এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১৮390480
  • পয়েন্টটাই মিসিং। মনরোর মৃত্যু নিয়ে গোটা দুনিয়া লাপায়। শ্রীদেবীর মৃত্যু নিয়ে গোটা ভারত। তেলুগু নায়কদের নিয়ে তেলুগুস্তান। ভোজপুরি নায়িকাদের নামই কেউ জানেনা, নাচা তো দূরস্থান।
  • Ekak | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১৩390479
  • মিডিয়ার কাজ একটু নাচানাচি করা। মেরিলিন পটল তুল্লে টানা কয়েক বছর জল্পনা চলেছিল। শ্রীদেবী দক্ষিণ ও মুম্বাই মিলিয়ে প্রমিনেন্ট এক্ট্রেস। শুধুমাত্র হিন্দি এক্ট্রেস না। কাজেই জাতীয় মিডিয়া বাদ্দিয়ে দক্ষিণের মিডিয়া কেন এত লাফাচ্ছে না তারা বুঝুক।
  • সিকি | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০৮390478
  • ব্যাপার হচ্ছে, হতেই পারে - একটা পাণ্ডুলিপিতে একশোটা ভুল ছিল, যিনি প্রুফ দেখলেন, তিনি হয় তো মন দিয়ে এক্সট্রা ডট মুছলেন, বানান ঠিক করলেন, এই করে সত্তরটা ভুল ঠিক হয়ে গেল, এই বারে সময়ের টানাটানি, একটানা কাজ করার স্ট্রেস ইত্যাদি যে কোনও কারণেই হোক, তিরিশটা ভুল তাঁর চোখ এড়িয়ে গেল।

    এইবারে আমি, যে এন্ড ইউজার বইয়ের, সে তো আর জানছি না যে প্রথমে একশোটা ভুল ছিল, এখন সেইটা কমে তিরিশটায় দাঁড়িয়েছে, আমি দেখছি আমার হাতে একটা বই যাতে তিরিশটা ভুল রয়েছে। যে হেতু একশোর বিপরীতে তুলনা করার স্কোপ আমার নেই, তাই আমার কাছে তিরিশটা ভুল বড় বলেই মনে হচ্ছে এবং এটা মনে হওয়া স্বভাবিক যে যিনি প্রুফ দেখেছেন, তিনি কিসুই দেখেন নি।

    সমস্যাটা হচ্ছে, বইয়ের প্রুফ দেখার কাজ তো আজ থেকে করা হচ্ছে না, অনেক বছর হয়ে গেল। এই ড্যাশ হাইফেন আর কোলন বিসর্গের ক্যাচাল দীর্ঘকাল ধরেই দেখে এবং শুধরে আসছি। একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রুফ দেখা উচিত ছিল সব বইয়ের ক্ষেত্রেই, যেটা আমরা কেউই মেনটেন করে উঠতে পারি নি। সৈকতই যেমন একটা জিনিস দেখিয়ে দিল - আমার বইয়ে প্যারাগ্রাফের মাঝে বড় বড় গ্যাপ, অন্য বইতে দুই প্যারাগ্রাফের মাঝে লাইন গ্যাপ নেই, ইনডেন্ট আছে। ইউনিফর্মিটি মেনটেনড হয় নি, এর মূল কারণ এটাই, আমি প্রুফ রিডিং বা ফর্ম্যাটিংয়ের সময়ে "লিভ স্পেস আফটার প্যারাগ্রাফ" করে দিই, আমি জানতামই না যে অন্য বইতে ওটা "ডু নট লিভ স্পেস" মোডে আছে। আর আমার বই যে হেতু শুধু আমিই প্রুফ দেখেছি, পেজ সেটিং করেছি, ফলে এর দয় সম্পূর্ণ আমার।

    এই জন্যই আইটি-তে আইকিউএ-র পরে একটা ইকিউএ হয়। ইন্টারনাল কোয়ালিটি অ্যানালিসিসের পরে এক্সটার্নাল কোয়ালিটি অ্যানালিসিস। নিজের লেখা কোডে বাগ থাকলে নিজের চোখে সেল্ফ রিভিউতে ধরা পড়ে না বলেই পীয়ার রিভিউ করতে হয়। সময়ের অভাবের কারণেই হোক বা অন্য যে কোনও কারণে - এইটা হয়ে ওঠে নি, ওঠে না প্রায় কোনও বইয়ের ক্ষেত্রেই। খুব কম বইয়ের ক্ষেত্রে আমরা পীয়ার রিভিউ করি। শেষ হয়েছিল গল্পপাঠে - তাতেও ছাপাবার পরে দুই খণ্ডে কিছু ডিসক্রিপেন্সি দেখা গেছিল, সম্পূর্ণভাবে ভার্সনিংয়ের সমস্যা।

    এইসব আর কি। ওভারকাম করার রাস্তা আমাদের ভেবে যেতে হবে, একদম ঠিক, তবে কমদিন হল না আমরা ভেবেই চলেছি। অনেক বছর হয়ে গেল।

    স্টিল, ইটস নেভার টু লেট।
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০৫390477
  • ফেবুতে একজন দেখলাম বিশদে ব্যাখ্যা করেছেন শ্রীদেবী কেন বাথরুমে ঢুকে দরজা বন্ধ করেছিলেন। সেই থেকে বুঝলাম, এই নিয়েও বিতর্ক চলছে।
  • রুকু | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৫৯390475
  • গোলাপি বাথটবে জার্নোর ছবিটা ফেবুতে ভাইর‍্যাল হয়ে ঘুরছে। জাজ লোইয়াও বাথটবে পড়ে মরে গেলে ভালো হত।
  • রুকু | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৫৮390473
  • ওই চেরী মতান্তরে করমচার ওপর লোভটা আমার এখনো আছে... :-P
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৫৮390474
  • 'জাতীয় মিডিয়া' তো 'জাতীয় নায়িকা'কে নিয়ে লাটক করবেই। কেউ ডেডবডির উপর লাফাবে, কেউ তার নিন্দে করবে। সব মিলিয়ে মার্কেট সরগরম হয়ে উঠবে। ক্রিকেটের মতই বলিউডও আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন লবে।
  • dc | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৫৪390472
  • মউত কা বাথটব বাদ গেল তো!
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪৭390471
  • মামাগো!!

    একেকটা প্যারা পড়ে উফ বলে পেস্ট করলাম তো তার পরের প্যারায় গিয়ে আহ, তারপর আউচ বলতে হচ্ছে।এই করতে গিয়ে পুরোটাই পেস্ট করতে হল!

    ভাগ্যে এসব দেখতে হচ্ছেনা, হলে অম্রুতান্জন ঈ লাগত!

    অন্য খুন ধর্ষণ দুর্নীতির খবরেরের অকালমৃত্যু ঘটেছে তো বুঝেছি, কিন্তু এও তো যা পড়লাম, মৃত্যু নিয়ে কমেডি! দেখলে কী মনে হত কে জানে!

    While Hindi channel ABP News announced that they would reveal 'Sridevi's last 15 mins in the bathroom' on prime-time news, Aaj Tak had the anchor stand next to the visual of a bathtub with Sridevi's portrait above it.

    Telugu TV9 had a morphed visual of Sridevi lying dead in a bathtub, with Boney Kapoor looking on. The channel also ran a 'scene re-creation' with alcohol bottles placed above the bathtub, claiming that Boney Kapoor had not received a 'clean chit' as yet.

    English channels were not to be left behind. CNN News 18, too, had Sridevi lying dead in a bathtub. Times Now had an "investigative" display with Sridevi standing next to a tub, all measurements marked out - her height and the tub's dimensions - as if they were trying out the Archimedes' Principle on prime-time news.

    Guests on Republic TV went ahead and linked Sridevi's death to the late Sunanda Pushkar because...why not?

    But the award for the most ghoulish should go to Telugu channel Mahaa News which had their crime bureau chief conduct a bathtub investigation on air. Standing in a bathroom, the journalist is positioned next to a pink bathtub and asks, "Did Sridevi slip and fall into the bathtub or is there some other angle to this?"
    He then claims that the bathtub Sridevi was using must have been of '3 feet height and 2 feet length' (don't worry, we're as confused as you are) and that he's in a similar tub. To set any doubts we may have about the issue to rest, he climbs into the tub and demonstrates that there's no way anyone could have drowned in it, even if she'd been lying down. Sherlock also adds that Sridevi could have easily climbed out of the bathtub if she'd wanted to.

    "So did anyone MAKE Sridevi drown in the bathtub?" he puts forth the explosive question he'd been itching to ask from the beginning.

    After elaborating on the conspiracy theory some more, the journalist helpfully shows just how Sridevi's head could have been pushed underwater to render her breathless and kill her.

    https://www.thenewsminute.com/article/sridevi-death-and-circus-tv-reporter-even-jumped-bath-tub-77103
  • T | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪২390470
  • জনতা, এইটা দ্যাখো। অ্যাকাডেমি রেস্টোরেশন করেছে।

  • r2h | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪০390469
  • অনেকর ছোটবেলায় কিছু অপূর্ণ বাসনা থাকে, আমার সেরকম খুব একটা কিছু ছিল বলে মনে পড়ে না, তবে ফলের দোকানে যে লাল টুকটুকে কিটকিটে মিস্টি চেরীফল পাওয়া যায় যেগুলো মতান্তরে রং করা করমচা, সেগুলো পছন্দ করতাম, কিন্তু বাড়িতে কখনোই আনা হতো না ফুডকালার বিষয়ে অতিসচেতনতার কারনে, তো মনে হতো বড় হয়ে মোটরস্ট্যান্ড বাজারে ফলের দোকান থেকে একদিন বেশ করে চেরীফল কিনে খেতে হবে। বড় হওয়ার পর মোটরস্ট্যান্ড বাজারের সঙ্গে যোগাযোগ রইলো না, অন্য কোথাও ওরকম মোটা মোটা কাঁচের বোতলে শিরায় ডোবানো চেরীফল দেখতেও পাইনা। আজ হঠাৎ বাজার করতে গিয়ে দেখি সব্জীর দোকানে প্লাস্টিকের প্যাকেটে ঐ জিনিস, চেরী বা করমচা যাই হোক। কিনে এনে খেয়ে ফেল্লাম। ছোটবেলার বাসনাটি খুবই রিয়ালিস্টিক ছিল দেখছি, কেমন পূর্ণ হয়ে গেল।

    পিনাকীদাকে মোটের ওপর ক। পাঠক তো আলোচনা সমালোচনা করবেনই, সেটাই কাম্য। চ্যালেঞ্জগুলো আছে সেটা সবাই জানি, ওভারকাম করার রাস্তা ক্রমাগত ভেবে যেতে হবে, প্রসেসটা আরো ভালো করে তৈরী করা বড় কাজ।
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:২৫390468
  • তবে তার মানে এই না যে আমি ওমনাথকে ক্যালাবো না।
  • রুকু | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৩০390467
  • পিনাকী দা... :'-)
  • pinaki | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৭390466
  • দেখুন যেহেতু সাহিত্য আমার আসে না, অথচ গুরুর মত একটা ঐতিহাসিক ব্যাপারে আমার কোনও পদচিহ্ন পড়বে না এটাও মেনে নেওয়া যায় না, তাই আমি এবারের বইমেলার কিছুটা আগে থেকে ঈপ্সিতাকে বলেছিলাম যে লোককে তাগাদা মারাটারা জাতীয় ডার্টি জবগুলো কিছু আমি করতে রাজী আছি। তো সেটার সুবাদে কাশ্মীর আর কল্লোলদার বইটার তৈরী হওয়ার প্রসেসে আমি খানিকটা যুক্ত ছিলাম। এই বিসর্গ আর কোলন, এবং ছোট ড্যাশ বনাম এন্ড ড্যাশ ইস্যুটা একদম শেষ মুহূর্তে দুটো বইতেই কিছু কিছু আইডেন্টিফায়েড হয়। কাশ্মীরে ব্যাপারটা ম্যানেজেবল ছিল। কিন্তু কল্লোলদার বইটায় হাজারে হাজারে ছোট ও বড় ড্যাশ। বই সময়ে ছেপে বেরোনোর জন্য আমাদের হাতে যে টাইম ছিল তাতে যতটুকু ম্যক্সিমাম করা সম্ভব ততটা করা গেছে। যিনি প্রুফ দেখেছেন তিনি যথেষ্ট যোগ্য ব্যক্তি। কিন্তু তুমুল টাইম প্রেসারে কাজ করতে গেলে কিছু ভুল থেকে যায়। আরও একটা সমস্যা যেমন ছিল - এই বইটায় প্রচুর জায়গায় ডট ডট দিয়ে বাক্য শেষ হয়েছে। মূল পাণ্ডুলিপিতে প্রায় প্রতিটা ক্ষেত্রেই পাঁচ থেকে দশটা ডট ছিল। নিয়ম অনুযায়ী তিনটে ডট থাকার কথা। এইটা আমি নিজে হাতে কারেক্ট করেছি। আরও একটা ভুল প্রায় সব পাণ্ডুলিপিতে থাকে - সেটা হল শব্দের শেষে যতি চিহ্নর আগে অনেকেই একটা স্পেস বসিয়ে দেন। যেখানে স্পেসটা যতি চিহ্নের পরে হওয়ার কথা। তো এই ধরণের রিপীটেটিভ ভুলগুলো কিছু রয়ে যাওয়া অস্বাভাবিক নয়।

    আমি পুরো ব্যাপারটা একটা প্রসেস হিসেবে দেখি। আমার মতে 'উনি কিছুই জানেননা' বলে দেওয়ার চেয়ে অনেক বেশী জরুরী ওভারঅল প্রতি বছর পাবলিকেশনের কোয়ালিটি ইম্প্রুভ করছে কিনা, ভুলের সংখ্যা কমছে কিনা - সেগুলো নিয়ে সৎ গঠনমূলক আত্মসমীক্ষা। এখানে সবাই ভলান্টারি কাজ করে। সেটা যেমন একটা সুবিধা, বইএর দাম কম রাখা যায়, তেমনি অসুবিধা হল লোককে একটা লেভেলের বেশী চাপ দেওয়া যায় না। কাজের ভুল ধরিয়ে দিলে লোকের অভিমান হয়, ইত্যাদি। তো এগুলো নিয়েই এগোতে হবে। খালি একটা ব্যাপার মাথায় রাখতে হবে - ভলান্টারি কাজ করাটা যেন অজুহাত হিসেবে আমরা কেউ ব্যবহার না করি। এবারে বইমেলায় গিয়ে আমি দেখলাম লোকজনের আমাদের বইপত্র নিয়ে একটা ভালো আগ্রহ উৎসাহ আছে। পাঠক হিসেবে একটা এক্সপেক্টেশন আছে। এবং আমি মনে করি একজন পাঠক যখন একটা বই পড়বেন তিনি সর্বোচ্চ গুণমানই এক্সপেক্ট করবেন। 'ওরা ভলান্টারি কাজ করে' বলে একটু ডিসকাউন্ট দিয়ে পড়বেন না। কাজেই আমাদেরও ভলান্টারি কাজের সেই পেশাদারি মান কী করে আনা যায় সেই নিয়ে নিরন্তর চেষ্টা চালাতে হবে। সেরকম প্রসেস বানানোতে জোর দিতে হবে।

    আজকের বাণীর কোটা সেশ। জ্জয় গুরু।
  • T | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫৫390465
  • কবি নেতাই নতুন কি সিনেমা দেখলেন জানতে মঞ্চায়, টিপ্পনীসহ।
  • নেতাই | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩৭390464
  • আমিও এই দলেই।
    মনিটার করি। ট্রেডিং না। ঃ)
  • dc | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩২390463
  • নেতাই আমি অনেকদিন হলো শেয়ার ট্রেডিং করিনা। একবার শেয়ারে খুব ঝাড় খেয়েছিলাম, তারপর একজনকে প্রমিস করেছিলাম আর ট্রেডিং করবো না। জিওজিত এ অ্যাকাউন্ট ছিলো, সেসবও ক্লোজ করে দিয়েছিলাম ঃ( তবে এখন মনে হয় যেসব দিনে কনফার্মড মুভমেন্ট হবার কথা থাকে সেসব দিনে ডে ট্রেড করে কিছু কামিয়ে নিতে পারলে হতো।
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:২১390462
  • সুরময়ি আমারো খুব প্রিয়।
  • dc | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:১৪390461
  • মউত কা বাথটব!! :d

    ওরে বাবারে :d :d
  • Yeerlin Silverleaf | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫৬390459
  • ইংলিশ মিডিয়াম বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি অশ্রুতপূর্ব ব্যাপার?
  • i | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫৬390460
  • আপনাদের কথার মধ্যে শ্রীদেবীর সিনেমার একখানা গান দিয়ে যাই-শ্রীদেবী বলতে আমার স্মৃতিতে শুধু হাওয়া হাওয়াই আর বৃষ্টিভেজা নয়-
  • :) | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫৩390458
  • অনন্য মহীনে সেভাবে পুরো প্রুফ একসাথে দেখা হয়নি কখনোই। যেমন যেমন লেখা এসেছে আমার দায়িত্ব ছিল শুধু সেগুলো পরপর ফেলে সূচীপত্র বানিয়ে ইলাস্ট্রেশন টা অন্য বইয়ের ছবি বসিয়ে করে দেওয়া। আর খুরের ছাপ টা স্ক্যান এর সাথে মিলিয়ে দেখে নেওয়া। শমীক তো প্রায় ছিলই না এটায়, অন্য বই করছিল তখন, ওকে শেষে মিরর করার সময় পাঠানো হল। বলেছিলাম বানানসাম্য করাটা দরকার, কিন্তু তখন আর সময় ছিল না, মামু প্লেনে, বইমেলা মাঠে-বাঁশে-কাঠে আর বাকি বই প্রেসে। আমার কাছে প্রথম এডি টাই আছে, যেটাতে কভারে এমনকি ১ লেখা ও নেই। সেটাই কারেক্ট করছিলাম। পরের এডিতে তোমরা যদি অলরেডি কিছু কারেক্ট করে থাকো সেটাও জানিনা, মানে আমার কাছে রেকর্ড নেই। আমারটা হাতে মার্ক করা, সেই বইটা আমি কারোকে দিয়ে দেব। যে পুরো প্রুফটা চেক করবে তাকে ধরিয়ে দিও ওটা আমার সাজেশন বলে। গোটা বই স্ক্যান করে পাঠানো সম্ভব নয়।
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১৭390457
  • আগের বইই। প্রথম তিন এডি শেষ।
  • সিকি | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১৩390456
  • মহীন আমি কবে প্রুফ দেখলাম? মহীনের কোন বইয়ের কথা হচ্ছে?
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১২390455
  • মোবাইল হ্যাং এবং তাড়া।

    ওমনাথ, হ্যাঁ, সময় নিয়েই ঠিক করে হবে। তুই মেইল কর।

    কিন্তু, সিকি, মহীন তো তুমি প্রুফে দেখেছিলে বাবা, এগুলো ঠিম করনি কেন !! X-(
  • h | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০৮390454
  • উর্দু ঠিক এই জিনিসটা পাকিস্তানে করেছে, যার জন্য পাঞ্জাবী, সিন্ধি অন্যান্য ভাষারা এত খচা। আমাদের চাপ হল, আমাদের সেকুলার দের কাছে উর্দু চর্চা টা একটা, আমাদের ইতিহাস অনুযায়ী এক ধরণের প্রি কলোনিয়াল আর্বানিটির চর্চা, সেকুলারিজম এর চর্চা, ধরুণ ১৮৫০স এ ইলাহাবাদ থেকে উর্দু পাঞ্চ বেরোতো, কার্টুনে ভরা সেটার মজা নিতে পারলে আপনার ই ভালো লাগতো, গালিব তো ছেড়েই দিন, কিন্তু যদি কোন বালোচ বামপন্থী এসে আপনার উর্দু ন্যাকামো নিয়ে চারটি প্যাঁক দিয়ে যান, তখন পাড়ার বিজেপিরা একটু সেলিব্রেট করে ফেল্লে অবাক হবেন না। তারেক ফাতা এই টে ব্যবহার করে টু পাইস গুরুত্ত্ব পেয়ে গেলেন ঃ-))) পাঞ্জাবি তে দুর্দান্ত মজা হচ্ছে, কিছুদিন শিখ পাঞ্জাবি আর হিন্দু পাঞ্জাবি একটু চল্লো, তার পরে কাস্ট ইকুএশন ইত্যাদি লুকোতে না পারায় দেখা যাচ্ছে, জাঠ পাঞ্জাবি আর দলিত পাঞ্জাবি এক্সপ্রেশন প্রায়শ আলাদা, এবং নিজস্ব তাদের ভাষা গত অ্যাসপিরেশন রয়েছে, প্লাস তার সঙ্গে যদি পাকিস্তানি পাঞ্জাবির ভ্যারিয়েশন গুলো দেখেন, তাইলে তো একেবারে ভজঘট ব্যাপার। এখন পপুলার সিনেমা বা পপুলার কালচারাল প্রোডাক্ট এর মজা হল, তার ভাই মাল বানাতে পয়হা লাগে, কয়েকশো কোটি টাকা খরচা করে বিশুদ্ধ সংস্কৃতি কেউ বানায় না, তাই তাকে সবাইকার কাছে পৌঁছতে গিয়ে, নানা ট্রেড অফ করতে হয়, ভাষায়, গানে, অন্যান্য রিচুয়াল বা চিহ্নতে, এসব ই খুব ইন্টারেস্টিং ব্যাপার, ভালো ভালো বই পেপার আছে পড়ে ফেলুন। এবং মস্তিতে যা খুশি বলুন। বিশুদ্ধতা নিয়ে প্যানর প্যানর ও করতে পারেন তবে আপনার কালচারাল অ্যাসিপিরেশন বেড়ে গেলে, আপনাকে ঢোঁক গিলতে হবে মনে রাখবেন। ঃ-)))))
  • সিকি | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০৭390453
  • ড্যাশ আর হাইফেনের পার্থক্য, কোলন আর বিসর্গের পার্থক্য যে বুঝতে পারে না, তার প্রুফ চেক করবার কোনও যোগ্যতা আছে বলেই আমার মনে হয় না। কল্লোলদার বই জুড়েও একই সমস্যা। এত বাজে লেভেলের প্রুফ দেখা হয়েছে, পাতায় পাতায় চোখে লাগছে।
  • h | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৯390452
  • আমাদের দেশে চীন বা জাপানের বা আরব কোন দেশ গ্রীস এর কলোনি থাগলে, তর্কটা হত এই নিয়ে যে বাংলা হিন্দী সোজা না গ্রীক/আরবি/চীনে/জাপানি এগুলো ই সোজা। সোমালিয়ার কলোনি হলে লোকে বলতো সোমালি সোজা।

    ঘটনাটা হল, ভাষা পুরোটাই শেখা আর পরিবেশ। যে কোনো দেশের যে কোনো বাচ্চাকে যে কোনো কমিউনিটি তে, দেশে রাখলে সে সে ভাষায় কথা বলবে।

    আমাদের দেশে কলোনি র হ্যাং ওভার অতিক্রম করার জন্য আমরা ইংরেজির বদলে নিজের ভাষা শিখতে শেখাতে চেয়েছিলাম। তার মধ্যে মাল্টি এথনিক দেশ আর হিন্দি ভাষী নেতাদের পোঁদ পাকামোর চোটে, হিন্দী নিয়েও এক ই রিয়াকশন হয়েছে। হিন্দী তে মদনমোহন মাল্যব্য দের সময় থেকে যে সংস্কৃত শব্দ ব্যাবহারের সম্পূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয়, তাতে হিন্দী/ফার্সী/উর্দু মেশানো হিন্দুস্থানী সম্পূর্ণ উড়ে যায়। ৭০স অব্দি হিন্দী সিনেমায় হিন্দুস্থানী চলতো, 'ইয়ারি হ্যায় ইমান মেরা, ইয়ার মেরা জিন্দেগী' এইটে একটা উদা মাত্র। পরে পাঞ্জাবি এনারাই মার্কেট আশায়, প্র্যাকটিকালি এই হিন্দীর পাঞ্জাবী করণ শুরু হয়েছে প্রচন্ড, মাঝে বম্বের নুক্কড় হিন্দী ইত্যাদি চালু হয়েছিল, যেটা মারাঠি ভাষী নিম্নবিত্ত মানুষ কানেক্ট করেছিল।

    পপুলার কালচার আর এলিট কালচার দু টো পার্টি ই নানা ভাবে ভাষার উপরে দখল বসায়, ভাষা আজব অ্যাক্রোব্যাট, নানা ভাবে তার সাবভার্সন এর ক্ষমতা সে রেখেই দেয়। শিক্ষিত মধ্যবিত্ত দের কনফিউশন থাকাই স্বাভাবিক, অথেন্টিসিটির খোঁজে আমরা কখনো অতিরিক্ত প্রাকৃত, বা স্থানীয়, কখনো বিশুদ্ধতার একটা ঐতিহ্য গ্রহণ করি, সমসাময়িক ক্ষমতার বিন্যাস অনুযায়ী। এগুলো খুব ই স্বাভাবিক, তাতে লোকে মাঝে খচে গিয়ে একটা অবস্থান নেবে সেটাই বা নতুন কি, এগুলো তেমন কিসু না। কোন স্পেসিফিক ভাষা ইনট্রিন্সিকালি, অন্ততত কাজ চালানোর মত বলা বা লেখা কঠিন বা সোজা বলে মনে হয় না। কালচারাল কনটেক্স্টে পড়লে, আমরা দেখবি তর্ক করছি, আপনার সাওঁতালি উ্চ্চারণ টা না বড্ড সেকেলে, আপনি বরঞ্চ অত বিশুদ্ধ মুন্ডা ইনটোনেশন করবেন না তো, আসুন আমরা চলিত কিছু বলি, ইত্যাদি, এনটায়ারলি, ক্ষমতা কার হাতে তার ব্যাপার।
  • kiki | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৩390451
  • পাই,
    অ্যাকচুয়ালি আমার মনে হয়(আমার মনে হয় টা খ্যাল করো প্লিজ) যারা প্রথম থেকে ভাষা শিক্ষাটা নিজের মাতৃভাষাতেই করে তাদের জন্য সেটা আলাদা করে কষ্টকর মনে হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। কারন সেটা স্বাভাবিক ভাবে মাথায় গেঁথে যায় এটা শিখতে হবেই। জরুরী, অন্য সব সাবজেক্টের জন্য। মানে ধরো, আমি যদি বাংলায় ঠিক করে লিখতে বা পড়তে না পারতাম তো আমার ইংরাজী ছাড়া সব সাবজেক্ট জট পাকাতো। এবার ইংরাজী উঠে গেল ক্লাস থ্রীতেই মনে হয়। তারপর লার্নিং ইংলিশ আরো সব ঘেঁটে দিল। কাজেই আমি শিখলাম না ভাষাটা। বাড়ী থেকেও আলাদা করে শেখানো হল না। এবার আমার ইংরাজী ঠিক করে শেখা হয় নি নিয়ে তেমন কোন অসুবিধা রোজকার যাপনে আসেনি। মিটে গেছে। যাদের এসেছে তারা ধাক্কা টাক্কা খেয়েও শিখে নিয়েছে। আর অনেকের বাড়ীতেই ঠিক করে শিখিয়ে দেওয়া হয়েছে।কাজেই সেই সময়ের সেট বা অজকের দিনের বাংলা মিডিয়ামের কেসটা আলাদা।

    কিন্তু যেসব বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, তাদের আমরা যেভাবে প্রয়োজন হিসাবে বাংলা শিখেছি, সেভাবে ইংলিশ শিখতে হয়েছে। কাজেই তাদের কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গুরুত্ব পায়নি। আর তাদের পড়া লেখার জন্য ইংরাজীর ই দরকার পড়ে বেশি। এগুলো সাধারণ ভাবে। ওদের ও অনেকেই ভাল বাংলা পড়তে পারে, বা হিন্দি বা যেকোন নিজের ভাষা আর কি। সেটা তাদের নিজস্ব।

    তবে ভাষা হিসাবে আমার এটাই মনে হয় ইংরাজীর চেয়ে বাংলা অনেকটাই শক্ত এবং জটিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত