এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rabaahuta | ১৬ জানুয়ারি ২০১৮ ২৩:২৩386790
  • ভীষ্ম সাহানি, একটা আবাঙালী নাম মনে পড়ে গেল!
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৮ ২৩:২১386789
  • "দু'জন বাঙালি কবির নাম কর", এই প্রশ্নে আমাদের ক্লাসের একজন একবার ঘাবড়ে গিয়ে বলে দিয়েছিল, "বেদব্যাস আর তুলসীদাস"। ঃ-)
  • S | ১৬ জানুয়ারি ২০১৮ ২৩:২০386788
  • মেড ইজি পড়লে? সিরিয়াল থাকতে পড়তে যাবে? বাকিটা লোকমুখেই জেনে গেছে।
  • Ishan | ১৬ জানুয়ারি ২০১৮ ২৩:০৯386787
  • মহাভারতের নামগুলো বাঙালি ছাড়া আর কেউ জানে টানে? শান্তনু, দেবব্রত, ভীষ্মদেব, সবই তো বাঙালি নাম। অবাঙালি নাম বলতে শুধু অর্জুন টর্জুন, মানে যেগুলো মেড ইজি পড়লেই জানা যায়।
  • avi | ১৬ জানুয়ারি ২০১৮ ২২:৫১386786
  • ভীষ্ম প্রতিজ্ঞা করায় যেটা হলো, দেবব্রত নামটা জর্জ বিশ্বাসের আগে পপুলার হলো না। :(
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৮ ২২:৪৪386785
  • শান্ত্বনু পুত্রবধূ দেখতে যান নি মনে হয়। কারণ রাজপুত্রের জন্য ধীবরপল্লী থেকে বৌ আনা সাধারণতঃ একটু অসঙ্গত। সম্বন্ধ বিয়ে হলে বেশ জাঁদরেল ঘরের রাজকন্যাই খোঁজা হয়, অনেক যৌতুকের ব্যাপার থাকে কিনা! ঃ-) তার উপর বংশমর্যাদা ইত্যাদিও আছে।
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৮ ২২:৪১386784
  • ঝামেলা একটা হয়েছিল অম্বা কেসে।
    অম্বা অম্বিকা অম্বালিকা তিনজনকেই হরণ করা হয়েছিল বিচিত্রবীর্যের জন্য, ভীষ্ম হরণ করে এনেছিলেন(এইরকম একজনের জন্য আরেকজন হরণ করে আনে এইরকম অদ্ভুত ব্যাপার মহাভারতেই মনে হয় প্রথম দেখা যায়। তাই পরে ভাগ্নের হয়ে মামা পাশা খেলে দেয়, এইসবও হয়, কেউ আপত্তিও করে না। )। তো অম্বা বললেন শাল্বরাজের সঙ্গ তার বাগদান হয়ে আছে নিজেই করেছেন। তখন ভীষ্ম ফেরৎ পাঠালেন অম্বাকে, শাল্বরাজ নিলেন না অম্বাকে। অম্বা ফিরে এসে ভীষ্মকে বললেন এবার কী উপায় হবে? ভীষ্ম যখন হরণ করে এনেছেন ভীষ্মই বিয়ে করুন। কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ ভীষ্ম বিয়ে করতে পারবেন না বলে অম্বাকে বললেন বাপের বাড়ি চলে যেতে। (বিচিত্রবীর্যের সঙ্গেই বিয়ে দিয়ে দিলেন না কেন, কেজানে! হয়তো অম্বার আপত্তি ছিল)। অম্বা ঋষিদের আশ্রমে গিয়ে অভিযোগ করলেন, পরে পরশুরাম এসে ভীষ্মের সঙ্গে যুদ্ধ টুদ্ধ করে অনেক ঝঞ্ঝাট করলেন, কিন্তু সমাধান কিছু হল না। অম্বা তপস্যা করতে চলে গেলেন ভীষ্মকে নিধনের উপায় পেতে। তারপরের ঘটনা তো সবাই জানেন। শিখন্ডী হয়ে জন্মে ভীষ্মের মৃত্যুর কারণ হলেন।
  • S | ১৬ জানুয়ারি ২০১৮ ২২:৩৫386783
  • আসলে নাকি ভীষ্মের বাপ শান্ত্বনু পুত্রবধু দেখতেই গেছিলেন, সত্যবতীকে দেখে সামলাতে পারেনি। সেই রাগেই/অভিমানে নাকি ভীষ্মের বিয়ে না করার ডিসিশান।
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৮ ২২:৩২386782
  • ভীষ্মের বিয়ের চেষ্টাও যে আদৌ হয়েছিল সেটা মহাভারতে নেই। বিয়ে নিয়ে যত ঝামেলা সবই তো ভীষ্মের বাপ শান্ত্বনুর। উনিই তো প্রৌঢ় বয়সে সত্যবতীকে বিয়ে করতে চেয়ে হাঙ্গামা করলেন। সেই বিয়ের শর্ত মানতেই তো ভীষ্ম সিংহাসনের অধিকার ত্যাগ করলেন, অকৃতদার রইলেন যাতে পুত্র টুত্র হয়ে গিয়ে সিংহাসনে বসার দাবী না তোলে।
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৮ ২২:২৮386780
  • দূর্গামূর্তিকে তেমন করে কাছে পাওয়া যায় না, দশ হাত, এত অস্ত্রশস্ত্র তো থাকেই, তার ওপর সঙ্গে চারজন ছেলেমেয়ে, পায়ের তলায় মহিষাসুর। এত বাধা পেরিয়ে রোম্যান্স বড়ই কঠিন।
  • S | ১৬ জানুয়ারি ২০১৮ ২২:২৮386781
  • কিন্তু ভীষ্মের বিয়ে নিয়ে একটা কেচ্ছা আছে নাকি?
  • Ishan | ১৬ জানুয়ারি ২০১৮ ২২:২৬386779
  • ঐতিহাসিক উপন্যাস ভালো বা মন্দ যাই হোক, চেষ্টাটা হওয়া উচিত, যে সময়কে নিয়ে লেখা সেটাকে ধরার। সেটা ধরার মানে, সে সময়ের নৈতিকতাকে ধরার। আজকের যুগে সেটাকে টেনে না আনার। সেই সময়ে বহুলাংশে সেটা করার চেষ্টা হয়েছে। উম্বার্তো একো ইউরোপে একই জিনিস করেছেন। কিন্তু বহু প্রাচীনকালে শরদিন্দু এসবের ধার ধারতেন না। ইদানিং কালেও এই প্রবণতাটা আবার ফিরে এসেছে। জেন্ডার কাস্ট এসব নিয়ে ভালো-ভালো কথা বলার জন্য ঐতিহাসিক প্রেক্ষাপটগুলিকে ব্যবহার করা হচ্ছে। চরিত্ররা আজকের ভাষায় কথা বলছে। হিরো-ভিলেন আজকের মাপে তৈরি হচ্ছে। কারো নাম করবনা, কিন্তু প্রবণটা প্রবল। সে আর নিতে পারিনা।
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৮ ২২:২২386778
  • অবশ্য লক্ষ্মীপূজো, উঠতি বয়সের ছেলেরা করার স্কোপও বিশেষ পায় না।
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৮ ২২:২১386777
  • দুর্গা কালি ইত্যাদির মূর্তির খুব উচ্চতা বেশি হয় বলে মনে হয় বেশ অসুবিধে হয়। আর লক্ষ্মী মূর্তি নিয়ে কেউ কিছু বলতে ভরসা পায় না, যদি গরীব করে দেন? ঃ-) তাই মনে হয় সবেধন নীলমণি সরস্বতী। বেশ একটা সারস্বত-সারস্বত ভাবও আসে! ঃ-)
  • dd | ১৬ জানুয়ারি ২০১৮ ২২:১৮386775
  • সে তো অনেকদিন আগের কথা, তবে আমাদের উঠতি বয়সে সরস্বতী মুর্ত্তি নিতে ঐ ধরনে ঠাট্টা রসিকতা কমন ছিলো, খুবি কমন।
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৮ ২২:১৮386776
  • ডিডি,
    মহেন্দ্রলালকে আর পাবে কোথায়? তিনি তো ভাগলবা। তাই মনে হয় সুনীলকে ধরে টানাটানি। ঃ-)
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৮ ২২:১২386774
  • এক সমাজ-সচেতন লেখক মহাভারত নিয়ে কিঞ্চিৎ সমাজ-সচেতনতা করেছেন। ভীষ্মের সঙ্গে অম্বার সম্বন্ধ-বিয়ে নাকি ঠিক করে রাখা ছিল, এইরকম কাহিনি ফেঁদেছিলেন। এই অম্বা নাকি সত্যবতীর বয়সী ছিলেন, দু'চার বছরের তফাৎ। ভাবুন একবার !
    ঃ-)
  • Ishan | ১৬ জানুয়ারি ২০১৮ ২২:০৫386773
  • এক তো ভাবাবেগ বেড়ে আটখানা। তার উপর অধুনা ওইহাসিক উপন্যাসেও বড় বেশি সমাজসচেতনতা দেখা যায়। পরে লিখছি।
  • S | ১৬ জানুয়ারি ২০১৮ ২০:৫৭386772
  • এই ম্যাচটাও হারলো।
  • pi | ১৬ জানুয়ারি ২০১৮ ২০:৩৭386771
  • এয়ারইন্ডিয়া চারটুকরো হয়ে বিক্রি হচ্ছে।
  • pi | ১৬ জানুয়ারি ২০১৮ ১৭:৪৫386770
  • এটার কনসেপ্ট তো খ্হুব ভাল কিন্তু কেমন কাজ করছে এখনো জানিনা। কিছুদিন বাদে জানতে পারি, জানাব।
  • গবু | ১৬ জানুয়ারি ২০১৮ ১৩:৪৩386769
  • সীমান্তে সেনা বেশি পড়িয়াছে।

    পাইদিদি, swasthya slate (kanav kahol) ব্যাপারটা কিরকম কাজ করছে? কোনো accreditation এ যাবেনা বলছে, কিন্তু সরকার এটা নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করছে। যেমন মেঘালয়।

    কি রকম কাজ করে বা এফেক্টিভনেস কি রকম?
  • শঙ্খ | ১৬ জানুয়ারি ২০১৮ ১৩:২৮386768
  • মামু, বাইনারিদা, ঠিক। আমার এটা ভেবে ভালো লাগে যে এইগুলো নিয়ে হয়ত কিছু তর্ক বিতর্ক হয়েছে, নিজেও অংশ নিয়েছি, কিন্তু দেবদেবী নিয়ে শুধু ভক্তিরসে কাঁথা ভেজানোর বাইরে কিছু লিখলে বা করলে মানুষের ভাবাবেগে এত ধাক্কা লাগত না। হঠাৎ করেই যেন লোকজনের ভাবাবেগে কেউ শিরীষ পেপার ঘষে দিয়েছে মনে হয়।
  • b | ১৬ জানুয়ারি ২০১৮ ১৩:১০386767
  • ছোটোবেলা থেকেই আমার সেল্প এস্টীম নেগেটিভ।
    (এবার বুঝলাম অটো চড়ে কেন আনন্দ পাই)
  • শঙ্খ | ১৬ জানুয়ারি ২০১৮ ১২:৫৩386766
  • সিকারিও খুবই ভালো সিনেমা। রেকো দিলুম। পাশাপাশি এই ডিরেক্টর ডেনিস ভিলনুয়েভ এর বাকি সিনেমা গুলোও দেখে নিন। প্রিজনার, এনিমি, এরাইভাল সবই ভালো তবে সেরার সেরা ইনসেন্ডিজ।

    এই বছরে সিকারিও টু সোলদাদো বেরোবে। তবে সেটা ডেনিস ডিরেক্ট করছে না।
  • kiki | ১৬ জানুয়ারি ২০১৮ ১১:৫৪386765
  • বাপরে!!
  • অটো | ১৬ জানুয়ারি ২০১৮ ১০:৩৫386764
  • কি কুৎসিত চেহারা ওই অটোগুলোর| ওই অটোগুলো যখন পাগলের মতো দৌড়োয় ওর ভেতর বসে থাকা কোনও যাত্রীর পক্ষে কি নিজেকে নিরাপদ মনে করা সম্ভব ? যেভাবে হাঁটু বেরিয়ে আসে, হাত বেরিয়ে আসে, ছাগলের মতো হতবুদ্ধি হয়ে চালানের ভ্যানে ওঠার মতো করে অটোয় বসতে হয়! প্রতিদিন ওই অটোয় যাদের যাতায়াত করতে হয় তাদের সেল্ফ এসটিম তো এমনিতেই রোজ ছাই পড়ে পড়ে নিভে যাবে! অথচ ওই রকম একটা অদ্ভুত ডিজাইনের যান বছরের পর বছর রাস্তায় চলছে, বাতিল হচ্ছে না | এদেশের কোনও নেতা, মন্ত্রী, প্রশাসক কিভাবে তারা মানুষের প্রশাসন চালাচ্ছেন? গরু, ভেড়া, ছাগলের নয় অথচ গাড়িতে চড়ে মোটামুটি নিরাপদে যাঁরা যাতায়াত করছেন তাদের আবার অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে | অটো চালকের সিট বেল্ট কই? তার প্রাণটা বুঝি মূল্যহীন?
  • Binary | ১৬ জানুয়ারি ২০১৮ ০২:১৪386763
  • আমার দৌড় নেটফ্লিক্স। সেখানে থাকলে দেখবো এটাও।
  • aranya | ১৬ জানুয়ারি ২০১৮ ০২:১১386762
  • আচ্ছা, দেখব হয়ত। তার আগে Three Billboards Outside Ebbing, Missouri -টা দেখতে হবে
  • Binary | ১৬ জানুয়ারি ২০১৮ ০২:০৫386761
  • টিপিক্যাল হলিউডি ছাপ আছে। তবে আমার ভালোই লেগেছে। তিনটে একাডেমি নমিনেশন ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত