এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৫০390330
  • এত্দিন পরে শেষে একক এসে এইটা বললো? সবাই ঝাপিয়ে পড়ছে?
    অ্যাঁ!! দুনিয়ামে এহ্সান বন্দি ভি কৈ চীজ হায় ঃ))))
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪৮390329
  • এই নিয়ে একটা লেখাও পড়েছিলাম। স্ক্রলে মনে হয়। বুকমার্ক করা হয়নি। এবং মজা হচ্ছে, বিহারের বহু লোকের, সম্ভবত বেশিরভাগ লোকেরই মাতৃভাষা হিন্দি নয়। এখনও।
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪৬390328
  • টিপিকাল মুম্বাইকরের তো মারাঠি হবার কথা। আর ভোজপুরি কিংবা সব মিলিয়ে বিহারি নিয়ে নাক কোঁচকায়না, এরকম উত্তরভারতীয় আছে নাকি?
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪৪390327
  • লক্ষ্ণৌ এর আদি বাসিন্দা? তাহলে আর বাঙালি বলার কী মানে। ভট্টাচার্য পদবী হলেই বাঙালি হয় নাকি?
  • Ekak | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪৩390326
  • হিন্দিতে অনেক অপশন। টাকাপয়সা না। ভাষাগত ভাবেই। বাঙালি কনজিউমার সেকশন তো একটু উত্তরবঙ্গ ঢোকালেই ভ্রু কোঁচকায়। হিন্দিতে একটা অন্য ব্যাপার আছে। একজন মুম্বাইকার একজন ভূপালীর হিন্দি বলা নিয়ে যতই রেসিস্ট ব্যঙ্গ করুক, আফটার আল রেকগনাইজ করে। নতুন দিনের বাঙালিরা তো জানে না যে ফেসবুকে যার ওপর ঝাঁপিয়ে পড়ে "ভুল ধরছে " সেটা হয়তো কোনো মিস্টেক না, বীরপাড়ার ওদিকের বাংলা। উইদিন হিন্দভি পিপল এতটা ডিসকানেক্টেড না। বাংলা ভীষণ ডিসকানেক্টেড। সো, এজ আ রাইটার তুমি লিখতে বসলে খুব লেস অপশন পাচ্ছো।
  • Du | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪০390324
  • পার্টি এসব না শুধু তিনটে মানুষকে।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪০390325
  • অমিতাভ লখনৌএর ছেলে।
  • Du | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৩৯390323
  • ট্রাম্প, মোদী ও মমতাকে ক্রমানুসারে সাজাও - এই প্রশ্নের উত্তর লিখ্তে কত সময় লাগবে? আদৌ সীমিত সময়ে লেখা যাবে কি?
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:১১390322
  • কী বুদ্ধি! ভাষা বানিয়ে নিয়েছে! সত্যিই তো, শাসন করবে, ভাষা ছাড়া হয়?
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:১০390321
  • অ্যাকচুয়ালি সায়েবরা এসে হিন্দি শিখে নিত কথাটা ভুল। বলা উচিত সায়েবরা সুবিধেমতো করে হিন্দি ভাষাটা বানিয়েছিল। তার আগে মুঘল আমলে সরকারি ভাষা ছিল ফার্সি। খাড়িবোলির সঙ্গে মিশে আরেকটা ভাষার জন্ম দিয়েছিল, যার নাম উর্দু। এছাড়া নানারকম ভাষা ছিল। মৈথিলী, ব্রজবুলি এইসব নানা হিন্দুস্তানী ভাষা। ফোর্ট উইলিয়ামে হিন্দি ভাষাটার জন্ম দেওয়া হয়। তারপর রাজানুগ্রহ হলে যা হয়, ওইটাই একটা ভাষা হয়ে গেল। তার আগে যা গান-টান সবই অন্যান্য ভাষায় হয়েছে। আমার ধারণা বোম্বে ফিলিম ইন্ডাস্ট্রি আসার আগে হিন্দিতে, একটাও গান লেখা হয়নি। নিশ্চিত একেবারেই নই, ধারণা, কেউ কনফার্ম করলে খুশি হই।
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৭390320
  • নামতে হবে না তো। ধাক্কা দিয়ে জলে ফেলে দেবে মোক্ষলাভের আগে।
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৬390318
  • উফ্ফ কী ভাটান ভাটিয়েছে লোকে! হুশ হুশ করে ওপর ওপর দেখে নিলাম। ঃ-)
  • San | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৬390319
  • পাহাড় থেকে নামতে বারণ কচ্ছে যে। পাহাড়ের মাথায় থাকে না তো সমুদ্র, নিচে নামতে হয়
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৫390317
  • পেল্লাদ সেইজন্যে ঐখানেই থাকতো। ঃ-)
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৪390316
  • বিশাখাপত্তনমে আছে।
  • San | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০২390314
  • ততটাও ভালো নয়, কারণ পাহাড়ে সাধারণত সমুদ্র থাকে না :/
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০২390315
  • পাহাড় খুব ভালো জায়গা। দরকার হলেই সড়াৎ করে-
  • Ekak | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০১390312
  • না না বেড়ানো ফেরানো ভুল। পাহাড়েই থেকে যান। নীচে মহা ক্যালব্যাল :|
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০১390313
  • সাহেবরাও হিন্দিটাই আগে শিখে নিতো শাসনকার্যের কালে। মনে হয় ওটাই অপেক্ষাকৃত সহজ লাগতো ওঁদের।
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৫৯390311
  • এছাড়াও আমি জেনে যার্পরনাই আহ্লাদিত হলাম যে অমিতাভ ভট্টাচার্য নামের এক বঙ্গসন্তান বলিউডি সিনেমার লিরিক লেখেন। ভাবতে পারছেন, কোনো জার্মান সায়েব কিংবা তামিল ব্রাহ্মণ এসে বাংলা গানের লিরিক লিখছে? হিন্দি ভাষার জোরের জায়গাটা দেখুন খালি। রামা শ্যামা যে কেউ দুদিনে ভাষাটা শিখে নিয়ে গানও লিখে ফেলতে পারে। স্যালুট।
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৫৫390310
  • এমনকি মরেও মুক্তি নেই। চিত্রগুপ্ত হাজির। ঃ-)
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৫৩390309
  • কিন্তু হার্ট অ্যাটাকে মরতে হলেও পাহাড়ে যেতে হবে? এই বেড়ানো নামক এপিডেমিকের হাত থেকে মরতে হলেও মুক্তি নাই? :-(
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৫২390308
  • সাইটেরই সমস্যা ছিল। তবে ওখানে দমুর কমেন্ট পড়ে সবথেক মজা পেলাম। হনু এরকম টই কীকরে খুলল? তার উত্তরে হনুর নিশে নিশেই হচ্চে। উফ।
  • pinaki | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১৯390307
  • এরকম আরবিট কিছু টই হাইপারলিংক হয়ে যাচ্ছে কেন? এটা কিছু করা যায় না?
  • একক | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৫২390306
  • না না, জলের তলায় আলাদা কিছু না, একটু সবজে ঘোলা এই। তবে সুইমিং পুলের জলে বড্ড ক্লোরিন :/ পাহাড়ি নদীর জল বেস্ট।
  • রুকু | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৪৯390305
  • জলে নেমো না, আর থই পাবেনা
  • Ekak | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৩৩390304
  • জলে নাবলে আলাদা করে এটাকের সম্ভাবনা বাড়বে কেন ? সেরকম কিছু হয় কি ? এটাক হয়ে জলে মুন্ডু ডুবে গেলে মরে যাবে সে আলাদা কথা। এটাকে "জলে নাবার ফলে " বলা যায় ?
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০৭390303
  • না সে ঠিক আছে ঃ)

    আমি যেটা ভাবছি, কেউ হয়তো লাইফস্টাইলের জন্য বা স্ট্রেসের জন্য বা অন্য যে কারনেই হোক, অলরেডি প্রোন টু হার্ট অ্যাটাক হয়ে আছে। এবার সে জলে নেমে রিল্যাক্স করছে। তখন অ্যাটাকটা হবার চান্স বেড়ে গেলো। হয়তো যারা অলরেডি প্রোন তাদের একশোজনের মধ্যে ১০ জনের কেসে জলে নামার ফলে অ্যাটাক হলো। এই আর কি।

    সুইমিং পুল বা বাথটবে হার্ট অ্যাটাক অবশ্য রেয়ার, এটাও ঠিক।
  • Ishan | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৫৬390302
  • মনে হয়না। তাহলে প্রচুর সুইমিং পুলে বা বাথটবে হার্ট অ্যাটাকের খবর আসত।
    এসব অবশ্য কমন সেন্সের কথা। ডাক্তারি বলে ভুল করবেন না। :-)
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৫০390301
  • আচ্ছা কারুর হয়তো হার্ট উইক হয়ে এসেছে, তখন সে বাথটবে বা সুইমিং পুলে নামল খানিকক্ষন রিল্যাক্স করবে বলে, এতে কি হার্ট অ্যাটাক হবার চান্স বেড়ে যায়? মানে কনট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত