এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১৮ জানুয়ারি ২০১৮ ২০:৫১386940
  • দক্ষিণী তো? এদের মোক্ষম ওষুধ হচ্ছে গড় গড় করে বনলতা সেন আউড়ে যাওয়া।
  • শঙ্খ | ১৮ জানুয়ারি ২০১৮ ২০:১২386939
  • আজকে সাত সকালে চরম অসভ্যতার মুখোমুখি হলুম।

    গত কাল রাত্তিরে বাড়ি ফেরার সময় গাড়ির পেছনের চাকায় লীক হয়েছিল। সে হতেই পারে, যে রাস্তায় যাতায়াত করি, তার বিবরণ আগে একবার দিয়েছিলুম, মাঝে মধ্যেই টায়ার খারাপ হয়, নয়তো গাড়িতে স্ক্র্যাচ লাগে। তো, অনেক রাত্তিরে ফিরে আর সারাতে যাবার এনথু ছিল না প্লাস দোকান ও বন্ধ হতে পারে। সেজন্যে সকালে তড়িঘড়ি উঠে আগে চলে গেলুম পাংকচারম্যানে। সে টিউবলেস টায়ারে একটা টিউব পরিয়ে, কি একটা প্যাচ মেরে ছশো বিল করল। পাংকচারের পেছনে এত ইনভেস্ট আগে করিনি, এখানে মোটামুটি ফিক্সড রেট, পিন বা পেরেক লীকের সারাই সত্তর, ভালভ গেলে দেড় বা দুশো, টায়ারের মধ্যে প্যাচ আড়াইশো।

    মনটা খিঁচ খিঁচ করছে, ওই অবস্থায় ফিরছি। মনে মনে কয়েকবার আউড়ে নিলুম, এর কাছে আর না এইসব হাবিজাবি।

    এইবার মেন রাস্তা থেকে আমাদের গলির কাছাকাছি এসে গেছি, দুটো রাস্তা আছে, একটা মেন, সেটায় ট্রাফিক বেশি, তার ওপরে রিকশা স্ট্যান্ড, অন্যটায় এসব কিছু নেই তবে দুপাশে সবজি বাজার বসে। আমাদের গ্যারেজে ঢোকার জন্য এই দ্বিতীয় টাই বেস্ট অপশন।

    তো, অন্যদিনের মতই হর্ন এবং সিগনাল দিতে দিতে গলিতে টার্ন করলুম। টার্ন নিচ্ছি মেন রাস্তা থেকে, পেছনে অজস্র বাস, অটো, বাইক, সাইকেল, রিক্সা ইত্যাদি। আর গলির ফুটপাত বলে কিছু নেই। রাস্তার ওপরেই বাজার বসে রাস্তাটা খুব ন্যারো করে দিয়েছে। দুদিকেই লোকজন কেনাকাটা করছে।
    আমাকে ঢুকতে দেখে এবং শুনে একদিকের লোকজন সরে গেল, কিন্তু অন্যদিকে একটা বয়স্ক মত লোক দাঁড়িয়েছিল, সে নড়ে না।

    হতে পারে কানের সমস্যা, আমি আবার হর্ন দিলুম, লোকটা আমাকে একবার দেখে আবার মুখ ঘুরিয়ে নিল।
    ওদিকে দুপাশের দোকানিরা মোটামুটি আমাকে বা আমার গাড়ি চেনে, আগেও গেছি, এরা মোটামুটি গাইড করে দেয়। তাদের একজন দেখলাম হাতের ইশারায় আমাকে এগোতে বলছে। আমি হর্ন দিতে দিতে একবার এই লোকটাকেও দেখে নিলুম, এখন লোকটা আগের চেয়ে বেশি সরে গেছে রাস্তা থেকে আর সিধে হয়ে দাঁড়িয়েছে সুতরাং আমার কাছে কিছুটা স্পেস আছে, আমি ব্রেক ছেড়ে দিলুম, তাতে গাড়ি হালকা স্ক্রল করে, ঐভাবেই পেরিয়ে যাবো।

    ওমা, এগিয়েছি কি এগোইনি, দেখি লোকটা ঘুরে গাড়ির ওপরে চাপড় মারতে মারতে কি বলছে। কাচ তোলা ছিল, নামাতে শুনি বলে চলেছে স্টপ দা ব্লাডি হর্ন।

    আমি প্রথমটা থতমত খেয়ে গেছলাম, ডানদিকে বসার দরুনে বুঝতে পারছি না বাঁ দিকে একদম গাড়ির গা ঘেঁষে কি হচ্ছে, পায়ের উপর দিয়ে চালিয়ে দিয়েছি কিনা, ব্যাপারটা বোঝার চেষ্টা করছি, ওদিকে আমাকে কাচ নামাতে দেখে লোকটা উৎসাহ ভরে এদিকে চলে এল। তার মানে চেপে দিইনি।

    এসেই শুরু করল চোটপাট। আমার এগেন্সটে কেস করবে, আমি নাকি ওকে পুশ করেছি এবং আমাদের (ইউ পিপল, বহুবচন কেন বলল বুঝিনি) নাকি এরকমই করা উচিত।

    লোকটা বলেই চলেছে, আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি। আমার মাথায় কিছু ঢুকছে না, লোকটার কিছু না হলেও ষাট সত্তর বছর বয়েস হবে। ভালো বলতে পারছে না, আটকে আটকে যাচ্ছে কিন্তু তবুও মনে মনে ট্রান্সলেট করে ইংরেজিতে চেঁচাচ্ছে। আসে পাশের লোকজন তারাও হাঁ করে দেখছে। ওদিকে আমার পেছনে অলরেডি দুটো একটা গাড়ি আটকে গেছে, আমারও অফিসের দেরি হচ্ছে, আমি নেমে ইকোয়াল রোয়াব নেব নাকি মুন্নাভাইয়ের মত গান্ধীগিরি করব, কিছুই ভেবে উঠতে পারছি না। আমি এমনিতে এতটা ন্যাকা বা সাহেব রা যাকে বলে কিউট, তা নই, ঢিল মারলে পাটকেল বহুবার দিয়েছি, কিন্তু এই সিচুয়েশনে পুরো ক্যাবলা মেরে গেছি।

    তারপর লোকটা বলল, দিস ইজ নট ইওর পপ'স রোড, আমি বললুম নিদার বিলংস টু ইওর পপ, লোকটা বলল ওকে আই'ল শো ইউ হোয়াট আই ক্যান ডু, গিভ মী ইওর নাম্বার, আমি বললুম সেভেন, লোকটা আরো রেগে গেল, এতক্ষণ আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছিল, এবারে নিজেকে দেখিয়ে বলছে ডু ইউ নো হু আই এম? আই উইল শো ইউ, আমি বললুম আর ইউ শোইং অফ পাওয়ার? হোয়াই আর ইউ ডুয়িং সো?

    আমার কান ঝাঁ ঝাঁ করছে, মাথা গরম অলরেডি ছিল, বাপ তোলাতে আমি নিজেই স্টিয়ারিং খামচে ধরেছি, কিছু একটা করে ফেললে পরে নিজেরই লজ্জা হবে, অনুশোচনা হবে, শুধু ক্যাটালিস্ট বাকি আছে, যদি লোকটা আমাকে গাড়ি থেকে নামাতে চায় বা আমার হাত, কলার কিছু একটা ধরে, তাহলে আমি কি করবো নিজেই জানি না।
    বাজার নিয়ে যারা বসেছিল, তারা এর মধ্যে চলে এসেছে, লোকটাকে তারা সরিয়ে নিচ্ছে, আমাকে চলে যেতে বলছে।
    এতক্ষণে লোকটা বাংলায় এসেছে। বলেই চলেছে, আমায় চেনে না, জানো আমি কে, দেখাবো মজা? এইসব। আর কোন কারণ নেই, যুক্তি নেই, শুধু ও কে, ও মজা দেখাতে পারে, ওর স্কাই হাই ইগোতে ধাক্কা মেরেই চলেছে।

    আগের দিন টিভিতে নজরে পড়েছিল, এক মহিলা বলছেন, মস্তানি করবেন না, আমি সবার চেয়ে বড় মস্তান। আজকে আমি নিজের চোখে সেই এক আস্ফালন দেখছি।

    আমার সামনে রাস্তা ক্লিয়ার। আমাকে লোকজন বলছে, দাদা এগিয়ে যান, লোকটা চেঁচিয়ে যাচ্ছে, জানে আমি কি করতে পারি, জানে আমি কে?

    খুল্লামখুল্লা এই লেভেলের রোয়াবি, অসভ্যতা, কিছু লরি এবং অটো ড্রাইভারের পর, অনেকদিন বাদে দেখলুম।
  • pi | ১৮ জানুয়ারি ২০১৮ ১৯:৪২386938
  • হ্যাঁ। পেলে দিচ্ছি।

    আচ্ছা, ১৮৪৭ এর ১ শ্রাবণ ইংরাজী মাসে কোন তারিখ, একটু দেখে দেবেন কেউ ?
  • | ১৮ জানুয়ারি ২০১৮ ১৫:৪২386937
  • টই ছিল। মনোরমা বা ওইরকম নাম ওঁর। বাংলাদেশের।, যদ্দুর মনে পড়ছে
  • b | ১৮ জানুয়ারি ২০১৮ ১৫:৩৭386936
  • আচ্ছা, এক ভদ্রমহিলা লিখেছিলেন, ভাটেই না কি জানি না... ইউ এস এ গিয়ে সংসার কাজ সব সামলে ডাক্তারী (নাকি পি এচ ডি ঃ এটা ঠিক মনে নেই) পাশ করেছিলেন। বেশ বড় লেখা, আধ পাতা মতো। মনে আছে কারো?
  • de | ১৮ জানুয়ারি ২০১৮ ১৫:১৯386935
  • :))
  • সিকি | ১৮ জানুয়ারি ২০১৮ ১৪:৩১386934
  • হুঁ - টেস্টিকোসেরিব্রাইটিস বনবনাইটিস বলে একটা রোগ আছে - সেইটা জানতে হবে -
  • ল্যাগব্যাগর্নিস | ১৮ জানুয়ারি ২০১৮ ১৩:৫৫386932
  • আজ্ঞে না। ওটা বুঝতে হলে একটু স্ল্যাং বুঝতে হবে। টাকে কী ওঠে জানতে হবে...
  • de | ১৮ জানুয়ারি ২০১৮ ১৩:৪৪386931
  • ওটা তো ভুঁড়িবল -
  • dc | ১৮ জানুয়ারি ২০১৮ ১৩:৩৭386930
  • বাপরে কি মূর্তি দেখলাম একটা! সেটার দু পায়ে দুটো বল, আর কোমরের ওপর থেকে কিছু নেই, সেখানেও একটা বিরাট বড়ো বল। এর নাম নাকি ব মূর্তি! আজ রাতে ঘুম এলে হয়!
  • lcm | ১৮ জানুয়ারি ২০১৮ ১২:৫৭386929
  • ছোটাই-এর মেয়ের এভারেস্ট বেস ক্যাম্পের ভিডিও দেখলাম চমৎকার। ঐ যে শেষে কাঠমান্ডু ফিরে মেয়েরা একটা রান্না শিখল, আমাদের এখানে একটা নেপালী রেস্টোরেন্ট আছে সেখানে মেনুতে ওটা আছে - আইটেমের নাম হল "ভাত ডাল তরকারি" - a classic Nepalese style prepared vegetable curry and lentils served with steamed basmati rice...
  • de | ১৮ জানুয়ারি ২০১৮ ১২:৩৯386928
  • তুলে রাখলাম, বাড়ি গিয়ে দেখবো -

    খুবই ভালো ছোটাই, এই অ্যাডভেঞ্চারাস স্পিরিটটা দীর্ঘজীবি হোক মেয়ের -

    নাম জানিনা ওর -
  • kiki | ১৮ জানুয়ারি ২০১৮ ১২:৩৫386927
  • কী ভাল ইন্দ্রানী। কিন্তু মাত্র একবার খুব অল্পক্ষনের জন্য ও নিজেকে দেখাল মাত্র। খুব ভালোবাসা তোমার মেয়েকে।
  • ল্যাগব্যাগর্নিস | ১৮ জানুয়ারি ২০১৮ ১০:৪৯386926
  • কী ভালো...

    আমিও যেতে চাই। কেউ দুটো ক্লোন বানিয়ে দেবেন?
  • aranya | ১৮ জানুয়ারি ২০১৮ ১০:১২386925
  • 'There is always going to be another mountain..'

    দু, দেখছি, দারুণ
  • i | ১৮ জানুয়ারি ২০১৮ ১০:০১386924
  • মেয়ে সদ্য ঘুরে এলো, ওরই তোলা ভিডিও-
  • aranya | ১৮ জানুয়ারি ২০১৮ ০৯:৫৯386923
  • সৈয়্দ তানভীর নাসরীন-এর আর্টিকল, হজে সরকারী ভরতুকি তুলে দেয়াকে সমর্থন করে -

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=37517&boxid=144346165
  • Atoz | ১৮ জানুয়ারি ২০১৮ ০৫:৪৬386922
  • শুধু তাই না, সেদিন ভালো ভালো আমিষ রান্নাও হয়, শ্রমিকেরা নিজেদের কারখানাতেই রান্না করেন। কারখানার সেই খানা অতি অপূর্ব, তবে রান্নায় দেরি হয় বেশ। খুব খিদে পেয়ে যায়। তাতেই আরো বেশি স্বাদ খোলে। ঃ-)
  • T | ১৮ জানুয়ারি ২০১৮ ০৫:২৩386921
  • ক্যালেন্ডারে যাই দাগান, সতেরোই সেপ্টেম্বর দাগাতে ভুলবেন না য্যানো। ওইদিন বিশ্বকর্মা পুজো। লোকে একটু ঘুড়ি টুড়ি ওড়াবে।
  • S | ১৮ জানুয়ারি ২০১৮ ০৪:২৫386920
  • সুপ্রিয়া = সুপেরিয়র,
    মিত্রাগ্নি = মিশিগান,
    হিরণ্যা = হুর‌্যন,
    ইরা = ইরি
    আর অন্তরা = অন্টারিও
  • Atoz | ১৮ জানুয়ারি ২০১৮ ০৩:০৭386919
  • ঃ-)
  • Binary | ১৮ জানুয়ারি ২০১৮ ০৩:০৫386918
  • কেলো করেছে, এই নাম গুলো মাথার উপরদিয়ে গ্যালো তো।
  • Atoz | ১৮ জানুয়ারি ২০১৮ ০৩:০৩386917
  • ওহো সেই হ্রদসেন সাগর? যার পঞ্চসখী পঞ্চহ্রদ? সুপ্রিয়া, মিত্রাগ্নি, হিরণ্যা, ইরা আর অন্তরা????
    ঃ-)
  • Binary | ১৮ জানুয়ারি ২০১৮ ০২:৫৯386915
  • হাডসন বে
  • Atoz | ১৮ জানুয়ারি ২০১৮ ০২:৫৯386916
  • ও হো মেরু বলতেই মনে পড়ে গেল, একজন সর্ষেতে আন্টার্কটিকা ভ্রমণ লিখছিলেন, তারপর সেটা বন্ধ হয়ে গেল। জাহাজে করে যাচ্ছিলেন, সেই অবধি দিলেন, কিন্তু মূল মহাদেশে নামা, দলে দলে পেঙ্গুইন ছুটে এল, আরো কত কী হল---সেসব কিছুই তো আর লিখলেন না!!!!!
  • Binary | ১৮ জানুয়ারি ২০১৮ ০২:৫৮386914
  • ঠিক তা নয়। আমাদের শহরের উত্তর পূর্বে হাডসন যে বলে একটা সাগর আছে। সেই খান থেকে ঠান্ডা বাতাস আসে। তবে খুব যান প্রেডিক্টেবল। আজকে যেমন +২৩ ইন ফারেনহাইট, গতকাল -২২ ছিল
  • Atoz | ১৮ জানুয়ারি ২০১৮ ০২:৫৪386913
  • মেরুর কাছাকাছি থাকেন নির্ঘাৎ। ঃ-)
  • Binary | ১৮ জানুয়ারি ২০১৮ ০২:৫৩386912
  • আতজ, আমি যেই খানে থাকি সেখানে -৮০ না হোক মাঝে মাঝে -৫৫ ইন ফারেনহাইট হয়। উইন্ডচিল নিয়ে।
  • Binary | ১৮ জানুয়ারি ২০১৮ ০২:৪৭386911
  • একটু পিছিয়ে গিয়ে পড়ে এলাম। আমি কানাডার কথা বলি। ফ্লাইট এটেনড্যান্ট দের মাইনে কুড়ি ডলার ঘন্টায়। খুবই সাধারণ। এর সঙ্গে আলাদা কিছু সুযোগ সুবিধে আছে কিনা জানি না। ব্যাংক-এর টেলার কর্মী এইরকম-ই পায়। ইস্কুল টিচার এর থেকে বেশি পায়। প্লাম্বার ইলেক্ট্রিশিয়ান-ও এর থেকে অনেক বেশি পায়। আর এখানে আমি কুড়ি থেকে পঞ্চাশ প্লাস সব বয়সের ফ্লাইট এটেনড্যান্ট দেখেছি। দেশে প্যাসেঞ্জারদের মোটামুটি এইরকম ধারণা যে টিকিট কেটেছি তো প্লেন শুদ্ধু সব এমপ্লয়ী দের কিনে নিয়েছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত