এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২২ মার্চ ২০১৮ ১৮:২২392130
  • শৃণ্বন্তু বিশ্ব জুড়ে টাচস্ক্রিনে ছেঁদা
    ঘুঘুতম অ্যাপজীবী বুদবুদ সুবাস,
    চালিয়েছে র‍্যাঁদা কোডে তথ্যকুমীর,
    আদ্দেক মেজোমামা আর কচি ঘাস।
  • de | ২২ মার্চ ২০১৮ ১৭:৫৯392129
  • খাল কেটে কুমীর আনুন
    অ্যাপ ইন্স্টল অ্যালাও করুন
    সকলের তথ্য সকলে জানুন
    ফুঁয়েতে ওড়ান অন্ধা কানুন
  • T | ২২ মার্চ ২০১৮ ১৭:৫৫392128
  • তথ্য ঝাঁপা কালো কোডের ডিলিট চাই, ডিলিট দাও।
  • T | ২২ মার্চ ২০১৮ ১৭:৫৪392127
  • নিজের তথ্যে আল দিন।
  • de | ২২ মার্চ ২০১৮ ১৭:৪৯392126
  • খালি অনিলাম্বানি বা নিমো (ফাইন্ডিং নিমো ২ নামে সিবিআই একটা মুভি প্রোডিউস করলে পারে!) - এদের তথ্য নিয়ে আমি কলিমুদ্দি কি করবো তা আমার জানা নাই - উল্টে আমার তথ্য নিয়ে কি করা যেতে পারে সে ধারণা ওদের আচে -
  • র২হ | ২২ মার্চ ২০১৮ ১৭:৪১392125
  • একদিকে ভালো, অনিল আম্বানি থেকে কলিমুদ্দি মিঞা সবার তথ্য হাটখোলার বাজারে ফ্রীতে পাওয়া যাবে, এক মুক্তকচ্ছ সমাজ, লুকোচুরী হানাহানি ভেদাভেদ লুকনো অ্যাটম বোমা বালিশের খোলে কালো টাকা কোথাও কিছু থাকবেনা, বিশ্বজোড়া আড়ালবিহীন যৌথখামার।

    আপনদের এত লুকোচুরি কি, হ্যাঁ?

    শুধু সবার তথ্য সবাই পাচ্ছে ঐটুকু এনশিওর করতে হবে, কোন ভেদ না হয়।
  • T | ২২ মার্চ ২০১৮ ১৭:৩৪392124
  • ফোনের স্বত্ত্ববিলোপ নীতি চাইছে। আটকান, আটকান।
  • de | ২২ মার্চ ২০১৮ ১৭:৩২392123
  • ফেবু যাইনা বহুদিন হোলো -
    ভাগ্যিস যাওয়ার সময় নেই -
  • de | ২২ মার্চ ২০১৮ ১৭:৩১392122
  • ডেটা যার, ফোন তার -
  • T | ২২ মার্চ ২০১৮ ১৭:২২392121
  • ফোন যার, ডেটা তার।
  • de | ২২ মার্চ ২০১৮ ১৭:১৭392120
  • তথ্য বেচুন ঃ)
  • T | ২২ মার্চ ২০১৮ ১৭:১৩392119
  • তথ্যে বাঁচুন। তথ্য বাঁচান।
  • | ২২ মার্চ ২০১৮ ১৬:৪৮392118
  • এই যে ফেবু অ্যাপ। এটাই রিমি কদিন আগে ফেবুতে বলছিল।

  • | ২২ মার্চ ২০১৮ ১৬:৪৬392117
  • কোন টই? কী বিষয়?
    আজকাল এত অনিয়মিত আর খাবলা খাবলা করে চোখ বুলাই অনেকসময়ই লিঙ্ক খুঁজে পাই না।
  • pi | ২২ মার্চ ২০১৮ ১৬:২৪392116
  • কী নেশার খেলা শুরু হয়েছে ফেবুতে। ঐ ইন্বক্স করে একেকজনের টেস্টিমোনিয়াল দেওয়া আর সেই দেখে ব্যক্তির নাম গেস।

    তবে এই খেলা প্রসঙ্গে মনে হল, ঐ ফেবুর নানা অ্যাপে খেলা, যেগুলো কিনা খুবই লোভনীয়, তাতে এমনি সিকিওরিটি কম্প্রোমাইজড হবার সম্ভাবনা ছাড়াও এমনিতে ডাটা ফেচ করার জন্য ওগুলো খুব স্ট্যান্ডার্ড টুল আর ঐ ডাটা আনালিটিক্সে খুব ব্যবহৃত হয়না ?
  • pi | ২২ মার্চ ২০১৮ ১৬:২০392115
  • সেকি দমদি ! এই নিয়ে টইতে লিখতে গিয়ে কী শুনতে হল দেখোনি ! তো এই আর্টিকল নিয়ে ঐ ব্যক্তি সেই একই কথা বললেন না ?
  • T | ২২ মার্চ ২০১৮ ১৪:৫১392114
  • হ্যাঁ, ওদের ব্যাপার ওরা সাল্টেছে, আপনারা ক্যানো আবার।
  • sm | ২২ মার্চ ২০১৮ ১৪:৪২392113
  • কমলা গার্লস স্কুলের ঘটনা নিয়ে বার বার লিখে কি লাভ হচ্ছে? কয়েকজন ছাত্রী কে আপত্তি জনক আচরণের প্রেক্ষিতে, কয়েকজন সহপাঠী অভিযোগ জানিয়েছে। প্রধান শিক্ষিকা কে ডাকতে ই হতো। নয় তো যারা অভিযোগ জানিয়েছে তাদের অবজ্ঞা করা হয়। ডিসিপ্লিন ভঙ্গের জন্য প্রধান শিক্ষিকা গার্জেন কল করতে ই পারেন।যদি তাঁর মনে হতো,কোন ডিসিপ্লিন ভঙ্গ হয়নি, তো ব্যাপার টা নিয়ে বেশী জলঘোলা না করলেই পারতেন।
  • de | ২২ মার্চ ২০১৮ ১৪:৪০392112
  • অ্যাকচুয়ালি, আমাদের স্কুলে বেশ কিছু মেয়ে ছিলো যারা লেসবিয়ান, চপলতা না হয়ে যদি লেসবিয়ান ট্রেন্ড হয়, তাতেই বা কি? সাউথ পয়েন্ট বা অন্যান্য কো এড স্কুলে হেটেরো লোকজনকে কি এই থ্রেটনিং দেওয়া হবে?
  • de | ২২ মার্চ ২০১৮ ১৪:২৬392111
  • সেলফি তোলার সময় একএকজন যা মুখ বানায়, ওটারই ছবি তুলে একটা কালেকশন করতে ইচ্ছে করে - আমার তো ব্যাপক হাসি পায় ওইসব মুখ দেখলে - অনেক বার ফিক করে হেসেও ফেলেছি -

    আমি নিজে কখনো সেলফি তুলিনি - মেয়ে আর আমি বেড়াতে গেলে মেয়ে দুজনের একসাথে কখনো কখনো সেলফি মোডে ছবি তোলে। তাও খুবই রেয়ার -
  • | ২২ মার্চ ২০১৮ ১৪:১১392110
  • T | ২২ মার্চ ২০১৮ ১৩:২৯392109
  • একটু হুজুগ থাকা ভালো।
  • S | ২২ মার্চ ২০১৮ ১৩:১১392108
  • আমিও ঘুরতে গিয়ে নিজের এরকম অনেক ছবি তুলেছিলাম নিজের হাতেই ক্যামেরা নিয়ে। কয়েক বছর পরে শুনলাম লোকে সেল্ফি তুলছে।
  • S | ২২ মার্চ ২০১৮ ১৩:০৩392107
  • প্রোডাক্ট প্রোমোশান দারুন সাবজেক্ট। পুরো মার্কেটিঙ্গটাই। যদি ঠিকমত পড়াতে পারে। অ্যাডের প্রকোপের বাইরে থাকা খুব মুশকিল আজকাল। সেইজন্যই দেখবেন লিভার বা পিএন্ড্জির একাধিক প্রোডাক্ট থাকে আর তার প্রোমোশান/অ্যাড এগুলো আলাদা আলাদা হয়। যাতে একটা না একটা কিনবেনই। এফেমসিজির থেকে ভালো মার্কেটিঙ্গ আর কেউ করতে পারেনা। কন্জিউমার সাইকোলজি আর বিহেভিয়র নিয়ে ওদের দারুন সব কাজ হয়।

    এখন ডিসিদা যেমন বলছেন যে উনার বিলিফ ধরা খুব মুশ্সকিল।
    ১) আজকাল এতো কম মার্জিনে রেজাল্ট ঠিক হয় যে, মার্জিনাল ভোটারের (যারা সুইঙ্গিঙ্গ ভোটও) বোধয় সামান্য কিছু ভোটারকে এদিক থেকে ওদিকে সরাতে পারলেই চলবে।
    ২) অনেক ভোটারদের মধ্যে অ্যাপাথি ঢোকানো হয় যাতে তারা ভোট দিতেই না যায়। এর ফলে পুরো নাম্বারটাকে কন্ট্রোল করা যায়।
    ৩) এদের কন্ট্রোল্ড কেস থাকে। মানে প্রচুর লোক যাদের পলিটিকাল ভিউ এরা যানে, তাদের মুভমেন্ট ট্র্যাক করে। সেইটাকে ইউজ করে বাকিদের পলিটিকাল ভিউ তৈরী করে।
    ৪) ভোটের আগে আগে নিউট্রাল জনতারও বিহেভিয়র চেন্জ হয়ে যায়। শুধু অনলাইনেই নয়, দেখবেন আপনার চারপাশেও এটা হয়।
  • sch | ২২ মার্চ ২০১৮ ১২:৫৪392106
  • আমি সেই প্রভিশানটাই ইন্ডিয়ান রুলে আছে কি না জানতে চাইছি।
  • h | ২২ মার্চ ২০১৮ ১২:৩৯392105
  • এই তালে গোলে গুগল এবং ফেবু কোং এর সাইজ ছোটো হলে বাঁচা যায়, অনেক কামিয়েছে টু পাইস, এবার একটু ভাঙুক।
  • | ২২ মার্চ ২০১৮ ১২:৩৮392104
  • সিওর হবেন না। গুগুল ম্যাপ এর নেভিগেশন-এ ছবি এসেছিল বলে এক মহিলা গুগুলের থেকে বিশাল মোটা ক্ষতিপূরণ পেয়েছিলেন।
  • h | ২২ মার্চ ২০১৮ ১২:৩৬392103
  • অ্যাড এর প্রবলেম হল অ্যাট্রিবিউশন। এই ধরণের প্রশ্ন শুনতে আমরা এখন সকলেই অভ্যস্ত, ব্যাংকে অ্যাকাউন্ট করুন আর বাচ্চাকে স্কুলে ভর্তি করুন বা রুগীকে হাসপাতালে নিয়ে যান, সব ফর্ম ই জানতে চায়, কোন চ্যানেল অফ অ্যাড দেখে আপনি এসেছেন। এইবার এই আনসারটেনিটি টাই টার্গেটেড ইন্টারনেট অ্যাড কমায় বলে দাবী করে। এই টা দিয়েই ইনডাস্ট্রি চলছে। এবং অ্যাড কোং পাঞ্চিং অ্যাবাভ ওয়েট করেই টাকা যোগাড় করে। সেটাই এখন কেম্ব্রিজ অ্যানালিটিক্স করছে।
  • sch | ২২ মার্চ ২০১৮ ১২:২২392102
  • আচ্ছা মানে আমি একজন individual এর ছবি তুলে তার অনুমতি ছাড়া সোস্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি পছন্দসই কমেন্ট দিয়ে। তাতে আমায় কোনো আইন আটকাবে না। ওক্কে
  • sm | ২২ মার্চ ২০১৮ ১২:১৭392101
  • ব্রিচ অফ প্রাইভেসি সারা পৃথিবীতে আছে কিনা কে জানে?তাহলে তো প্যাপরতজি দের ভাত জুটতো না!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত