এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ০৯ মার্চ ২০১৮ ১৫:৩৮391530
  • আচ্ছা, এবার আমি লিখি। নিজে যেহেতু গিয়েছিলাম, একটা দায় থেকে যায় কিছু লেখার।
    টাইমলাইন মেনে লিখছি। প্রধানতঃ হুতোদাকে, কারণ ওয়াঁর কথাই সবচেয়ে গ্রহণযোগ্য লেগেছে।
    ------
    প্রথমে একটা পোস্ট গত পরশু সকালে আসে। স্ট্রং আরএসেস ফর বেঙ্গল - এ জাতীয় কিছু। যাদবপুর এইটবি মোড়ে সন্ধ্যে ছটায় লেনিনমূর্তি ভাঙা হবে। যেহেতু আমাদেরও এদিক ওদিক ফেক ঢোকানো আছে, আমরা জানতে পারি। আমরা সতর্ক হই। জানানো হয় এদিকওদিক। একটা ছোটগ্রুপ তৈরী হয় সামলাতে। আমরা যাব এরকম ঠিক করিনি। কারণ বেশি লোক আসবে ভাবিনি।

    সকালে উঠে দেখি তপনবাবু কল দিয়েছেন। এটা ডেঞ্জারাস, কারণ ওনার লোক জোগাড়ের ক্ষমতা আছে। এবং হিন্দু সংহতি খুবই উগ্র।

    তখন আমরাও লোক জোগাড়ের ব্যবস্থা করি। অফিসের কাজ তাড়াতাড়ি সেরে বা সামলে বা ফাঁকি দিয়ে ৫-৩০ তে গিয়ে পৌঁছই। খুবই অন্যায় নিঃসন্দেহে। কিন্তু মারব বলে যাইনি, ডিফেন্স করতে গেছিলাম। হিন্দু সংহতির কল। ভয় ছিল। দিন কয়েক আগেই এরা জানবাজারে প্রকাশ্যে ধর্মান্তর ও সাংবাদিক নিগ্রহ করেছে। চাইলে সেদিনকার ঘটনা খুঁজে নিন। ১৪ই ফেব্রুয়ারি।

    দেখি বেশ লোক হয়েছে। পতাকায় মোড়া চারদিক। স্লোগানিং হচ্ছে। আরো অর্গ এসেছে। যাদের অনেকেই বেশ সিপিএম বিরোধী। চুনী কোটালের ছবি, রোহিতের ছবি মায় তাপসী মালিকের ছবি। ফ্যাস, আডাপ, আরো অনেকে। আইসা তো ছিলই।
    অনেকক্ষণ লেনিনমূর্তিকে ঘিরে স্লোগান চলতে থাকে। পুলিশ ছিল। আমরা যানচলাচল সামলাই। বয়স্কদের রাস্তা পার হতে সাহায্য করি।
    অনেক পরে কয়েকজন আসে। বোঝাও যাচ্ছিল না কতজন। কিছুজন তেড়ে যায়। কেউ কেউ মূর্তি আগলে দাঁড়িয়ে থাকে। কয়েকজন ঢুকতে গেলে আটকানো হয়। তারা ধরা পরে। কেউ কেউ পালিয়ে যায়। তাদের মারার চেষ্টা হতে থাকে। অনেকেই সেটা আটকানোর চেষ্টা করে, তারা আমাদেরই লোক। স্বাভাবিকভাবেই অল্পবয়সীদের উত্তেজনা বেশি। আর এটা মব। মনে রাখতে হবে মবচরিত্র সর্বত্র এক। উল্টোদিক থেকে প্রোভোকেশনের পর "আরে আমরা সংখ্যায় অনেক বেশি, ওদের গালে হাত বুলিয়ে ছেড়ে দে" বললে কেউ শোনে না। এটা খেলার মাঠ থেকে স্কুলের এ সেকশন বি সেকশন - সব মারামারির ক্ষেত্রেই সত্য।

    কিন্তু বয়স্করা আটকানোর চেষ্টা করছিল। আর পুলিশ তো ছিলই। কিন্তু যেখানে পুলিশ ছিল না, অর্থাৎ হিন্দুস্থান স্যুইটস, সেখানে একজন পালিয়ে ঢুকে যায়। তাকে মারতে কয়েকজন এগিয়ে যায়। আমাদেরই কয়েকজন সেটা আটকে দেয়। এই ছেলেটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
    একটা পাবলিক ট্রান্সপোর্ট বা দোকানের কাঁচ ভাঙ্গেনি। রক্তপাতও হয়নি একফোঁটা, গোটা ঘটনায়। একটা ইঁট তোলার পর সেটা কারুর মাথাতে নামানোও হয়নি। ক্যামেরাতেই দেখতে পাবেন সেটা।

    কালকের আবাপানন্দের কভারেজ দেখলেও বুঝবেন লেখা ছিল - পুলিশ বলছে যারা এসেছিল তাদের 'উস্কানিতে' ছাত্ররা মারমুখী হয়ে যায়। আজ কাগজে সেসব সযত্নে বাদ দেওয়া হয়েছে।

    নিন্দা করুন আমাদের। তুলোধুনে দিন। সমালোচনায় বিদ্ধ করুন। তবে প্লিজ জেনে করুন। এটুকুই বলার। হ্যাঁ, আমাদের ব্যর্থতা, যে সংখ্যার এই প্রবল অসাম্য দেখেও আমরা সবাইকে আটকাতে পারিনি উত্তেজিত হওয়ার থেকে। তবে সেই চেষ্টা করা হয়েছিল।

    আর সেসব হয়ে গেলে একবারটি তাদের সমালোচনা করুন, যারা কল দিয়ে, হুমকি দিয়ে দিনের শেষে চারটে ছাত্র বা ছোটখাটো চাকুরিজীবী ছাপোষা লোককে পাঠিয় নিজেরা অন্তরালে রইল।

    আর, আগে কিছু লিঙ্ক দিয়েছিলাম। পড়তে পারেন।
  • Rabaahuta | ০৯ মার্চ ২০১৮ ১৫:২৫391529
  • কি মুশকিল, আমি কি রিপোর্ট দিলাম? আমি এখানে, ফেসবুকে যতটুকু দেখছি। রিপোর্ট দেওয়ার মত ডিটেল আমি জানিনা।
  • Rabaahuta | ০৯ মার্চ ২০১৮ ১৫:২৪391528
  • যাগ্গে, আবারও বলি, উচিত অনুচিত নিয়ে কোন প্রস্তাব আমার নেই।
    কিন্তু লোকে কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ বলে মনে করি।
  • Yeerlin Silverleaf | ০৯ মার্চ ২০১৮ ১৫:২৩391527
  • যারা ওখানে ছিলো তাদের রিপোর্ট পড়লে কাজে দিত।

    যাই হোক...
  • Rabaahuta | ০৯ মার্চ ২০১৮ ১৫:২১391526
  • আরে না তা কেন, তাহলে কি আর বাঁচতো।

    কিন্তু এই হাস্যকর অনুপাতে আদৌ ক্যালানোটা অপচয় মনে হয়।
  • de | ০৯ মার্চ ২০১৮ ১৫:২০391525
  • আমি আবাপানন্দ দেখি না - হুতো আর আকার রিপোর্ট পড়লাম - তা কত বনাম কত হলে ঠিকঠাক হয়?
  • Yeerlin Silverleaf | ০৯ মার্চ ২০১৮ ১৫:১৭391524
  • পাঁচশো লোক।মিলে তিনজনকে ক্যাল দিয়েছে কি, নাকি আবাপ ধ্রুবসত্য বলে মেনে চলতে হবে?
  • de | ০৯ মার্চ ২০১৮ ১৫:১৪391523
  • না, না, ক্যালানো নয় - বগলে কাতুকুতু, পায়ের তলায় সুড়সুড়ি - এটা করলে মন্ত্রের মতো কাজ হবে -
  • Rabaahuta | ০৯ মার্চ ২০১৮ ১৫:১২391522
  • ক্যাল দিতে এলে তো ক্যালাতেই হবে ঃ) তবে ঐ, দুশো লোকের জমায়েতে তিনজন এলে ধমক দিলেই কাজ হওয়ার কথা!

    তবে আমি কিছু প্রস্তাব করছিনা, ময়দানে না নামলে পরিস্থিতি বোঝা যায় না - প্রচারযন্ত্র একটা বড় ফ্যাক্টর, ঐটা নিয়ে ভাবি।
  • de | ০৯ মার্চ ২০১৮ ১৫:১১391521
  • তিনজন মিলে পাঁচশোজনকে ক্যাল দিতে এলে? এটা হবে?

    তখন না হয় পাঁচশোজন মিলে তিনজনকে কাতুকুতু দিলে!
  • Yeerlin Silverleaf | ০৯ মার্চ ২০১৮ ১৫:০৯391520
  • তখন সেট নিয়ে কার্টুন প্যারডি করবে। মানে তুমি অক্কা পেলে বা হাসপাতালে গেলে অন্য লোকে করবে।
  • রোবু | ০৯ মার্চ ২০১৮ ১৫:০৬391519
  • কার্টুন, প্যারডি এরকম কতকিছুই তো করা যায় - নিদেনপক্ষে মাইকে বিজেপির নামে বিরুদ্ধ-কেত্তনও করার সময় বিজেপি ক্যাল দিতে এলে?
  • de | ০৯ মার্চ ২০১৮ ১৫:০০391518
  • হুতোকে সমর্থন -

    আমার পাড়ায় আমি গণক্যালালে অন্য পাড়ায় গণক্যালানি খেতে প্রস্তুত থাকতে হবে - তাচ্চেয়ে ক্যালসংস্কৃতি বন্ধ হওয়াই ভালো -

    বিরোধিতার কি অন্য রাস্তা নেই? কার্টুন, প্যারডি এরকম কতকিছুই তো করা যায় - নিদেনপক্ষে মাইকে বিজেপির নামে বিরুদ্ধ-কেত্তনও করা যায় -
  • r2h | ০৯ মার্চ ২০১৮ ১৪:৫১391517
  • তো যা ভাবছিলাম।
    এমনিতে অল্পসল্প ক্যাল তো ভালৈ, বীররস, উদ্দীপনা, অ্যাড্রিনালিন, আত্মবিশ্বাস। একটু আধটু চোখ না রাঙালে স্টপে যে থামে না বাস ট্রাম।

    কিন্তু মুশকিল হলো, চাঁদিতে চাঁটি মারলে সেটা ধোলাই নয়, আর চোয়ালে থাপ্পড় মারলে সেটা প্রহার, এরকম তো কিছু লেখা নেই তাই যেখানে গণ জড়িত সেখানে দ্বিধা।

    তারপর এপক্ষ যদি ক্যালায় তাহলে ওপক্ষের ক্যালকেও প্রাণখুলে নিন্দা করা যায় না - ক্যাল সংস্কৃতি মান্যতা পেয়ে গেলে একমাত্র উপায় থাকে পাল্টা ক্যালানো। এইবার দুনিয়াজোড়া ক্যালাকেলি চলছে ঠিকই কিন্তু হরিয়াণা থেকে দেড়শো জাঠ চলে এলে তাদের সঙ্গে পাঁচশো বাঙালী বাম এঁটে উঠতে পারবেনা।

    সেসবও না হয় হলো। কিন্তু এই যে পাঁচশো লোকের জমায়েতে এসে তিনজন ক্যাল খেয়ে গেল, এর ফলে প্রোপাগান্ডাটা কি হতে পারে, যে পাঁচশো দেশদ্রোহীর বিরুদ্ধে তিনজন বীর যুদ্ধ করে বীরগতিপ্রাপ্ত হয়ে এসেছে। সংখ্যার অনুপাত যখন এতই হাস্যকর ছিল, সেখানে কিন্তু সত্যিই বামেরা লেনিন ঘিরে গণসঙ্গীত গাইলেও ক্ষতি কিছু হতো না, বরং অহিংস প্রতিরোধের ফুটেজটা খাওয়া যেত। এবং বহ্বারম্ভে লঘুক্রিয়ার হাস্যরসও ফুটতো আরো ভালো।
    প্রোপাগান্ডার মেকানিজমে যে বামেরা পিছিয়ে এতে তো অস্পষ্টতা দেখিনা, যে কারনেই হোক, তো মেনস্ট্রীম মিডিয়াতে কি গল্প হবে সেগুলো একটা বিষয়।

    আমি উচিত অনুচিত নিয়ে এখানে একেবারেই ভাবছিনা, প্রোপাগান্ডা ও তার প্রভাব, এবং তদনুযায়ী কর্মপদ্ধতি নিয়ে ভাবছি।
  • kiki | ০৯ মার্চ ২০১৮ ১৪:৪৯391516
  • আগে মেয়েদের গায়ে চট করে হাত তোলা হত না।আর এই মারধোর যারা করে তাদের বেশিরভাগের কাছে মারাটাই উদ্দেশ্য, বিচার নয়। রাস্তাঘাটে একটা সেরকম পরিস্থিতি তৈরী হল বা পাড়ায় একটা চোর ধরা পড়ল কি গাড়ী ধাক্কা মারল, কিছু লোক কোত্থেকে মারমার করে ছুটে চলে আসে। তারা এমনিতে কোন কাজের কাজ করে না।

    দুদিন আগে একজন মহিলা ডাক্তারকে মারা হল। অথচ মহিলা মৃত শিশুটির বাবা মাকে নাকি অনেক আগেই বলেছিলেন তার চিকিৎসার ব্যবস্থা হাসপাতালে নেই, অন্য কোথাও নিয়ে যেতে। কাজেই তাঁর দোষ তো ছিল না অন্তত। এখন যাস্টিসের নাম করে মারধোরকে গ্লোরিফাই করা হলে এসব সাথে ফাউ আসবে, আকা মনে হয় এধরণের কিছুই বলার চেষ্টা করছিল।

    তবুও সময় এবং সুযোগ মতন কথা দিয়ে লোক ক্যালাতে আমার ভালো লাগে।
  • de | ০৯ মার্চ ২০১৮ ১৪:২৪391515
  • কল্কাতায় লোকজন কথায় কথায় আজকাল কেলিয়ে দেয় - গায়ে হাত তোলা সমর্থন করি না - যত অন্যায়ই হোক -

    গত কিছুদিন ধরে দেখছি স্কুলগুলোতে অভিভাবকদের গুন্ডামি - অসভ্যের চুড়ান্ত কিছু লোক - কোন কিছু হয়ে থাকলে আইনের ওপর ভরসা না রেখে নিজের হাতে আইনতুলে নেওয়া জঘন্য লাগে -

    এই খবরটা দেখুন -

    http://www.anandabazar.com/calcutta/students-were-called-for-bad-purpose-security-guard-assaulted-1.767849?ref=hm-new-stry
  • kiki | ০৯ মার্চ ২০১৮ ১৪:২১391514
  • অ!!
    আমার ধারণা ছিল শায়ার জায়গার নামের সাথে জুড়ে যায়। সেটা সায়ার উচ্চারণের কিছুর সাথে যুক্ত জানতুম না। যাগ্গে এইটাও থাক।

    Sire is a respectful form of address for reigning kings in Europe. It has been used in Belgium, France, Italy, Germany, Sweden, Spain and the United Kingdom. Historically Sire had a wider usage. During the Middle Ages, Sire was generally used to address a superior, a person of importance or in a position of authority or the nobility in general.

    The words "sire" and "sir", as well as the French "(mon)sieur", share a common etymological origin, all ultimately being related to the Latin senior.

    ওকে, এইবার হিসেব নিয়ে বসি গিয়ে। শেষ বয়সে লোকে ধম্মে কম্মে মন দিয়ে পরকাল নিয়ে ভাবে আর আমায় হিসেব করতে হচ্ছে। কপাল!

    যাগ্গে, জনগন সোজা কথা না বুঝলে কেলিয়ে বোঝানোতে আমার সাপোট সবসময় থাকবে। এটাও নোটিয়ে গেলুম। তবে ইয়ে ক্যালানোটা ভয় ধরানোর মতন হলেই ভাল, ক্ষতি টতি ভালো নয়। মানে এইসব পাওয়ার গেমের ক্ষেত্রে। সাইকো জীবেদের ক্ষেত্রে খুবই কনফিউজড। মেরে ফেলাই ভাল মনে হয়। কিন্তু কারোকে মেরে ফেলা হচ্ছে ভাবলেই গা গোলায়। তাচ্চেয়ে অ্যাকাউন্টস অনেক ভাল। আর সবচে ভাল বেড়াতে যাওয়া। এই বলে আমি চললাম।
  • | ০৯ মার্চ ২০১৮ ১৩:৫৪391513
  • হ্যা হ্যা উদিকে টইতে ক্কি খোরাক! কেউ যদি মিসিয়ে থাকো ...
  • রোবু | ০৯ মার্চ ২০১৮ ১৩:২৬391512
  • ও, মনে পড়ল। গান্ধীজীকে নিয়ে মূলতঃ দুটো কমপ্লেন। প্রথমটা হচ্ছে উনি দেশভাগ করেছেন। এই নিয়ে নতুন কিছু তো লেখার নেইই।

    দ্বিতীয়টি হচ্ছে, উনি যথেষ্ট বীর ছিলেন না। চৌরিচৌরায় থানা জ্বালিয়ে দেওয়ার পর উনি আন্দোলন থামিয়ে না দিলে ভারত আগেই স্বাধীন হয়ে যেত।

    আজকে মনে পড়ে গেল। যাক গে, ফালতু হ্যাজ।
  • ছোট ফোন | ০৯ মার্চ ২০১৮ ১৩:১৯391511
  • গাব্দা নয় এমন ছোটো স্মার্টফোনের মডেলের নাম বলেন যেগুলো, শার্টের পকেটে স্নাগলি ঢুকে যায় বা কমফোর্টেবলি হাতে ধরে রাখা যায়।
  • রোবু | ০৯ মার্চ ২০১৮ ১৩:০৮391510
  • https://en.m.wikipedia.org/wiki/Paradox_of_tolerance

    The paradox of tolerance was described by Karl Popper in 1945. The paradox states that if a society is tolerant without limit, their ability to be tolerant will eventually be seized or destroyed by the intolerant. Popper came to the seemingly paradoxical conclusion that in order to maintain a tolerant society, the society must be intolerant of intolerance.

    https://en.m.wikipedia.org/wiki/Dialectic
    "Karl Popper has attacked the dialectic repeatedly. In 1937 he wrote and delivered a paper entitled "What Is Dialectic?" in which he attacked the dialectical method for its willingness "to put up with contradictions".[54] Popper concluded the essay with these words: "The whole development of dialectic should be a warning against the dangers inherent in philosophical system-building. It should remind us that philosophy should not be made a basis for any sort of scientific system and that philosophers should be much more modest in their claims. One task which they can fulfill quite usefully is the study of the critical methods of science" (Ibid., p. 335).

    In chapter 12 of volume 2 of The Open Society and Its Enemies (1944; 5th rev. ed., 1966) Popper unleashed a famous attack on Hegelian dialectics, in which he held that Hegel's thought (unjustly, in the view of some philosophers, such as Walter Kaufmann,[55]) was to some degree responsible for facilitating the rise of fascism in Europe by encouraging and justifying irrationalism. In section 17 of his 1961 "addenda" to The Open Society, entitled "Facts, Standards and Truth: A Further Criticism of Relativism," Popper refused to moderate his criticism of the Hegelian dialectic, arguing that it "played a major role in the downfall of the liberal movement in Germany,... by contributing to historicism and to an identification of might and right, encouraged totalitarian modes of thought. . . . [and] undermined and eventually lowered the traditional standards of intellectual responsibility and honesty".[56]

    The philosopher of science and physicist Mario Bunge repeatedly criticized Hegelian and Marxian dialectics, calling them "fuzzy and remote from science"[57] and a "disastrous legacy",[58] and he concluded: "The so-called laws of dialectics, such as formulated by Engels (1940, 1954) and Lenin (1947, 1981), are false insofar as they are intelligible."[58]

    "
  • | ০৯ মার্চ ২০১৮ ১১:৫৩391509
  • দুরন্ত ঈগল তো ছোটবেলায় সবাই পড়েছে। ন পড়াটাই আস্ধ্চর্য্য। আমার চত্ববেলায় ওটা কিশোর ভারতীতে ধারাবাহিক বেরোত।
  • Yeerlin Silverleaf | ০৯ মার্চ ২০১৮ ১১:৫১391507
  • আচ্ছা, এইটা sire আর স্যার নিয়ে।
  • Yeerlin Silverleaf | ০৯ মার্চ ২০১৮ ১১:৫১391508
  • রুকু | ০৯ মার্চ ২০১৮ ১১:৪৯391506
  • কেউ দূরন্ত ঈগল পড়েছ?
    আমি আজ সকালে এক বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাত মনে হল আমাদের সিইওকে কজুবে হলে বেশ মানাবে। :-)
  • Blank | ০৯ মার্চ ২০১৮ ১১:৪৭391504
  • sire স্যার নয়।
  • r2h | ০৯ মার্চ ২০১৮ ১১:৪৭391505
  • গান বাজনা মিডিয়া এইসবের ইম্প্যাক্ট; আগেকার উদ্দীপনামূলক গণসঙ্গীত ইত্যাদি।

    ত্রিপুরাতে বিজেপি অনেক পয়সা খরচ করে গান লিখিয়েছে, রেকর্ড করে ছড়িয়েছে। কি পরিতাপ, আমাদেরই এক বন্ধু সেসবের এক অন্যতম গীতিকার, সে যে কি ভয়াবহ কুৎসিত গান ভাবা যায়না।

    তো বামপন্থীদের মধ্যে কি আর প্রতিভাবান গীতিকার ইত্যাদি নেই? ছোট মুভি, ইউটিউবে দেওয়ার মত, গান ইত্যাদি - হাইফান্ডা কিছু না, সহজবোধ্য, সহজপাচ্য।

    ফেসবুকে বিজেপি ত্রিপুরা দিয়ে সার্চ করলে অন্তত পনেরো কুড়িখানা পেজ পাওয়া যায়।
  • Yeerlin Silverleaf | ০৯ মার্চ ২০১৮ ১১:৪৬391503
  • এসবকে আমরা কলেজে বলতাম আন্দুল রোড ফটাস।

    ওভাল থেকে লম্বা ছক্কা মারলো, সে বল গিয়ে পড়লো আন্দুল রোডে, আর একটা লরি সেটা চাপা দিয়ে চলে গেল।
  • kiki | ০৯ মার্চ ২০১৮ ১১:৪০391502
  • Tsar (/zɑːr/ or /tsɑːr/) (Old Church Slavonic: ц︢рь [usually written thus with a title] or цар, цaрь), also spelled csar, or czar, is a title used to designate East and South Slavic monarchs or supreme rulers of Eastern Europe. As a system of government in the Tsardom of Russia and the Russian Empire, it is known as Tsarist autocracy, or Tsarism. The term is derived from the Latin word Caesar, which was intended to mean "Emperor" in the European medieval sense of the term—a ruler with the same rank as a Roman emperor, holding it by the approval of another emperor or a supreme ecclesiastical official (the Pope or the Ecumenical Patriarch)—but was usually considered by western Europeans to be equivalent to king, or to be somewhat in between a royal and imperial rank.

    তো, ইউরোপে কি রাজাদের সন্মান দিয়ে স্যর বলা হত না? কেবল লর্ড ই বলা হত?? আমি ঠিক জানিনা। অনেক ডকুতেই জার নিকোলাসকে স্যর বলে উল্লেখ করতে দেখেছি তো। এতটাই ভুল হল নাকি!!

    তবে এও ঠিক মহাই পার্কের বেঞ্চে বসে অত কিছু জানা যায় না। ক্ষমা.............. ঃ)ইত্যাদি..............
  • | ০৯ মার্চ ২০১৮ ১১:৩৮391501
  • তবে হ্যাঁ চত্ববেলায় যখন এত এত রিডিং মেটেরিয়াল হাতের কাছে সহজলভ্য ছিল না, তখন খবরের কাগজ ছাড়াও যাবতীয় ঠোঙা, হ্যান্ডবিল, পঞ্জিকা, টাইমটেবল এবং ডিকশনারি আমি পড়তাম তো। কারণ একটা গপ্পোবই বার পাঁচেক পড়ে ফেলার পরে অন্তত কিছুদিন গ্যাপ না দিলে আর পড়া যেত না কিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত