এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:০০389880
  • ট্যাং ট্যাট্যাং ট্যাট্যাং ট্যাং
    চিংড়িমাছের দুটো ঠ্যাং
    ঃ-)
  • T | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:৫৬389879
  • লরেল বা হার্ডি যেকোনো তবলাকেই গোল্লায় পাঠানো হোক। এরকম জোর করে ব্রেনকে প্যাটার্ন খুঁজতে বলছে ক্যানো।
  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:৫২389878
  • *** তখন মোটা মুখের তবলা হত।
  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:৫১389877
  • অ্যাকচুয়ালি বচর পঞ্চাশেক আগে তবলায় ট্যাং ট্যাং আওয়াজ হতনা। তখন মোটা মুখের তবলা হতনা। শোনা কথা অবশ্য, আমি শুনে দেখিনি। তবে তবলা ক্রমশ সরু থেকে সরুতর হচ্চে, সে চোখে দেখা। আমারও ব্যক্তিগত মত হল, মোটা তবলা ফেরত আনা হোক, আর বাঁয়ার মুখ মোটা করা হোক। মোটা তবলায় ভালো গম্ভীর আওয়াজ বার করতে স্কিল লাগে।
  • T | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:৫০389876
  • এই অজয় চক্রবর্তীর গানটা শোনো। একেই ভদ্রলোক মিহি, গান শুনব কি, খটাম খটাম করে সাইডে কেরামতি চলছে।
  • a | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:৪৯389875
  • চলে গেলেন শ্রীদেবি
  • T | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:৪৭389874
  • ডিসকন্টিনিউয়াস এরম যেকোনো কিছুই। পিয়ানো বাদে। ওটার রেশ থেকে যায়। ড্রামসও বাদ, সায়েবদের ব্যাপার।
  • San | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:৪৩389873
  • কোনটা পছন্দ - পাখোয়াজ, মৃদঙ্গম, ঘটম ? :)
  • T | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:৩৪389872
  • এই তবলা নামক জিনিসটা কেন বার করেছে কে জানে। গান হলেই ট্যাঙ ট্যাঙ ট্যাঙ ট্যাঙ, কী বিরক্তি।
  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:২৫389871
  • বেগম আখতার আর অজয় চক্কোত্তিও থাক পাশাপাশি।

    বেগম আখতার মিশ্র দরবারী কানাড়াঃ

    অজয় চক্রবর্তী (কানাড়ার ফ্লেভারের সঙ্গে নানা মিশ্র স্বর)ঃ

    বেগম আখতার (সম্ভবত নায়কী কানাড়া)ঃ
  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:২১389870
  • গালিবের টা পেয়ে গেছি। প্রথম চার লাইন শুনতে হবে। তারপরই কীরকম বলিউডি ঘরানা চলে এসেছে।

  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:১৪389869
  • শ্রীদেবী বলতে আরও একটা হিন্দি গান মনে পড়ল। এক দো তিন চর পাঁচ ছয় ইত্যাদি দশমিক পদ্ধতির গান। তাতেই কী জনপ্রিয়। হারাধনের দশটি ছেলে সুর দিয়ে গাইলেও, যদিও, ওর থেকে ভালো হত। তাতে অবশ্য শ্রীদেবীর কিছু করণীয় ছিলনা।
  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:১৩389868
  • মেহেদি হাসান আর গুলাম আলি, মানে গজল গায়ক গুলাম আলি গুছিয়ে শুনেছি তো। কমবয়সে খুবই ভালো লাগত। পড়ে বড়ো ফিনফিনে আর মডিউলেশনের অভাব, মনে হতে শুরু হল। সব মিলিয়ে, ওই যাকে এক্সপ্রেশনের ওঠানামার কমতি বলেছেন। বরং মির্জা গালিব বলে একটা সিরিয়াল হত, তাতে একটা টাইটল সং ছিল, এঁদেরই কারও গাওয়া হওয়া খুবই সম্ভব, সেটা অসাধারণ লেগেছিল।
  • T | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:১০389867
  • না না, ফেক নয়।
  • aka | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:০৭389865
  • শ্রীদেবি কি মারা গেছে? নাকি এটাও ফেক?
  • Ekak | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৪৬389864
  • হু, নেই। আগের জমানার সুন্দরী অভিনেত্রী দের মধ্যে দুর্লভ, একটা গুনের অধিকারী : যে মুখের পেশিগুলো কাজ করতো। পেস্ট টেন্সে বলতে খারাপ লাগছে।
  • paps | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৪৪389862
  • ishan

  • paps | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৪৪389863
  • ishan

  • i | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৪২389861
  • শ্রীদেবী আর নেই
  • paps | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৪০389860
  • আপনি মেহদি হাসান শুনুন। দায়িত্ব নিয়ে বলছি ভালো লাগবে। হি ইস আউট অফ দিস ওয়ার্ল্ড।
  • paps | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৩৭389859
  • আপনি বলতে চাইছেন expression এর অভাব তাই না?
  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৩৬389858
  • প্যাপস, আমি বেগম আখতারের মেজাজের কিছুটা কাছাকাছি একজনেরই গান শুনেছি। ফরিদা খানুম। আজ জানে কি জিদ না করো (শুনলে কমবয়সের রেকর্ডিং টা শুনবেন)। কিন্তু তাঁর গলায় আবার তেমন সুক্ষ কাজ নাই।
  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:২৮389857
  • এইটা নিয়ে লিখতে গিয়ে দুটো কাছাকাছি চলনের বাংলা গানের কথা মনে পড়ল। বেগমেরই 'ফিরায়ে দিওনা মোরে শূন্যহাতে' আর অজয় চক্কোত্তির 'কেন অন্তহীন বিরহের গান'। সবই কানাড়ার নানারকম ভ্যারাইটি। বেগমের টা শুনবেন, শূন্যহাতে ফিরিয়ে দেবার আকুতি, ওরে বাবা। আর চক্কোত্তিবাবুর টা শুনবেন, খুবই সুরেলা, কিন্তু সমস্যা হল তাতে বিরহের নামগন্ধ নেই, শুনলেই মনে হয় একজন চকরবকরা জামা পরা ছোকরা সাইকেল নিয়ে এন্তার ফুর্তিতে চক্কর মারছে। পারলে সিটি টিটিও দেয় আর কী।
  • paps | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:২৪389856
  • আপনার সাথে আমি একমত। মধুরাণী ও বেগম আখতার সম্পর্কে ওটা মান্না দের মত। মেহদি হাসান মারা যাওয়ার কয়েকদিন পর আবাপ তে মান্না দের একটা ইন্টারভিউ বেরিয়েছিল। সেখানে উনি বলেছিলেন যে ওনার মতে মধুরাণী ফিমেল ঘজল সিংগারদের মধ্য়ে বেস্ট।
  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৬389855


  • এইটে খালি শুনুন একবার। দরবারীকে দরবারী বলতে ভয় লাগে। সে তো শুধু গানের চলনের জন্য না। এমনও হয়? ভেবে গা শিরশির করবে।
  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৫৬389854
  • মধুরাণী শুনলাম। বেগম আখতার হলেন ঈশ্বরী। ও গান শুনলে লোকে ঘটি-বাটি বেচে যেকোনোদিন বিবাগী হয়ে যেতে পারে। আমার যৌবনকালে আখতারী যুবতী হলে আমি তো যেতামই। কী ভাগ্যিস ছিলেন না।
    গজলের বাকিরা ভালো গায়ক/গায়িকা। কেউ একটু বেশি ভালো, কেউ একটু খারাপ। উমরাও জান নামে একটা সিনেমায় গজলের কিছু প্রহসন আছে আশা না কার গলায়, তার চেয়ে মধুরানী ডেফিনিটলি অনে এ এক ভালো, কিন্তু ঈশ্বরীর কাছাকাছি কি আর পৌঁছনো যায়? ভাবাও পাপ। :-)
  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩৫389853
  • এছাড়াও পুরোনো স্তম্ভদের মধ্যে আছেন বাপ্পিদা। তাঁর দেওয়া সুরে একটা ইংরিজি গান দারুন লাগে। আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার। সঙ্গে মিঠুন্দার সে কী লাচ। ড্রেস আর ইংলিস শুনে কে বলবে দুজনেই আসলে নেটিভ বাঙালির বাচ্চা।
    তারও আগে ছিলেন ক্কিস্সোরকুমারদা। তাঁর অসাধারণত্ব এই খানে, যে, তিনি সুরের অভাবকে যোশ দিয়ে পুষিয়ে দিতেন (নামের আগে ভীমসেন এবং শেষে জোশ থাকা সত্ত্বেও ভীমসেন যোশিও এই কাজ পারেননি)। জোশ আমদানি করার জন্য তিনি একটি বিশেষ কায়দা আমদানি করেছিলেন গানে। প্রথম সিলেবলে জোর দিয়ে গাঁকগাঁক করে গাওয়া। ত্তোমার ব্বাড়ির সামনে দ্দিয়ে আমার ম্মরণযাত্রা। কিংবা ন্নয়ন স্সরসি ক্কেন। ইত্যাদি। এই মহান পরীক্ষায় তাঁর যোগ্য জুটি ছিলেন শ্রী রাহুলদেব। তাঁর বাবার নাম শচীনদেব হওয়ায় স্টুডিও পাড়ায় তাঁর অনেক দিনের যাতায়াত, কীকরে রেকর্ডিং হয়, তার অন্ধিসন্ধি অবধি জানতেন। এছাড়াও বিদেশ থেক্ ইলেকট্রিক গিটার, কি-বোর্ড, ড্রাম ইত্যাদি আমদানি করেছিলেন। শেখেননি তেমন, তার তেমন দরকারও পড়েনি। ইমপোর্টেড মাল, হাত দিলেই সে কী চ্যাঁ চ্যাঁ আওয়াজ। তার সঙ্গে পয়লা সিলেবলে জোর দিয়ে ক্কিশোর যখন গ্গান ধরতেন, উফ, যোশিলা রে যোশিলা।

    এইসব উর্বর উত্তরাধিকারে বলিউডি মিউজিক কী যে ধনী হয়েছে, ভাবা যায়না।
  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২৫389852
  • সাম্প্রতিক সময়ে শোনা হিন্দি গানের মধ্যে যেদুটো আমার সর্বোৎকৃষ্ট লাগেঃ
    ১। খাম্বে য্যায়সি খাড়ি হ্যায়/ লেড়কি হ্যায় ইয়া (কি যেন একটা) হ্যায়। -- যেমন বাণী, তেমনি সুর, তেমনই পিকচারাইজেশন। টিনের চালে অবিশ্রান্ত ঢিল পড়ার যে শব্দ, তাকে যে গানে আনা যায়্, এই গান শোনার আগে কখনও ভাবিনি।
    ২। ঊর্বশী ঊর্বশী টেক ইট ইজি ঊর্বশী। -- একটা ভাষায় যদি লিরিক লেখার মতো শব্দ না থাকে, কী করে অন্য ভাষা থেকে শব্দ তুলে আনতে হয়, তার অসম্ভব ভালো একটা উদাহরণ। গীতিকারকে পেলে টুপি খুলে দাঁড়াতাম। যদিও তার আগে একটা টুপি কিনতে হত।
  • দ্রি | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০৬389851
  • আবার এই জিন্দেগী হ্যায় ক্যা-র একদম শুরুর প্রিল্যুডটা শুনে সেই ক্রিসমাসের স্লে রাইড মনে পড়ে যায়। শুনে দেখুন এই তিন টেনরের গলায় -- লুচিয়ানো পাভেরোত্তি, হোজে কারেরাস ও প্লাসিদো দোমিঙ্গো।



    কপিপেস্ট এক মোহময় আর্ট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত