এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২১ জানুয়ারি ২০১৮ ১৩:২০386970
  • কেমন লাগল ?
  • aranya | ২১ জানুয়ারি ২০১৮ ১১:৫৪386969
  • নিউটন দেখলাম
  • aranya | ২১ জানুয়ারি ২০১৮ ০০:৩১386968
  • টেনিস এলবো'র চিকিৎসা - ফিজিওথেরাপি (ইয়ানি কী কিছু এক্সারসাইজ) আর একটা এলবো-সাপোর্ট পরে খেলা
  • pi | ২০ জানুয়ারি ২০১৮ ১৭:৪১386967
  • দিল্লি মেট্রোর ভাড়া নাকি বিশাআল বেড়ে গেছে !
  • dc | ২০ জানুয়ারি ২০১৮ ১৪:৩১386966
  • বেশী টেনিস না খেলা।
  • | ২০ জানুয়ারি ২০১৮ ১৪:০৩386965
  • হে হে অভ্যুকে এবারে ফেরোত যাবার সময় নাকি ইমিগ্রেশনে বড়ি আটকেছিল। অভ্যু 'স্ন্যাকস' বলে চালিয়ে দিয়েছে।
  • সিকি | ২০ জানুয়ারি ২০১৮ ১৩:৪১386964
  • শঙ্খ, মনটা ভালো হয়ে গেল।
  • কনুই | ২০ জানুয়ারি ২০১৮ ১৩:৩৫386963
  • টেনিস এলবো'র চিকিৎসা কী?
  • dc | ২০ জানুয়ারি ২০১৮ ১২:৩২386962
  • আমার শ্বাশুড়িমাতা বিরাট বড়ো একটা গুড়ের চাক দিয়েছেন নাতনির জন্য, প্লাস মোয়া ইত্যাদি।সেগুলো ব্যাগে প্যাক করার সময়ে মা বললো এগুলো যদি এয়ারপোর্টে এক্সরেতে আটকায় তো বলবি, আপনাদের জন্য সামান্য গুড় জলের ব্যবস্থা করেছি স্যর।
  • শঙ্খ | ২০ জানুয়ারি ২০১৮ ১২:১০386961
  • আজকে পুরো একশো আশি ডিগ্রি উলটো।

    সকাল সকাল ভাজা ম্যাগি বানিয়ে খেলুম। খেয়ে একটু বাজারের দিকে গেলুম চা খেতে। ঐ সেই সেদিনের একই সবজি গলি দিয়ে বেরিয়ে মেন রাস্তায় পড়ে একটু এগিয়ে রাস্তা পেরোতে হবে। উল্টোদিকে সারি সারি বাঁধানো খুপরিতে হরেকরকমবা দোকানদানি। তারই একটাতে আমার চায়ের দোকান। আয়েস করে চা খেয়ে ফিরছি। আবার রাস্তা পেরোনোর গল্প। এইটা আমি খুব সাবধানে করি। এই জায়্গাটাতে কোন সিগনাল নেই, মেন রাস্তা থেকে পারপেন্ডিকুলার একটা রাস্তা গলির ভেতরে চলে গেছে, ফলে একটা তেমাথা, এখানটাতে অনেকেই ইউ টার্ন নেয়, ফলে বেশ ভজকট একটা পরিস্থিতি সব্সময়েই তৈরি হয়ে আছে। বেশ দেখেশুনে না পেরোলে চ্যাপ্টা হয়ে যাওয়ার ফিফটি ফিফটি সম্ভাব্না।

    তো আজকেও পেরোবো বলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। আমার কোন তাড়া নেই। দাঁড়িয়েই আছি। ওদিকে লোকজন কেটলির ফুটন্ত জলের মত টগবগ করছে, পারলে গাড়ির মধ্যে দিয়ে গলে যায়। একের পর এক গাড়ি আসছে, থামার নাম নেই। এরই মধ্যে একটা বাস আসছিল, কেউ আমাদেরই পাশ থেকে হাত তুলতে ড্রাইভার যথারীতি গাড়ি স্লো করে দিল। অত্যুত্সাহী দু একজন এর মধ্যেও বাসের সামনে দিয়ে গলে যাবার তাল করছিল। আমার ঠিক পাশেই একজন বয়স্ক লোক, ইনি ডেফিনিটলি সত্তরোর্ধ হবেন, একটু দোনোমোনো করছিলেন, মনে হল হয়ত এগিয়েই যাবেন, আমি খুব আস্তে বললুম, সাবধানে, বাসের পেছনে অন্য গাড়ি থাকতে পারে। দেখলুম সঙ্গে সঙ্গে উনি পিছিয়ে এলেন, একটু লজ্জিত ভাবে হাসলেন, এবং আমাকে খুব অবাক করে দিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, ঠিক, ঠিক, বলে হাতটা যেন একটু ধরলেন।

    আমিও হাত সরিয়ে নিলুম না। তারপর বাস চলে গেল, খুব ধীরে ধীরে একটা সাইকেল আসছিল, তাকে ইশারা করলুম আমাদের পেছন দিয়ে পেরিয়ে যেতে, এবং আস্তে আস্তে আমরা হাফ রাস্তা পেরিয়ে গেলুম, এর মধ্যে একটা ছোট ম্যাটাডোর উল্টোদিক থেকে ইউ টার্ন করল, ভদ্রলোক একটু ঘাবড়ে গেছলেন মনে হল, একটু আঁকড়ে ধরলেন, আমি বললুম, কদিক দেখবেন বলুন তো, তারপর রাস্তার মাঝের ডিভাইডারের পাশে একটু দাঁড়াতে হল, কয়েকটা অটো পেরিয়ে যাবার পরে বাকি রাস্তাটুকুও ফাঁকা হল আর আমরাও ক্রস করে নিলুম।

    পেরিয়ে এসে আমি ঘুরলুম ডানদিকে, ভদ্রলোক গেলেন বাঁ দিকে, যাবার আগে একটু অপ্রস্তুত ভাবে হেসে পিঠটা চাপড়ে দিলেন, আমিও খুব আস্তে বললুম, ভালো থাকবেন, জানি না শুনতে পেলেন কিনা।

    'কজ ইটস জাস্ট অ্যানাদার ডে ফর ইউ, ইউ অ্যান্ড মী ইন প্যারাডাইস। থিংক অ্যাবাউট ইট।

    মনটা ভালো হয়ে গেল।
  • পাই | ২০ জানুয়ারি ২০১৮ ১২:০২386960
  • নভেম্বরের কত তারিখ, জানা যাবে ?
    "At a public demonstration in Calcutta’s (now Kolkata) Town Hall in November 1895, Jagadish Bose sent an electromagnetic wave across 75 feet, passing through walls to remotely ring a bell and to explode some gunpowder."

    আর কাদম্বিনী গাঙ্গুলির জন্ম মৃত্যু ছাড়া আর কোন তারিখ ?

    উপেন ব্রহ্মাচারীর ইউরিয়া স্টিবামাইনের পেপারটা পাব্লিকেশনে তারিখও লাগবে। সাল, মাস পেয়েছি। জার্নালে পেপারও। কিন্তু ডেট নেই ! তার আগের ড্রাগটা নিয়ে ল্যান্সেট পাব্লিকেশন ডেটও পেয়েছি।

    উপেন ব্রহ্মচারীকে নিয়ে যত পড়ছি, অবাক হচ্ছি, মুগ্ধ হচ্ছি, আর পরের নানা কিছু ডেভেলপমেন্ট পড়ে রাগ হচ্ছে।
  • pi | ২০ জানুয়ারি ২০১৮ ১০:৪৩386959
  • ল্যাগদা, মেইল দেখো।
  • T | ২০ জানুয়ারি ২০১৮ ০১:০৮386958
  • ওঁকস।
  • শঙ্খ | ১৯ জানুয়ারি ২০১৮ ১৬:১১386957
  • ☺☺☺
  • de | ১৯ জানুয়ারি ২০১৮ ১৩:৩৬386956
  • হানুদা এটা শঙ্খকে লিখলেন,

    যদি নতুন কেউ এসে পড়েন তার জন্য মানেবই ঃ)
  • h | ১৯ জানুয়ারি ২০১৮ ১১:১৮386954
  • নিয়মিত কা'ন্চা খেয়ে ও দিয়ে থাকি, চাপ নেবেন না।
  • h | ১৯ জানুয়ারি ২০১৮ ১১:১৮386955
  • নিয়মিত কা'ন্চা খেয়ে ও দিয়ে থাকি, চাপ নেবেন না।
  • dc | ১৯ জানুয়ারি ২০১৮ ১০:৫৩386953
  • আমি কাল চেন্নাই ফিরছি, তারপর আবার লাইগো নিয়ে লেগে যাবো।
  • quark | ১৯ জানুয়ারি ২০১৮ ১০:৪১386952
  • 'সাহায্য' টইটা কেউ তুলে দেবে?
  • pi | ১৯ জানুয়ারি ২০১৮ ০৮:৫৭386951
  • তারিখকে অনেক থ্যাম্কু।

    এস, হুম।
  • Atoz | ১৯ জানুয়ারি ২০১৮ ০৩:৩৬386950
  • ডিসি,
    লাইগোর লাইগ্যা লাইগা রইসি, ল্যাখবেন না? ঃ-)
  • Atoz | ১৮ জানুয়ারি ২০১৮ ২২:৩৯386949
  • ছোটাইদি, বাঃ বাঃ বাঃ। খুব ভালো লাগছে। দেখবো। অভিযান শুনলেই মন ভালো হয়ে যায়। ঃ-)
  • T | ১৮ জানুয়ারি ২০১৮ ২২:০৩386947
  • এস্পানিওল, এখনো পরের রাউন্ড বাকী আছে। দাঁড়াও।
  • de | ১৮ জানুয়ারি ২০১৮ ২১:৫১386946
  • শঙ্খ, তবু তো আপনি স্টিয়ারিংয়ের পিছনে মহিলা নন। যাবতীয় ভুল সিচুয়েশনের দায় লোকে গাড়ী চালানো মহিলাদের ওপর চাপায়। তার ওপরে আছে হাইওয়ের বাইকের অসভ্যতা। আমাকে বহুবার বাইক নিয়ে অসভ্যতা করতে করতে ছেলেপুলে ফলো করেছে একা মহিলা দেখে, অকারণে রাস্তা খোলা না থাকা সত্ত্বেও পিছনের গাড়ি হর্ণ দিয়েছে আর পরে নানা গালি দিতে দিতে গিয়েছে। আর অটোগুলো তো রোজ মিসবিহেভ করে। আমি এসব সময়ে বোবা-কালার মতো বিহেভ করি, আর কক্ষণো গাড়ির কাঁচ নামাই না। অকারণে বাজে কথা শুনতেই চাই না। ওসব ব্যবহার গায়ে ধুলো লাগার মতো করে ঝেড়ে ফেলুন, শান্তি পাবেন।
  • S | ১৮ জানুয়ারি ২০১৮ ২১:৪৫386945
  • পোলেন অ্যালার্জিতে এরকম অনেক বিটকেলে সিম্পটমস হয় দেখেছি।
  • পাই | ১৮ জানুয়ারি ২০১৮ ২১:৪৩386944
  • কোনরকম কাশি সর্দি জ্বর ছাড়া বিটকেল গলা, জিভ ব্যথা হয়, চার পাঁচ দিন ধরে? আর রাতের দিকে ক্রমশঃবাড়ে? ডাক্তার না দেখিয়ে এমনি কমতে পারে? ঠাণ্ডায়, শুষকতায় এমনি হয়?
  • T | ১৮ জানুয়ারি ২০১৮ ২১:৩৭386943
  • খুব সম্ভবতঃ আপনার গাড়ীর হর্ন শুনে ট্রিগারড হয়ে গিসল।
  • Ishan | ১৮ জানুয়ারি ২০১৮ ২১:০৭386942
  • হ্যাঁ, হ্যাঁ, ব্যাডমেজাজ ছিল। অত ভাবার কিছু হয়নি।
  • b | ১৮ জানুয়ারি ২০১৮ ২০:৫৭386941
  • তা হতে পারে লোকটার ব্যাড ডে ছিলো, সকালে বৌমার কাছে ধাতানি খেয়েছে, এখন আপনার কাছে রোয়াব দেখাচ্ছে।

    অমার বাবার এরকম হয়েছিলো, কলেজের ইন্টার্ন্যাল পরীক্ষার খাতায় দেওয়া নম্বরগুলো ট্রেনের মধ্যে বসে ডবল চেক করছিলেন, একটা উত্তরপাড়ার লোক (এদের মেজাজ হেবি খাপ্পা থাকে, কারণ বসার জায়গা পায় না) হঠাৎ এই তো সব সরকারী কলেজের মাস্টার বলে তীব্র চেঁচামেচি। বাবা যতই বলেন আরে এগুলো ইন্টার্নাল পরীক্ষা, কিছু গন্ডগোল হলে ছাত্ররাই আমায় বলবে বলে বোঝাতে যান সে তত ক্ষেপে ওঠে। শেষে টিউশনি ফিউশনি নিয়ে টানাটানি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত