এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রুকু | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১১390210


  • Good Morning.. :')
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০৭390209
  • মুক্তমনা-য় কিছু লেখা আছে @সিকি

    সচলে কিছু দেখলাম না।

    অভিজিৎ খুন হয়, বোধহয় ২৬শে ফেব্রুয়ারী, আজকের দিনে
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০৩390208
  • ডিসিদা, একটা পার্সোনাল পোস্নো করবো?
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০২390206
  • অভি হুঁ ঃ(
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০২390207
  • সিকি, অমরিশ পুরির চরিত্রায়নে তো ওইজন্যই আরও গায়ে জ্বালা ধরেছিল। জানতাম, বা এখনো জানি, যে ওটাই ভারতের বড়ো অংশের রিয়েলিটি। সেজন্যই সিনেমায় ওভাবে জাস্টিফিকেশান মেনে নিতে পারিনি।
  • avi | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৯390204
  • ডিসির কথা খুবই ঠিকঠাক। তবে লিবারেল বাবা মায়ের কনজারভেটিভ ছানা হওয়ার সময় এখন। আমার ছেলেমেয়ে যদি দাবি করে, তার ওই ভিজে বেড়াল বা সব মেনে নেওয়া গোছের সংস্কারী পার্টনার চাই, তাহলে কী মনে হবে কে জানে। শিক্ষাও তো সবসময় শুধু মা-বাবা নির্ভর না। :(
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৯390205
  • তাহলে আপত্তিটা সানি লিওনিকে নিয়ে। এইটাই জানতে চাইছিলাম। রোডিজ আর স্প্লিটসভিলাও বন্ধ হবে নাকি?

    আর চন্দ্রিল কোন এক্স রেটেড মুভি দেখলো যেখানে এক্স বলে কোঅনও চরিত্র বা এক্সের মতন দেখতে কেউ ছিলো? তাহলে এক্স দেখে এতো উত্তেজনা কেন?
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৭390203
  • অন্য প্রসঙ্গে - গতকাল অভিজিৎ হত্যার তিন বছর পূর্তি হয়ে গেল। কোথাও কোনও লেখা দেখলাম না।

    আমিও লিখি নি অবশ্য।
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৬390202
  • "হতে পারে আমার মেয়ে কারুর সাথে প্রেমে পড়লো, যাকে আমার পছন্দ হলো না। কিন্তু সেটা মেয়েকে বোঝাবো, তার পর ডিসিশান নেওয়া ওর ওপরেই ছেড়ে দেবো। আমার ডিসিশান জোর করে ওর ওপর চাপিয়ে দেবো না। "

    হরিয়ানাতে এখনও উল্টো মতটাই চলে। দিল্লি রাজস্থান ইউপিতেও। অমরীশ পুরী কোনও কাল্পনিক চরিত্র নয়।
  • avi | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৩390201
  • বড়েস, যৌন সুড়সুড়ি কার কিসে লাগবে, সেটা অনেক কিছুর ওপর নির্ভর করে। সেই চন্দ্রিল লিখেছিলেন না, প্রথম এক্স রেটেড মুভি দেখে এত উত্তেজনা যে পথেঘাটে এক্স লেখা দেখলেই বুকে ধড়াস ধড়াস, ওদিকে সেটা হয়তো জেরক্স দোকান। তেমনি কন্ডোম, অর্থাৎ কিনা সেক্সের উপকরণ, সানি লিওন, অর্থাৎ যিনি অন ক্যামেরা সেক্সুয়াল পারফর্ম করেন, এই জ্ঞানের ভিত্তিতেই সুড়সুড়ি লাগতে পারে, বিজ্ঞাপন কন্টেন্ট ম্যাটার করে না।
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫১390200
  • S যখন ডিডিএলজের কথা আনলেনই, তখন একটা গল্প বলি। আমি ডিডিলজে পুরোটা দেখিনি, কারন সিনেমাটার ফিউডাল মেসেজ। পুরো গল্পটাই এমন অসহ্য ফিউডাল টাইপের যে খানিকটা দেখে আর পোষায়নি, পরেও আর কখনো দেখিনি। শারুখ কাজলকে উত্যক্ত করছিল, এটা তখন অতোটা চোখে লাগেনি, কারন তখনো সেই সব সেন্স আসেনি, বা sm যেমন বললেন যে হিন্দি/বাংলা সিনেমায় তো সেই দাদুর আমল থেকেই এসব দেখানো হচ্ছে, তাই কিছুটা নর্মালাইজ হয়ে গেছিল। কিন্তু অমরিশ পুরি কাজলের বিয়েতে বাধা দেবে বলে একেবারে মেয়েকে নিয়ে দেশে ফিরে গেল, অন্য কারুর সাথে বিয়ে ঠিক করলো, তাতে আবার কাজোলের মা বললো কি আর করবি, বাবার ইচ্চেই মেনে নে, এগুলো আর হজম করতে পারিনি।

    তা আমার এক ছোটবেলার বন্ধু আছে, দুজনেই দুজনকে খুব ভালো চিনি। সেই বন্ধু একবার জিগ্যেস করেছিল, তুই তো আগে হিন্দি সিনেমার ফিউডাল ব্যাপার ট্যাপার নিয়ে এতো বলতিস, কতো সিনেমা তো দেখিসইনি এইজন্য। তো এখন তো তোর নিজেরই মেয়ে আছে, এখন কি মনে হয়? এরকম প্রশ্ন ছোটবেলার বন্ধুরাই করতে পারে, আর আমাকেও একটু ভাবতে হয়েছিল। তারপর বলেছিলাম যে এখনো আমার একই মত। হতে পারে আমার মেয়ে কারুর সাথে প্রেমে পড়লো, যাকে আমার পছন্দ হলো না। কিন্তু সেটা মেয়েকে বোঝাবো, তার পর ডিসিশান নেওয়া ওর ওপরেই ছেড়ে দেবো। আমার ডিসিশান জোর করে ওর ওপর চাপিয়ে দেবো না। আর শারুখের ঐ ফেমাস ডায়ালগ, "বাপের ইচ্ছের বিরুদ্ধে মেয়েকে নিয়ে যাবোনা" - মেয়েকে এমনভাবে শিক্ষা দেবো যে ওরকম ভিজে বেড়াল টাইপের কাউকে পাত্তাই দেবে না।

    ডিডিএলজে সিনেমার কথা উঠলেই আমার এই বন্ধুর প্রশ্ন আর আড্ডার কথা মনে পড়ে ঃ)
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৯390199
  • আহা! আশীর্ব্বাদ করি।

    তাও তো এখনও বানের্জল আসে নি।
  • aka | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪০390198
  • এই চিয়ারলিডার নিয়ে ব্যপারটা বাজে ভাট। সেদিন একটা এখানকার লোকাল হাইস্কুল ম্যাচ দেখতে গিয়েছিলাম। সেখানে মেয়েরা ফুটবল খেলছিল আর ছেলেরা মেয়েদের মতন ড্রেস করে চিয়ারলিড করছিল। আমি ভাবছিলাম কেন যে এখানে জন্মাই নি। কি ভালো আর পেপি পরিবেশ ছিল। ওদিকে ব্যান্ড বাজছিল। ঘ্যামচ্যাক।
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৯390197
  • প্রশ্নের উত্তর দিতে হলে তো হাইপথেটিকাল হতে হবে। আমি বোধয় দেখতে পারবো। বারবার যেকোনও অ্যাড দেখালেই বিরক্ত হবো কারণ মার্জিনাল এন্টারটেইনমেন্ট কমবে, কিন্তু সেটা আলাদা কথা।
  • sm | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৭390196
  • আরে S যৌণ সুড়সুড়ি আছে না নেই। সেটা তো, সাবজেক্টিভ ব্যাপার। আপনার হয় তো মনে হচ্ছে, ঠিকই আছে। আমার নয়।
    অন্যান্যরা, তাদের মনে হওয়া ব্যক্ত করতে পারেন।
    এবার ছোট প্রশ্ন। পার্সোনাল হিসাবে নেবেন না।
    এই এড বারংবার,আমি আমার ছেলে মেয়েদের সঙ্গে দেখতে পারব না। আপনি পারবেন?
  • sm | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২২390195
  • সিপিএম আর বিজেপি তলে তলে জোট তো হয়েই ছে। তবে এটা টই তে যাওয়া উচিত।
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২০390193
  • আমি তো সেই কখন থেকে জানতে চাইছি যে সুড়সুড়িটা লাগলো কখন? কি দেখে? আমাকে আরেকবার লিন্কটা দিয়ে কেউ বুঝিয়ে দিন।
  • cb | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২০390194
  • কল্লোলদা অনেকদিন ধরেই কি যে বাঁ* লিখছেন কিছু বুঝি না। কিরকম সিপিএম আর বিজেপি র জোট হয়েছে - এটাকে ইনফারেন্স ধরে নিয়ে অদ্ভুত অদ্ভুত প্রেমিস টানেন
  • sm | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১৭390192
  • কন্ডমের এডের বিরুদ্ধে তো কেউ নেই!খালি অনিয়ন্ত্রিত বা অনাবশ্যক যৌণ সুড়সুড়ি মার্কা এড গুলির বিপক্ষে আছে।
    তাও সেটি প্রাইম টাইমে, বারংবার সম্প্রচার করা হচ্ছিল বলে, নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে।
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১২390191
  • ধুর, আর লিখবো না। একটা কন্ডোম অ্যাড দিলাম। যারা যারা কন্ডোম অ্যাডের বিরুদ্ধে, দেখবেন না পিলিজ। ভালো অ্যাড তো লোককে এন্টারটেইন করেই।

  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০৩390189
  • কাল হুতোর উদাঃ এ রাজারহাট সিঙ্গুর নিয়ে মনে হল দুটর টাইমফ্রেম কিন্তু আলাদা। একইসময়ে দুটো হলে আর একটা ন্জ্যে বলে অন্যটা নিয়ে না বলা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই।
    কন্ডোমের আডে সমস্যা যদি যৌনতা আসা প্রসম্গে হয় তো সেই একই সময়ে চলতে থাকা নানাবিধ গান ট্রেইলরে সেরকম বা আরো বেশি যৌনতা নিয়ে তালে কী মত, ইন্টাতনেট নিয়ে, কি আরো নানাবিধ আডে যৌনতা নিয়ে, এমনকি ক্রিকেট ফুটবলে চিয়ারলিডার নিয়ে কী মত, সেই প্রশ্ন আসবে।
    সমস্যা যদি সব অনুভূতির মধ্যে কর্পোরেট আগ্রাসন হয়, তাহলে প্রায় সব আড নিয়েই কী মত, প্রশ্ন আসবে। মায়ের স্নেহ মনে করিয়ে দেওয়া আটা থেকে বিস্কুট, ঘি, সোয়েটার, ওয়াশিঙ্গ পাউডার সবই আসতে পারে।

    এগুলো কিন্তু হোয়াটাবাউটারি নয়, ভ্যালিড প্রশ্ন।
  • sm | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০৩390190
  • S, কে।
    আপনি মনে করেন, ddlj তে কাজল কে উত্যক্ত করার দৃশ্য ভারী খারাপ। গত পঞ্চাশ বছর ধরে, হিন্দি সিনেমায় এমনটাই প্রজেক্ট করা হয়েছে। আমার ও আপত্তি নেই। সিনেমায় অতিরিক্ত ভায়োলেন্স নিয়েও এক কথা।
    তবে এটা খালি হিন্দি সিনেমার সমস্যা নয়। হলিউড ফিলমেও এক ই সমস্যা রয়েছে।ভায়োলেন্স এর ক্ষেত্রে, হিন্দি সিনেমার ওপর দিয়ে যায়। তবে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। মানে, অনেক টা রেত্রস্পেক্তিভ বা সুতো গুটানোর খেলা।
    কিন্তু কনডমের এডগুলিতে তে সুড়সুড়ি ক্রমাগত বাড়ানো হচ্ছে।
    দেখানো হচ্ছে নিউজ চ্যানেল গুলোতেও।
    এবং বারংবার।
    টিভি হচ্ছে ড্রোয়িং রুমের জিনিষ।
    পয়সা দিয়ে, হলে, সিনেমা দেখার ও বাড়িতে টিভি দেখার মধ্যে পার্থক্য আছে। কারণ এটা পরিবারের অঙ্গ। বাচ্চাদের থেকে আলাদা করার উপায় নেই।
    সুতরাং এই সুড়সুড়ি মূলক কন্ডম এর এড টি বাচ্চাদের জন্য অনাবশ্যক।
    এটা তুলে দেওয়াও হয়নি। খালি সম্প্রচারের সময়কাল পিছিয়ে দেওয়া হয়েছে মাত্র।
    এডাল্ট লোকেদের জন্য এর সেন্সুআস প্রকাশ ও উপকারিতা য়, কিছু মাত্র বিঘ্ন ঘটছে না তো !
    আর কন্ডমের এড দেখালেই কি পপুলেশন কম হয়ে যায়, না ভারতের লোকজন সেক্স কে খারাপ চোখে দেখে বলে এমন বিশাল পপুলেশন তৈরি হয়েছে?
    ভারতের লোকজন আদিকাল থেকেই সেক্স কে ওয়ার্শিপ করে এসেছে আর নিয়ন্ত্রিত সেক্স কে খারাপ বা ট্যাবু ভাবেনি কখনো।
    যদি তাই হয়, তাহলে চীনের পপুলেশন এতো বাড়লো কেন?তারাও কি ভারতের জোড়া ভাই?
    ইউরোপের লোকজন, বহুগামিতা য় এক্সপার্ট! সেক্স কে ট্যাবু ভাবেনা। কিন্তু পপুলেশন এত কম কেন? একি কনডমের বহুল ব্যবহার এর ফল না, দায়িত্ব না নেবার মানসিকতা?আমার মনে দ্বিতীয় কারণ টি ই আসল।
    তৃতীয় বিশ্বে পপুলেশন বাড়ার একটা মূল কারণ হলো অশিক্ষা। এন্টারটেইনমেন্ট এর অভাব।
    কর্পোরেট এর এড এর মাধ্যমে কিন্তু কিছু মাত্র, উপকার হচ্ছে না।
  • T | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫১390188
  • কিন্তু অ্যাডটা বন্ধ করে আকাদা কিভাবে সফট পর্ণ প্রদর্শন বন্ধ করবে সেও আমাদের অজানা।
  • aka | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪৮390187
  • এস ঘেটে গিয়েছে, অমুক নিয়ে বলছেন বলুন, কিন্তু তমুকটা নিয়েও বলুন। একটু উল্টে পাল্টে নিলেই মানে না বোধক করে নিলেই হবে।
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৫৮390186
  • সরকারের হাতে কতটা ক্ষমতা থাকা উচিত, বা আদৌ কিছুই থাকা উচিত কিনা, তা নিয়ে ঐকমত্য হওয়া মুশকিল।

    ফ্রন্টাল নুডিটি নিয়ে যেমন -আম্রিগার অল্প কিছু স্টেটে আইনী, অন্যত্র বেআইনী। একই দেশে, বিভিন্ন রাজ্য সরকারের-ও আইন আলাদা
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৫২390185
  • এইবারে একটু কড়া কথা। লোকে যখন হোয়াট অ্যাবাউটারি তুলেছে।

    আমি তো বলিনি অমুক নিয়ে বলেন নি মানে যে তমুক নিয়েও বলতে পারবেন না। আমার বক্তব্য হলো অমুক নিয়েও বলুন। সেতো কাউকে বলতে শুনিনা। কেন বলেন না জানেন? কারণ সেইসব জিনিস যে খারাপ, সেইটাই লোকে বোঝেনা/জানেনা। কারণ সেইটাই শেখানো হয়েছে আমাদের। শুধু সেক্স আর নিউডিটি মানেই খারাপ। বাকিসব ঠিক আছে।

    ডিডিএলজের উদাহরণ সেইজন্যই দিয়েছিলাম। সেই সিনেমা নাকি দেশের সবথেকে রোমান্টিক সিনেমা। কোনও মেয়েকে কোনও ট্রেন কামড়ায় একা পেয়ে কেউ উত্ত্যক্ত করলে কোথায় যে জনতার রোমান্স আসে কে জানে? বিগত ৫০ বছর ধরে নায়করা রোমান্সের নামে নায়িকাদের সঙ্গে যেটা করে এসেছে, সেটাকে মলেস্টেশন আর স্টকিং বলে। কেউ কিছু বলেনি। কেন? ৫০ বছরে হাজার হাজার উদাহরণ দেখেও কারোর কোনও দিন মাথায় এলোনা? অথচ কন্ডোমের একটা অ্যাড দেখেই মাথায় এলো যে এটা খারাপ। কেন?

    শালা কন্ডোমের অ্যাড প্রাইম টাইমেই দেখানো উচিৎ। ইন্ডিয়াতে বিশেষ করে। যে দেশে লোকে সেক্স মানেই জানে খারাপ অথচ এরকম পপুলেশন বানিয়েছে, তাদের জন্য এরকম সেন্সুয়াস কন্ডোমের অ্যাডই চাই। যদি কিছু কাজ দেয়। একটা সেক্স স্টার্ভড সোসাইটি হয়েছে। রাত্রে অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করে সকালে বাসে ট্রামে মেয়েদের বিরক্ত করার মহান কালচার আমাদের দেশেই আছে।

    আর বাকি রইলো বাচ্চার সাথে একসঙ্গে বসে দেখার অস্বস্তি। সেইজন্যই ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডটা দিয়েছিলাম। সেটা একসঙ্গে বসে দেখতে অস্বস্তি হয়নি কখনো?
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৪৮390184
  • আম্রিগায় যেমন, 'পেরেন্টাল কন্ট্রোল' ব্যবহার করে সিলেক্টিভ চ্যানেল ব্লক করা যায়
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৪৬390183
  • 'সেন্সরিং করা নিয়ে কেউ আপত্তি করছেনা, কিন্তু সেইটা বাবামায়েদের হাতে রাখা উচিৎ হবে' - এগ্রিড
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২৬390182
  • অন্য কিছু ছেড়েই দিলাম। সুড়্সুড়িও তো লোকে বিগত ৫০ বছর ধরে গবগব করে খেলো। এখনো রোজ খাচ্ছে। টিভিতে, সিনেমায়, খবরের কাগজে, ওয়েবসাইটে, ফেস্টুনে, রাস্তায়। তাহলে হঠাত এই অ্যাডটা কেন?

    এরকম কোনও কিছু আছে নকি যেখানে সেন্সরিং করা গেছে সঠিক ভাবে? যেসব দেশে করা গেছে সেখানে তো প্রাইভেসি আর রাইটসের মারাত্মক দৈন্যতা। সেন্সরিং করা নিয়ে কেউ আপত্তি করছেনা, কিন্তু সেইটা বাবামায়েদের হাতে রাখা উচিৎ হবে। বিগ ব্রাদারের হাতে দিলে সে যৌণতা হয়ে ঢুকবে আর থট কন্ট্রোল হয়ে বেড়োবে।

    বুঝি যে বাচ্চার বাবামায়েদের এধরনের আলোচনা ব্যক্তিগত এক্সপি ছাড়া করা মুশকিল। একটাই কথা আপনার বাচ্চার ক্ষতি করার জন্য সানি লিওনির কন্ডোমের অ্যাডের থেকেও অনেক বেশি ক্ষতিকারক জিনিসপত্তর আসে পাসে আছে। সেইদিকে তো কেউ নজর দিচ্ছে না।
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৪২390181
  • 'অমুক ইল্লিজেটিমেট বলি নাই বলে তমুক কেও বলা যাবে না ইহা একটি বৃহত বল অফ শিট, বুলস প্রোবাবলি'

    - হুম, এটাও বোধায় একধরণের হোয়াট অ্যাবাউটরি। বিজেপি-র মাইনরটি -র ওপর অত্যাচারের প্রতিবাদ করলে যেমন শুনতে হয় বাংলাদেশে হিন্দু-দের ওপর দমন পীড়নের প্রতিবাদ করছি না কেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত