এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৭৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ৩১ মার্চ ২০১৯ ১৪:৫৯379125
  • :) ভক্তরা স্বপ্নে কতটা ঘি ঢালবে বুজতে পাচ্চে না। ওইজন্যে ফাইনাল কিশু জানা যাচ্চে না।
  • pi | ৩১ মার্চ ২০১৯ ১৫:২৯379126
  • কেরালায় রাহুল দাঁড়াচ্ছে শুনলাম।
    ক#ং এর সব জোটই ফস্কে যাচ্ছে দেখি। আপ ও হল না।
    আর বিজেপি তো সবার সঙ্গে দেখি শেষমেশ জোটটা রাখছে, মাঝে ঝামেলা টামেলা হলেও। ইউপিতে আপনা দল জোটে। শিবসেনাও এত সমালাচনা করে জোটে। ত্রিপুরাই ফস্কালো।
  • Amit | ৩১ মার্চ ২০১৯ ১৫:৩৮379127
  • আসলে বিশেষ বিশেষ ভক্তদের আবার ছাগলের দুধের ঘি কিনা, তাই আন্দাজ পাচ্ছে না।
  • sm | ৩১ মার্চ ২০১৯ ১৬:১৫379128
  • মাকুরা পব তে কটা সিটে জিতবে,সেই নিয়ে স্বপ্নের পোলাও খাচ্ছে।আর বিজেপি কটা জিতবে সে স্বপ্নেও মশগুল!
  • b | ৩১ মার্চ ২০১৯ ১৭:০৪379129
  • কবির সুমন কিছু বলেছেন এর মধ্যে?
  • sm | ৩১ মার্চ ২০১৯ ১৭:০৯379130
  • স্থবির চুমন, এবার কিঞ্চিৎ নিস্পৃহ আছেন,এবার।
  • PT | ০১ এপ্রিল ২০১৯ ১০:২৮379133
  • মাকুরা সিট পাক বা না পাক, হেমা মালিনীরা ৭০ কোটির জমি ১.৭৫ লাখে পেতেই থাকবে। তাতে কাঁঠাল পাতা খাওয়া অসংখ্য ভোটারের আনন্দ হতেই পারে!!
  • pi | ০১ এপ্রিল ২০১৯ ১০:৫৫379135
  • কানহাইয়া পাপ্পু যাদভের সমর্থনে স্পিচ দিয়েছে!!
  • amit | ০১ এপ্রিল ২০১৯ ১০:৫৯379136
  • আসলে ইন্ডিয়া নামেই ডেমোক্রেসি। আসলে সেই পুরোনো রাজতন্ত্র। সেই যুগে রাজা যেমন খুশি হয়ে পারিষদ দের ভেট দিতেন জমি জিরেত, গ্রাম, গরু ইত্যাদি ইত্যাদি, সেই সিস্টেম ই দিব্যি চলছে। কখনো আম্বানি, কখনো আদানি আবার কখনো হেমামালিনী।

    পাবলিক যখন খুশি, তখন কে কি বলবে। আজকাল তো আবার কিছু বললেই দেশদ্রোহী।
  • de | ০১ এপ্রিল ২০১৯ ১১:৫৪379138
  • ড্যান্স অব ডেমোক্রেসির আরো পোজ -

    https://epaper.timesgroup.com/Olive/ODN/TimesOfIndia/#

    জানিনা ছবিটা আসবে কিনা - হেমামালিনী এক হাতে কাস্তে আর অন্য হাতে খড়ের আঁটি ধরে কেমন একটা মুখ করে খাড়া -

    আরো একটা ছবিতে প্যারেলের চওলে প্রিয়া ডট
  • Amit Sengupta | ০১ এপ্রিল ২০১৯ ১১:৫৬379139
  • যা দেখছি ভবিষ্যতে বাঙ্গালীর দক্ষিণ ভারত ভ্রমণ প্যাকেজে সিপিএম এমপি দর্শন থাকবে। কেরালায় গোটা পাঁচেক, তামিলনাড়ুতে (ডিএমকের সঙ্গে) দুটো।
    পবতে? ত্রিপুরায়?
    উত্তর ভারতে বাম বলতে বিহারে কয়েকটা সিপিআই ও লিবারেশন।
  • sm | ০১ এপ্রিল ২০১৯ ১৭:৫৬379140
  • রাহুল বাবা কেরালা থেকে একটি আসনে নামবে বলেছে। তাতেই করাত বাবু, এমনি করলে খেলবো না, বলে কি সব শুরু করলেন। ইয়ে চুরি বাবু ও এতো ভাবের ঘরে চুরি,ফুরি কিসব বোঝাতে চাইলেন।বাংলা কথা কিছুই বুইতে পারলুম না।
    কংগ্রেস,ওখানে সিপিএম এর বিরুদ্ধে প্রায় সবকটি আসনেই লড়ছে। রাহুল বাবা নামলে, কি এমন মহা ভারত অশুদ্ধ হয়ে যাবে, কে জানে!
  • amit | ০২ এপ্রিল ২০১৯ ০৮:২০379142
  • উর্মিলার কথাটা ঠিক ই মনে হচ্ছে। জরুরি অবস্থার সময় বলিউড তো সঞ্জয় গান্ধীর পেছনে লাইন দিয়েছিলো, এক্সসেপ্ট কিশোরকুমার এর মতো দু একজন ছাড়া। আফটার অল সিনেমা তো আগে একটা বিসনেস, এতো পয়সা ঢেলে বানাতে হয়, সরকারের সাথে ঝামেলায় যেতে কে চায় ?

    গেলে "ভবিষ্যৎ এর ভূতের" হালই হবে। কেও কম যায়না।
  • | ০২ এপ্রিল ২০১৯ ১২:৩৫379144
  • হে হে রাউলবাবাকে নিয়ে ছিপিএমের এই চিড়বিড়ানিটা হেব্বি মজার দেখতে লাগছে। :-))
    ক্কি তামসা!
  • | ০২ এপ্রিল ২০১৯ ১২:৩৭379146
  • PT | ০৩ এপ্রিল ২০১৯ ০৭:৩২379147
  • | ০৪ এপ্রিল ২০১৯ ২২:৪০379148
  • ইলেকশান ডিউটিতে গিয়ে খুন হওয়া রাজকুমারবাবুর মৃত্যুর কোন কিনারা হয় নি। এবার ভোটে কেন্দ্রীয় বাহিনী প্রায় থাকছেই না পশ্চিমবঙ্গে। ফলে নিরাপত্তার অভাবে ভীট ও আশঙ্কিত বহু লোক কেন্দ্রীয় বাহিনী না দিলে ভোটের ডিউটিতে যেতে চাইছেন না। আজ সম্ভবত উত্তরবঙ্গে এই মর্মে বিক্ষোভ অভিযান ছিল।
    তার কোন আপডেট কেউ জানলে জানাবেন একটু।
  • সিকি | ০৪ এপ্রিল ২০১৯ ২৩:০২379149
  • শতাব্দী দাস লিখেছেন -

    আপনি যখন হিসেব রাখছেন ভোটের আগে কোন নেতা ব্রিগেড ভরালেন কতটা, তখন ভোটপ্রক্রিয়ার ঘুঁটিরা কী করছেন দেখা যাক। সাত দফায় নির্বাচন রাজ্যে৷ দুর্নীতিপরায়ণ ও অরাজকতাপূর্ণ রাজ্য হিসেবে সুনাম কিনলে তবেই এই সৌভাগ্যের অধিকারী হওয়া যায়।

    গত ২৯ শে মার্চ রাজ্য নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয়৷ দুই তৃতীয়াংশ জায়গায় থাকতেই পারে শুধু সশস্ত্র রাজ্য পুলিশ।

    ভোটকর্মীদের মধ্যে স্বাভাবিক কারণেই ভীতিসঞ্চার হয়েছে৷ গত পঞ্চায়েত ইলেকশনে শিক্ষক তথা প্রিজাইডিং অফিসার রাজকুমার রায়ের হত্যার স্মৃতি ম্লান হয়নি৷ আহতও হয়েছিলেন নানা কেন্দ্রে আরও নানা কর্মী৷ সেই মৃত্যু বা শারীরিক আঘাতের পর কোনো সরকারি সহমর্মিতা পাওয়া যায়নি৷ সংবাদপত্রে শোরগোলের আগে আহতদের সঙ্গে এমনকি দেখা করতেও যায়নি সরকারপক্ষের কোনো প্রতিনিধি৷ বরং রাজকুমার রায়ের মৃত্যু-পরবর্তী মিছিল থেকে গ্রেপ্তার হন দুই শিক্ষক৷

    এই মুহূর্তে রাজ্যের নানা জায়গায়, বিশেষত উত্তরবঙ্গে, শিক্ষক অসন্তোষ চলছে৷ ভোটকর্মীদের একটা বিরাট অংশ পেশায় শিক্ষক। এঁরা প্রাণের ভয়ে লড়ছেন। দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলে লড়ছেন৷ নির্বাচনের আগে থাকে দু'দফায় প্রশিক্ষণ। প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে চলছে ক্ষোভ-প্রদর্শন, হুমকি, পালটা হুমকি। চাহিদা কিন্তু সামান্যই। কেউ বলছেন না যে ভোট নেওয়ার কাজটি করবেন না৷ চাইছেন শুধু কেন্দ্রীয় বাহিনী, কারণ সরকারি পুলিশ রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে চলতে বাধ্য।

    সে ব্যাপারে আশ্বাস পাওয়া যায়নি বলে কেউ কেউ ট্রেনিং-এ যাননি। অনেকে সেখানে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। যে শিক্ষকরা ট্রেনিং-এ যাননি তাঁদের শোকজ করা হবে, বলা হচ্ছে। মাইনে বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছে নাকি, কিন্তু আইনের কোন ধারায় তা করা হবে, জানা যাচ্ছে না৷

    কলকাতার এক স্কুলের হেডমাস্টার মশাই বিধি ভঙ্গ করে সহশিক্ষকদের নামও পাঠাননি নির্বাচন কমিশনকে। দাবি একটাই। নিরাপত্তা সুনিশ্চিত করলে তবেই তাঁর স্কুলের শিক্ষকরা ভোটে যাবেন। আরেক প্রধান শিক্ষক সহশিক্ষকদের সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী না পেলে ভোটের দিন তাঁর সহশিক্ষকরা ডিসিআরসি ছেড়ে নড়বেন না৷

    হয়ত অশান্তি তীব্রতর হবে। ডিসিআরসি-তে গোল বাধবে। কেউ কেউ চূড়ান্ত প্রতিরোধ দেখাবেন, যাবেন না ও তার ফল ভোগ করবেন। কেউ কেউ চাপের কাছে আত্মসমর্পণ করে যেতে বাধ্য হবেন,চোখের সামনে দুর্নীতি দেখে চুপ থাকতে বাধ্য হবেন বা লাশ হয়ে যাবেন।

    জানি, যে কোনো মূল্যে এক দলের বিরোধিতা ও অন্য দলের ভজনা করাই 'রাজনৈতিক কর্তব্য' এপ্রিল-মে এই দুই মাস। কিন্তু একটি অতিসাম্প্রদায়িক দল বা আরেকটি হুলিগান দলের একটিরও পক্ষ নেওয়ার চেয়ে এই মুহূর্তে অনেক বেশি গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক কর্তব্য মনে হচ্ছে কিছু সাধারণ মানুষের জীবন বাঁচানো।

    "গণতন্ত্র" নামের দাবা-খেলা নিয়ে নতুন করে কিছু বলার নেই৷ রাষ্ট্র যদি ব্যক্তিকে বোড়ে ভেবে উৎসর্গ করতে রাজি হয়, তবে সে কী করতে পারে? বোড়ের বড়জোর এক ঘর নড়ার অধিকার৷ তাও অন্যের হস্ত-সঞ্চালনায়। কিন্তু সেই এক ঘরই যদি না নড়ে বোড়ে? খেলা ভণ্ডুল।
  • Du | ০৫ এপ্রিল ২০১৯ ০২:০৬379150
  • এই তো সেটিং। প্রতিবার আগেভাগে চেঁচিয়ে পরে সব ছেড়ে দেয় কমিশন। রাজ্য জঙ্গলমহল থেকে সেনা সরাতে দিচ্ছেনা। মাওবাদী নাকি নেই, বাংলার অপমান সেনা থাকলে তবে কেন সেনা সেই অব্দি আর মা মু ম বন্দোপাধ্যায় পেরিয়ে আর উত্তর পাওয়া যাচ্ছেনা।
  • pi | ০৫ এপ্রিল ২০১৯ ২২:১৭379151
  • দিল্লিতে সমঝোতা হয়ে গেল তো।৷ এর সংগে দিল্লির পূর্ণরাজ্যের জোরদার দাবি।৷ এটা ভাল হল।
  • PT | ০৬ এপ্রিল ২০১৯ ১১:৪৪379153
  • যাদব্পুরে কং বিকাশের বিরুদ্ধে কোন প্রার্থী দেয়নি। কিন্তু SUCI সামান্য হলেও, বাম ভোট কেটে মুলোদের বা বিজেপিকে সাহায্য করার জন্য প্রার্থী দাঁড় করিয়েছে!!
  • pi | ০৬ এপ্রিল ২০১৯ ১২:১১379154
  • একি, মোদি এবিপি আনন্দ কে কী ধমকাল!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন