এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ০২ সেপ্টেম্বর ২০১৭ ০৯:১১381150
  • আমার কানু মেশো থাকলে দিত ধরে। ঢাকা আর বারাকপুরের আর এস পি। তাও তো আমার হেঁপো দুই মেশো র কথা বলিনি, তাঁরা আবার শ্যামাবাজারী আর এস পি, এসব বাজে আজকালকার সিপিএম এর দিকে টেনে নিয়ে গেছে বলে জ্যাকি দাকে তাঁরা ক্ষমা না করেই জ্যাকি দা মারা যাওয়ার আগে পরে গত হয়েছেন। ওদিকে ডিবেট চলছে। মৃত বামপন্থীরা ফ্যাকশনালিজমে ক্ষান্ত দিয়েছেন বলে মনে করার কোন কারণ নাই। ;-)
  • aranya | ০২ সেপ্টেম্বর ২০১৭ ০৬:৩৮381149
  • আর একটা কারণ হতে পারে - লোকনাথবাবা পূব বাংলার, তার ভক্ত বেসও প্রায় সবই পূব বাংলা থেকে আসা, এবং বাঙালী উদ্বাস্তু দের মধ্যে সিপিএম-এর সমর্থন প্রথম থেকেই খুব জোরাল ছিল, দেশ ভাগের পর আর কোন দল এদের পাশে দাঁড়ায় নি
  • aranya | ০২ সেপ্টেম্বর ২০১৭ ০৫:৫৩381148
  • ভাল লাগল শুনে। আমি নিশ্চয়ই সুজন-দাকে বলব আরও লিখতে @a
  • a | ০২ সেপ্টেম্বর ২০১৭ ০২:১৭381147
  • একেনবাবু আমি পড়েছি, বেশ ভালো। আর বহু লোকে নাম জানে। যেমন আমি জেনেছিলাম একটা ব্লগ থেকে
  • R2h | ০২ সেপ্টেম্বর ২০১৭ ০১:৪৫381146
  • ঃ) হ্যা, লোকনাথবাবার বড় ভক্তবেস সিপিয়েম। এর নানা কারনের মধ্যে সবচে মজারটা হলো, ইনি জ্যোতি বসুর গ্রামের লোক ঃ)

    পাগলী মাসি তো নিতান্ত অর্বাচীন। এত কালীপুজো, বা অন্তত এত জাকজমক আগে দেখিনি।
  • সিকি | ০২ সেপ্টেম্বর ২০১৭ ০০:১১381145
  • দীপ্তেন্দাকে দীপেন লিখেছে কেন?
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৭ ২৩:৫৬381144
  • আরো একজন আছেন। যিনি এসেছিলেন বলে আগরতলায় প্রথমবার জ্যাম দেখেছিলাম। কী নাম জানি? ইনি আবার বর্ণপ্রথা ট্রথা মানেন। গরীব লোকজনকে খাওয়ানো, দান এসবই নাকি রিচ্যুয়াল।
    এখন আবার রবিশংকরের ভক্তও অনেক। ইনি ঠিক কী প্রিচ করেন জানার ইচ্ছা আছে।

    তবু ফার্স্টবয় মনে হয় অনুকূলই। আর তাঁর বইপত্র যতটা খোরাক, ততটাই রিগ্রেসিভ।
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৭ ২৩:৫২381143
  • লোকনাথবাবা সিপিএম!
    অবশ্য ত্রিপুরায় হতেই পারে। ত্রিপুরার বেশিরভাগ লোকজন ধর্মপালন আর সিপিএম হওয়া মিচ্যুয়াল এক্সক্লুসিভ হতে হবে এমন মনেই করেন না!

    পাগলী মাসি কোন দলে? আর ত্রিপুরায় এই বারো মাসে ছাব্বিশটা কালীপুজো ( আর প্রত্যেকটার ঢাকঢোল পিটিয়ে ভাসান), এঈ রেওয়াজ কোদ্দিয়ে এল?
  • Rabaahuta | ০১ সেপ্টেম্বর ২০১৭ ২৩:৪৫381142
  • যাদবপুর রামঠাকুর আশ্রমে কি বার যেন একটা বিকেলবেলা গরম গরম সুস্বাদু হালুয়া পাওয়া যেত। আমরা কলেজ থেকে কফি হাউস যাওয়ার পথে খেয়ে নিতাম, পয়সাকড়ির সাশ্রয় হতো।
  • r2h | ০১ সেপ্টেম্বর ২০১৭ ২৩:২৬381141
  • রামরহিম ডেরা সন্ঘ এইসব পড়তে পড়তে একটা মজার জিনিস মনে পড়লো, ত্রিপুরায় একটা মোটামুটি ভাগ আছে ভক্ত বেসের, অনুকূল ঠাকুর (আরো কে যেন একজন নাম ভুলে গেছি) বিজেপি আরেসেস ভিএইচপি, রামঠাকুর কঙ্গ্রেস, আর লোকনাথবাবা সিপিয়েম।
    রামকৃষ্ণ মিশনও বোধয় বিজেপি।

    মানে এইসব লঘু কথা, তথ্য টথ্য নয়।
  • aranya | ০১ সেপ্টেম্বর ২০১৭ ২২:০৫381140
  • বাখ, আমার ধারণা ছিল সুজন-দা এখনও একেনবাবু লেখেন। একটা একেনবাবু সমগ্র বার হচ্ছে, বললেন। আনন্দ থেকে বেরোয় না, ছোট প্রকাশনী থেকে বেরোয়, তাই হয়ত অনেকের কাছে পৌঁছয় না।

    আপনার ফিডব্যাক জানাব ওনাকে, আরও লিখতে বলব।
  • aranya | ০১ সেপ্টেম্বর ২০১৭ ২১:৫১381139
  • পাই, দেখা যাচ্ছে।
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৭ ২১:৩৩381138
  • এইটা আসছে ?

  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৭ ২১:৩১381137
  • নাঃ, আসছে না !
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৭ ২১:২৮381136
  • বিষয় ধনঞ্জয়ের বিচার: এলগিন রোড স্টোরি: ২১ অগাস্ট ২০১৭
    গবেষণা গ্রন্থের লেখক, এই নিয়ে হওয়া সিনেমা পরিচালক ও অভিনেতাদের প্যানেলের আলোচনা। পর্বে পর্বে দেওয়া হ্চছে:
  • বাখ | ০১ সেপ্টেম্বর ২০১৭ ১৭:১৩381135
  • blank - ধন্যবাদ

    arannya - সুজন আর একেনবাবু লেখেন না কেন? পটভুমি, স্টোরিটেলিং সবদিক থেকেই ওগুলো অন্যরকম ছিল।
  • | ০১ সেপ্টেম্বর ২০১৭ ১৬:০৪381134
  • sm | ০১ সেপ্টেম্বর ২০১৭ ১৪:২৩381133
  • এই কাট থ্রোট কম্পিটিশনের যুগে ছেলে মেয়ে যা চাইছে তাই করতে দেওয়া যায় নাকি!
    ভালো করে পড়াশোনা না করলে তো ভবিষ্যৎ ফর্সা!মিত্র এর ভাষণ শুনতে হবে ;নয়তো রাজনৈতিক দলগুলোর চামচ গিরি করে জীবন কাটাতে হবে।
    দেশটার নাম ভারত বর্ষ। দেশের পরে আবার বর্ষ উপাধি লাগানো আছে।
    বৃদ্ধ- বৃদ্ধা দের অবসর এর পর একটা মাগনা লাঠির বন্দোবস্ত ও রাখেনি সরকার!
    এতো আর ক্যাডবেরি, কোক এর দেশ নয়!বাবা মায়ের উতলা হওয়া তো স্বাভাবিক। ওনারা তো প্যানিকেই অর্ধ মৃত।
  • Jayeeta bhattacharya | ০১ সেপ্টেম্বর ২০১৭ ১২:৪৬381132
  • ছেলেটি আত্মহত্যা করেনি জয়িতা ভট্টাচার্য
    ______________________
    চক্রব্যূহে মৃত্যু হলো আরেক অভিমন্যুর। সাউথ পয়েন্টের ১২ শ্রেনীর ছাত্রটি ফেসবুকে ও স্কুলে পরিচিত ছিলো আমার কন্যার ও। বলা হয়েছে সে বাইপোলার ডিস্অর্ডারে ভুগছিলো। নামটি বড়ো সড়ো হলেও এটা কোনো বিরল কোনো অসুখ নয়। এ আমাদের অনেকেরই হয় আগেও হতো। কখনো অবসাদে ডুবে যাওয়া কখনো দারুন উদ্বেলিত মন। তবে কি নীল তিমি ?না তাও না। এ হত্যা করেছি আমরা। শিক্ষকরা যারা প্রতি নিয়ত তাকে আতঙ্কে রেখেছি রেজাল্ট খারাপ হলে জীবন শেষ ভবিষ্যত শেষ। এই হত্যা করেছি আমরা অভিভাবকরা। একটি দ্বাদশ শ্রেনীর ছাত্রকে স্কুল অবধি পৌঁছে দিচ্ছেন তার ঠাকুমা। আবার নিয়েও আসেন। সর্ব সময় সে পড়ে এমনকি নিজের কোনো মোবাইল নেই। বন্ধুদের সাথে সিনেমা একদিন দেখতে যাবার অনুমতি পায়না সে। তার দ্বাদশ শ্রেনী। প্রায় সাবালক বয়সে। তবু সে যাপন করে বন্দী জীবন। তার নিজস্ব কোনো স্বাধীনতাই তাকে দেওয়া হয়নি। আগলে থুড়ি আগল দিয়ে বঁেধে রাখা এক।প্রাণী যে বিরাট চাকরী করবে বলে তার অভিভাবকরা তাকে খাঁচায় পুরে অতিযত্নে মানুষ করছেন। আমরা ভুলে যাই একটা বয়সের পর সন্তানকে দিতে হয় স্বাধীন চিন্তার অবকাশ। ভালোমন্দ সে নিজেই বুঝে নিক না। তার বন্ধুরা বলছে সে কিছু করতনা শুধু পড়া আর পড়া। তাকে সর্ব সময় ঘিরে শিক্ষক,আর বাড়ির লোক। তাই সে জীবনে প্রথমবার না বলে এ্যানাবেল দেখতে যায় কারণ সে যথারীতি অনুমতি পায়নি বাড়ির। দায়ী সিনেমাটি নয়। সে ত অনেকদিন ধরেই চাইছিলো মুক্তি। যে জগতে তার মন খুলে দুটো কথা বলার অনুমতি নেই একটি ১৭/১৮ বছরের ছেলের কোনোরূপ স্বাধীনতা দেয়না সমাজের কিছু মানুষ সে পৃথিবী ত তার কাছে দুঃসহ হবেই। সে মরে মুক্তি পেয়েছে। এখনো সময় আছে শিক্ষক,বিশেষত অভিভাবকদের ভেবে দেখার। তারা আপনার সন্তান কিন্তু তারা পৃথক ব্যক্তি, পৃথক তাদের মন, তাদের ন্যুনতম স্বাধীনতা দিন, অবকাশ যাপনে মাথা এবং আপনার লম্বা নাক গলাবেন না। একটু ছেড়ে দিয়েই দেখুন না সে কেমন আনন্দে থাকে। যে আনন্দের অভাবে শেষ হয়ে গেল কাল রাতে আরেকটি প্রাণ।
    সেই কবে রবীন্দ্রনাথ লিখেছেন "তোতাকাহিনী"। আজ বড়ো কষ্ট হচ্ছে।

    আমার মেয়েও ১১শ্রেনী। এই ত সেদিন এ্যাক্রোপোলিশে সিনেমা দেখে এলো স্কুলের পর বন্ধুদের সাথে। পড়ে মন দিয়েই কখনো পড়েওনা মোটেই। শিক্ষক ডেকে পাঠান দুষ্টুমির জন্য আমি পাত্তা দিইনা। আসলে ত পৃথিবীটা অনেক বড়ো। ওরা নিজেরা খারাপ ভালো সব করুক তবেই হবে মানুষ। সিনেমা দেখে, বড়োদের সিনেমাও দেখে আমাকেও ডাকে দেখতে। ভূতের সিনেমা দেখে আমাকে ধরে। এতই নিষ্পাপ ওরা। আমি চাই ও খুশী থাকুক। তবেই ও বাঁচবে। আজ বড়ো কষ্ট হচ্ছে সন্তানতুল্য ছেলেটার জন্য। একটু স্বাধীনতা বাঁচাতে পারত তার প্রাণ।
  • de | ০১ সেপ্টেম্বর ২০১৭ ১২:০৩381131
  • ঃ))))
    শিশুটকে তোলা হোক!
  • গবু | ০১ সেপ্টেম্বর ২০১৭ ১০:২২381130
  • ভয়ানক ব্যাপার মনে হলো। এর সঙ্গে identity db জুড়ে দিতে পারলেই ব্যাস!!! অন্যেরা কি বলেন?

    Chipping People: Are You Ready?
    https://www.linkedin.com/pulse/chipping-people-you-ready-shelly-palmer
  • aranya | ০১ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৫৬381129
  • :-)
  • h | ০১ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৪৮381128
  • সাবধান সাবধান সাবধান, এখানে লেখাপড়া করা হয়---

    - মা পঞ্চায়েতি রাজ কাকে বলে?
    - একটা জায়গার লোকেরা যখন দলবদ্ধ ভাবে আলাপ আলোচনা করে ঠিক করে কিসে তাদের ভালো মন্দ, তার পরে নিজেরাই সিদ্ধান্ত নেয়, কিছু কিছু বিষয়ে তাদের অনেক স্বাধীনতা থাকতেই পারে। কেন রে কোথায় পড়লি?
    -আমাদের সিভিক্স আছে। তুমি কি সিভিক্স জানো কিছু?
    --বইটা দে দেখি কি আছে।-
    - বইতে অনেক কিছুই আছে, কিন্তু কিসে কিসে সায়ত্ত্ব শাসন হতে পারে সেটা নেই। মানে আদৌ ব্যাপরটা আছে তো?
    --থাকবে না কেন, কি আশ্চর্য্য। দে বইটা আমি দেখে নিয়ে তোকে বলে দিচ্ছি
    --মা ও মা।
    --কি
    --আমাদের বাড়িতে একটা পঞ্চায়েতি রাজ করবে? সকলে কথ বলে সব ডিসাইড হবে, আর লেখা থাকবে একটা কাগজে, আগে থেকে, কি কি বিষয়ে আলোচনা হতে পরবে।
    -- সে তো আমাদের আছে, ই তো আমরা কথা বলে সব ঠিক করি।
    --মোটেও না, তুমি তো পুরোনো আমলের সরপঞ্চ, ডেমোক্রাসি নেই, ভোট হয় না।
    --অ্যাই আমি যদি সরপণ্চ হই তাহলে তুই কি?
    --আমি তো পোঃগুঃ, পোষা গুন্ডা, ঐ যে বাবা বলে না। হি হি।
    --বাবা এই সব বলে, অপুর্ব। আর বাবা কি আমি তো আন্ডেমোক্রাটিক সরপঞ্চ।
    --বাবা তো অ্যাব্সেন্টি ল্যান্ড লর্ড।
    --তুই এইসব কোত্থেকে শিখছিস, কি সর্বোনাশ, এটাও কি বাবা শিখিয়েছে।
    ---না অনিন্দিতা মাসির থিসিসে র শুরু তে এটা আছে,হি হি।
    ইত্যাদি ঃ-)))))
  • পাই | ০১ সেপ্টেম্বর ২০১৭ ০৭:৫৬381127
  • ইসরাতের সন্তানদের বাবার কাছ থেকে পাওয়া গেছে, এ আপডেটটাও এখানে থাক।

    হানুদা কি মেইল দেখেনা?
  • h | ০১ সেপ্টেম্বর ২০১৭ ০৭:৫৪381126
  • জামাত রাজ্য কথাটায় আপত্তি আছে, একটু ভাবনা চিন্তা করে কথা বলাই ভালো। মুসলমান দের এমন কি রক্ষণশীল দের ও সাংঘাতিক সামাজিক ক্ষমতা বড়েছে, যেটা গোটা রাজ্য কে প্রভাবিত করছে, এই ঢপ টা কে এই ধরণের আলগা কথা পপুলার করবে মাত্র। একটু সাবধানতা অবলম্বন এর অনুরোধ জানাই।
  • Blank | ৩১ আগস্ট ২০১৭ ২২:২৭381125
  • বাখের Orchestral suite no 2 in B minor। ওতে থাকে ফ্লুট, ভায়োলিন, ভায়োলা
  • sm | ৩১ আগস্ট ২০১৭ ২২:২২381124
  • পার্কসার্কাসে ইন্ডিয়ান ইন্সটি অফ চাইল্ড হেলথ কে এক কোটি টাকা দান করলেন ;ও আর এস, এর ইনভেন্টের দিলীপ মহলানবীশ!
    বাঙালির গর্ব!
    এই প্রচার বিমুখ মানুষটি কে জানাই কুর্নিশ!
  • S | ৩১ আগস্ট ২০১৭ ২১:১০381123
  • আগে এসব নিয়ে প্রতিবাদ করা যেতো। এখন করতে গেলে দেখেছি লোকেদের দাঁত নখ বেড়িয়ে আসে। অন্যরকমের কথাবার্তা বলতে গেলেই লোকে ঝাঁপিয়ে পড়ে ডিফেন্ড করে। বিজেপি-মোদির নামে খারাপ কথা বলা প্রায় দন্ডনীয় অপরাধ। বেশিরভাগ লোকেদের কথা বার্তা শুনেই বোঝা যায় যে এদের খবরের ঝাঁপি, চিন্তাভাবনার প্রসার, এবং এক্সপিরিয়েন্স খুবই সামান্য। কেউই বেশিক্ষন তর্কে টিকতে পারবে না, তাই বোধয় এতো আগে থাকতেই চিল্লমেল্লি।
  • aranya | ৩১ আগস্ট ২০১৭ ২০:২৮381122
  • হ্যাঁ, কম বয়সী দের মধ্যে মুসলিম হেটার প্রচুর। খারাপ লাগে। কিছু বছর আগেও এত খারাপ অবস্থা ছিল না।
    এক দশম শ্রেণীর পড়ুয়া বলল - বায়োলজি টেস্টে কম নম্বর পেয়েছি, আসলে টিচার তো মুসলিম, বুঝলে কিনা। কিছুই বুঝলাম না, এটাই জানালাম, আর ইসলামফোবিয়া কাটিয়ে ভাল করে পড়াশুনো করতে বললাম
  • aranya | ৩১ আগস্ট ২০১৭ ২০:২৩381121
  • এক পাকিস্তানি মুসলিম ভদ্রলোক-কে গাড়ি বিক্কিরি করলাম কদিন আগে। জোর করে নেহারি, কাবাব এসব খাওয়ালেন তার বউ। ভাল আড্ডা হল। খুবই ধর্মপ্রাণ, আল্লা মহান এসব-ও বললেন।

    ইদিকে আমার কিছু বন্ধু বান্ধব-কে ভুল করে বলে ফেলেছিলাম ক্রেতার পরিচয়, ভয়ানক আপত্তি। একে মুসলিম, তায় পাকিস্তানি - বিবিধ ফোবিয়া চলছে, চলবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত