এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • San | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৪৬389701
  • দুল থেকে দুলে কী ট্রান্সফার করবে এবং ক্যানো :o
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৪২389699
  • দুলগুলোয় ব্লুটুথ আছে?
  • San | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৪১389698
  • এদুটো অ্যাকচুয়ালি কুইল্ট ইয়ারিংস কম আর রিবন ইয়ারিংস ই বেশি দ্যাখাচ্ছে। সুন্দর দেখতে বেশ।
  • pi | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৪০389697
  • খুব সুন্দর হয়েছে, রুকু। কিন্তু দুল, বিশেষ করে সুন্দর দুল দেখলেই আমার দুঃখ উথলে উঠছে।
    এবারে আমার ঝাঁপি খুলে দেখি, বেশিরভাগ দুলই একপাটি ক'রে নিয়ে এসেছি। সে সমস্যা অবশ্য অনেকদিনেরই। থাকি তো চার পাঁচ জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। একেক জায়গায় দেখি একেক দুল একেকটা। মনে হয়, আরে এই তো জোড়া পেলাম, তখন মেলাতে গিয়ে দেখি অন্যজন সাথে নেই। তিনি অন্য কোথাও ভেবে সেখানে গিয়ে তাঁকে রেখে এসেছিলাম। তাও ভাল। একটার জোড়া অন্য জায়গায় দেখতে পেলেও শান্তি লাগে। আছে তো অন্ততঃ। নইলে আরো যে কত কোথায় রাস্তায় হারিয়েই গেছে !
    কিন্তু এবারে মানে প্রায় সব দুলই একটা করে এসেছে। সমস্যাটা বেশিই। একপাটি দুল পরার ফ্যাশন চালু করা এখন বাধ্যতামূলক হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আগে না জেনে কয়েকবার পরে ঘুরে এসেছি। আম্রিগায় দুর্গাপূজার প্যাণ্ডেলে শাশুড়ি খাওয়ার সময় বলল, এক কানে দুল পরে এসেছিস নাকি ? পরে ঐদিনের ছবিতে দেখি, প্রথম ছবিতে দুটো দুল, তারপর থেকে সব একটা।
    এন আই টি তে বাচ্চাগুল্পোকে নিয়ে প্রোগ্রামে সেবার খুব ছোটাছুটি ছিল। বিটেক এম টেকের কয়েকটা মেয়ের সাথে আলাপ হল ভাল, অনেক কাজ করছিল। পরে একদিন, আরেকটু ভাল আলাপ হতে বলল, ম্যাডাম, আপনার ফ্যাশন সেন্স বেশ ভাল। মেখলার সাথে ঐ একটা দুল, খুব ভাল লাগছিল। বলা বাহুল্য, আমিই প্রোগ্রামের দিন বাড়ি গিয়ে আবিষ্কার করেছিলাম, একটা দুল নেই।

    মহারাজ অবশ্য এককানেই দুটো প্যাঁচা পরলো, একটার নিচে আরেকটা। ঐ দুল জোড়া ছিল। এদিকে ওর এক কানে দিল পরা দেখে আমি আমার কত একা হয়ে যাওয়া প্যাঁচা নিয়ে নিয়ে ব্যাগে ঘুরলাম, দেব বলেও ভুলেই গেছি, ভিড়ভাট্টায়। ওরও আমাকে ডলফিল দুল দেবার ছিল। নীল সবুজ সমুদ্রের রংএর ডলফিন। তারাও কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে।
    ফিরে এসে ব্যাগ খুলে দেখি, কতজনকে দেবার কত জিনিস, ব্যাগেই। কতজনের দেওয়া কত জিনিস, সেও ব্যাগে। জুড়ি উড়ে যাওয়া প্যাঁছাদের সাথে

    ওদিকে ব্যাগ থেকেই বেরোল আরেক কালপ্রিট। পরশু মায়ের হন্তদন্ত হয়ে ফোন। তুই কি আমার সোনা বাঁধানো মুক্তোর দুল একটা নিয়ে চলে গেছিস ? তুই একদিন ওরকম কী একটা পরেছিলি না ? আমি তো মনে করতে পারলাম না, আমার এই হাবজিগাবজি প্যাঁচাপেঁচি ছেড়ে আমি আবার কবে মুক্তো পরলাম। এছাড়াও বাড়ির লোকের স্বভাব আছে, আমি চলে যাবার পর যা কিছু পায়না, এই কেষ্টা ব্যাটাকেই পাকড়ায়। আমিও যা কিছু পাইনা, সেই নিয়ে বাড়ি শ্বশুরবাড়ি তোলপাড় করি। এরকম কয়েকবার হবার পরে, বিশেষ করে শাশুড়িকে তন্নতন্ন করে খোঁজাবার পরে যখন সেই জিনিস আমার কাছেই আবিষ্কার হয়েছ্হে, তারপর থেকে পালে বাঘ পরার কেস হয়েছিল। কিছু বললেও আর খুঁজত না। এমনকি এবার যে পাসপোর্ট পাচ্ছিলাম না, সেও কারুর সিরিয়াসলি খোঁজারই নাম নেই। সবাই ধরেই নিয়েছে আমার কাছ থেকেই বেরোবে। বিশেষ করে এম এস সি র সার্টিফিকেট হারিয়েছি বলে হল্লা করার পরে বাড়ি থেকে থানায় রিপোর্ট করে কানপুরে লিখিয়ে আবার সার্টিফিকেট জোগাড় করার পরে সে যখন আমার খাটের গদির তলা থেকে বেরিয়েছিল ( পুরো কুঁচকে গেছিল বলে কবে ইস্তিরি করতে গদির তলার ঢুকিয়েছিলাম, মনেও নেই), সেই ঘটনার কথা বারবার মনে করিয়ে পাসপোর্ট আর কেউ খুঁজবেই না বলেছিল। কিন্তু সেটি তখন না হলেই নয়, শিরে সংক্রান্তি, এদিকে আসাম আগরতলা তোড়পাড় হয়ে নেই। তো শেষে সেই শাশুড়িই পেল, বিছানার গদির ফাঁকে। এখন আমি চলে গেলেই আমার ঘরে চিরুনিতল্লাশি চালায়, আর জানায় কী কী ফেলে এসেছি। এক ঘণ্টার মধ্যে। এয়ারপোর্টে বসেই মোটামুটি রিপোর্ট পেয়ে যাই। বলেছি, আরেকটু পরে জানালে আফসোশ একটু কমবে, সে আর কে শোনে। এমনকি এখন টিপের পাতা ফেলে গেলেও রিপোর্ট দেয় ঃ(

    কিন্তু আজ ব্যাগ খুলে কী বিপত্তি। সোনা বাঁধানো মুক্তোর একটি দুল বেরোলো। আমি তাকে চিনতেও পারছিলাম না, কোনোদিন দেখেছি বলে। কিন্তু অন্য দুলটাকে চিনলাম। সেও মুক্তোর। কিন্তু ইমিটেশন। চিনতে পারলাম, কারণ মনে পড়ল একদিন পরেছিলাম। ঐ মেলার সময় সকাল থেকে কাজের মিটিং ছিল। কানে ঐ লপ্পরঝোপ্পড় প্যাঁচা ঝুলিয়ে অমনি ভাবগম্ভীর মিটিং করব না ভেবে ওটা সকালে পরে বেরিয়েছিলাম। পরে খুলে ব্যাগে রেখে দি। কিন্তু এবার যা বুঝলাম, এক কানে এটা পরলেও অন্য কানে ঐ সোনা বাঁধানো ( মা বলাতে বুঝলাম) ছোত মুক্তোটা পরে গেছিলাম।
    আজ ফোন করে মাকে বলাতে মা বলল, তোর কাছে নেই শুনে আমি বেশি টেনশন নিয়নি। তোর কাছেই আছে জানতাম। কিন্তু অন্যটার আরেক পাটি নিয়ে গেছিস খেয়াল করিনি। যাগ্গে, ওরকম ভাবেই পরে নিস। বাকি দুল তো বেশিরভাগই একটা করে রেখে গেছিস। ওটা তো দুটৈ মুক্তো। দুরকম হলেও। একদিন পরে যখন ঘুরে এসেছিস, আবারাও পারবি।
    আমিও মাকে সেম পরামর্শ দিয়েছি অবশ্য।
  • San | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩৮389695
  • কানের দুল রিবন দিয়েও হয় তো।
  • Ishan | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩৮389696
  • জীবন গিয়াছে ভোগে?
    পারছনা আর? ধুর ধুর ধুর?
    অই দেখ কিছুদূরে অমরাবতী, মরুদ্যান
    বটবৃক্ষের ছায়া মেখে, স্বর্গের আগের স্টেশন, বেঙ্গালুর।
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩৪389694
  • হায় তাতঃ,
    সীমিত প্রচুর ন্যাকা পাখি সব
    করে রব, শান্ত বাতাসে কিছু
    গাঙচিল রৌদ্রস্নাত,
    ঘুতুর ঘুঁমুখী আবদেরে পায়রার সুর,
    সিরিয়াসলি,
    আর পাচ্ছিনা ধুর।
  • Ishan | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০৮389693
  • মহারাজ এবার ইন্টারেস্টিং সব দুল পরে এসেছিল।
  • রুকু | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৫৭389692
  • ইহ!
  • aka | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪৯389691
  • কাঠ না ডেও পিঁপড়ে, ভালো খেতে, বেশ কচকচে।
  • রুকু | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩১389690
  • ওটা রিবন না। কানের দুল -_-
    কুইল্ট ইয়াররিংস বলে!!

    না বাপুজি কেকের মধ্যে মোরব্বা থাকে। সেটা কামড় মেরে তারিয়ে তারিয়ে খেতে হয়।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২০:২০389689
  • এই বাপুজি কেক এর ভেতর বড় কাঠপিপড়ে থাকে। ঘটি রা আবার পিপড়ে দেখলেই ওমাআ পীঈঈঈমরে এ এ এ বলে লাফায়।
  • h | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২০:১৯389688
  • ব্র্যাডশ, ইস্টার্ন রেল, ধর্মতলার বাসের টাইম পড়ার অভ্যেশ আমার এক জন চেনার ছিল। দুর্গাপুর সিউড়ি কাটোয়ার ইত্যাদি র বাসের নাম, ড্রাইভারের নাম, তার বাড়ি কোথায় এসব বাজে ট্রিভিয়া রাখতো। একটা ছোটো জায়গায় বসে সে সারা দেশের ট্রেনের খবর রাখতো। অনেকেই রিজারভেশন করার আগে তাকে জিগ্যেস করতো। বিচিত্র ছেলে ছিল। নিজে কোনদিন বল্লভ্পুর ও গেছে কিনা সন্দেহ। লোকে কোথাও বাস বা ট্রেন ধরতে হলে ওকে জিগ্যেস করে শান্তি পেত। এবং ও ও সোশাল সারভিস টা করে খুশি হত। এমনিতে একটা কোলার দোকানে কাজ করতো বোধহয়। এখন অনেকদিন দেখিনি।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২০:১৬389687
  • বাহ, রিবনের মনে হচ্চে। নাইস কলর।
  • রুকু | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২০:১২389686
  • https://postimg.org/image/k4mp472vv/

    বাঁ দিকেরটা আমার ডানদিকেরটা পাইয়ের। কিনলাম।
  • | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২০:১০389685
  • এখন তো আর টাইম টেবল কিনতে হয় না, অ্যাপেই পাওয়া যায়। ফলে পড়ে কিনা বোঝা যায় না। জিগ্যেস করলে কিছু বলে টলে না। :-I
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২০:০৫389684
  • দাপটে সন্ত্রস্ত অঁবঁপঁ
    প্রস্ফুটিত সলজ্জ সম্ভ্রম,
    ব্যাকফুটে সরেছে কোডওয়ার্ড,
    গপাগপ লুচি আলুদ্দম।
  • রুকু | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৫৯389683
  • ডেকার্স লেনের লুচি এবং আনুষঙ্গিক নিয়ে কোনো কোড ওয়ার্ড লাগে না ;-)
    আপাতত বাপুজি কেক খাচ্ছি।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৩৬389682
  • লুচি খাওআ কি লুডো খেলার মত কোন কোডওয়র্ড ?
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৩৪389681
  • ছি ছি, প্রাইম টাইমে এইসব বলতে নেই। ছোটোরা লুচি খেতে গেছে। ফিরে এসে দেখতে পাবে।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৩০389680
  • জনসাধারন কে এটা জানানো কর্ত্যব্য যে শিভম এ নেশা হচ্চে না।১০ টা গোলা খেলেও না।বরঙ্গ ভোলা ভালো। ৫ টি গোলায় শিবহোহমঃ)
  • pi | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:০৮389679
  • ভাই এখনো এগুলো পড়েন?
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৯389678
  • বইমেলা বোধায় ব্যাটেবলে হওয়ার আদর্শ জায়গা না, বিশেষ করে প্রাইমটাইমে তো নয়ই।
  • সিকি | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৩৬389676
  • যাঃ, ব্যাটেবলে হল না :'(
  • পাই | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৩৪389675
  • ব্রতীনদা মেলায় গুরুর স্টলে এসেছিল তো। গল্পও করে গেল।
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:২৯389674
  • aka | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:২৭389673
  • বোতিন কেমন মার্কেট থেকে উবে গেল। কোথাও দেখি না, এমনকি ফেবুতেও।
  • sm | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:২৬389672
  • হাফপ্যান্ট, আড়ে বহরে বাড়ছে দেখছি!
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:২৪389671
  • ব্রতীন্দা। বা আমাদের সকলের লিস্টিদা। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত