এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ২৭ মার্চ ২০১৮ ০০:৩৮392310
  • বিজেপি এত বেড়ে গেল কীকরে কে জানে।
  • Atoz | ২৬ মার্চ ২০১৮ ২৩:৪৪392309
  • একক, আপনি কোথায়? এনট্রপি বাড়ছে, গন্ডগোল বাড়ছে। এরপর কী হতে পারে?
  • অর্জুন অভিষেক | ২৬ মার্চ ২০১৮ ২৩:৩৭392308
  • রানিগঞ্জ অঞ্চলে তো রামনবমী নিয়ে খুব মারপিট হয়েছে। পুলিশকেও পিটিয়েছে। ১৪৪ ধারা জারি।
  • T | ২৬ মার্চ ২০১৮ ২১:৪৫392307
  • আরো গুচ্ছ আছে। জনতা দেখে নাও।
  • T | ২৬ মার্চ ২০১৮ ২১:৪২392306
  • T | ২৬ মার্চ ২০১৮ ২১:৪১392305
  • T | ২৬ মার্চ ২০১৮ ২১:৩৭392304
  • T | ২৬ মার্চ ২০১৮ ১৯:০৮392303
  • কাঁকিনাড়া, কান্দি, দিনাজপুর, পুরুলিয়া লুম্পেন চাড্ডিরা গুন্ডামি করে বেড়াচ্ছে। আহা কী দৃশ্য!
  • Kaju | ২৬ মার্চ ২০১৮ ১৪:৩২392301
  • শুভ জন্মদিন ডিডিদা।
  • T | ২৬ মার্চ ২০১৮ ১৩:২১392300
  • জন্মদিনে ই কী রকম অ্যাসাইনমেন্ট! ভদকা হোক ব্লাদিভদকা নয়।
  • avi | ২৬ মার্চ ২০১৮ ১৩:১৫392299
  • জন্মদিনে সোনার এয়ারক্র্যাফট ক্যারিয়ার উপহার দিলাম ডিডিস্যর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ও জাপানের সম্পর্ক কেমন ছিল, পারস্পরিক বিশ্বাস ও যোগাযোগ কেমন ছিল, জাপান কেন হিটলারের অনেক আকুতিতেও ভলাডিভোস্টক ফ্রন্ট খুললো না, তাই নিয়ে একটা লেখা নামিয়ে জন্মদিন উদযাপন হোক।
  • দ্রি | ২৬ মার্চ ২০১৮ ১২:১৩392298
  • ডিডিদা, অনেক হল, এবার বয়সটা ঘুরিয়ে নিন। পঁয়্ষট্টি, চৌষট্টি, তেষট্টি ...। জন্মদিনের উপহার - প্ল্যাটিপাস সফট টয়।
  • | ২৬ মার্চ ২০১৮ ১১:৫১392297
  • দুত্তোর!

  • | ২৬ মার্চ ২০১৮ ১১:৫০392296
  • ব্ল্যাংকিইইই

  • kumu | ২৬ মার্চ ২০১৮ ১১:১৬392295
  • ডিডিদা, জন্মদিনে শুভেচ্ছা।
    সেই ভীমবেটকার লেখার মতন আরেকটা লেখা লিখুন। অথবা সেই এক বালতি জল নিয়ে গিয়ে কলিং বেল বাজানোর কাহিনির মতন।
  • Tim | ২৬ মার্চ ২০১৮ ১০:১১392294
  • ডিডিদাকে এখানেও হ্যাপি বার্থডে।
  • T | ২৬ মার্চ ২০১৮ ০৯:২৫392293
  • ডিডিদা এখন পরশুরাম অনুযায়ী তরুণ। জন্মদিনের শুভেচ্ছা ইত্যাদি।
  • dc | ২৬ মার্চ ২০১৮ ০৭:৫০392292
  • ডিডিদাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
  • Du | ২৬ মার্চ ২০১৮ ০৬:৪৪392291
  • হ্যাবাড্ডি ডিডিদা। যত খুশি সবাইকে দিয়েছেন সব চক্রবৃদ্ধি হারে আপনার পাওয়া হোক।
  • Atoz | ২৬ মার্চ ২০১৮ ০৩:০১392290
  • ডিডিদা, অনেক অনেক অনেক শুভেচ্ছা। সেই ভীমবেটকার লেখার মতন আরেকটা লেখা লিখুন। অথবা সেই এক বালতি জল নিয়ে গিয়ে কলিং বেল বাজানোর কাহিনির মতন। ঃ-) এই দুনিয়ায় হাসি না থাকলে আর রইল টা কী?
    গত কয়েকদিন ধরে কেবল আপনার সেই চতুর্দশপদী আউড়ে যাচ্ছি, যেখানে আছে "তার চিত্ত নৃত্যপর /যদি না থাকে ব্যাকরণে ভ্রান্তি"। ওটা আওড়ালেই মনে মনে দেখছি ছন্দকার নাচছেন। ঃ-)
  • পিনাকী | ২৬ মার্চ ২০১৮ ০২:০৭392289
  • ডিডিদা অনেক শুভেচ্ছা।
  • aranya | ২৬ মার্চ ২০১৮ ০০:০৯392288
  • ডিডি-দা খুবি প্রিয় জন, দীর্ঘজীবি হোন, রসে (দ্রাক্ষা) বশে থাকুন, অননুকরণীয় সেন্স অব হিউমারটি চন্ডালদের আরও আনন্দ দিক - এই সব আশা ও প্রার্থনা, মর্মপীড়ের কাছে

    ট্যাকার প্রয়োজন আছে, এটা দুঃখের সাথে স্বীকার করতে হয় বটেক, এমনই পৃথিমী বানিয়েছি আমরা মানুষেরা, কিন্তু ও বস্তুটি একটু ওভাররেটেড, তাও ঠিক
  • dd | ২৫ মার্চ ২০১৮ ২২:৪০392287
  • জাহাজে তো সোনা নেই, শুধু পড়ে কষ্টি পাথর
    এ ভাবেই ট্যেড়ে ব্যেঁকে গ্যালো পঁয়ষষ্টি বছর
    গুদামতে জমা থাকে স্মৃতি জোনাকির এক রত্তি
    ঐযে ছিকড়ে আলো, উটিই আমার সম্পত্তি

    ট্যাকা ধার নেই নিকো, তাও লোকে মনে রাখে? দেখেছো?
    ইস্টিশনের বেঞ্চে বসে আছি, সব কিছু আবছা
    দেহ পতনের শব্দ, জল দিয়ে ছবিগুলো আঁকছি।।
  • dd | ২৫ মার্চ ২০১৮ ২২:৩০392286
  • কে? আমি ? না, কই ভাটাই তো। নিত্য আসি দিনে দুবার।

    শুনুন, জম্মদিনে যারা আমায় উইশ করেছেন সবাইকে থেংকু।

    এক আদার ব্যাপারী যে ছোবি আঁকলেন, সেই দীর্ঘনাশা কি আমায় মনে করে? সে তো দেখি কুচকুচে কালো চুলের এক বছর পঞ্চাশের ছোকরা। হবেও বা, এক যুগ আগে অম্নি ছ্যালাম। ক্যামনে ব্যাটা পেরেছে সেটা জান্তে।
  • রুকু | ২৫ মার্চ ২০১৮ ২১:২৫392284
  • রোবু কে বুঝে গেছি :-D
  • রোবু | ২৫ মার্চ ২০১৮ ১৯:৪৬392283
  • বাজার করে ফিরলাম। চা খাচ্চি। অ্যামাজন থেকে একটা ডেলিভারির ফোন এল। একটা গ্রিল প্যান অর্ডার দিয়েছিলাম। এসেছে। নিচে নেমে জিনিসটা নিলাম। তখনই এক মাঝবয়সী মানুষ, খোঁচাখোঁচা দাড়ি গালে, একটা বড় চটের বস্তা, পাশের ফ্ল্যাটের বেল বাজালেন। বললেন কাগজ নিতে এসেছি। ওই ফ্ল্যাট থেকে বলল আজ দেবে না। আমি বললাম আমি দেব, নেবেন? আমি এতদিন নিজে গিয়ে দোকানে দিয়ে আসতাম। বললেন হ্যাঁ, নেব। আমি আমার ফ্ল্যাটের বেল বাজিয়ে কস্তুরীকে কাগজ আনতে বললাম। কস্তুরী দিয়ে চলে গেল। উনি দেখে শুনে বললেন এককেজি হবে। আমি বললাম, টাকা লাগবে না। উনি বললেন, গোবিন্দ তোমার মঙ্গল করুক।
    কাগজ গোছাতে গোছাতে হঠাৎ বললেন, এ তো লালপার্টির কাগজ। আমাদের পার্টির। আমি বললাম আমার-ও পার্টি। জড়িয়ে ধরলেন। "বাবু। আমাদের কী হবে গো বাবু?"। আমি বললাম, "আপনারা আছেন তো।" দেখলাম ওনার ঘোলাটে চোখ, মনে হয় ছানি, চিকচিক করছে।
    তারপর বললেন, আর কিছু নেই? আমি বললাম, অ্যামাজনের বিশাল প্যাকেট দেখিয়ে, এটা নেবেন? বললেন হ্যাঁ। আমি উঠে এসে ছুরি দিয়ে কেটে জিনিসটা বার করে নিচে গিয়ে দেখলাম জমিয়ে সিঁড়িতে বসে বিড়ি ধরিয়েছেন। আমিও একটা চেয়ে নিয়ে ধরিয়ে পাশে বসলাম।
    উনি বললেন, আগে যদি দেখা হত। দেরি হয়ে গেল। এই পাড়ার সবাইকে মোয়া এনে খাইয়েছি। আমি বললাম, আপনার বাড়ি জয়নগর? বললেন, না, লক্ষ্মীকান্তপুর। কাছেই। আমি বললাম হ্যাঁ, চিনি, গিয়েছি একবার। উনি বললেন তখন চেনা থাকলে ডালভাত খাওয়াতাম।
    তারপর বললেন, "আমাদের গেরামে খুব ঝামেলা। কী এক পাটি এসেছে, জয় শ্রী রাম পাটি। তৃণমূল বলছে আমাদের ডান হাত চলে গেল। আর জয় শ্রী রাম পাটি বলছে আজ মিছিল করবে। সবাইকে জয় শ্রী রাম বলতে হবে। খুব ঝামেলা ওই নিয়ে।"
    আমি বললাম, "দুপক্ষই তো এটাই চাইছে। আগে এসব হত?"
    "না। জ্যোতিবাবু ছিল। শিক্ষিত লোক। বেলিস্টার। মাস গেলে বেলেস্টারি করলেই হাজার কুড়ি আসত বাবু। তা না করে লাল পাটি করেছেন। ইস, মোয়াটা দেওয়া হল না এবার।"
    আমি বললাম, "পরের শীতে দেবেন। দুমাসে একবার করে এসে কাগজ নিয়ে যান। আর কিছু দেওয়ার হলে আমি দিয়ে দেব। ফোন নাম্বার আছে?"
    "ফোন নেই। গেরামে একজনের ফোন দিয়ে পনেরো হাজার টাকা চুরি হয়েছে। ব্যাঙ্কে গিয়ে দ্যাখে টাকা নেই। গরীব মানুষ। টাকা শেষ। কী কাঁদছে। আসি বাবু। জয় গোবিন্দ।"
  • h | ২৫ মার্চ ২০১৮ ১৯:১৬392282
  • বাই দ্য ওয়ে ডিডি দা আর ভাটায় না? নাকি হেজে গেছে, সে মাঝে মাঝে হ্যাজানো ভালো, তবে ফেরত এলে ভালো হয়, আমাদের ও বয়স হচ্ছে, মন খারাপ করে ডিডি দার দেখা না পেলে।
  • h | ২৫ মার্চ ২০১৮ ১৯:১০392281
  • ঈশ আমেরিকা কি মিসাইচে আমেরিকা জানে না। এই সময়ে ইশান মামুর বদলে যদি ডিডি দা আর কল্লোল দা আমেরিকায় থাকত, তাইলে দেখা যেত এন আর এ ডিডি দার মেশিন গান অরিজিনাল ডিসাইন শুনে চমকে গিয়ে ওয়ালমার্টে বন্দুক বিক্রি করতে ভুলে যাচ্ছে, আর কল্লোল দা, ক্লাস ফাইভের বড় বড় মিছিল করা বিপ্লবীদের বলছে, শুনুন, আমায় ছেড়ে এগিয়ে যাবেন না, আমি তৃতীয় বিশ্বের ছোটোটি বলে আমায় অবহ্যালা করবেন না। তাইলে আমি পিটি কে সমর্থন করে দেব, আপনারা কিন্তু আমায় রাগতে এখনো দেখেন নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত