এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১২:১৩381240
  • আকাশবাণীর যে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান আজও আগ্রহভরে শুনি, সেই অনুষ্ঠানের প্রায় সমস্ত যন্ত্রী মুসলমান ছিলেন। ভোরবেলা সকলে গঙ্গাস্নান করে স্টুডিওতে বসে সেই প্রোগ্রামটা লাইভ বাজাতেন।

    এই ইতরগুলো সেই বাংলার সন্তান। বিডিও।

    বাল।

    অবিশ্যি, গান্ধিও গুজরাতেই জন্মেছিলেন। অবাক কেন হই।
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১২:১২381239
  • সাফ কত্তে হবে। আগাছা সাফ কত্তে হবে। মঙ্গলবারগুলো বেরিয়ে যাচ্চে।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১১:৫৫381238
  • চুল বানানোটা এই জানলাম। পুজোর নানা কিছুর সাথে এরকম যে কত মুসলিম জড়িয়ে আছেন, সেসব গল্প কেউ খুঁজে খুঁজে বের করে লিখলে বেশ হত। টুকরো টাকরা কিছু লেখাটেখা পড়ি। এসব আসলে এত স্বাভাবিক ব্যাপার ছিল, আলাদা করে বলারই দরকার পড়ত না। এখন হাবিবের কার্টুনেও ভাবাবেগ কঁকিয়ে উঠছে।

    লক্ষ্মণের শক্তিশেল, লক্ষ্মীর পরীক্ষা টরীক্ষাও যেকোন দিন ভাবাবেগচক্করে পড়ল বলে।
  • Rabaahuta | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১১:৫৪381237
  • থ্যান্কিউ!
    তবে আবাপর প্রচ্ছদ অলরেডি লোকজনের নানাবিধ অনুভূতিতে আগাত করে ফেলেছে ঃ)
  • Rabaahuta | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১১:৩৮381235
  • সব তো কলকাতায়

    ঐ জন্যেই ঈন্দ্রজাল কমিক্সের টইতে লিখে এলাম
  • Rabaahuta | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১১:৩৭381234
  • ও আচ্ছা, আমি পাচ্ছি না, ভেবেছিলাম বেশ কিছু একসঙ্গে পেলে জুড়ে নিয়ে এদিক ওদিক পোস্ট করে আসবো
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১১:৩৪381233
  • পুরানো আনন্দমেলায় থাকবে না? হুতোদের পুরো কালেকশন ছিল না?
    ওমনাথও নিশ্চয় সন্ধান দিতে পারবে।
  • অ্যান্ডালগ্যালর্নিস | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১১:৩০381232
  • ফেসবুকে অনেককটা কাল দেখেচি।
  • Rabaahuta | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১১:২৪381231
  • দুর্গাঠাকুর ও তার পরিবার নিয়ে লঘু ও মজার পুরনো বিজ্ঞাপনের ছবি - কারো সন্ধানে নেই?
  • অ্যান্ডালগ্যালর্নিস | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১০:১২381230
  • আজ রেডিও মির্চিতে একটা খবর শুনে বেশ লাগলো -

    পার্বতীপুরে কাজীপাড়া বলে একটা এলাকায় ৫০/৬০ ঘর মুসলমান পরিবার থাকেন। তাঁরা সবাই চুলের কারিগর। পাট থেকে প্রতিমার জন্যে চুল বানান। পশ্চিমবঙ্গে যত পূজো হয়, তার অধিকাংশ প্রতিমার মাথার চুলই হয়তো এই কাজীপাড়ার কোনো না কোনো মুসলমান কারিগরের তৈরি। এই নিয়ে তিনজন পরিচালক একটা ছোট তথ্যচিত্র বানিয়েছেন - হেয়ারলুম সম্ভবত নামটা।

    জাভেদ হাবিবের অ্যাড নিয়ে আহত ভাবাবেগওয়ালা লোকেরা ভেবে দেখতে পারেন।
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৪৫381229
  • এই নতুন রানারা-টিকে কে আমদানি করলে? পাই? না অন্য কেউ?
  • পাই | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ০৬:৩৮381228
  • Du | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ০১:৪৪381227
  • খড়কুটো দিয়ে তাও ছিল দেশটা কোনওমতে।
  • h | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ০০:৫৫381225
  • লন্কেশে র ভাই তো বিজেপি টেনে খেলাচ্ছে। কি সিনিকাল লোকজন ভাই। র পরে পত্রিকাটা আস্তে করে মার্জ করে যাবে ভাই য়ের টার স'ম্গে
  • h | ০৭ সেপ্টেম্বর ২০১৭ ০০:৫৫381226
  • লন্কেশে র ভাই তো বিজেপি টেনে খেলাচ্ছে। কি সিনিকাল লোকজন ভাই। র পরে পত্রিকাটা আস্তে করে মার্জ করে যাবে ভাই য়ের টার স'ম্গে
  • S | ০৬ সেপ্টেম্বর ২০১৭ ২৩:৩৩381224
  • আমি এই সাইটে মোটামুটি নিয়মিত বিগত বেশ কয়েক বছর ধরে। বড় কোনো লেখা লিখিনা, কারণ তার জন্য যেধরনের পড়াশুনা দরকার সেইটা করার সময় নেই। আর ইংরাজী লেখার বাংলা অনুবাদ করার ইচ্ছে আমার নেই। কিন্তু অনেক আলোচোনায় পার্টিসিপেট করি। অনেক লেখা শুধুই পড়ি, যতক্ষন না মনে হয় যে লেখার মতন নিজেরও কোনো বক্তব্য আছে।

    এনিওয়ে, আসল কথায় আসি। এটা ঠিক যে গুরুচন্ডালি অনেক দিন ধরেই ঠান্ডা হয়ে গেছে। আগের মতন তথ্যসমৃদ্ধ গরম আলোচোনা আর হয়না। একটা কারণ বোধয় গুরুর ফেসবুক পেজ। আমি নিজে যদিও ফেসবুকে নেই, তবুও অনেকেই বোধয় শুধু ফেসবুক করেই কাটিয়ে দে, সাইটে আর আসেননা। দুই, এই ধরনের সাইট/গ্রুপ বোধয় আরো হয়েছে বলে সন্দেহ হয়। তিন, এখানে এসে অনেকেই হতাশ হয়েছেন/ অনুযোগ জানিয়েছেন যে চেনা জানা না হলে লোকে পাত্তা দেয়না ইত্যাদি। তাই আগে যাদেরকে এখানে নিয়মিত লিখতে, আলোচোনা করতে, ভাঁট মারতে দেখতাম, তাদের অনেককেই আর দেখিনা। এঁদের মধ্যে আমার অনেক প্রিয়্জনও ছিলেন, যাঁদেরকে কোনোদিন সামনাসামনি/ফোনে আলাপ হয়নি।
  • Koi Bhola | ০৬ সেপ্টেম্বর ২০১৭ ২২:০১381222
  • "আর তা ছাড়া এই সাইটে অনেকদিন থেকেই সুস্থ বিতর্কের কোন জায়গা নেই।" এই কথা অনেকদিন পর পড়ে খুব ভালো লাগলো, আগে ভাট কেমন রমরম করে চলতো, কিরকম হৈচৈ ঝগড়া খিল্লী হতো মনে পড়ে গেল ঃ)
  • পাই | ০৬ সেপ্টেম্বর ২০১৭ ২০:৫৫381221
  • কোন বিতর্ক সুস্থ অসুস্থ জানিনা, কিন্তু এই ট্যুইট গুলো অসুস্থ বা দেখলে অসুস্থ লাগে জানি।

    আর সব রকমের থিয়োরিই যখন ঘুরছে তখন নকশালরা মেরেছে থিওরি নিয়ে আপত্তি না করে হিন্দুত্ববাদীরা মেরেছে থিয়োরিতে আপত্তি জানানোও খুব যৌক্তিক কিছু তো লাগেনা।
  • T | ০৬ সেপ্টেম্বর ২০১৭ ২০:৪৫381220
  • ট্যুইটসমূহ দিয়ে যখন ইনফারেন্স টানা যায় যে নক্সালাইটরা মেরেচে, সেরকমই খুনের পরের উচ্ছাস প্রদর্শনের ট্যুইটগুলো দিয়েও অন্য রকম ইনফারেন্স টানা যেতে পারে।
  • pi | ০৬ সেপ্টেম্বর ২০১৭ ২০:৪২381219
  • কী বললে ঠিক বোঝা গেলনা। গৌরী যে হিন্দুত্ববদীদের টার্গেট ছিলেন বা তাদের থেকে থ্রেট পেয়েছিলেন, এটা নিয়ে প্রতিবাদেও যাদের সমস্যা, খুন নিয়ে জঘন্য উল্লাসে কোন সমস্যা হয়না, এটা সত্যিই সমস্যার। জানিনা বিদ্রূপ করা হল কিনা।

    ওয়াটার লিন্কিঙ্গ নিয়ে তোমাকে করা দুজোনেরই প্রশ্নগুলো তো বেশ সিরিয়াস ছিল, উত্তর না দিয়ে পাশ কাটলে আর কী বা বলার। কিন্তু সেগুলোকে বিদ্রূপ বললে তোমার নিজের পোস্টটা কী ছিল!!
  • s | ০৬ সেপ্টেম্বর ২০১৭ ২০:৩৪381218
  • নক্সালাইটরা মেরেছে এমন সম্ভাবনা আসছে কেননা গৌরী লংকেশ ইনফাইটিং নিয়ে কিছু ট্যুইট করেছিলেন সেদিন রাত্রে।
    ট্যুইটগুলো খোঁজার চেষ্টা করছি।
  • s | ০৬ সেপ্টেম্বর ২০১৭ ২০:২৮381216
  • উগ্র হিন্দুত্ত্ববাদীদের এই মৃত্যু নিয়ে উল্লাস এখনো চোখে পড়েনি, নাকি সেই নিয়েও অস্বস্তি নেই ?
    -----
    এর সংগে প্রমান না হওয়া অবধি বিজেপী আরেসেসকে সরাসরি দায়ী না করার বক্তব্যের কি সম্বন্ধ? উগ্র হিন্দুত্ববাদীরা ফেসবুক ট্যুইটারে উল্লাস করছে মানে ওরাই মেরেছে, এরকম কোন যুক্তি? এই মৃত্যু যথেষ্ট শোকের, এই খুনীদের অবিলম্বে গ্রেফতার করার দাবী অত্যন্ত জোরালো, কিন্তু নিজে থেকেই বিচারসভা বসিয়ে খুনি চিহ্নিত করার প্রচেষ্টা ব্যপারটার গুরুত্ব লঘু করে দিচ্ছে এটাই বলার।

    -----------
    স দা, তোমার রিভারলিংকিং এর পোস্ট নিয়ে লোকজন কিছু বক্তব্য রাখল তো, উত্তর দিলে না ?
    ------------
    তার জন্য ইঞ্জিনিয়ার হবার পাশাপাশি আরও অনেকরকম স্কিলসেট দাবী করা হয়েছে। সে সব না হলে কিছু বলা ঠিক হবে না। আর তা ছাড়া এই সাইটে অনেকদিন থেকেই সুস্থ বিতর্কের কোন জায়গা নেই। মেজরিটির সুরে সুর না লাগাতে পারলে অযাচিত বিদ্রুপের সামনে পড়তে হয়। আমার জাস্ট সেই এক লুপে পরার কোন ইচ্ছে আপাতত নেই।
  • T | ০৬ সেপ্টেম্বর ২০১৭ ২০:১৭381215
  • গৌরীদেবীর ভাই যিনি বিজেপির দিকে অ্যালাইন্ড, তিনি এনডিটিভিতে নক্সালাইটরা মেরেছে এই থিয়োরী ভাসিয়ে দিচ্ছেন।
  • pi | ০৬ সেপ্টেম্বর ২০১৭ ২০:০১381214
  • উগ্র হিন্দুত্ত্ববাদীদের এই মৃত্যু নিয়ে উল্লাস এখনো চোখে পড়েনি, নাকি সেই নিয়েও অস্বস্তি নেই ?
  • pi | ০৬ সেপ্টেম্বর ২০১৭ ২০:০০381213
  • s দা, তোমার রিভারলিংকিং এর পোস্ট নিয়ে লোকজন কিছু বক্তব্য রাখল তো, উত্তর দিলে না ?
  • s | ০৬ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৪৫381212
  • গৌরী লঙ্কেশের হত্যায় কি বিজেপী বা আরেসেসের যোগ পাওয়া গেছে? যতক্ষন না যায় ততক্ষন এদের সরাসরি খুনের জন্য দায়ী করা গুজব ছড়ানো নয় কি? যে কাজগুলোর অন্যত্র নিন্দা করি, সেই কাজগুলো নিজেরাই করলে একই রকম নিন্দনীয়।
  • পাই | ০৬ সেপ্টেম্বর ২০১৭ ১৩:৪৪381211
  • গৌরী লঙ্কেশ খুনের প্রতিবাদে আজ দুপুর সাড়ে তিনটেয় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে জমায়েতের ডাক দিয়েছেন মানবাধিকার সংগঠনের বন্ধুরা। বিকেল সাড়ে চারটেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষকদের মিছিল। সন্ধে সাড়ে ছ'টায় কলকাতা প্রেস ক্লাবে প্রতিবাদ কর্মসূচি।

    - অর্ক ভাদুড়ি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত