এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ২৫ মার্চ ২০১৮ ০৯:৫৪392250
  • বন্টনের উদ্দেশ্যে যে সব সোনার বাট ব্যবহার হবে তাদের বাঁট বলে।
  • T | ২৫ মার্চ ২০১৮ ০৯:৫১392249
  • হ্যা হ্যা হ্যা হ্যা
  • সিকি | ২৫ মার্চ ২০১৮ ০৯:৫০392248
  • বাঁট?? :O
  • pi | ২৫ মার্চ ২০১৮ ০৯:২০392247
  • ডিডিদাকে জন্মদিনের এক কাঁড়ি শুভেচ্ছা। জীবন গোলমরিচের গন্ধে ম ম করুক। জাহাজ জাহাজ সোনার বাঁট হউক।
  • S | ২৫ মার্চ ২০১৮ ০২:১০392246
  • ১) এতোদিন ধরে এক জায়্গায় যিনি পজেশন নিয়ে রয়েছেন, তাকে তোলা প্রায় অসম্ভব। পজেশন ইজ নাইন-টেন্থস অব দ্য ল। বাকিরা এতোদিন কি করছিলো, এর উত্তরই কেউ দিতে পারবেনা।

    ২) পাত্রপাত্রীর নাম-ধাম তাঁদের সুরক্ষার্থেই বদলাতে বলেছিলাম।

    ৩) স্টেট ব্যান্কের থেকে লোন নেওয়া হয়েছে যখন তখন কোনও সমস্যাই নেই। সরকারী ব্যান্ক সব কাগজপত্র দেখে লোন স্যান্কশান করেছে এবং লোন দিয়েছে। আর লোনের টাকা পেয়েছে প্রোমোটার। যদি কোনও সমস্যা থাকতো, তাহলে প্রোমোটার টাকা নিলো কেন?

    কোনও চিন্তাই নেই। ভালো উকিল থাকলে এই কেস কোর্টে একদিনও দাঁড়াবে না। সঙ্গে কন্জিউমার কোর্ট, আরো যেখানে যেখানে পারেন অভিযোগ দায়ের করে রাখুন। হ্যারাস করে বেশি টাকা বা ঐসব আরো পাঁচটা ফ্ল্যাট দাঁড় করানোর ধান্দা করছে।

    দেখুন যুদ্ধ করবার ইচ্ছে থাকলে আরো আরো অনেক কিছুই করা যায়। প্রোমোটার আর তাঁর দলবলের নামে গুছিয়ে ক্রিমিনাল কেস লাগানো যায়। ব্ল্যাক লিস্ট করানো যায়। মিডিয়া আর বিভিন্ন ওয়েবসাইটে তার নামে অনেক রিপোর্ট লেখা/লেখানো যায়। ইনকাম ট্যাক্স থেকে ইডি সবার কাছেই কমপ্লেইন করে রাখা যায় অ্যানোনিমাসলি। এছাড়াও আরো অনেক অনেক উপায় আছে। কিন্তু সেসবে ভালো ভদ্র লোকে যায়্না।
  • Partha Pratim Moitra | ২৫ মার্চ ২০১৮ ০১:২২392245
  • প্রথমেই বলে নিই আজ সুবর্ণা-রা চিৎপুর থানায় গেছিল। ওসি ভদ্রলোক অপ্রত্যাশিত ভাল ব্যবহার করেছেন। ৪০৭, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ এই ধারা গুলিতে ডিরেক্ট কেস দাখিল করা হয়েছে। ডিরেক্ট কেস করা হয়েছে শুনে ওসি খুবই অবাক।

    ব্যক্তিগত ভাবে আমিও খুব অবাক। এরকম ওসি থাকলে রাজ্যের ল-অ্যাণ্ড-অর্ডার সিচুয়েশনইতো পাল্টে যাবার কথা। যাকগে। এ প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তরে আমি কিছু প্রশ্নই উত্থাপন করতে চাই।

    ১. প্রপার্টি টি নিয়েই সাবজুডিস কেস হাইকোর্টে স্টে অর্ডার পেয়ে কিউ তে আছে? এটা সাবজুডিস নয়?
    ২. রেজিস্ট্রেশন হওয়ার পরে এগ্রিমেন্টের কী আলাদা ভ্যালু থাকে?
    ৩. রেজিস্ট্রেশনের সার্টিফায়েড কপি না তুলেই চিৎপুর থানায় ডিরেক্ট কেস রুজু হলো কী ভাবে? ওসির আজ্ঞাতসারে? কে করলো?
    ৪. প্রায় দশবছর বাদে কেন আবিষ্কার করতে হলো যে রেজিস্ট্রেশনকালে ডিডে সমস্যা ছিল?
    ৫. সুলেখা নন্দীরাও তো কেস করেছে প্রোমোটারের বিরুদ্ধে। এদিকে প্রোমোটার ভাস্করদের নামে রেজিস্ট্রেশনে সই করেছে।
    ক্রিমিনাল ব্রীচ অব ট্রাস্ট তবে কার বিরুদ্ধে হওয়া উচিত?
    ৬. বাপুলি তরফদার তার পাওয়ার অব অ্যাটর্নির কাগজপত্র ভাস্করদের দেখায়নি কেন?
    ৭. বাপুলি তরফদার প্রথম থেকে আরও পাঁচটি ইললিগাল ফ্ল্যাট তুলতে দেবার জন্য জোড়াজুড়ি করছে কেন?
    ৮. স্টেট ব্যাংকের থেকে লোন নিয়েছিল ভাস্করেরা। সে ব্যাংকও প্রোমোটারের ঠিক করা। আজ পর্যন্ত ডিফল্টার হবার ইতিহাস নেই। সেই ব্যাংকের লোকদের ডেকে এনে হেনস্থা করা হচ্ছে কেন?
    ৯. হাইকোর্টে সুবর্ণাদের অ্যাডভোকেট অন রেকর্ড পম্পি বসু। প্লীড করেছিলেন বর্তমানে বিচারপতি জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য। শিয়ালদহ কোর্টে অ্যাডভোকেট নীলমাধব গাঙ্গুলি। কেস প্রোমাটারের বিরুদ্ধে, অথচ তাঁরা প্রথম থেকে অনুপস্থিত। লড়তে হচ্ছে ভাস্করদের ফ্ল্যাট বাঁচানোর লড়াই। কেন?
    ১০. গল্পে পাত্র পাত্রির নাম আমি ইচ্ছে করেই পাল্টে দিই নি। তার কারণ প্রোমোটার ত্রিদিব, সুদীপ আর তাদের বৌদি কী যেন নাম... বাপুলি এদের নাম দিতেই হতো যাতে ভবিষ্যত ক্রেতাদের প্রতারিত হবার সুযোগ কমে যায়। এটাকি জনহিতকর কাজ নয়?

    কোথায়, আমি তো চিৎপুর থানার যে মহতী অফিসার এই কর্মকাণ্ডে বাপুলিদের হয়ে লড়ে যাচ্ছেন, তার নাম তো দিই নি। পরে সময়মতো জায়গামতো দেবো। যে অ্যাডভোকেট, বাপুলিকে এই অনৈতিক কাজে মদত দিচ্ছেন তাঁর নামও বলি নি। এছাড়া সত্যিই আমার পোস্ট এবং কমেন্টস একান্তই আমার। ভাস্করদের জানাইওনি। দোষ যদি হয়ে থাকে তা আমার। দায়ও আমার। শাস্তিযোগ্য হলে তা আমারই প্রাপ্য।

    বাপুলি এবং প্রোমোটার ত্রিদিব দুজনেই ফ্ল্যাটের বাসিন্দাদের জনে জনে ফোন করে জানাচ্ছেন এইতো কেস রুজু হয়ে গেছে। সব নন-বেলেবল ধারা। এবার পুলিশ এসে ভাস্করদের তুললো বলে। এই ফোন ভাস্করকেও করা হচ্ছে। আসলে শাস্তি দেওয়াটাতো মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য ভয় দেখানো। ভয় দেখিয়ে কার্যসিদ্ধি করা। অনেকদিন বাদে পুরোনো প্রোমোটার ফিল্ডে নেমেছেন। ওয়েলকাম স্যার। ওয়েলকাম টু ডানজিয়ন।
  • pi | ২৪ মার্চ ২০১৮ ১৪:০৯392244
  • অনেক থ্যাম্কু। পার্থদা, এখানে লিখুন একটু।
  • S | ২৪ মার্চ ২০১৮ ১৪:০৮392243
  • পজেশন ছাড়তে বারণ করুন। আর এই ফ্ল্যাট যে উনাদের পজেশনেই ছিলো এবং আছে, তার এভিডেন্সগুলো জোগাড় করে সযত্নে রেখে দিন। বাড়ির ট্যাক্স, ইলেকট্রিসিটি বিল, ফোনের বিল, গ্যাসের বিল, আরো যত এইধরনের কাগজপত্র সেগুলো লাগবে। সরকারি ব্যান্ক থেকে লোন নেওয়া থাকলে কাজ আরো সহজ।
  • sm | ২৪ মার্চ ২০১৮ ১৩:২৪392242
  • প্রথমত এই কেস লড়তে, প্রোমোটারের বিরুদ্ধে বিভিন্ন বে আইনি কাজ গুলো কে সাজিয়ে কোর্টে পেশ করতে হবে। মূল কথা হল, একই ফ্ল্যাট প্রোমোটার দুজনকে কিভাবে বিক্রি করেছে?
    আদালত এখন ও এতো দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে নি।
    মামলায় কনসিউমার কোর্ট কে ও ইনভলভ করতে হবে যাতে ক্ষতিপূরণ পাওয়া যায়।
    অন্যান্য ফ্ল্যাটের মালিক দের ও পাশে পেলে ভালো হয়। কারণ হ্যান্ড ওভারের পর,কার্যত বিল্ডিং এর বর্তমান মালিক সোস্যাইটি;প্রোমোটারের কোন রোল ই নেই।
  • T | ২৪ মার্চ ২০১৮ ১৩:০৪392241
  • এগ্রিমেন্ট দিয়ে কি হবে রেজিস্ট্রেশনই তো আসল। পুলিশ নন বেলেবল মামলা দায়ের কিভাবে করতে পারল। পুলিসকে টাকা খাইয়েছে তার মানে। বেলেঘাটার বিধায়ক তো পরেশ পাল। ও বাবা, সে তো রত্ন একেবারে। বিরোধীদলের লোকেদের সাথে যোগাযোগ করতে বলো। আদালতে যে মামলা নিয়ে বিচার চলছে সেখানে আবার পুলিশ সেই একই বিষয়ে কিভাবে মামলা সাজাতে পারে। এঁদের উকিল কি বলছেন? কাউকে দিয়ে ঘটনাটা কাগজে তুলতে পারলে ভালো হয়।
  • S | ২৪ মার্চ ২০১৮ ১২:৩৪392239
  • ফ্ল্যাটটি কেনার সময়ে কি লোন নেওয়া হয়েছিলো?
  • S | ২৪ মার্চ ২০১৮ ১২:৩৪392240
  • পাই, প্রথমতঃ এই জনৈক মৈত্রদাকে অবিলম্বে এই গল্পে মুল পাত্র-পাত্রীর নাম বদলাতে বলুন।
  • pi | ২৪ মার্চ ২০১৮ ১২:২৪392238
  • কেউ কিছু পরামর্শ দিতে পারেন?

    Partha Pratim Moitra দা লিখেছেন,
    গল্পটা বছর পাঁচেক আগে একবার বলেছিলাম।
    এটি আমার ভাই ভাস্কর আর ভ্রাতৃবধূ সুবর্ণার কাহিনী।

    ভুল বল্লাম এটি হয়তো পশ্চিমবঙ্গের এমনই বজ্রাহত অসহায়, অস্থির দণ্ডায়মান, কয়েক সহস্র স্বপ্নদেখা পরিবারের কাহিনী। ক্ষমতালিপ্সু অর্থলিপ্সু কৃমিকীটের দলের হাতে মানসিকভাবে ধ্বস্ত হ'তে হ'তে যাদের স্থৈর্য ভেঙ্গে যায়, মনোবিকলন ঘটে এবং তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এবং এই পরাজয়ের গ্লানি তাদের রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে সেঁধিয়ে যায়, যে জীবনের প্রতি ক্ষেত্রে প্রতি অন্যায়ের সামনে অসহায় আত্মসমর্পন তাদের কাছে একমাত্র পথ হিসাবে বিবেচিত হয়। নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়।

    প্রায় এক দশক আগে আদ্যপান্ত সততায় অনেক বেছে ভাস্কর আর সুবর্ণা বেলগাছিয়া অঞ্চলে একটি ফ্ল্যাট কেনে। যথারীতি বিপুল টাকা নিয়ে ফ্ল্যাটের কাজ অসম্পূর্ণ রেখে প্রোমোটার মহাজন হাওয়া। দীর্ঘদিন পোড়ো বাড়ীর মত পড়ে থাকার পর বাসিন্দারা একযোগে নিজেদের টাকায় ফ্ল্যাটগুলিকে বাসযোগ্য করে তোলে। শয্যাশায়ী মা, বাবা, এবং নিজেদের একবছর বয়সের সন্তানসহ, অন্যদের সঙ্গে ভাস্কর-সুবর্ণাও ফ্ল্যাটে প্রবেশ করে। এহেন সময়ে প্রোমোটারের পুনরাবির্ভাব হয়, তিনি অনেকের ফ্ল্যাট রেজিস্ট্রি করিয়ে দেন। এমনকি অতিরিক্ত যে টাকা খরচ হয়েছে তার বিনিময়ে রেজিস্ট্রেশন ডিডে গ্যারেজও লিখে দেন ভাস্কর সহ আরও দুএকজনের নামে। ফ্ল্যাটের অসম্পূর্ণ কাজ নিজ দায়িত্বে সম্পন্ন করবেন এমন প্রতিশ্রুতিও দেন।

    অ্যালাস। ম্যান প্রোপোজেস, বাট গড ডিসপোজেস। ফ্ল্যাটে থিতু হবার আগেই ভাস্করদের জীবনে আবির্ভূত হলো জনৈক নন্দী ফ্যামিলি। তাঁদের দাবী প্রোমাটার আগেই ভাস্করদের ফ্ল্যাট তাঁদের কাছে বিক্রি করেছেন। সেই টাকা আদায় করার জন্য (ফ্ল্যাট নয় কিন্তু, টাকা) আদালতে মামলা করেছেন। এবং এও দাবী করেছেন যে যেহেতু বেচারা প্রোমোটার দেউলিয়া, অতএব ভাস্করদের ফ্ল্যাট বিক্রি করে তাঁদের টাকা মেটানো হোক। সবাই জানে নন্দী হচ্ছে প্রোমোটারের বোড়ে, কিন্তু আইনব্যবস্থা তো অন্ধ ও বধির। অতএব ভাস্করেরা হাইকোর্টে যায় এবং জাস্টিস দীপঙ্কর দত্ত স্টে অর্ডার দেন। সে কেসের আজও মীমাংসা হয়নি। ইতিমধ্যে ভাস্করদের অ্যাডভাকেট সব্যসাচী ভট্টাচার্য হাইকোর্টের বিচারকও হয়ে গেছেন। এদিকে হাইকোর্ট আর শিয়ালদা কোর্ট করতে করতে ভাস্করেরা নিঃস্ব হতে বসেছে।

    না না, গল্প এখানেই শেষ নয়। ইতিমধ্যে রঙ্গমঞ্চে আবির্ভূত হয়েছেন বেলেঘাটা অঞ্চলের গুন বাপুলি তরফদার। এই ফোড়ে টাইপের লোকটি গত কয়েকবছর যাবৎ ১৬ নং জেকেমিত্র রোডের বাসিন্দাদের জীবন ওষ্ঠাগত করে তুলেছে। তার হাতে একটিই অস্ত্র, প্রোমোটারের দেওয়া, পাওয়ার অব অ্যাটর্নির কাগজ। কখনও কিডন্যাপিং এর ভয় দেখাচ্ছে, কখনও মার্ডারের। ছোট্ট একটি দাবী তার, কর্পোরেশনের প্ল্যান, আইনকানুনের তোয়াক্কা না করে তাঁকে কয়েকটি এক্সট্রা ফ্ল্যাট তুলতে দিতে হবে। এমনকি কমন স্পেস, যেখানে পাম্পরুম, ইলেকট্রিক রুম, সে স্পেসও বিক্রি করতে দিতে হবে। একটা লোক খোলাখুলি প্রকাশ্যে বলছে টাকা খাইয়ে পুলিশ, কর্পোরেশন, কাউন্সিলার সব আমি পকেটে পুরে রাখি। ঝামেলা পাকালে লাইফ হেল করে ছেড়ে দেব। সুপারী কিলার লাগিয়ে দেবে বলে ভয় দেখাচ্ছে।

    তবুও নোয়াতে পারেনি এতদিন। আজ শোনা গেল, কেন এগ্রিমেন্টে নেই কিন্তু রেজিস্টার ডিডে গ্যারেজের কথা লেখা আছে, এই মর্মে বিভিন্ন নন-বেলেবল ধারায় পুলিশকেস ফাইল করেছে বাপুলি অ্যাণ্ড কোং। ভাস্কর সহ আরও দু একজনের নামে। এবার কি অ্যারেস্ট? সব গুলিয়ে যাচ্ছে। জাস্ট সৎপথে থাকা আর আপোষহীন থাকার জন্য এতবড় মাশুল গুণতে হবে? থানায় জানানো হয়েছে, কর্পোরেশনে জানানো হয়েছে পলিটিকাল পার্টিকে জানানো হয়েছে। কদিন আগেই তো গোটা বিষয়টি শান্তনু সেন মহাশয়কে জানিয়েছিল ভাস্করেরা। তিনি তো এলাকার কাউন্সিলার। রাজ্যসভার সদস্যপদ পেতে চলেছেন। তিনিও কিছু করতে পারলেন না, বাপুলিরা এতটাই শক্তিধর?

    ভাস্কর-সুবর্ণারা এই পোস্ট এর বিষয়ে কিছু জানেনা। জানলেই বলতো বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলতে যাস না। আর বলে হবেই বা কী? এতদিন জানা ছিল ফ্ল্যাট কেনার সময় দেখে শুনে কিনতে হয়। এখন জানা গেল দেখে শুনে কিনলেও লাভ নেই। সবাই ভয় দেখাচ্ছে এই সময়ে প্রোমোটার আর অ্যান্টিসোশ্যালদের বিরুদ্ধে কিছু বলাটাই রিস্কি। অথচ ভাস্কর একটা লিডিং নিউজ চ্যানেল (নিউজ ১৮)এ কর্মরত, আর সুবর্ণা সরকারী অডিও-ভিস্যুয়াল উইং এর স্টেট কো-অর্ডিনেটর। এদের এই অবস্থা তো এমনি মানুষের কী অবস্থা দাঁড়াবে সহজেই অনুমেয়। তবে যে সারা জীবন শিখে এলাম, বলে এলাম, টাকা শেষ কথা বলেনা, মানুষ শেষ কথা বলে? সব মিথ্যা?

    কী হবে জানিনা। হয় থানার গারদ নয়তো পাগলাগারদ। কোন দিক বেছে নিবি তুই, ভাই?

    আমার বড্ড প্রিয় ভাই। কেউ কি কিছু করতে পারেন? কোনও সাজেশন? কোনভাবে কি মুখ্যমন্ত্রীর গোচরে আনা যায়? শুনেছি তিনি ছাড়া আর কেউ কিছু করতে পারবেন না। এমনিতে ফেসবুকে লিখে কিছু লাভ হয়না জানি। কিন্তু কী করবো? ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরা। খবর করা? নিদেন পক্ষে শেয়ার করা? হয়তো আপনার বন্ধুমহলে কেউ কোনও দিশা দেখাতে পারেন। সম্ভব?
  • S | ২৪ মার্চ ২০১৮ ১০:৫৮392237
  • হুম। দেখলাম। বাঙলায় বোধয় মহিলাদের গান চিরকালই কম ছিলো।
  • | ২৪ মার্চ ২০১৮ ১০:৫৭392236
  • খাইসে! না না আধারের লিঙ্ক পড়তে বলি নি। যা বলেছিলাম

    পাই ঠিক বাংলা হিট গানের লিস্টি (বোল্ড অন্ডরলাইন) চায় নি। যা খুঁজছে সেটা ঐ লিঙ্কটা পড়লে বোঝা যাবে।
    ঐ লিঙ্কটা == পাইয়ের দেওয়া লিঙ্কটা
  • S | ২৪ মার্চ ২০১৮ ১০:৪৪392235
  • গানের সংখ্যাও কমেছে। আগে হিট গান মানেই হিট সিমেনা বোঝাতো। এখন বহু হিট সিনেমার বহু গানই কেউ শোনেইনা। আবার চার্টবাস্টারে সেইসব গানগুলো উঠে আসছে যেগুলোর সিনেমা কেউ দেখতেই যায়নি। কারণ এখন কোনও গান হিট হয়েছে সেটা ঠিক হয় ইউটিউব ভিউজ দিয়ে।

    তাছাড়া শ্রেয়ার এখন পড়তি সময়। সুনিধি চৌহান তো বহুদিন আগেই সরে গেছে। বা সরিয়ে দিয়েছে।
  • S | ২৪ মার্চ ২০১৮ ১০:৩৯392234
  • পাই সমস্যাটা হলো যে হিন্দি সিনেমায় অরিজিত সিং বিগত কয়েক বছরে মারাত্মক ভাবে ডমিনেট করেছে। ওর ফ্যান ফলোয়িঙ্গ ক্লাস-মাসে ট্রান্সেন্ড করেছে। ফলে সব হিট গানই ওর গাওয়া হয়ে উঠেছে। আর আগে হিট গানের মেল আর ফিমেল ভার্সান হতো। এখন সেটা বন্ধ হয়ে গেছে। বোধয় অরিজিতের সাথে কেউ কম্পিট করতে চাইছে না। এটা বোধয় একটা মারাত্মক ফ্যাক্টর কাজ করছে।
  • dc | ২৪ মার্চ ২০১৮ ১০:৩১392233
  • ধুর আধার নিয়ে চিন্তা করিনা। যেদিন থেকে সরকার আধার ডেটা চাইতে শুরু করেছে সেদিনই জানি সব মায়ের ভোগে যাবে। সরকার নাকি আবার ডেটাবেস মেন্টেন করবে!
  • pi | ২৪ মার্চ ২০১৮ ১০:২২392232
  • ওদিকে ডাটা লিম্ক নিয়ে মিম। ডিঃমঃ

    কিন্তু এটা সিরিয়াসলি জানতেও চাই। আপগুলো তো বলেই যে কন্ট্যাক্ট লিস্ট, পাব্লিক পোস্ট এসব নেবে। কন্ট্যাক্ট লিস্ট এর আকসেস কেউ পেলে আমার কী অসুবিধা ও তাদের কী সুবিধা?

    https://m.facebook.com/story.php?story_fbid=1846722552289920&id=1489946307967548
  • S | ২৪ মার্চ ২০১৮ ১০:২১392231
  • ঐ আধার লিক হওয়ার লিন্কটা পড়তে বলছেন?
  • pi | ২৪ মার্চ ২০১৮ ১০:১৮392230
  • হুম।
  • | ২৪ মার্চ ২০১৮ ১০:১৬392229
  • পাই ঠিক বাংলা হিট গানের লিস্টি চায় নি। যা খুঁজছে সেটা ঐ লিঙ্কটা পড়লে বোঝা যাবে।

    নাহ আমি দেখি নি এরকম কোন কাজ, বা অন্য কোনও অ্যাঙ্গেল থেকেও বাংলা সিনেমার গানের উপর সেরকম কোন কাজ @পাই।
  • S | ২৪ মার্চ ২০১৮ ১০:০৮392228
  • dc | ২৪ মার্চ ২০১৮ ১০:০৬392227
  • বাংলায় হিট গানের অভাব আছে নাকি? খোকাবাবু দিয়েই শুরু হোক।
  • S | ২৪ মার্চ ২০১৮ ০৯:৫৫392225
  • আমি কিন্তু আধুনিক বাংলা সিনেমা গানের একটা টই খুলতেই পারি। কিন্তু ইসে মানে কি যেন হ্যাঁ হিট গান কোনগুলো আপনার কাছে?
  • pi | ২৪ মার্চ ২০১৮ ০৯:৩৪392224
  • বাংলা সিনেমার গান নিয়ে অবশ্য কাজ কিছু হয় বলে মনেই হয়না
    । ওই ক'টা হিট বাদে বাংলা সিনেমার গান, গত কয়েক বছরে, কিছু মনেই পড়ল না!
  • Atoz | ২৪ মার্চ ২০১৮ ০৮:১২392222
  • কাঁঠাল + আতা + বেল ঃ-)
  • dc | ২৪ মার্চ ২০১৮ ০৮:০১392221
  • সবচেয়ে ভালো নাম হবে "একজন আঁতেল"।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত