এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পুপে | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৬389790
  • হুচি এখন ভারি ব্যস্ত। আমাকে সে ওমনি চমৎকার দুল বানিয়ে জম্মোদিনে দিয়েছিল। :)
  • dc | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২০389789
  • শুধু ট্রান্সলেশানই দেখলান, রোটেশানগুলো দেখলেন না?
  • sm | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫৪389788
  • এক্কেরে, খাপে খাপ, পঞ্চার বাপ!
    ওদিকে নরেন বাবু হাঁক দিয়েছেন, চোর পাকর কে লাও। লাও, তো বটে, কিন্তু আনে কে?
  • S | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৮389787
  • ডিসি, দেখলাম গান খানা। মনে হচ্ছে একটা আরেকটার রিমেক। আর কি অসাধারণ ট্রান্সলেশন। তবে শ্রীদেবিকে অনেক বেশি ক্ষিউট লেগেছে।
  • S | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৩389786
  • সরকারও ব্যান্কে টাকা ঢালার বাহানা খুঁজছে।
  • sm | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪২389785
  • এসব গুজব এখন উঠবেই। পি এন বি জানে, যতো গুজব উঠবে, ততো লাভ। কারণ দুম করে সরকার বেইল আউট ঘোষণা করে দিলেই আর পায় কে? তখন নিত্য নতুন চুরির পন্থা আলমারি থেকে বার করা যাবে।
  • S | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪০389784
  • হুতোর কবতেটা একটুর জন্য সনেট হলোনা।
  • S | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৯389783
  • তা এই কামানেও কি কন্ডোম পড়ানো হবে?
  • T | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২২389782
  • মাসীপিসী শ্রীমরাল ও বেখেয়ালি ভুবনের কান,
    কাগুজে ঘ্যাঁচের কল কাঁচি চলে নির্জন সিন,
    মাথা ঘাড় পরপার উদো বুধো জীবন বিলীন
    সোনালি ডানার চিল শ্রান্ত এক মুখোমুখি বসিবার

    লুকিয়েছে গুপ্তখাতা শৈশবের এমাছিছি খেলা,
    মনে পড়ে, হে কাজিন রমণীয় চিলেকোঠা বেলা
    এখন তো কাটছাঁট বাজারের নুন লেবু ঝোল
    তখন টিফিন প্রিয়ডে শারীরিক লাস্ট কলরোল।

    বিদায়ী লাইফ শেষে পরিপাটী কাচ্চাবাচ্চা চ্যাঁ ভ্যাঁ,
    এহেন আমারই টিভিতে আমাকেই সেক্স, অ্যাঁ!
    অস্বীকারে বাধা নেই, হাততালি নিষিদ্ধ সরকার,
    ডিডন'ট মেক সেন্স টু লিভ ফর ফান, হাওয়েভার।
  • dc | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৭389781
  • চারুবাবু কি ঘুরিয়ে নাক দেখালেন?
  • চারুবাবু | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৬389780
  • যারা প্রাইমটাইমে কন্ডমের বিজ্ঞাপণ দেয়,কামান দাগতে হবে তাদের গাঁ.....পেছনেও
  • aranya | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫২389777
  • @ হুতো, টি
  • aranya | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫২389778
  • মারহাব্বা :-)
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫১389775
  • দুদি, ঃ(
  • r2h | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫১389776
  • চলো যাই, ছাই, বলে কাঁচা বায়োলজি
    দশটার পর রাতে গেরো দিয়ে পাজামার দড়ি
    সামাজিক নির্মানে ঢেলে দিলো দুফোঁটা হেঁয়ালি
    বিজ্ঞাপনের মুখ ঢেকে আছে বনিতা খেয়ালি
    বসন্ত সুবাতাস তদুপরি মধুপূর্ণিমা
    অবারিত রাত্রিবাসের ওপাসিটি
    ধকধকে দিল নিয়ে বেয়াকূল কি জানি কি করি।

    শিশুরা দেয়ালা করে কিশোর কিশোরী করে ঝারি
    যুবকেরা রাগী আর যুবতীরা ভেবেছে আনাড়ি
    পৃথিবীটা ছোট আর তারকারা টিভিতে প্রধান
    মধ্যবয়সে এই খোঁয়াড়ীতে লুকাছুপা শেষ সুখটান
    দিনকাল ভালো নয়, চারিদিকে ব্যাদড়া বেহায়া
    ভুবনের ভারখানা, কি প্রকারে ছেড়ে দিতে পারি?
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫০389774
  • এই কাগজের রিবন দিয়েই জারিফা আমাকে এবার ভারো সুন্দর প্যাঁচা দুল বানিয়ে দিয়েছে। ও এরকম দুল দারুণ দারুণ বানায় !
    আর তেমনি সুন্দর গয়না বানাত হুচি। আমাকে যে সেটটা দিয়েছিল, তার পাথরের শেপ আর রং এত সুন্দর,এত সুন্দর, মনে হয় এরকম রঙের একটা জায়গায় চলে যাই !

    হুচি লেখেনা কেন ?
  • | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২০389773
  • এহেহে সা-নি'তে কাঁ-বা'তে মেখে একশা হয়ে গেছে গো! ঋদ্ধি কই?
  • T | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৩389771
  • হপ্তায় আদবার সেক্স, পুরুষ্টু পুন্নিমে চাঁদ
    বাকিটুকু জুড়ে ছিল, হিজাবিত দিল ধক ফাঁদ
    সেও ছিল লিমিটেড, পুঁজি যত ব্যক্তিগত স্বর
    সানন্দে কানে কানে, দখিনো বিছানা ভাস্বর
    সেও নিয়ে গেল চিলে, ঢিলে হ'ল পাজামার দড়ি,
    ট্যাবুগণ ছাবু তেড়ে জিপসি বিধানে যায় চলে,
    বই ঢেকে, চোখ টিপে, নিপাটে কেটেছে তিনকাল
    শানিত লিওন ওগো এইবার আমি যে কি করি!
  • dc | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৩389772
  • মিঃ ইন্ডিয়া তো কিছুই না! দেখতে হলে শ্রীদেবী অর অনিল কাপুরের এই গানটা দেখুনঃ যানেওয়ালে জারা রুক যা (রূপ কি রানি চোরোঁ কা রাজা)।
  • সিকি | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০৩389770
  • অনেকদিন বাদে প্ররাচৌ ফ্লেভার পাচ্ছি। জয় উইকেন্ড।
  • sm | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৬389769
  • এডটা বা ওই রকম আরো দু একটি কোম্পানির এড নিউজ চ্যানলে বার বার দেখানো হয়। এগুলো কোনো বড় অনুষ্ঠান নয় তো!
    কিন্তু বললাম ই তো সাবজেক্টিভ ব্যাপার। আমার অপছন্দের। আরো অনেকের অপছন্দের।
    কোর্ট ও সম্প্রচার দেরীতে করতে বলেছে।
    তবে এটাও বলে দি মি:ইন্ডিয়ার ওই নাচ টা যদি বাদ দিয়ে দেখাতো আমার আপত্তি থাকতো না।
    এটা মি:ইন্ডিয়ার যায়গায়, বেটার দিল ধক ধক ও হতে পারে।
  • T | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৭389768
  • আরেঃ, সক্কাল সক্কাল। জয় হোক প্রাইম টাইমের।
  • S | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১১389767
  • আজ তো হেব্বি মস্তি হবে। সকাল থেকে প্রাইম টাইম চালু হলো আজ। পপকর্ণ আর সোডা নিয়ে বসলে ভালো হতো।
  • S | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০৭389766
  • কিন্তু অ্যাডটাও তো অনেক বড় অনুষ্ঠানে কয়েক বার দেখাচ্ছে। সেই হিসাবে ঢাকা পরা উচিৎ। বার বার দেখালে তার মার্জিনাল এক্সাইটমেন্টও কমে আসা উচিৎ।

    আর আমি সত্যিই খারাপ কিছু দেখিনি অ্যাডটাতে। কেউ আমাকে একটু বলে দেবেন কোথায় খারাপ? মানে অশ্লীল জিনিসটা ঠিক কখন দেখানো হলো? মিস করে গেলাম নাকি?

    এখন কেউ যদি বলেন যে কন্ডোমের অ্যাড বা সানি লিওনিকে দেখানই উচিত নয় প্রাইম টাইমে - তাহলে অন্য বিতর্ক।
  • sm | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০২389765
  • S, কে উত্তর দিয়ে যাই। মি: ইন্ডিয়া নাচ টি বেশ ইরোটিক। এডের সঙ্গে তুলনায় হয় তো আসবে না। তবে, সেটা সাবজেক্টিভ ব্যাপার।
    কিন্তু দুটো পার্থক্য আছে।
    এক, মি: ইন্ডিয়া একটা আড়াই ঘণ্টার বই। ঘটনা বহুল। তার মধ্যে মিনিট পাঁচেক ওই গান আসে। অনেক টা ঢাকা পড়ে যায়।
    যেমন বেটা সিনেমায় মাধুরীর দিল ধক ধক গানটি।
    কিন্তু বিজ্ঞাপন হল এক দু মিনিটের জিনিষ। এবং কোন অনুষঙ্গ নেই। মনে স্ট্রেইট টু বিজনেস। আর রিপিটিটিভ।
    অর্থাৎ একই ক্লাইম্যাক্স বার বার পাঁচ মিনিট অন্তর অন্তর, দিনের পর দিন চলছে। এটা অপছন্দের।
    আরো অপছন্দের যখন লোক জন যুক্তি দেয়, আদতে এতে জনশিক্ষার প্রচার হচ্ছে।
    মতামত ব্যক্তিগত।
  • রুকু | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৬389764
  • যোনির মধ্যে কুনান পোশপোরা নিয়ে ভারতবর্ষ হাঁটছে ২৫ বছর, আমরা বরং মিছিলে হাঁটি..
  • Yeerlin Silverleaf | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৪০389763
  • এখন নানারকম গয়না বানানোর কিট পাওয়া যায়। কুইল, তারপর পুঁতি, পাথর দিয়ে। আমার মেয়ে বসে বসে বানায়, নিজে পরে আর মা'কে পরায়।
  • T | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৫৬389762
  • দেখা যাচ্ছে যে, শুক্কুরবারের প্রাইমটাইম তেমন জমেনি। এস যেই সানি লিওন বলেছেন ডার্ক কমেডি অমনি ব্যস্ত হয়ে দেখতে ছুটেছে। এইটা মুশকিল হয়ে গ্যালো। একা আর কত সামলাবে। ;)
  • Atoz | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৫৭389761
  • কীরকম স্বপ্ন? এখানে আগে কতজনে স্বপ্নের কথা বলতো। একজন স্বপ্ন দেখেছিল রাজা পুরু পুরীর সমুদ্রে বার্মুডা পরে লাফিয়ে লাফিয়ে স্নান করছেন। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত