এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ২২ মার্চ ২০১৮ ১১:৫৯392100
  • আচ্ছা ভারতীয় সাইবার আইনে, রাস্তার লোকের ছবি /ভিডিও তুলে, তাদের অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়াতে নিজের কমেন্ট সুদ্ধু পোস্ট করে দেওয়াতে কোনো সমস্যা নেই, না? মানে breach of privacy তে কিছু আটকায় না, না?
  • sm | ২২ মার্চ ২০১৮ ১১:৩৪392099
  • মানুষ বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়। আবার নিজের পরিচিত লোকজন,একই জিনিষ এর গুন গান গাইলে, বেশি প্রভাবিত হয়। যেমন, ডাক্তার দেখাতে গেলে, প্রথম হদিস নেয়, নিজের চেনা জানা লোকের চিকিৎসায় ভাল ফল পেয়েছে কি না? তারপর গুটি গুটি অগ্রসর হয়।
    গয়নার দোকান গুলোর মধ্যেও, যখন নিজের বন্ধু বান্ধব বলে অমুক দোকানের ডিজাইন ভালো, সেখানেই নিজের অজান্তে কেনা কাটা করে।
    এরপর রয়েছে ব্র্যান্ড ভ্যালু। অদ্ভুত এক রোগ!
    শত চেষ্টা করেও এডিডাসের জুতো খারাপ বা স্টার বাক্স এর কফি ভালো নয় শুনতে পাবেন না।
  • sm | ২২ মার্চ ২০১৮ ১১:২৬392098
  • আমার একটা স্যামসাং মোবাইল ছিল; বছর ১৫আগের কথা। চমৎকার ফোন সেটটি। ওটার মাথায় ক্যামেরার লেন্স বসানো ছিলো। যেটা রিভলভিং। অর্থাৎ হাত দিয়ে সামনে ঘোরালে, সেলফি তোলা যায়, পিছনে ঘোরালে সাধারণ ক্যামেরার মতন পিকচার নেওয়া যায়।
    ওই সময় নিজের সেলফি কিছু তুলেছি। কিন্তু সেলফি বলে কিছু হয়, তাই ই জানতাম না। এটা সিওর মোবাইল কোম্পানি গুলোর সমবেত প্রচার এর ফল।
  • দ্রি | ২২ মার্চ ২০১৮ ১১:১৬392097
  • কোথায় যেন দেখেছিলাম ফণা তোলা কেউটে সাপের সাথে সেলফি। তবে সেটা হয়ত ফোটোশপড ছিল।

    এই সেলফির ঢেউ দেখে মনে হয় যে মানুষের মধ্যে (স্ট্যাটিস্টিকালি) একটা বোতলবন্দী নার্সিসিজম আছে, যেটা এই ফেসবুক আনলীশ করতে পেরেছে।

    এবং ইন টার্ন ফ্রীতে গাদা গাদা ফোটো পেয়ে যাচ্ছে। যা দিয়ে নানারকম ফেস ডিটেকশান অ্যালগরিদম টেস্ট করতে পারছে।
  • dc | ২২ মার্চ ২০১৮ ১১:০৯392096
  • এলসিএমদার 10:22 এর সাথে একমত। দুইটা কথা মনে হলো। ইলেকশান রেজাল্ট প্রেডিকশান আর ইন্ফ্লুয়েন্সিং যতোটা স্নেক অয়েল ভাবতাম অতোটা নাও হতে পারে। আর লোকজন হয়তো এমনকি সোশ্যাল মিডিয়াতেও বেশীর ভাগ সময়ে সত্যিই বলে, যেমনটা দ্রি বললেন, বা তাদের মিথ্যেগুলো দিয়েও সত্যিটা ধরে ফেলা যায়, যেটা দ দি বললেন। হুম।
  • | ২২ মার্চ ২০১৮ ১০:৪৯392095
  • কিন্তু তোর আগেই মুরুগান সায়েব ওইসব লিকে ফেলেচেন।

    ল্যাদোস হে, সোশ্যাল মিডিয়া আর ফোনে ফ্রন্টাল ক্যাম্রার ঠ্যালায় সেলফি ম্যানিয়া একেবারে মঙ্গলগ্রহ ছুঁয়ে ফেলেছে। কুছু লোক উড়ন্ত প্রজাপতি, বাতকর্মরত এয়ারবাস সবের সাথেই সেলফি নেবার চেষ্টা করে। আশেপাশের লোকের ছবি উঠে গেলে যদি মুছতে বলা হয় সে এক্সি রাগ এক একজনের।
  • T | ২২ মার্চ ২০১৮ ১০:৪১392094
  • আহা, ওটাতো ম্যানিফেস্টো। কিন্তু পথ? কোন রাস্তায় চললে ল্যাল্যার জয়ধ্বনি? হুঁ হুঁ। ছাগল থিয়োরী আর মানুষ আদতে ছাগল এর মধ্যে সূক্ষ্ম/স্থূল বিভাজন রয়েচে। বৃহৎ ছাগসংহিতায় সেসব সংকলিত হবে। ঃ)
  • lcm | ২২ মার্চ ২০১৮ ১০:৩৮392093
  • সুতরাং, টি আর দ্রি বলে দিয়েছে যা বলার।

    দ যে কথাটা বলেছে সেটা মানুষের জেনারেল ধর্ম - সোশ্যাল মিডিয়া হল খানিকটা পার্টিতে বা কোনো গ্যাদারিং-এ সোশালাইজ করার মতন -- জেনারেলি পিপল লাইক টু ডিসপ্লে দেয়ার বেস্ট সেল্ফ ---
    এবার ন্যাচারেলি, পার্টিতে যেমন কেউ অ্যাটেনশন চায় - আবার কেউ চুপচাপ (তাদের মাসে হয়ত এক আধটা পোস্ট), কেউ পছন্দমতন টপিক পেলে কথা বলে, কেউ শোনে বেশি, কেউ চায় সবাই সিমপ্যাথাইজ করুক.... মানে বেসিক্যালি নন-ডিজিট্যাল রিয়্যাল ওয়ার্ল্ডে যেমন হয় আর কি। তাই না, এত অ্যানালিসিস।
  • | ২২ মার্চ ২০১৮ ১০:৩৪392092
  • প্রবন্ধ
  • | ২২ মার্চ ২০১৮ ১০:৩৩392091
  • কিন্তু ল্যাল্যা ম্যানুফেস্টোর প্রবপ্নধ তো ঈশান লিখেই ফেলেছে। তুই আর কি নতুন দিগন্ত দেকাবি? এছাড়াও মানুষকে ছাগল মনে করলে সেটা ল্যাল্যার একেবারে বিপ্রতীপ অবস্থান।
  • T | ২২ মার্চ ২০১৮ ১০:২৪392090
  • ঠিক কথা।
  • lcm | ২২ মার্চ ২০১৮ ১০:২২392089
  • বিহেভোরিয়াল প্যাটার্ন - এসব তো পরে।
    কিন্তু, যে লোকটা সারাদিন মোদি-রাহুল-জেটলি-নাইডু-মায়াবতী নিয়ে একশোটা পোস্ট (লাইক/ফলো) করছে, সে জেনারলি ভোট-টা দিতে যায় (মানে, তাদের ৯০% যায়, যেমন দ্রি বলছিল)।
    আর কাকে ভোট দেবে? সোশ্যাল মিডিয়ায় রোজ গড়ে ১০-২০ টা পোস্ট/লাইক/ফলো যারা করে, তাদের মধ্যে ৯০% এর ভোট কোন দিকে হবে সে তুমি আন্দাজ করতেই পারো। মনে রাখবে তাদের কথাই বলছি যাদের অ্যাকটিভিটি লেভেল সুপার হাই।
  • T | ২২ মার্চ ২০১৮ ১০:১৬392088
  • প্রবন্ধও লেখা যায় ঃ) কিন্তু প্রবন্ধে কল্পনাবিলাসের জায়গা না থাকার দরুণ লেখার আগেই বিহেভিয়ার প্রেডিক্ট করে ইন্টারনেট সবই জেনে যাবে। সুতরাং সাধু সাবধান।
  • T | ২২ মার্চ ২০১৮ ১০:১৩392087
  • সর্ব্বগ্রাসী সর্ব্বভেদী মর্মান্তিক ইন্টারনেট ও বিহেভিয়ার মডেল সংক্রান্ত চুদুরবুদুরের পাল্টা একটি থিয়োরীই আছে। তা হ'ল ল্যাল্যা ম্যানিফেস্টো। কিন্তু
    আমি এই সংক্রান্ত উপন্যাস না লেখা অবদি 'কী করিতে হইবে' টা ঠিক পষ্ট হচ্ছে না। ঃ)
  • | ২২ মার্চ ২০১৮ ১০:০৩392086
  • হ্যাঁ সে তো আকছার করে। নিজেকে বেশ ভাল কিম্বা সুখী সুখী আর নিজেকে মহা নির্যাতিত এই দুইই দেখানোর প্রবণতা বেশী। আর সেটা যে কেউ করছে সেটা ক্লোজলি ফলো করলে (সবচেয়ে ভাল হয় দুটো তিনতে জায়গায় ফলো করলে) বোঝাও যায়।
  • T | ২২ মার্চ ২০১৮ ০৯:৫৯392085
  • নিউজিল্যান্ড শ্যামাসঙ্গীত থুড়ি ইংল্যান্ডের মুখে কালি লেপে দিয়েচে। হ্যা হ্যা হ্যা, বেশ হয়েচে। সাম্রাজ্যবাদ নিপাত যাক। ইংল্যান্ড নিপাত যাক। ক্রিকেট নিপাত যাক।
  • dc | ২২ মার্চ ২০১৮ ০৯:৫৭392084
  • এলসিএমদা, অ্যাফিনিটি কি সব সময়ে বোঝা সম্ভব? ধরুন গুরুতে সবাই জানে আমি ঘোর ক্যাপিটালিস্ট আর ফ্রি ট্রেড ছাড়া কিচ্ছু চাইনা। ওদিকে কিন্তু আমি নিয়মিত cpim.org পড়ি, এমনকি cm যে মাঝে মাঝে দুয়েকটা লিংক দেন, সেগুলোও আগেই পড়ে ফেলি। আর ধরুন ডিডিদা তো ঘোষিতভাবে প্রধানসেবকের সমর্থক। ওদিকে কিন্তু ইভিএমে কোন বোতাম টেপেন কেউ জানেনা।

    কিন্তু এখন কাটি, পরে আবার তর্ক করা যাবে।
  • b | ২২ মার্চ ২০১৮ ০৯:৫৫392083
  • ইদিকে ইংল্যান্ড ৫৮ রানে বান্ডিল হয়ে শ্যামাসংগীত গাইছে।
  • দ্রি | ২২ মার্চ ২০১৮ ০৯:৫৪392081
  • বিজ্ঞাপণ কিন্তু উঠে যায় নি।

    (জাস্ট মনে করিয়ে দিলাম আর কি)
  • lcm | ২২ মার্চ ২০১৮ ০৯:৫৪392082
  • আহা ডিসি - তুমি আর্ম্‌স লেন্থে রাখলে কি হবে, সে যে তোমাকে পরম মমতায় বুকে টেনে নিয়েছে।
    অবশ্য যদি না, তোমার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট/ডেবিট কার্ড, মোবাইল ফোন --- এসব না থাকে, মায় প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড --- সবথেকে ভালো হয় নাম-ধাম না থাকলে।
  • dc | ২২ মার্চ ২০১৮ ০৯:৫০392080
  • *আমি সবসময়েই
  • dc | ২২ মার্চ ২০১৮ ০৯:৪৯392079
  • আগের পোস্টটা এলসিএমদাকে।

    দ্রি, একদম ঠিক। পুডিং এর টেস্ট দিয়েই প্রমানিত হবে সেটা কেমন।

    আসলে আমি বা আমাদের জেনারেশান ইন্টারনেট সম্বন্ধে সেই প্রবাদটা শুনে শুনে বড়ো হয়েছি - দেয়ার ইস এ জাংগল আউট দেয়ার। তাই বোধায় আমরি সবস্ময়েই ইনটারনেটকে আর্মস লেংথে রাখি। (এটাও আরেকটা সত্যি :p)
  • lcm | ২২ মার্চ ২০১৮ ০৯:৪৮392078
  • সত্যি-মিথ্যে, পজিটিভ-নেগেটিভ --- তার থেকেও বড় তথ্য হল কি নিয়ে কথা হচ্ছে, প্রসঙ্গ/টপিক/সাবজেক্ট... কিসে কিসে আগ্রহ... তার থেকে অ্যাফিনিটি-টা তো বোঝা যাবে...
  • dc | ২২ মার্চ ২০১৮ ০৯:৪৬392077
  • তা হবে :d
  • দ্রি | ২২ মার্চ ২০১৮ ০৯:৪৫392076
  • "আর ওই অ্যাসাম্পশানটা, যার ওপর প্রেডিকশান দাঁড়িয়ে থাকে - মানুষ বেশীর ভাগ সময়ে সোশ্যাল মিডিয়ায় সত্যি কথা বলে, অবফাসকেট করে না, যা ভাবে সেরকমই লেখে বা ক্লিক করে। (দ্রি কিছু বলার আগেই বলি, এটা স্ট্যাটিসটিকালিও ভ্যালিড বলে মনে হয়না)"

    ওকে। এটা আপনার ওপিনিয়ান। এটা ঠিক না ভুল, টাইম উইল টেল। কিন্তু আপাতত এই অ্যাজামশানটা ভিত্তি করে যে অ্যানালিটিক্স চলছে (এবং কিছু কিছু সাকসেস পাচ্ছে) সেটা তো বিভিন্ন রকম লীকস থেকে ক্লিয়ার।

    এই অ্যাজামশান যদি পুরো ভুল হয় তবে অ্যানালিটিক্স করে যা রেজাল্ট বেরোবে সেগুলো ভুল হবে।

    হোক আগে।

    ১০০ টা অ্যানালিটিক্সের প্রেডিকশানের মধ্যে যদি ৮০ টা ভুল হয় তাহলে অ্যানালিটিক্স উঠে যাবে।
  • lcm | ২২ মার্চ ২০১৮ ০৯:৪৪392075
  • তাহলে ডিসি - বুঝলে, তুমিও অজান্তে অ্যাড দ্বারা প্রভাবিত, যতই বল অ্যাড দেখে কিছু কেনো না।
  • dc | ২২ মার্চ ২০১৮ ০৯:৪৩392074
  • দ দি, এরকম থিওরিও আছে যে সোশ্যাল মিডিয়ায় লোকে ইচ্ছে করে নিজের পজিটিভ দিকটা (মানে সে যেমন চায়) প্রোজেক্ট করে, আর বাজে দিকগুলো (তার মতে) সব চেপেচুপে রাখে।
  • dc | ২২ মার্চ ২০১৮ ০৯:৪০392072
  • এলসিএমদা, আমিও তাই শুনেছি।
  • | ২২ মার্চ ২০১৮ ০৯:৪০392073
  • ওহে ডিসি, ফেবুতে বা সোশ্যাল মিডিয়ায় লোকে অনেক কিছুই শেয়ার করে আবার অনেক কিছু করেও না। কিন্তু যতটা যা করে, তাই দিয়েই অনেক কাজ হয়ে যায়, যেমন টি আর দ্রি বলছে(ন)। সম্পূর্ণ অকারণে লোকে কি পরিমাণ মিথ্যে বলে সেটাও সোশ্যাল মিডিয়াতেই চমৎকার অবজার্ভ করা যায়। আবার এইটা ঠিক অকারণেও নয়, কারণ তো আছেই, যেটা ঐ ব্যক্তির স্বভাবের হদিশ দেয়।
  • dc | ২২ মার্চ ২০১৮ ০৯:৩৮392071
  • T আর দ্রি, দুজনেই যা বললেন সেগুলো প্রায় সবই ঠিক। এগুলো আমি নিজেই মোটামুটি জানি, বা এভাবেই যে অ্যানালিসিস করা হয় সেও জানি। প্রেডিকটিভ মডেল অনেক উন্নত হয়েছে এটাও জানি। তাও, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ওপর বেস করে বিহেভিয়ার প্রেডিক্ট করাটা আমার এখনো কিছুটা ঢপবাজি মনে হয়। আর ওই অ্যাসাম্পশানটা, যার ওপর প্রেডিকশান দাঁড়িয়ে থাকে - মানুষ বেশীর ভাগ সময়ে সোশ্যাল মিডিয়ায় সত্যি কথা বলে, অবফাসকেট করে না, যা ভাবে সেরকমই লেখে বা ক্লিক করে। (দ্রি কিছু বলার আগেই বলি, এটা স্ট্যাটিসটিকালিও ভ্যালিড বলে মনে হয়না)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত