এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাকাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    d
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০০৯ | ৩৪০৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • til | ২৪ অক্টোবর ২০১০ ১০:৪৮426103
  • আকা স্যার কি কলিতে অবতীর্ণ হইবেন শীঘ্রই? দর্শন লাভ করিবার বাসনা রইলো।
  • aka | ২৪ অক্টোবর ২০১০ ২২:২৭426104
  • হ্যাঁ আমরা ডিসেম্বরে যাচ্ছি ১১-৬, কিন্তু মুশকিল হচ্ছে চারখানি বড়সড় কাজ রয়েছে। সেগুলোর দিন কিছুই ঠিক হয় নি, হলেই জানিয়ে দিচ্ছি।
  • til | ২৫ অক্টোবর ২০১০ ১২:১৭426105
  • কাজ কোথায়, কলিতে? আমার ও একই অবস্থা। তবু দেখা যাক; ভুতো বাবুর কাছে আমার ইমেল আছে আর ফোন নম্বর ওখানে গেলে পাবো।
  • aka | ২৫ অক্টোবর ২০১০ ২২:০১426106
  • হ্যাঁ কলিতেই কাজ। দেখা যাক। ভুতোবাবুর কাছে আমার ইমেলও আছে। বোধহয় ফোন নংও আছে। মানে ভুতো বাবুর কাছে কিছু না থাকাটাই অস্বাভাবিক। :)

    তা এলাম যখন একটা রেসিপি দিয়ে যাই ( খেলেও খেতে পারেন)

    ১। পাঁঠার মাংস দই, রেড ওয়াইন, থাইম, পার্সলে দিয়ে ঘন্টা তিনেক ম্যারিনেট করুন।

    ২। ওদিকে গোটা ছয়েক আপেল সিদ্ধ করুন।

    ৩। অন্য একটি পাত্র একটু তেঁতুল ফুটিয়ে নিন।

    ৪। আপেল সেদ্ধ হয়ে গেলে খোসা টোসা ছাড়িয়ে নিয়ে আবার ঐ একই পাত্রে ফেলুন। সাথে তেঁতুল জল, লেবুর রস (একটা) দিন, আর দিন একটু নুন, অল্প খানিকটা চিনি। দিয়ে ঢিমে আঁচে চড়িয়ে রাখুন।

    ৫। অন্যদিকে পাঁঠার মাংস সেদ্ধ করুন। ঢিমে আঁচে।

    ৬। পাঁঠা সেদ্ধ হয়ে গেলে, এবং আপেলের চাটনি তৈরি হয়ে গেলে। অন্য একটি পাত্রে পেঁয়াজ রসুন ভাজুন। তারপর তারমধ্যে সেদ্ধ পাঁঠা, সেই ব্রথ আর চাটনির খানিকটা ঢেলে দিন। সাথে দিন গোটা কয়েক গাজর আর সেলারি। এবারে চড়িয়ে রাখুন খানিকক্ষণ। ঝালও দিতে পারেন মর্জিমতন।

    তারপর খান, একটু ঘটিসুলভ মিষ্টি ভাব থাকবে কিন্তু। নাম হল মাটন মর্জিমতন।
  • byaang | ২৫ অক্টোবর ২০১০ ২২:৪২426107
  • বলি, অতগুলো কড়াই মাজবে কে? একটা পাঁঠা রাঁধতে চার চারটে পাত্র!!! আপেল, তেঁতুল, তার উপর লেবুর রস! দাঁত থেকে মাথার খুলি অব্দি টকে গেল, শুধু রেসিপিটা পড়েই।
  • aka | ২৫ অক্টোবর ২০১০ ২২:৪৬426108
  • বলি অ্যাপেল পিকাপ থেকে যে বস্তা বস্তা আপেল এসেছে তার সদগতি হবে কি করে? নইলে তো রোজ কাঁচা কাঁচা আপেল খেতে হয়। সাথে মাটন দিয়ে আপেল খাওয়াটা ইন্সেটিভাইজ করছি। যে রাঁধে সে কড়াইও মাজে।
  • Abhyu | ২৬ অক্টোবর ২০১০ ০৮:০৭426109
  • এই টইটা আর কিছুদিন চললেই তারা রায়ের টোপাকুলের পায়েস পর্যন্ত উঠে আসবে মনে হয়।
  • Abhyu | ২৬ অক্টোবর ২০১০ ০৮:১০426110
  • যাকগে, আজ্জো, 1455 Pleasant Hill রোডের ইউনিভার্সাল গ্রসারি থেকে কচি পাঁঠার মাংস কিনো। সামনের রাং। দাম একটু বেশি কিন্তু পুরো বেঙ্গল গোটের টেস্ট। অদ্ভুত ভালো।
  • hozo | ১২ নভেম্বর ২০১০ ১০:৫৮426111
  • নলেন গুরের সন্দেশ:
    ছানা বানিয়ে নিন আগে (যারা ছানা বানাতে জানেননা, আগের টই দেখে নিন)
    পাটালি গুড় ফ্রিজ থেকে বার করে মাইক্রো তে গরম করে গলিয়ে নিন।
    ছানা আর গুড় ভলো করে মেশান, আমিতো মিকশিতে (mixi) মিশিয়ে নিলাম।
    এবার করাই এ ফেলে মিডিআম আঁচে খুন্তি দিয়ে ভলো করে এক্টু dry করে আনুন।
    ব্যস মাল রেডি
    হাতে ফেলে চ্যপ্টা করে নিন
  • pi | ১২ নভেম্বর ২০১০ ১১:২০426113
  • গোটা একটা পাঁঠা রাঁধার কথা ভাবে ? ব্যাঙদি কি মানুষ ?
  • de | ১২ নভেম্বর ২০১০ ১৩:০০426114
  • আকার এই রেসিপিটার কাছাকাছি কিছু আমি বোনলেস চিকেন দিয়ে করি -- তবে তেঁতুল নাই!

    বাড়িতে আপেল বেশী হয়ে গেলে খুব এফেক্টিভ!

    ছোট ছোট করে চিকেন কেটে নিতে হবে, পেঁয়াজ, সেলেরি, আপেল কুচিয়ে নিতে হবে,ইচ্ছা হলে ছোট টুকরোয় প্যাপরিকা আর টোম্যাটোও কেটে রাখো --

    কড়াইয়ে অল্প মাখন/সাদা তেল/অলিভ অয়েল দিয়ে পেঁয়াজ অল্প ভেজে নিতে হবে। মিক্সড হার্ব, গোল্মরিচের গুঁড়ো আর নুন মাখিয়ে রাখা চিকেনের টুকরোগুলোকে ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে জল বেরোলে, আপেল আর সেলারি (টোম্যাটো আর প্যাপরিকা কেটে থাকলে সেটাও) দিয়ে ঢাকা দাও, খানিক বাদে সিদ্ধ হয়ে এলে, হোয়াইট সস বানিয়ে মেশাতে হবে। বদলে অবশ্য একটা কাপে খানিকটা ময়দা দুধে স্মুথ করে গুলে ঢাললেও চলবে। পুরো মাখনে করলে বেশী ভালো খেতে হয়। নাহলে ঐ ময়দা গুলে ঢালবার সময় একটু মাখন দিয়ে দিও। পরে আরেকটু গোলমরিচের গুঁড়ো, মিক্সড হার্ব আর কাঁচালংকা কুচি ছড়িয়ে নামিয়ে নাও।

    ঘটিরা মনে করে চিনি দেবেন এতে, বাঙালদের জন্য আপেলের মিষ্টিই যথেষ্ট!
  • Nina | ১২ নভেম্বর ২০১০ ১৯:৫৮426115
  • দেবু, তোর এই চিকেনের রেসিপিটা হেব্বি ভাল লাগল--এই শনিবারই নামাব--অনেক গ্র্যানিস্মিথ আপেল জমেছে।
    বাটিরা (বাঙালের--বা, ঘটির-- টি) কি জাস্ট এক চিমটি চিনি ছড়িয়ে দেবে নিয়মরক্ষে কা ওয়াস্তে ;-))
  • Ananya | ১২ নভেম্বর ২০১০ ২০:২৬426116
  • নিনা দি তোমাকে দেখলাম এখানে তাই এখানে এই জিগ্গেস করছি।thanksgiving এর week এ অতিথি আসছে বাড়ী তে। Phili যাবো।ওখানে downtown এ কোথায় ভালো lunch করা যায় একটু জানাবে? famous steak sandwitch খেতে চাই। আর ভালো biriyani কোথায় পাবো? last time একটা indian grocery তে গেছিলাম, বেশ বড় দোকান, তার পাশে একটা দারুন pakisthani restaurant ছিলো। রাস্তা টার নাম একদম ভুলে গেছি।
  • Nina | ১২ নভেম্বর ২০১০ ২১:১৬426117
  • একে একে বলি কেমন:
    বেস্ট steak sandwich পাবে Chima তে 20, J F K Blvd19th & 20th এর মাঝামাঝি

    বিরিয়ানি যদি ভাল আমবিয়ান্সওয়ালা জায়গা খোঁজ তাহলে
    Palace on the Ben, 9th Chestnut st
    আর নইলে 2nd & chestnut e কাবুল ট্রাই কর
    যদি জায়গাটা কোনও প্রবলেম না হয় তাহলে
    কাবাবিশ on 42nd chestnut
    মানে কাবাবিশ দেখতে সাধারণ--খাবার ভাল

    বেস্ট বিরিয়ানি ছিল আমার বাড়ী :-) কিন্তু আমি তো তখন দেশে --নুচি খাচ্ছি কুমুদিনীর বাড়ী!!
  • mani | ১২ নভেম্বর ২০১০ ২১:৫২426118
  • আমিও নলেন গুড়ের সন্দেশ এক-ই ভাবে বানাই। খালি লাস্ট স্টেপ-টা আলাদা। কড়াই-এ না নেড়ে চেড়ে আমি মাইক্রোতে মিনিট পাঁচ-ছয় মিনিট দিয়ে নি। তবে সময়-টা পরিমাণের ওপর নির্ভর করবে। বার করে ছোটো ছোটো করে কেটে নিলেই সন্দেশ রেডি।
  • Anaya | ১২ নভেম্বর ২০১০ ২২:৩৪426119
  • Thank you নিনাদি। তুমি india থেকে ঘুরে এসো তারপর আসবো তোমাদের বাড়ী বিরিয়ানি খেতে আর indian এর গল্প শুনতে।
  • hozo | ১৩ নভেম্বর ২০১০ ১২:০৬426120
  • নলেন গুরের সন্দেশ ওবামা কেই খাওয়ালাম মেনড্রেক তো আর নেই
  • til | ১৩ নভেম্বর ২০১০ ১৪:০৭426121
  • নিনাদি, তোমার কলকাতার বাড়ী যাবো বিরিয়ানি খেতে, আমেরিকা আমার সাধ্যের বাইরে।
    কি খাওয়াবে তো, রিয়্যাল কিন্তু ভার্চুয়াল নয়।
  • til | ১৩ নভেম্বর ২০১০ ১৪:০৯426122
  • btw গরুর নয় কিন্তু, আমি ও রসে বঞ্চিত।
  • M | ১৩ নভেম্বর ২০১০ ১৪:৩০426124
  • এইযো তিলুবাবু,
    আপনের রেসিপিতে নান বানিয়েছিলাম,লোকে চেটে পুটে খেয়ে গেছে, ঝামেলি হলো আবার কবে খাওয়াবো জানতে চাইছে।ক্ষী জ্বালাতন!
  • ti | ১৩ নভেম্বর ২০১০ ১৬:২১426125
  • লোকে মানে? পরের ছেলে কি!
    --
    বিগ M এর সার্টিফিকেট, আমি তো হাওয়ায় ভাসছি!
  • Nina | ১৩ নভেম্বর ২০১০ ১৮:৩৬426126
  • আরে তিলু স্যার, একেবারে অ্যাকচুয়াল বিরিয়ানি খাওয়াব তোমায় কলকাতায় এইবার--আমার বাড়ীতে, প্রমিস।চিকেন না পাঁঠা--কোনটা খাবে বল।

    আর কিকিয়া আমাদের ওর বাড়ীতে নান খাওয়াবে--কিরে কিকিয়া খাওয়াবিতো??
  • kd | ১৪ নভেম্বর ২০১০ ০০:৫৯426127
  • হায় হায়! সকলে সকলের বাড়ি খেতে যায়, আমায় কেউ ডাকে না রে! আমি যে বিরিয়ানি বড্ডো ভালোবাসি :(((

    তিলুবাবু স্যার, কলকাতার কথা জানি না, তবে যতদূর জানি, আমেরিকায়/ক্যানাডায় 'গরু'র মাংস পাওয়া যায় না :)
  • Nina | ১৪ নভেম্বর ২০১০ ০১:০৯426128
  • ও কাব্লিদা, কি আমেরিকা কি কলকাতা, আমার বাড়ী আপনের সবসময় নেমন্তন্ন রইল ---বিরিয়ানি ও তার সঙ্গে আরও সবকিছুর--একবার বলুন কবে আসবেন:-))
  • til | ১৪ নভেম্বর ২০১০ ০১:২৮426129
  • নিনা,
    বিরিয়ানী অবশ্য "বাঙ্গালী পাঁঠার" মাংসেই প্রশস্ত। তবে চিকেনই সই।
    কিন্তু কত খাবো? মহামান্য কাবলিদার বাড়িতে স্বয়ং কৃষ্ণা নাকি খুন্তি ধরছেন, তারপর আবার বিরিয়ানী?
    --
    কাবলিদার ভুতো কিসে খুশী হয়, আগে থাকতেই কিছু টিপস দেবেন, প্লীজ।
  • Nina | ১৪ নভেম্বর ২০১০ ০১:৩৯426130
  • না না তিলস্যার, কৃষ্ণার দিন অন্য কোনও কথা হবেনা, মানে কৃষ্ণা যা করবেন তাই--আরএকদিন হোকনা--বিরিয়ানী ঔর রায়তা!
  • til | ১৪ নভেম্বর ২০১০ ০৪:৪৪426131
  • বিরিয়ানী অউর রায়তা, ব্যস? কিঞ্চিৎ গ্রোভার শিরাজ।
    আচ্ছা কলকাতায় বটল শপ কোথায়? মাঝে লেক রোডে একটা দোকানে গিয়ে কি অস্বস্তি, দিনটা ছিল দোল, কিন্তু ওরে বাবা সেই গ্রিলের জানালার ওপারে কালী মুখার্জী টাইপের দোকানী! সঙ্গে বিবিজান ছিলেন, ঐ সব দেখেই আমি লেজ তুলেই হাওয়া।
  • M | ১৫ নভেম্বর ২০১০ ১০:১৩426132
  • ইয়াপ! চলে আও............:P
  • M | ১৫ নভেম্বর ২০১০ ১০:১৫426133
  • ইসে, সাউথ সিটি স্পেন্সারে দ্যাখলাম ওয়াইনের দোকান দেছে।

    টেরাই নিতে পারেন।
  • I | ১৫ নভেম্বর ২০১০ ১১:২৮426135
  • এই হোজো কে? এনারেসে আমাদের জুনিয়র ব্যাচে দুটি খুকী ছিল, তাদের নামকরণ হয়েছিল হোজো আর গোজো। তাদেরি কেউ নয়তো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন