গেলে ওঁর সুবিধে এই ভেবে এদেরকে বাড়তে দিয়েছেন। আইডিওলজিক্যালি লেফট আর আরেসেস বিজেপি উল্টোদিকে। ফলে বিরোধী ভোট এইদুটোতে ভাগ হবেই। এইবার লেফট বাজে, কারণ নন্দীগ্রাম সিঙ্গুর নেতাই ইত্যাদি, প্লাস মরিচঝাঁপি বিজন সেতু। এছাড়া বিদ্বজ্জনরাও বারণ করছেন। আর আরেসেস বিজেপি বাজে কারণ মোদী গুজরাত ইত্যাদি। সুতরাং উনি দিব্যি ক্ষীর খেয়ে যাবেন।
  • Tim | ২৭ মার্চ ২০১৮ ০৮:২৭392354
  • না না হতাশামিশ্রিত মজা করলাম। চিন্তা তো আছেই।

    রাণীমা মনে হয় জল মাপতেই চাননি। কেন, এইটা নিয়ে তর্ক চলতে পারে। ব্যালেন্সের খেলা খেলছিলেন? প্রচুর ফ্যাক্টর আছে তো, সারদা থেকে মুসলীম ভোট সবদিক রাখতে চাইলেন?
  • i | ২৭ মার্চ ২০১৮ ০৮:২৬392353
  • হুতোকে জন্মদিনে অনেক শুভেচ্ছা।
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৮:২১392352
  • চিন্তা না করে উপায় আছে? এতো সমূহ বিপদ। আমাদের ওদিকে ধরো। বিইকলেজ থেকে শুরু করে হাওড়া ময়দান অবধি জিটি রোডের ধারে প্রচুর মুসলিম ঘেটো। এবং হাওড়া ময়দান থেকে সালকিয়া অবধি জিটি রোডের ধারে অবাঙালী সম্প্রদায়ের ঘেটো যেখানে কাদের জনপ্রিয়তা বেশী বোঝাই যায়। মহরমের মিছিল বলো বা রামনবমীর মিছিল, এইসবের পর উত্তেজনা ছড়াতে কতক্ষণ আর। রাণীমার গুপ্তচর বাহিনী জানে না যে কারা এইগুলো ছড়ায়? আগে বাধ্যতামূলক ভাবে বড়ো কোনো কিছুর দশবারোদিন আগে থেকে পুলিশ সমাজবিরোধীগুলোকে তুলে নিয়ে যেত, এখন সেসব হাওয়া হয়ে গেছে।

    যে লেভেলে লেফটের সংগঠন ভাঙা হয়েছে ফালতু মামলা মোকদ্দমা, মিথ্যে পুলিশ কেস দিয়ে (সুবিধেবাদীরা তো বেরিয়েই গ্যাচে) তার কানাকড়িও এদের বিরুদ্ধে করলে আজ এই অবস্থা হয় না। রাণীমা জল মাপতে গিয়ে দেরী করে ফেললেন।
  • সিকি | ২৭ মার্চ ২০১৮ ০৮:১৮392350
  • ডিডিদার ব্যালায় দেরি হয়ে গেল, তাই হুতোর ব্যালায় আর দেরি করতে চাই না। দুজনকেই আন্তরিক হ্যাবাড্ডি, মর্মপীড় প্রসন্ন হউন।
  • dc | ২৭ মার্চ ২০১৮ ০৮:১৮392351
  • হুঁ দু বছর আগে লিখেছিলাম ঠিকই, আর শুধু কলকাতায় যা দেখেছিলাম সেটুকুর ভিত্তিতেই লিখেছিলাম। কিন্তু তখন এই ভেবে লিখেছিলাম যে আরেসেস লং টার্ম প্ল্যান করে চলে।

    তবে এটাও ঠিক, আরেসেসকে বেড়াল ভেবে হয়তো দিদি পিঠে চাপতে গেছিলেন, এখন সেটা বাঘ হয়ে গিয়ে আর নামতে পারছেনা।
  • pi | ২৭ মার্চ ২০১৮ ০৮:১৭392349
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৮:১৩392348
  • রাণীমা ক্রমাগত চাড্ডিদের রেটোরিকে খেলে গেলে আর কি করে হবে। লক্ষ্য করবেন রামনবমীর বাড়বাড়ন্ত লাস্ট দুবছরেই। :) ওঁর হাতে এত এত ক্লাব। রামনবমীর পালটা ক্লাবগুলোকে নির্দেশ দিতে পারতেন অন্নপূর্ণা পুজো করার। সাউথে যে দক্ষিণী অস্মিতার জন্য হিন্দি আগ্রাসন থেমে যায় সেই একই জিনিস তো এখানেও করতে হত। এখন দায়ে পড়ে বলছেন এগুলো আমাদের কালচার নয়। কিন্তু আমাদের কালচার বা কালচর তুলে ধরার মতো কিছু কাজ তো করতে হবে।
  • Tim | ২৭ মার্চ ২০১৮ ০৮:১১392347
  • আরে চিন্তা নেই ভারত আস্তে আস্তে গৃহযুদ্ধপ্রবণ অস্থির দেশ হয়ে গেলেই দুর্ধর্ষ ফুটবল খেলবে এইরকম ভেবে মন শান্ত রাখতে হবে। আর তো কিছু হবেনা নাহয় ওয়ার্লড কাপই খেলুক।
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৮:০৮392346
  • আপনি বছর দুয়েক আগে লিখেছিলেন সেটাও ধরবেন :)
  • Tim | ২৭ মার্চ ২০১৮ ০৮:০৬392344
  • হুতোদাকে হ্যাপি জন্মদিন। অনেক ছুটি হোক, পীড় সদয় থাকুন।
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৮:০৬392345
  • আরেসেসকে দিদি নিজেই বাড়তে দিয়েছেন। এত এত স্কুলকে অনুমোদন দেওয়ার পর এখন পার্থবাউর হুঁশ ফিরেছে। কোল বেল্টে লেফটের সংগঠন কব্জা করার পর গোষ্টীদ্বন্দ্ব সামাল দিতে পারেননি। বাবুল সুপ্রিয় ঢুকে গ্যাচে, বিশ্ব হিন্দু পরিষদও আরাম করে সংগঠন বিস্তার করেছে। হিন্দু সংহতিকে মাথায় চড়িয়েছেন, তারা মা ডেকেছে, ভোটে ইউজ করেছেন, এখন আর সামাল দিতে পারছেন না। হাওয়েভার, যে আসে আসুক থিয়োরী জিন্দাবাদ। :)
  • dc | ২৭ মার্চ ২০১৮ ০৮:০৪392343
  • আমি বছর দুয়েক আগে কোন একটা হীরাভ টইতে লিখেছিলাম যে কলকাতায় আরেসেস খুব বাড়ছে, রাস্তার ধরে মন্দিরে মাইক বাজিয়ে পুজোর হিড়িক পড়ে গেছে। তখন কিন্তু টি আর cm লিখেছিলেন ওসব কিছু না, পবতে আরেসেসের বাড়ার চান্স নেই (মোটামুটি এরকমই একটা কিছু) ঃ)
  • dc | ২৭ মার্চ ২০১৮ ০৭:৫৯392342
  • যাই হোক, পবর জন্য আরেসেস সমস্ত রকম প্ল্যানিং করে এগোচ্ছে। ত্রিপুরার রিপিট হলে অবাক হবো না। আর আরেসেস যদি নাও জেতে, তিনোদের যদি পবতেই ব্যতিব্যস্ত রাখা যায় তাহলে দিদি ন্যাশনাল লেভেলে বেশী সময় দিতে পারবেন না, এটা বোধায় ওদের আরেকটা লক্ষ্য।
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৭:৫৬392341
  • ঘরে নেই নুন, ছেলে মিঠুন পরিস্থিতি যে ফেবু সমাজের বিদ্রুপাত্মক লেবেল পরিত্যাগ করে ধীরে ধীরে অন্য মাত্রায় মাঠে নেমে এসেছে এ বোধহয় দেখাই যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত