এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৩৮390180
  • দুইখান কথাঃ

    ১) অমুক ইল্লিজেটিমেট বলি নাই বলে তমুক কেও বলা যাবে না ইহা একটি বৃহত বল অফ শিট, বুলস প্রোবাবলি।

    ২) সেন্সর বিহীন সমাজ আসলে আড়ালহীন ঝোপঝাড়ের মতনই অ্যাবসার্ড। যৌনতা, অ্যালকোহল ইউজ, সিনিমা সবেতেই আছে, থাকাই ভালো, এককের জন্য উঠতি বয়সে যৌঅন সুড়সুড়ির অ্যাডভার্স এফেক্ট নিয়ে অনেক কচকচি আছে, দেখতে হবে।

    এর পরে পড়ে থাকে নিক্তির ওজন কোনটা কার ঠিক মনে হবে। তো সেক্ষেত্রে দুটো উপায়, এক বিগ ব্রাদার ঠিক করে দেবে, অথবা মার্কেট ও টেকনলজি। যেমন আমি চাই না আমার বাচ্চাদের সফট পর্ণো দেখাতে, আমি শুধু বোতাম টিপব, ওদিকে এস চায় সে ভালো কথা, এস অন্য বোতাম টিপবে।
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৩৪390179
  • বহু বিষয়েই সংশয় আছে, কোথায় লাইন টানা উচিত, আদৌ কোন লাইন টানার দরকার আছে কিনা ইঃ প্রঃ

    মিড ডে মিল অনেক বাচ্চার জন্যই দিনের একমাত্র উল্লেখযোগ্য মিল, তার জন্য বরাদ্দ ৪ টাকা, ৩০ পয়সা যে একটা জোক, সেটা এই মূহুর্তে কয়েক গুণ বাড়ানো উচিত, এ নিয়ে কোন সংশয় নেই

    বিজেপি / আরেসএস-এর হিন্দুত্ব বাদ প্রচারের পাশাপাশি, বা তার চেয়েও, এই পলিসিগুলো - এনরেগায় ফান্ডিং কমানো, মিড ডে মিল-এর অ্যানিমিক লজ্জাজনক বরাদ্দ - এগুলো আরও ধাক্কা দেয়।
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:২০390177
  • বড়েস, বাবু-টা কাটাও।

    আমি শুধু বাচ্চা ছেলে-মেয়ের সাথে বসে দেখতে নিজের এবং তাদের অস্বস্তির কথা বলেছি, আর কিছু না।
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৫৭390176
  • অরণ্যবাবুর পোশ্নোগুলোর উত্তর দেওয়ার চেস্টা করছি। ভালো পোস্নো। দুটো পয়েন্টই অ্যাডরেস করার চেস্টা করছি।

    ১) এই অ্যাডে আমি তেমন খারাপ কিছু দেখিনি যেটা প্রাইম টাইমে দেখানো যায়্না। ওর থেকে বেশি সুরসুড়ি আজকাল অনেক জিনিসেই থাকে। হিন্দি সিনেমা আর তার চটুল গানে বিগত ৫০ বছর ধরে কম-বেশি সুরসুড়ি দেওয়া হচ্ছে। তাহলে আপত্তি কেন? সানি লিওনি বলে নাকি কন্ডোমের অ্যাড বলে? সেটা না জানলেও তো মুশকিল।

    ২) এখন কেউ যদি বলেন যে বাচ্চাদের এইরকম খারাপ জিনিস থেকে দুরে রাখা উচিত। সেক্ষেত্রে আমি বলবো যে অন্য অনেক অনেক খারাপ জিনিস টিভি সিনেমাতে ছোটোবেলা থেকে দেখছি। সেগুলো তো লোকে দিব্যি হজম করে ফেলছে। কেন সেখানে কোনই আওয়াজ নেই? কেন কেউ বস্তা পচা টিভি সিরিয়ালগুলো বন্ধ করার জন্য কোর্টে যায়্না? কোর্ট সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবে জানার ইচ্ছে রইলো। এই সিলেক্টিভিটির ক্ষেত্রেই আপত্তি।

    এবং সেখানেই চলে আসে সেন্সরিং এর অবাস্তবতার কথা। কেউ হয়তো কন্ডোমের সব অ্যাডই নিষিদ্ধ করবেন, কেউ হয়তো সুড়সুড়ি নিষিদ্ধ করবেন, কেউ সেটাও অ্যালাউ করবেন, কেউ হয়তো সবকিছু অ্যালাউ করবেন। ফলে এগুলো সবই খুব ব্যক্তিগত চয়েসের ব্যাপার। দিল্লির ঠান্ডা ঘরে বসে একজন ঠিক করে দেবে যে বাকি একশ তিরিশ কোটি লোক কি দেখতে পাবে বা পাবে না - এইটাতেই আপত্তি। এই ব্যাপারটা বোধয় বাবা মায়েদের উপরে ছাড়লে অনেক বেশি কাজে দেয়।

    এইবারে আবার উল্টো দিকটা ভাবুন। কেউ কন্ডোমের অ্যাড ব্যান করলো। তারপরের স্টেপ কি? এইভাবে ব্যান করতে করতে তো আর কিছুই দেখানো যাবেনা। লাইনটা কোথায় টানা হবে? কে ঠিক করবে? সরকার? কোনও গাইডলাইন্স দিয়েও কাজ দেয়্না। নিউডিটি আর অশ্লীলতার ডেফিনিশন পাল্টেছে সময় আর ইন্টারেস্টিংলি রাজনীতির সাথে সাথে।
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১৮390175
  • এই পয়েন্টে ১০০% সহমত - কনজিউমার চয়েস এন্ড কন্ট্রোল
  • একক | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪৮390174
  • আমি তো আগেই লিখেছি, প্রত্যেক কনজিউমারের হাতে কন্ট্রোল থাকা জরুরি। যে টিনটো ব্রাস দেখতে চাইছে তার ও। চ্যানেল সাবস্ক্রাইব করার সময়েই প্যাকেজ থাকা ভালো।
  • একক | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪৫390173
  • হ্যা অস্বস্তি থাকতেই পারে। সেইজন্যেই তো বল্লুম যে কাস্টমাইজড এড কন্ট্রোল টা কন্সিউমারের হাতে থাকা জরুরি। টিভি র চ্যানেল সাবস্ক্রিপশন নিলেই সব এড দেখতে বাধ্য এমন নয় | আলাদা প্যাকেজ থাকা জরুরি। দেখা যাক কবে হয়।
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪২390172
  • যৌনতা, সেক্স এসব তো সরলরৈখিক ব্যাপার নয়, কমপ্লিকেটেড, সেশ কথা বলে কিছু হয় না। লাইন টানার চেষ্টা হয় কোথাও, ঠিক-ভুল বলা মুশকিল

    ধর যৌন সুড়সুড়ি কাটালাম, সরাসরি পর্নো দেখালেই বা সমস্যা কী - হুতো যেমন লিখে্ছে টিন্টো ব্রাস, তার সিনেমা দেখালে কী সমস্যা?

    ইন্টারকোর্স দেখালেই বা সমস্যা কী? মানুষ ছাড়া অন্যান্য স্পিসিস তো প্রকাশ্যেই সেক্স করে, মানুষের আড়াল দরকার কেন?
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৩৬390171
  • 'নিজে টিভি পুষিনা। এবং অনেকটা এই কারণেই যে এটা খুব কম লিবার্টি দেয় এড কন্ট্রোলের ক্ষেত্রে। যে লিবার্টিটা ইন্টারনেটে পাই'
    -একমত

    'যৌন সুরসুরিতে সমস্যা কী ?' - সমস্যা নয়, অস্বস্তি-র কথা বলছি, নিজের কম বয়সী সন্তানের সাথে দেখতে হলে। এবং সেটা উভয়তঃ, সন্তানের দিক থেকেও অস্বস্তি হতে পারে। দ্যাটস অল।
  • একক | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৩২390170
  • যৌন সুরসুরিতে সমস্যা কী ? মানে এক্স্যাক্ট সমস্যা টা কী। একটা বারো চোদ্দ বছরের বাচ্চা যদি দেখে উত্তেজিত বোধ করেও, হাইলি সে কী করবে ? মাস্টারবেট, ওই বয়েসে এমনিতেও তাদের পক্ষে এগ্রিএবল সেক্সুয়াল পার্টনার নেগোশিয়েট করা সম্ভব না। আমরা যদি তাকে একটু ইরোটিক বিজ্ঞাপন দেখে নিষিদ্ধ মজা পাওয়ার স্বাদ দি তাহলে অসুবিধে ঠিক কোথায় ? অনেকে বলবেন সেটা তো যৌনশিক্ষা নয় | ধুর, আমিও জানি ওটা যৌনশিক্ষা নয় | আমি ওদের কিছু নিষিদ্ধ টফি খাওয়ার মজা দিচ্ছি জেনে বুঝে, তাতে এক্স্যাক্ট সমস্যা কী ?? আর যদি কিছু সমস্যা থাকে -অব্জেক্তিফিকেষণ ইত্যাদি, তাহলে সে বিষ আমি আপনি খেলেও আছে, বাচ্চা বলে আলাদা কিছু নয়।

    তবে, এই প্রসঙ্গে বলি : আমি টেলিভিশনে ওপেন এডভার্টইস সিস্টেমটার বিরোধী। নিজে টিভি পুষিনা। এবং অনেকটা এই কারণেই যে এটা খুব কম লিবার্টি দেয় এড কন্ট্রোলের ক্ষেত্রে। যে লিবার্টিটা ইন্টারনেটে পাই | কোন ধরনের এড আমি দেখতে চাইনা এ নিয়ে আমার মত শেষ কথা, কারণ আমি দর্শক। এই লিবার্টিটা এনশীয়র করা জরুরি | এবার কনডম কোম্পানি কত টাকা ঢালবে আর সেটা সাব্স্ক্রাইব না করলে এক্সট্রা কত পয়সা দিয়ে আপনাকে টিভির চ্যানেল দেখতে হবে, সেটা পারসনাল ব্যাপার। হুরুম করে চাপিয়ে দেওয়া হবে এবং দেখতে বাধ্য এটা ঢপের ব্যাপার। আগামী পৃথিবীতে এমন ওনেক কিছুই হতে পারে যার এড আপনি দেখতে চাননা। আপনার পরিবার দেখুক তাও চান না। সেটা ভয়ঙ্কর মারনাস্ত্রের বিজ্ঞাপন হতে পারে, কোনো এসকর্ট এর বিজ্ঞাপন হতে পারে আবার আপনি হয়ত ভেগান আর উল্টোদিকের লোক প্যালিও !! সবারই অধিকার থাকা উচিত কি দেখতে চায়না রেগুলেট করার। সার্ভিস প্রভাইডার কে এটা এনসিওর করতে হবে। কনডম কোম্পানি তাদের বাওয়াল বুঝে নিক, যেরকম স্লট পাবে, যত সাবস্ক্রাইবার সেই বুঝে স্ট্যান্ডার্ড সেট করবে। লিবার্টি টা থাকা জরুরি।
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৫১390169
  • ইনকন্টিনেন্স, একটু বয়্স্ক মানুষদের, বাথরুম অব্দি পৌঁছনোর আগেই হিসি হয়ে যাচ্ছে -এটা কতটা কষ্টকর এবং এমব্যারাসিং - আমি কাছ থেকে দ্খেছি।

    এ নিয়ে বা অন্য যে কোন অসুস্থতা, শারীরিক ত্রুটি নিয়ে ঠাট্টা-তামাশা অতীব জঘন্য, নক্কারজনক ব্যাপার
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪৪390168
  • অ্যাড-টা দেখলাম। যৌন সুড়্সুড়ি দিয়ে প্রোডাক্ট বিক্রির চেষ্টা। বিগ ডিল কিছু নয়, তবে বাচ্চা ছেলে-মেয়ের সাথে বসে দেখতে কারও অস্বস্তি হতেই পারে। আর অস্বস্তি-টা উভয়তঃ, বাবা-মা-র সাথে বসে দেখতে কারো অস্বস্তি হতে পারে।

    এই অস্বস্তি অস্বাভাবিক লাগছে না।

    প্রসঙ্গত মনে পড়ল, হস্টেলে র‌্যাগিং পিরিয়ডে আমার এক বন্ধু বলেছিল, বাবার সাথে বসে হ্যারল্ড রবিন্স পড়ে। সেই সত্য যুগে, বাজারে অ্যাভেলেইবল পন্ডি (= পানু, আমরা পন্ডি কইতাম) খুবই কম, হ্যারল্ড বাবু, নিক কার্টার এইসব লেখা-ই সম্বল। তো, সেই থেকে, বন্ধুটির নাম হল হ্যারো, তার থেকে বঙ্গীয়করণ হারু
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০১:২৪390167
  • পুরনো ভাট পড়ছিলাম - সানি লিওনের কন্ডোম অ্যাড, ব্ল্যাক কমেডি ইঃ। হুতো-র এই কথাগুলো ভাল লাগল -

    'প্রাইমটাইমে বাঁধনছাড়া জলমন কিং হবে কিনা জানা হলো না কিন্তু।

    সামাজিক মরালিটির ধারনার ওপর কর্পোরেটের বাঁধভাঙা পণ্যায়নকে উৎসাহ দান নিয়ে দ্বিধা আছে, তা কি আর করা।

    প্রসঙ্গত আশির দশকে নাট্যমঞ্চে 'ব্লো হট' নাটক বা হোপ ৮৬ মনে পড়লো।

    আর সিরিয়াল খারাপ, হেলমেটবিহীন বাইক, জ্যোতিষ খারাপ, সেগুলো চলছে তাই প্রাইমটাইমে যৌন সুড়সুড়ি চলবে, এই যুক্তিটা হজম হলো না। এর কাছাকাছি যুক্তি আগে শুনেছি, অপহৃত চাষজমি পাটুলিতে বাড়ি, বোজানো জলা লবণহ্রদে অফিস, এইসবে যখন প্রতিবাদ হয়নি সিঙ্গুরে কেন হবে।

    আর ইনকন্টিনেন্স নিয়ে কমেডি, সে অন্ধকার বা আলোকিত যাই হোক আমার কাছে নিতান্ত পরিত্যায্য। যেকোন শারীরিক অক্ষমতা/দুর্বলতা/অসুস্থতা নিয়েই'
  • রুকু | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৯390166
  • সামলে রেখো জ্যোতস্নাকে :3
  • চাঁদ | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪১390165
  • গুগুলে শুধু বিনয় আর ভুট্টা লিখলেও চলত।
  • aka | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০০:২৯390164
  • এই ভুট্টা সিরিজটা কি?
  • r2h | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০০:২১390163
  • ঠিক, মানারার গ্রাফিকে ভুট্টা সিরিজ, হতেই পারতো!
  • একক | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০০:২০390162
  • জনতা জাস্ট বাচ্চাটার মিডল ফিঙ্গারটা খেয়াল করুন :):):) :):)

  • Ekak | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১৯390161
  • এসব শ্লীলতা -অশ্লীলতার বাংলা রচনা থাক :) ভুট্টা সিরিজ নিয়ে গ্রাফিক করতে পারতেন মানারা। আমার কেমন বারংবার মনে হয়েছে বিনয় যে চোখে ভুট্টার দেবীকে দেখেন ওটা মানারার ও চোখ। একইসঙ্গে পিচ্ছিল অথচ শার্প।
  • রুকু | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১১390160
  • সিইও ইজ পিয়োর লাভ। কী সুন্দর রেগে যাওয়া লোকজনকে শান্ত করে দিলো। ♥
    শিখতে হবে।
  • rabaahuta | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৪৯390159
  • এই ধরুন প্রাচীন উদাহরণেই কাজ চলে যাবে, বিবর প্রজাপতি ভুট্টা সিরিজ, সংখ্যাগুরুর মতেই অশ্লীল নয়। কিন্তু একটি দশ বছরের শিশুর বদহজম হতে পারে।

    সিকির ভুট্টা সিরিজ নিয়ে কি মত? প্রাইম টাইমে আবৃত্তি টেলিকাস্ট হতে পারে? অথবা গ্রাফিক কবিতার বই হিসেবে যদি বেরোয়।
  • rabaahuta | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৪৪390158
  • প্রশ্ন কি ঠিক শ্লীলতা অশ্লীলতার? ডিসেন্সির সংজ্ঞা ও ধারনা দেশ কাল পরিপার্শ্ব ইত্যাদি ভেদে বদলায়; ও পন্ডশ্রম করে কি লাভ।

    কন্ডোম, ডিও, ফর্সা ক্রীম - সব কিছুর কন্টেন্ট, রেটিং, কর্পোরেটদের বাটাম ইত্যাদি প্রভৃতি।
  • aka | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৩৫390157
  • অমন নিক্তিতে মাপলে খেলব কিকরে এসব কি আর আমি করেছি, মোদ্দা বক্তব্য কিছু জিনিষ সেন্সরের দরকার আছে।
  • S | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৩৩390156
  • আকাদা তিন নম্বর অ্যাডটা তো তে খারাপ কিছু নেই।
  • রুকু | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৮390154
  • সিইওর এক দো তিনের কমেন্টের এস এস দিয়ে কে একজন ( পড়ুন সায়ন্তন গোস্বামী) খাপ খুলেছে ওয়ালে। সেই খাপ এসেছে ক্যালকমে। আরো কটা কমেন্ট পড়ুক। তারপর দেখছি। ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়েও জাজ করবে লোক! আর শালা দোষ হয় চাড্ডিদের।
  • রুকু | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৮390155
  • সিইওর এক দো তিনের কমেন্টের এস এস দিয়ে কে একজন ( পড়ুন সায়ন্তন গোস্বামী) খাপ খুলেছে ওয়ালে। সেই খাপ এসেছে ক্যালকমে। আরো কটা কমেন্ট পড়ুক। তারপর দেখছি। ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়েও জাজ করবে লোক! আর শালা দোষ হয় চাড্ডিদের।
  • aka | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৬390153
  • রুকু | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৫390152
  • বলদ আর চাড্ডিতে দুনিয়া ভরে গেছে
  • S | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১৯390151
  • ডিসির দেওয়া কন্ডোমের অ্যাডটা আগেও দেখেছি - অসাধারণ। অ্যাডে সবার হাসিগুলো দেখবেন। এতো নির্মল হাসি খুব কম দেখেছি। বিশেষ করে লাস্টে গাড়ির মধ্যে বসা বয়স্ক লোকটির হাসিটা দারুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত