এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Yeerlin Silverleaf | ১৩ মার্চ ২০১৮ ২০:০৫391800
  • বলছি, টইতে কিন্তু আমি নেই, কেমন? নাম ও সই দেখিয়া লইবেন।
  • Ishan | ১৩ মার্চ ২০১৮ ১৯:৫৭391799
  • টইয়ের পাতায় কেন পাওয়া যাবে? ওটা তো লেখা। বুলবুলভাজায় পাওয়া যাবে।
  • pi | ১৩ মার্চ ২০১৮ ১৯:৫৫391797
  • এটা আমি কিছুতেই বলব্না। কেন বলবনা, সেটা মামু বলার আগে বলবওনা। এটা আবারো বললাম।

    কিন্তু হানুদা, শিবসেনা কটন মিল ট্রেড ইউনিউঅন নিয়ে লোকজনের প্রশ্ন কিন্তু সিরিয়াস ছিল। আর প্রবন্ধের দাবিটাও সিরিয়াস।
  • অর্জুন অভিষেক | ১৩ মার্চ ২০১৮ ১৯:৫৫391798
  • না সত্যিী যায়না। @ঈশান বাবু
  • h | ১৩ মার্চ ২০১৮ ১৯:৫২391796
  • ইশান, টই এর লিংকের কোন পাতায় গেলে অসীম চট্টরাজ সংক্রান্ত প্রবন্ধের লিংকটা পাওয়া যাবে বুঝতে পারছি না। অথচ মাইরি বলছি, কদিন আগে দেখা ছিল। তো আলোচনা না হলে উপরে থাকবে না ঠিক, কিন্তু কোথাও তো থাকবে রে বাবা?
  • Ishan | ১৩ মার্চ ২০১৮ ১৯:৪৭391795
  • আরে দে-কন্যার খবর এই দেখলাম। ভাল খবর।
  • aka | ১৩ মার্চ ২০১৮ ১৯:০৭391794
  • দে অনেক অনেক অভিনন্দন, বাবা-মা ও কন্যাকে।
  • Ishan | ১৩ মার্চ ২০১৮ ১৮:৫৮391793
  • আমারও তো ৮০। দেখে বোঝা যায়?
  • অর্জুন অভিষেক | ১৩ মার্চ ২০১৮ ১৮:৪৬391792
  • এই সাতাশী বছর বয়েসেও কি অসামান্য সুন্দরী।
  • অর্জুন অভিষেক | ১৩ মার্চ ২০১৮ ১৮:৪৫391791
  • বিশিষ্ট ইতিহাসবিদ রমিলা থাপারের এই ইন্টার্ভিউটা কাল রাতে শুনলাম। খুব ভাল লাগল। শেয়ার করতে মন চাইল।

    বেশ কয়েকটা সেগমেন্টে ভাগ করা ইন্টার্ভিউ। তাঁর ছেলেবেলার কথা, কি ভাবে ইতিহাস নিয়ে মজলেন! তাঁর লন্ডনে পড়ার সময়ের কথা! মেন্টর এ। এল। ব্যাশম, ডি। ডি। কসাম্বির কথা, তাঁর বিভিন্ন গবেষণার কথা, বইয়ের কথা এবং অবসর নেবার পরে 'শকুন্তলা' নিয়ে লেখবার সময়ে তাঁর লেখায়, ভাবনায় প্রথম ফেমিনিস্ট ডিসকোর্স এর অধ্যায় এবং সোমনাথ বইটি নিয়ে যে বিতর্ক। বেশ অকপটে সব বলেছেন তাঁর প্রাঞ্জল ও মনমুগ্ধকর ভাষায়। আলোচনা করেছেন ভারতীয় ইতিহাস চর্চার বিভিন্ন রোদ বদলের কথাও।

  • de | ১৩ মার্চ ২০১৮ ১৭:৪৫391790
  • অবশ্যই জানাবো রোবু -

    হানুদা, ডিসি আর পাইকেও ধন্যযোগ -
  • রোবু | ১৩ মার্চ ২০১৮ ১৬:৫৯391788
  • মুনিয়াকে আমার অভিনন্দন জানিও দে-দি
  • pi | ১৩ মার্চ ২০১৮ ১৬:১৭391786
  • আরে।! ইন্স্পায়ার পেয়ে গেছে! খুব খুব ভাল খবর। খুব খুশি হয়েছি! এ মেয়ে অনেকদূর যাবে ঃ)
  • dc | ১৩ মার্চ ২০১৮ ১৬:১৭391787
  • বাঃ দারুন খবর। আমার মেয়ে যদি সায়েন্স নিয়ে পড়াশুনো করে তাহলে আমিও খুব খুশী হবো, তবে সেরকম কিছু তো মনে হচ্ছে না ঃ(
  • h | ১৩ মার্চ ২০১৮ ১৬:০৬391785
  • দুর্ধর্ষ খবর। অনেক অভিনন্দন তোমার মেয়েকে। বাপরে বাপ এ কি সোজা কথা নাকি।
  • de | ১৩ মার্চ ২০১৮ ১৬:০৪391784
  • আরে না না - আপনি এখানে বলতেই পারেন - আমি এমনি বল্লাম - হঠাৎ মনে হোলো বলে - প্লিজ কিছু মনে করবেন্না-

    কন্যা বড় হয়ে গেছে সেটা সত্যি- এই ফেব্রুয়ারীতে সে আঠেরো হোলো -

    আরেকটা ভালো খবর দি - ডিপার্টমেন্ট অব সায়েন্স এন্ড টেকনোলজির একটা স্কলারশিপ আছে, নাম Inspire-SHE, কাল তার লিস্ট বেরিয়েছে- আমার কন্যার নাম তাতে আছে। এবার থেকে তার পড়াশোনার অনেকটা খরচ ভারতীয় সরকার বহন করবেন - পি-এইচডি অব্দি -
  • h | ১৩ মার্চ ২০১৮ ১৫:৪৩391783
  • ঃ-))) এটা আমার দিক থেকে ভুল হয়েছে, সরি। আমি জানতাম না তোমার মেয়ে এই সাইটে আসে। রিয়েলি সরি। এত বড় হয়ে গেছে? বিরাট ব্যাপার কিন্তু। ইন্দ্রাণী দির মেয়েও বড় হয়ে গেছে। আমার মেয়ে ই একটা গম্ভীর গম্ভীর ভাব হয়ে গেছে, পাত্ত দেয় না।
  • dc | ১৩ মার্চ ২০১৮ ১৫:৪২391782
  • ছোটবেলায় আমিও খুব গালাগাল দিতাম :d
  • de | ১৩ মার্চ ২০১৮ ১৫:২৩391781
  • আমি বলিনি - ওটা মেয়ের অবসারভেশন -
  • S | ১৩ মার্চ ২০১৮ ১৫:২১391780
  • দেদি বলছেন কলকাতার বাইরের ছেলেরা? হা হা। যদুপুরে থাকা কালিন বন্ধুদের সাথে মনে হয় পাঁচটা কথাও গালি ছাড়া বলিনি।
  • de | ১৩ মার্চ ২০১৮ ১৫:১৯391779
  • এই হানুদার কথা বলার স্টাইল দেখে আমার কন্যার একটা পুরানো কথা মনে পড়ে গেলো - তার কয়েক মাসের অবসারভেশনে সে দেখেচে, প ব থেকে যেসব বাঙালী ছেলেরা আইসারে গ্যাচে, বিশেষতঃ কলকাতার বাইরের ছেলেরা, তারা কথায় গালি না ইউজ করে কথা বলতে পারে না! আমাকে একবার বাড়িতে এসে জিগ্যেস করলো, প্রত্যেক কথায় দু-তিনটে শব্দ পরে পরে বাঁয়া বাঁয়া করে কি একটা বলে, তবলা-বাঁয়ার মতো। ওটার মানে কি তুমি জানো? ঃ)) বরাবর বম্বেতে বড় হয়ে সে এ গালি জানে না। তো আমি তাকে কিছু বাঙালী গালি সম্বন্ধে আমার সীমিত জ্ঞানের কিছু দান করলাম!
  • S | ১৩ মার্চ ২০১৮ ১৫:১৭391778
  • দাবীটা হলো এসব নট এনাফ আজকের দিনে। সরকার বদলের জন্য তো নয়ই, এমনকি হয়তো এইসব দাবীগুলো আদায়ের জন্যও নয়। আর আমি তো আগেই বলেছি যে বিভিন্ন প্রকার; সবই যে পদযাত্রা হতে হবে সেটা কেউ দাবী করছে না। সর্বশেষে মিডিয়া ম্যানেজমেন্ট আরো ভালো না হলে ভোটের বাক্সে তেমন লাভ আজকের দিনে পাওয়া কঠিন (যেটা শর্ট টার্মে বাম আন্দোলন বাঁচানোর জন্য খুব দরকার)।
  • h | ১৩ মার্চ ২০১৮ ১৫:০৮391777
  • এই সালা, আজ ই কাকে একটা যেন বললাম, পাবলিক মেমরি শর্ট। ২০১৫, ২০১৬, ২০১৭ পর পর বড় বড় কৃষক জমায়েত হয়েছে, এই কিসান সভাই করেছে। এই তো স্চ এর লিংক বলছে, আগের টা র তেমন ফলো আপ হয় নি, কিন্তু হয় নি কিছু বলে নি।

    এতো মহা চাপ, আন্দোলন হলে বলবে একদিন হয়ে কি হবে, বা এত ট্রাফিক জ্যামে কি মুশকিল, কিসান সভা মাইরি বিয়ে বাড়ি ভাড়া করে লোক রেখে দেবে বড় বড় শহরে, তার পরে সকলের মুড ভালো থাগলে, বা আন্দোলন নেই, তেমন আন্দোলন নেই গোছের সকালের দিকে মনে হলে, ৫০ হাজার মত লোককে বলবে আপনারা হাঁটুন ক্ষেত্র প্রস্তুত। দাবী টা কি?
  • S | ১৩ মার্চ ২০১৮ ১৪:৫২391775
  • এই মানসিকতার কথাটাই তো বলছিলাম। একটা বড় আন্দোলন হয়ে গেলো, অতেব এইবারে কয়েক মাসের/বছরের জন্য হাইবারনেশনে গেলেই তো মুশকিল।
  • অর্জুন অভিষেক | ১৩ মার্চ ২০১৮ ১৪:৪৪391774
  • ফ্রিকুয়েন্সির কথা বলিনি। কন্সিসটেন্সির কথা বলেছি।

    একটা পদযাত্রা হল, সোশ্যাল মিডিয়ায় উদ্দীপনার বন্যা বইল। তারপর সব চুপ।

    এই তো বললাম আজ থেকেই 'ওলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল' এর মত সব চুপ হয়ে গেছে।

    ২০১৬ তে জে এন ইউকে ঘিরে যে ছাত্র আন্দোলন হল, সেটাও খুব কন্সিসটেন্ট হলনা সে ভাবে। অথচ শিক্ষা ক্ষেত্রে কত গায়ের জোরে রদবদল চলছে।
  • h | ১৩ মার্চ ২০১৮ ১৪:৩৮391773
  • কাস্তে হাতুড়ি পতাকা, কিসান সভা কিসের প্রতীক? এগুলো বামের প্রতীক বলেই তো জানতাম, হ্যাঁঅ কৃষক আন্দোলন এটা ছাড়াও আগে হয়েছে, পরেও হবে। তবে এটা কিসান সভার আন্দোলন ছিল রে বাবা।
  • রোবু | ১৩ মার্চ ২০১৮ ১৪:৩৩391771
  • এদের কজনের নাম এর আগে জানতাম?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত