এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১৬:০৫381270
  • ১১ আগস্ট থেকেই উত্তরবঙ্গের/ উত্তরপূর্বের সব ট্রেন ক্যানসেলড। দিন তিন চার খুঁড়িয়ে শুরু করেছে।
    একবার এন টি ই এস এ গিয়ে ক্যানসেলড ট্রেন লিস্ট দেখে টিকিট কাটাই ভালো।
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১৩:০৭381269
  • হ্যাঁ, বিহারের জন্য। এখন দেখছি হিন্দুতে বেরিয়েছিল। আমার কাছে তো এই ট্রেন ছাড়ার কয়েক ঘণ্টা আগে এস এম এল ক্যান্সেলড।
    সবই বাতিল, খালি একটা রাজধানী আছে, এদিকে তাতে আজকের জন্য ১৫০ সিট আভেলেবল দেখাচ্ছে!!
  • . | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১২:১৩381268
  • উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি?
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১২:১২381267
  • এখানে একের পর এক ট্রেন ক্যান্সেল দেখাচ্ছে কেন, কোথাও কিছু হয়েছে?
  • robu | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১০:৪৭381266
  • https://www.altnews.in/hall-shame-serial-abusers-sexist-bigots-rumour-mongers-followed-pm-modi-twitter/

    So why does the Prime Minister of India follow such people? Is it possible that his social media team is behind this and Mr. Modi is not really aware that his handle follows such profiles? In response to a RTI, PMO confirmed that “PM Modi himself tweets and posts content on his personal Twitter and Facebook accounts”.

    As of date Mr Modi has 33.8 million followers and he follows 1779 people. Of the ones he follows, many are government handles, ministers, Heads of States, senior journalists and other such profiles you would expect the Prime Minister of a country to follow. However, a handful of the 1779 are profiles that will make you squirm. Serial abusers, rumor-mongers, misogynists, handles brimming with communal venom… you will find them all there.
  • robu | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১০:৪৫381265
  • আমি সত্যি বলছি, দীর্ঘ দিন অব্দি মানে গত বছর পর্যন্ত ফ্যাসিস্ত শব্টা যেখানে সেখানে ব্যবহার করায় খুব আপত্তি করতাম। হোলোকস্ট কে লাইটেন করার কোন মানে হয় না। ভাবতাম, কথায় কথায় এই রুপকল্প টা যারা সাফার করে নি তারাই বলতে পারে। তাছাড়া প্রতিটা দেশের অঞ্চলের স্পেসিফিক ইতিহাস আছে, মাটি আছে, কথায় কথায় এই তুলনা আনা উচিত না। এখনো অনেকটাই সেটা মনে করি, কিন্তু কতদিন পারবো নিশ্চিত নই।
    - ক।
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১০:৪২381264
  • এদিক আর কোথায় সব ই ওদিক। এদিক কে তো মেরে ফ্যালা হচ্ছে। কনসেন্ট্রেশন ক্যাম্প যে হচ্ছে না, তার একমাত্র কারণ ভারত আরো বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজ্ড নয় বলে। মাঅনে তিরিশের দশকের জার্মানীর থেকেও কম, আর জুগাদ কনসেন্ট্রেশন ক্যাম্প হয়তো হবে পরে।

    আমি সত্যি বলছি, দীর্ঘ দিন অব্দি মানে গত বছর পর্যন্ত ফ্যাসিস্ত শব্টা যেখানে সেখানে ব্যবহার করায় খুব আপত্তি করতাম। হোলোকস্ট কে লাইটেন করার কোন মানে হয় না। ভাবতাম, কথায় কথায় এই রুপকল্প টা যারা সাফার করে নি তারাই বলতে পারে। তাছাড়া প্রতিটা দেশের অঞ্চলের স্পেসিফিক ইতিহাস আছে, মাটি আছে, কথায় কথায় এই তুলনা আনা উচিত না। এখনো অনেকটাই সেটা মনে করি, কিন্তু কতদিন পারবো নিশ্চিত নই।
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ০৮:১৭381263
  • মাঝে মাঝে মনে হয়, এই অভিজিৎ, ওয়াশিকর বাবু, গৌরী -এরা সবাই কি তাহলে ভুল করল, প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য একটু রেখেঢেকে লেখা উচিত ছিল, উচিত ছিল কৌশল নেওয়া?
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ০৬:২৮381262
  • নেতাজীর এই সৎসঙ্গ ব্যাপারটা তো জানতাম না! কত অজানারে জানাইলে তুমি.... সদগুরু হে। ঃ-)
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ০০:৫৫381261
  • কথাঞ্জলির কবিতাগুলোকে কম্পিটিশনে ফেলে দেবার মতন কবিতা যে স্বয়ং রা স্বা থেকে --- ওরে বাবা ---ইয়ে মানে প প্রে--- পরম প্রেমময় --- ওরে বাবা হি হি হি ঃ-)
  • Du | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ০০:৪০381260
  • ভয়ে রাগে সবেতেই লাঠ্যৌষধি ! ঃ)ঃ)
  • rabaahuta | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ২৩:১৬381259
  • আপনারা আশেপাশে তিমির ছবিওলা ছোকরা দেখলে কি করবেন? ভুলিয়ে ভালিয়ে দোকান থেকে রসগোল্লা খাইয়ে মা বাবাকে খবর দিয়ে ডাক্তারবদ্যি বাবা বাছা জল হাওয়া এইসব তো?
    ত্রিপুরার কুমারঘাটের প্যরামেডিকেল কলেজে নীলতিমিওলা ছোকরা ধরা পড়ছে, তাকে সোজা পত্রপাঠ দিয়েছে কলেজ থেকে বের করে।
    আর ত্রিপুরার মফস্বল যদ্দুর জানি ধরেই নেওয়া যায় বাড়িতেও তাকে উত্তাল ক্যালাচ্ছে।

    আমাদের এক বন্ধুর বাড়িতে ফোন করে অপহরণের হুমকি দেওয়া হয়েছিল। সে বেচারা কিছুই জানে না, খেলেধূলে একটু দেরী করে বাড়ি ফিরছে, পাড়ার মোড়ে দেখে বাবাকাকাজ্যাঠাদাদারা সব উদ্বিগ্ন। তাকে দেখেই সবাই মিলে পেটাতে পেটাতে বাড়ি নিয়ে গেল।
    ফোনটা যে কে বা কারা করেছিল সে কিছুতেই জানা গেল না, না হলে একটা কুরূক্ষেত্র হতো বটে।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ২১:৫৭381258
  • অর্কর পোস্ট
    '
    গৌরী লঙ্কেশের রক্তের দাগ মুছে যাওয়ার আগেই আজ গুলি খেলেন বিহারের সাংবাদিক পঙ্কজ মিশ্র। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পঙ্কজ খেটে খাওয়া মানুষের সমস্যা নিয়ে লিখতেন, তাঁদের জন্য হেল্প ক্যাম্প চালাতেন গ্রামে-শহরে।

    মাঝখানের স্পেসটা কার্যত মুছে যাচ্ছে। আপনি হয় এদিকে, অথবা ওদিকে।'
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ২১:৪৯381257
  • আর দ্রি বাবুর টইটা কই? কিম বোমা ফাটালো। অথচ তাই নিয়ে সিয়া আর ইজরায়েলকে দোষ দিয়ে কোনো অল্টারনেটিভ থিয়োরি নেই।
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ২১:৪৭381256
  • ক্যালকম কি জিনিস? কত পিছিয়ে পড়েছি।
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ২১:৪৩381255
  • লেখালেখি আবার কোথায়। ফেসবুক পেজ থেকে টুকে দিচ্ছে। দেখুন গিয়ে হয়তো ক্যালকমের পাবলিক। ইচ্ছে করে এইসব করছে।
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ২১:৩৯381254
  • আচ্ছা ধম্ম কম্ম নিয়ে এতো লেখালেখি কেন গুরুতে?
  • পি | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৫৬381253
  • হুম
  • Rabaahuta | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১৭:২৬381252
  • অনেক পুরনো ছবি তো ঃ)

    এই বাজারে মনে পড়ায় টই থেকে তুলে আনলাম
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১৭:০১381251
  • হুতোকে এইবার সরি চাইতে হবে।

    সে যাই হোক, সিঙ্গির মুখটা বেশ কিউটমত হয়েছে।
  • Rabaahuta | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৪৫381250


  • আমার এমন বুগুপনা
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১৫:০৪381249
  • কাসুন্দি বলতে ভুলবেন না।
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১৫:০৩381248
  • যেকোনো ভালো বাঙালী খাবারের রেস্তোরায় অর্ডার করে দিন সুইগিকে দিয়ে।
  • অ্যান্ডালগ্যালর্নিস | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৪৮381247
  • জানা নেই। এটা বাঁশের চেয়ে কঞ্চি দর ব্যাপারও হতে পারে। গুরুজী অবধি যায়ইনি হয়তো, তার আগেই কঞ্চিরা পাকামো করেছে। সেইটা জানতে হবে।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৪৫381246
  • আচ্ছা, কোলকাতার কোন রেস্তোরাঁতে বেশ ভাল ফিশ ফ্রাই পাওয়া যায়, যারা আনালায়াইনে অর্ডার করলে বাড়িতে গরম গরম ডেলিভারি করবে?
  • পাই | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৪৪381245
  • কী কাণ্ড!
    গুরুজী বা গুরুকন্যা আলি বা খানসাহেবদের গান গান না!!!
  • অ্যান্ডালগ্যালর্নিস | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৩২381244
  • এই তো অবস্থাঃ

    "স্কুলের দেওয়া গানের খাতার পিছনে উস্তাদ বড়ে গুলাম আলি খান, উস্তাদ বিসমিল্লাহ্‌ খান, বা উস্তাদ আলি আকবর খান সাহেবদের ছবি ছাপানো থাকলে কী হবে, অল্প আঁচড়েই পণ্ডিত আর উস্তাদ আলাদা হয়ে যায়। দশ বছরের বাচ্চা শেখে নাম-এ-আলি কথাটা পণ্ডিতদের ভালো লাগার নয়।।।

    দক্ষিণ কলকাতার নামকরা গানের স্কুল। প্রতি বছর লাইন দিয়ে লোকে ভর্তি হয়। গুরুজী, এবং গুরুমার চোখের সামনে সকলে তৈরী হয়।।।গান শেখানোর পদ্ধতিও বেশ ভালো, সেসব নিয়ে দ্বিমত নেই একেবারেই।

    এই স্কুলের নিয়ম হল প্রতি মাসে একটা বাইরের গান, অর্থাৎ স্কুলে যা শেখানো হয়েছে তার বাইরের যে কোনো গান (রবীন্দ্রসঙ্গীত বাদে) সুর-তাল-লয় মেনে গেয়ে শোনাতে হবে। এই যে কোনো গানের মধ্যে হিন্দি, বাংলা যে কোনো গান - ভক্তিগীতি, পল্লীগীতি, নজরুলগীতি, সিনেমার গান, আধুনিক ইত্যাদি সবই চলবে, বা চলার কথা।

    তো সেই মত একটি বছর দশেকের মেয়ে, যে একটু নানা ধরণের গান গাইতে পছন্দ করে, শিখে গেল প্রচলিত একটি সুফি গান - আদতে লেখা আমীর খুসরুর, পরে তাকে সিন্ধি সাধক ঝুলেলাল শাহবাজ কলন্দরের জন্যে নতুনভাবে লেখেন বুলেহ্ শাহ - অনেকেই শুনে থাকবেন গানটা - দমাদম মস্তকলন্দর - রুণা লায়লা, নুসরৎ ফতে আলি খান, আবিদা পারভীনের মত অনেকের গলায় পাবেন।

    নাম শুনেই ক্লাসের শিক্ষিকার চোখ কুঁচকে গেল, তিনি বারণ করলেন - এ গান চলবে না। পরে প্রশ্ন করায় তিনি বললেন জেনে জানাবেন, কোনো কথায় অসুবিধা আছে কিনা।।।

    এক সপ্তাহ পর, দশ বছরের মেয়েটা যখন জিজ্ঞেস করলো, তখন শিক্ষিকা বললেন "উর্।।।নাচানাচির গান।" উর্দু বলতে চেয়েছিলেন কি ম্যাডাম? আদৌ কি এটা উর্দু গান? আর উর্দু হলেই বা কী যায় আসে, বা যাওয়া আসার কথা? আর নাচানাচি? একটু গানের কথাগুলোর মানেটা জেনেছিলেন কি কষ্ট করে? অবশ্য হতেই পারে এর কোনোটাই আপনার কথা নয়, যাঁর বা যাঁদের কথা, প্রশ্নটা তাঁর বা তাঁদের জন্যেও।

    এবার আসল বক্তব্য - জানা গেল আরেক শিক্ষকের মুখে - এই স্কুলে সবাই "পণ্ডিত" ঘরাণার, নাম-এ-আলি বা ঝুলেলাল জাতীয় কথা তাঁদের ভালো লাগবে না।।।

    আপনাকে জিজ্ঞেস করছি গুরুজী - গানেরও ধর্ম হয়?

    ও, হ্যাঁ, জানেন কি - পাকিস্তানের গোঁড়া ওয়াহাবিরাও একইভাবে লাল শাহবাজ কলন্দরের গানকে মুছে দিতে ব্যস্ত?"
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১৪:০৬381243
  • এই এত এত খান সুপারস্টার হয়েও কোন লাভ হল না দেখি। অবশ্য না হলে হয়ত আরো বেশি বিদ্বেষ থাকত ! সে মামুরা হিন্দিকে যতই গালি দিক, কেমন জানি মনে হয়, এতজন খান নায়ক হবার ফলে ফ্যানেদের মধ্যে হয়তো মুসলিম বিদ্বেষ অত প্রচণ্ড হবেনা। অবশ্য ডাটা নিলে পুরো ভুলও প্রমাণিত হতে পারি ঃ(

    ঐ বড়ে গুলাম, বিসমিল্লাহ শুনে মনে হল। এঁদের বা খাননায়কদের ভক্তরা কখনো মুসলিম হিন্দু আলাদা কর্রে ভেবেছেন বা মুসলিম পরিচয় কখনো ভক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে ? মুসলিম দেবতা পুজো করতে অসুবিধে হয়নি ভক্তদের ? সেটা না হলে কি মুসলিম নিয়ে ছুঁত্মার্গ কিছুটা হলেও কেটেছে ?
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১৩:৪৫381242
  • বাঙ্গালীরা নভরাত্রির সোমোয় দুর্গামাই কা পুজা করে, আউর প্যান্ডালের বাহার নন ভেজের স্টল ভি লাগায়। ইয়ে সোব নিয়ে বহুত না-খুশ আছি।
  • অ্যান্ডালগ্যালর্নিস | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১৩:১২381241
  • সে তো গানের ইশকুলে বড়ে গুলাম, বিসমিল্লাহ্‌, আলি আকবরের ছবি ঝুললেও উস্তাদ আর পন্ডিতের ফারাকটা দিব্যি এক আঁচড়ে বুঝে যাওয়া যায়...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত