এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৪২390270
  • Ekak | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:২৬390269
  • হেলমেট -লেগ গার্ড সবকিছু পরে মোটর বাইক চালাক না ক্ষতি কি। প্রাণ কেড়ে নেয় কারণ সিনেমা ভিডিও সর্বত্র নায়করা হেলমেট ছাড়া বাইক চালায় তাই দেখে জনতাও চালায়। হেলমেট ফ্যাশন গ্রো করেনি। ভালো ভালো ডিজাইন এর হেলমেট আসেনি। বাইক তো খারাপ কিছু না।

    তবে, বিজ্ঞাপনে এখনো বাইক মানেই ছেলে রাইডার। চারপাশে কত মেয়ে বুলেট চালাচ্ছেন অথচ।
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫৭390268
  • এদিকেঃ The officials at the Forensic Medicine Department suggest that there could be a delay in releasing blood test and autopsy results of Sridevi, according to Khaleej Times. Apparently, some new developments in the case have resulted in the delay. The officials are suggesting that it could take a few more or several hours to release the body from forensics.
  • de | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৬390267
  • চ্যানেল রেটিং অবশ্যই দেওয়া উচিত - আমারো এটা মনে হয়। আর সব ফর্সা হওয়ার ক্রীমের অ্যাড - বাইকের চড়লে বা জাঙ্গিয়া থেকে জিনস যেকোন কিছু পরলেই চারিপাশ থেকে মেয়েরা ছেঁকে ধরার অ্যাডগুলো বন্ধ হোক - ওইগুলো খুবই ক্ষতিকর। এই সুপারবাইকগুলো যে কতো প্রাণ কেড়ে নেয় আজকাল!
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৩390266
  • ইয়ে আমিও শ্রীদেবীর একটাই সিনেমা পুরো দেখেছি, চালবাজ। আর গান টানগুলো য়ুটুবে।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৭390265
  • মানে যেহেতু রেটিং নেই তাই ব্যান করে দাও?
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৩390264
  • তাহলে তো মিটেই গেলো। এখন যাও সবে নিজ নিজ কাজে।
  • amit | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১১390263
  • de- কে ক। আমার এটাই বক্তব্য। এড থাক, কিন্তু বাছার স্বাধীনতা টাও থাক সঙ্গে। এখন ইন্ডিয়া তে সেই উপায় আছে কি ? কোনো চ্যানেল এই তো রেটিং দিতে দেখি না। সেগুলো আসুক, প্যারেন্টাল লক ও আসুক। এটাতে আপত্তির জায়গা কোথায় -? condom এর এড খারাপ এটাতো আদৌ বলাই হচ্ছে না। যারা দেখতে চান, তাদের অপসন ওপেন ই রইলো।

    এবার এখন সেই সিস্টেম নেই বলে যখন ইচ্ছে এড দেখানো যেতে পারে, এটাই কি বক্তব্য ? ফেয়ার এন্ড লাভলী ও অতি অবশ্যিই বন্ধ করা উচিত। কোনো আপত্তি নেই আমার।
  • de | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৪390262
  • খেচিপেরি লেকের নাম? ঃ)) আমি ভাবলাম কেটিপেরিকে নিয়ে কথা হচ্চে -
  • de | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫২390261
  • আমি ddlj পুরো দেখিনি - প্রায় পঞ্চাশ বার বিভিন্ন স্টেশনে, বাসে ইঃ তে খাপচা খাপচা দেখিচি - তবে নব্বইয়ের হিন্দী বা বাংলা কোন মুভিই বেশী দেখিনি - এখনো দেখতে হলে (বাধ্য হয়ে) অস্বস্তি হয় - আমি বরম ইদানীংকালের হিন্দী মুভি বেশী দেখিচি -

    কন্ডোমের অ্যাড নিয়ে আমার বক্তব্য একটাই - সেন্সুয়াল ব্যাপারস্যাপার একসাথে বাচ্চাদের সাথে বসে দেখতে অনেক বাবা-মাই অসোয়াস্তি বোধ করেন। তাঁরা দেখবেন না। আমি আমার আঠেরোর মেয়ের সাথে এখন যা ফ্রিলী দেখতে পারি, তার আটে তা অবশ্যই পারিনি। এটা লুকিয়ে বিশেষ লাভ নেই। একটা সার্টেন এজ অব্দি ইন্টারনেট - টিভি- ইঃ আমার নজরের আড়ালে আমি বাচ্চাকে দেখতে দিই নি। সেটাই আমার ঠিক মনে হয়েছিলো। সেরকমই যে বাবা-মায়েরা দেখতে অস্বস্তি বোধ করবেন্না, তাঁরা অবশ্যই দেখবেন।

    শ্রীদেবীর আমি খালি মিঃ ইন্ডিয়া আর ইংলিশ ভিংলিশ দেখেছি - ভদ্রমহিলা বড়ো ন্যাকা অ্যাকট্রেস ছিলেন বলে আর কিছু দেখিনি - সাডেন ডেথের খবরে খারাপ লাগলো -
  • rabaahuta | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫১390259
  • সামাজিক নৈতিকতা আমার কাছে কর্পোরেটনির্দিষ্ট থেকে বেশী স্বাভাবিক; যদিও আমি নিজেও জানি এটি একটি বিপজ্জনক স্ট্যান্ড, কারন এর এক্সট্রিম এন্ডে আছে খাপ পঞ্চায়েত বা পুলিশ স্টেট।
    জলে কুমীর ডাঙায় বাঘ টাইপ অবস্থা। ক্রমাগত ঝগড়াঝাটি করে যাওয়া ছাড়া পথ দেখিনা।

    নৈতিকতার ধ্বজাধারী সামাজিক জনগণ, পাড়াতুতো অভিভাবকরা যে কি ভয়ানক চিজ তা আর আমার থেকে ভালো কে জানে, ঐসব হ্যান্ডেল করার চেয়ে কন্ডোমের অ্যাড দেখা অনেক সোজা কাজঃ)
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫১390260
  • আজ লীলুপিসীর জন্মদিন না?
  • avi | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৬390258
  • নাহ, তারা কেভ যাওয়ার সময় ছিল না সেদিন। ওটা আরেক সপ্তাহান্তের জন্য তোলা রইল।
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৮390257
  • অভি কি তারা কেভে গেছিলেন?
  • avi | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৫390256
  • ওই দেখার জায়গা থেকে দেখতে হবে। সাথে মোঙ্গলয়েড বিউটি থাকবে। তবে না অসাধারণ।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৯390255
  • কিন্তু খেচিপেরি লেকটা অতীব ভুলভাল। কি হতাশ হয়েছিলাম দেখে!
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১৪390254
  • অলিভ গায়ের রং সৌন্দর্যের শেষ কথা।
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১২390253
  • "কর্পোরেটনির্দিষ্ট নৈতিকতা"? নৈতিকতা তো আনলো সমাজের মরালিটির পোকা আর তাতে ছাপ মারলো কোর্ট।
  • Rabaahuta | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১০390252
  • আর এই কর্পোরেটনির্দিষ্ট সৌন্দর্যের মতই কর্পোরেটনির্দিষ্ট নৈতিকতায়ও আমার আপত্তি।
  • avi | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৭390251
  • আহ, কিকিদির থিওরি এবার আমি বাস্তবে দেখাই। আমি আগের হপ্তায় খেচিপেরি লেক দেখতে গেসলাম। তো, তার পাশের এক পাহাড়ে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে দারুণ দৃশ্য পাওয়া যায় হ্রদের। ওঠার সময় এক মার্কিনি মেয়ে সাথে উঠছিল এবং দুজনেই কেলিয়ে গিয়ে আর উঠব না বললে অন্যজন সাহস দিচ্ছিলাম। তার সাথের ছেলেটি আগেই ওপরে পৌঁছে গিয়েছিল। তো, যাই হোক, শেষ অব্দি পৌঁছে তো গেলাম। ওপর থেকে হ্রদটি অসাধারণ। ওপরে একটি ছোট্ট গ্রাম আছে। তাদের নিচে নামার একটি আলাদা রাস্তাও আছে। তো, গ্রামের এক মেয়ে নামার জন্য সেইদিকে যাচ্ছিল। আমাকে হ্রদের দিকে একা নামতে দেখে কী ভেবে আমার সাথেই চললো। তার থেকে জানলাম যে পাহাড়ে নাকি ভালুক আর লেপার্ড দুইই আছে। যাই হোক, বেশ বকম বকম করতে করতে আর উৎসাহ দিতে দিতে নিয়ে এল। সাহেব মেম তখন ওপরেই। হ্রদের কাছে চলে এলাম, যেখানে গিন্নী দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এবং পরপর দেখায় এই তিন কন্যা কিকিদির পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তকে হুলিয়ে সাপোর্ট করে গেল। :))
  • Rabaahuta | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৬390250
  • হুঁ, বার্বিপুতুল, ফোটোশপ্ড ভাইটাল এইসব তো বড় টুল
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০১390249
  • * স্লিম/মোটা
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০০390248
  • সৌন্দর্যের কোনও ডেফিনিশন হয়্না। কখন যে কার কাকে কি সাজে ভালো লাগবে কেউ জানেনা। গায়ের রং, মুখের ধাঁচ, চুলের রং, হাসি, চোখের আকার, ঠোঁট, স্লিম/ফস্সা, আরো অনেক কিছু আছে সেসব আর লিখছি না - এসব মিলিয়ে কোনও ঠিক নাই।

    কিন্তু পস্চীমি দুনিয়া বিশেষ করে কর্পোরেটরা একটা স্পেসিফিকেশন তৈরী করে দিয়েছে - স্লিম, ফস্সা, এইটা সেইটা - স্রেফ নিজেদের ফাল্তু স্ট্যান্ডার্ড প্রোডাক্টের বিক্রি বাড়ানোর জন্য। বিভিন্ন ভাবে সেই স্পেসিফিকেশন প্রোপাগান্ডার মাধ্যমে ছড়ানো হয়।
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫৩390247
  • কিকি ম্যাডামের লাস্ট পোস্টটা যেন এক ঝলক পাইনের গন্ধ মেশানো তাজা বাতাস!
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫২390246
  • কিকি, সে একেবারেই অন্য কথা। অনেক বড় আলোচনা, বিতর্ক হবে। আরো বড় কোনও প্রাইম টাইমের জন্য তোলা থাকলো নাহয় ঃ)
  • রুকু | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫১390245
  • কিকি


    লাস্ট কমেন্টের জন্য
  • kiki | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৯390244
  • ফরসার বেশ রকমফের হ্যায়। মঙ্গোলয়েড ফরসারা জেনারেলি খুব সুন্দর ত্বকের অধিকারিনী। মোলায়েম এবং দাগ ধাব্বাহীন। তারা ভীষণ তাদের ত্বকের ব্যাপারে সতর্ক ও বটে।

    কিন্তু যাঁরা নিজেদের সাদা বলিয়া দাবী করেন, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সামনা সামনি বেশ ঘিনঘিনে লাগে। বিশেষ করে এইসব গরমের দেশে, তাদের নিজেদের দেশে কি হয় জানিনা। আসলে পাতলা চামড়া হেতু এসব হয় হয়ত। কিন্তু ঘিনঘিনেটা লাগেই। আর কালো ত্বক যত্ন নিলে সে ভারী সুন্দর। বিশেষ করে আমাদের দেশে যাদের কালো বলা হয় সেই অলিভ টাইপ রঙটা। ছিপছিপে শ্যামলা কাজল নয়না, ঘারের কাছে এলো খোপা, হালকা সুতির শাড়ি। আহা!! তার তুলনা কিছু হয় নাকি!!

    তবে ঐ আর কি, সুন্দরের আদর থাকবেই। যে যাই বলুক। যেমন গুণের। আর সৌন্দর্য বেশিটাই যত্নে আসে।

    ন্যান, বিশেষজ্ঞের মতামত। যদিও আপ্নেরা চান নি। তাতে দেওয়ার মতন পূণ্য করবনা, তা হয় না। ইত্যাদি,,,,,,,,
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৬390243
  • সেইজন্যই তো ভারতীয় সমাজের কাছে সাফ-সুত্রা পারিভারিক ফিলাম "ডিডিএলজের" নাম নিয়েছিলাম।
  • amit | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৫390242
  • S, প্রথমত টিজিং,স্টকিং কে একবার ও কিন্তু মেনে নেওয়ার জন্য বলা হচ্ছে না। সেগুলো নিয়ে প্রতিবাদ জরুরি। কিন্তু সেগুলো দেখানো হচ্ছে বলেই কনডম এড ও দেখাতে দিতে হবে, সেটা হয়তো ঠিক নয়। আমার দেখানোতে কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের দেশে অ্যাডভাইসারি রেটিং আদৌ নেই। তাই পদ্মাবৎ নিয়ে এসব তামাশা চোখে পড়ে। Jodi প্রোগ্রাম এর রেটিং চালু করা হয়, খুব ভালো। -M-/ MA-১৫ এ এড দেখানো হোক না। যদি সেরকম ডেডিকেটেড চ্যানেল থাকে, যেকোনো সময় দেখানো হোক, যেসব বাবা মা রা চাইবেন না তার সেই চ্যানেল নেবেন না।
    কথাটা হচ্ছে জেনারেল টিভি তে দেখানো নিয়ে যেখানে এখনো রেটিং এর ব্যবস্থা নেই। খবর এর মাঝে কনডম এর এড দেখানো তা খুব জরুরি মনে হয় না। চ্যানেল গুলো নিশ্চয় লোকশিক্ষের জন্য করছে না, তারা নিজের এড রেভিনিউ জোগাড় করছে।

    আদালত যদি রায় দিয়ে থাকে ১০ তার পড়ে দেখানো হোক, এবার যদি কেও মনে করেন সেটা আদালতের অন্যায়ে, তাহলে সেটার প্রতিবাদ এ হাই কোর্ট এ যাওয়া হোক না, আপত্তি কোথায় ? পাবলিক অপিনিওন ও নেওয়া হোক। মুশকিল হলো গনতনতন্ত্রে মেজরিটি ভোট কাউন্ট হয়ে যায়, সেটা মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না। নাহলে কি আর আজকে ট্রাম্প এর একজন কে প্রেসিডেন্ট পদে দেখতে হয় ? কিছু করার নেই। জনগণকে ছাগল বলে দাগানো যায়, কিন্তু সমস্যা তাতে মেটে না।
  • rabaahuta | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪২390240
  • বড় এস লিখেছেন 'বিগত ৫০ বছর ধরে নায়করা রোমান্সের নামে নায়িকাদের সঙ্গে যেটা করে এসেছে, সেটাকে মলেস্টেশন আর স্টকিং বলে। কেউ কিছু বলেনি। কেন? ৫০ বছরে হাজার হাজার উদাহরণ দেখেও কারোর কোনও দিন মাথায় এলোনা? অথচ কন্ডোমের একটা অ্যাড দেখেই মাথায় এলো যে এটা খারাপ। কেন?'

    অনেকেই ভেবেছেন। আদালত বা সরকার বেলেনি তাই এত হইচই হয়নি। এই পঁচিশ বছর আগেও অনেক বাঙালী মধ্যবিত্ত পরিবারে বখে যাওয়ার পরাকাষ্ঠা ছিল হিন্দী সিনেমা দেখা - সব মিলিয়ে ব্যাপারগুলো মূলবোধের বিপক্ষে ছিল। তাতে কি লাভ কি ক্ষতি ছিল জানিনা, তবে হিন্দী সিনেমার ওভারল অ্যাটিটিউড নিয়েই আপত্তি ছিল অনেক বৃত্তে। ইন্টারনেটে হামেশাই পড়ছি বলিউডের আপত্তিকর ছ্যাবলামি নিয়ে; ডিডিএলজে অমিতাভ বচ্চনসুলভ ইভ টিজিং কি কমেচে একটু? খুব মেনস্ট্রিম হিন্দী সিনেমা অবশ্য দেখা হয়না, কবে থেকে টাইগার জিন্দা হ্যায় দেখবো ভাবছি সে আপদ নেটফ্লিক্সে আসেনা, লাস্ট দেখেছি বাহুবলি ২।

    ফরসা লোক - মার্কেটে ভালো খায়, তাই। জনমানস পাল্টালেই অন্যরকম হবে। ইনফ্যাক্ট, আবার দলে দলে ডাকসাইটে ডার্ক মডেল অভিনেতারা দাপিয়ে বেড়ালে ট্রেন্ডও পাল্টে যেতে পারে। শোবিজের কালো লোকেরা সব ঘষে মেজে ফর্সা হয়ে যায় এইটা একটা সিরিয়াস পরিতাপ।

    এই প্রসঙ্গে নয়নিকা চ্যাটার্জির কথা মনে পড়লো, উনি কি করছেন এখন; মধু সপ্রেরই বা কি খবর, মিলিন্দ সোমান তো এখনো বেশ দৌড়ে বেড়াচ্ছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত