এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ১৬ আগস্ট ২০১৭ ০৪:২৭380850
  • পিনাকি, শেয়ার করে দিয়েছি।
  • h | ১৬ আগস্ট ২০১৭ ০০:১৮380849
  • স্কোপ টা
  • h | ১৬ আগস্ট ২০১৭ ০০:১৭380848
  • এটা প্লিজ ইঙ্গ্রেজি আর হিন্দী তে আর অন্তর একটা পোর্ব ভারতীয় আর একটা দক্ষিন ভারতীয় ভাষা য় বের করার চেষ্টা করিস। মানে এখন না, যখন পারবি। অতে পারে পি ইউ সি এল এলরেডি কাজ করে নিয়েছে কিন্তু এটা বেরোলে ল ইউনিভারইটি গুলো শিয়োর রেফার করবে। ডিফেনস ল তে। আঅর লেখক রা অন্যান্য চরম দন্ড ও স্টাডি করেছেন, অতএব বাড়াতে ও পারেন অকোপ টা।
  • aka | ১৬ আগস্ট ২০১৭ ০০:১৩380847
  • তাও ভালো আমি পড়লাম ইন্টারভিউ দেখলাম।
  • Ishan | ১৬ আগস্ট ২০১৭ ০০:১০380846
  • বাংলা লাইভে ধনঞ্জয়ের একটা রিভিউ দেখলাম।
  • h | ১৬ আগস্ট ২০১৭ ০০:০৯380845
  • কিন্তু আমার দুটো প্রকাশনা সিদ্ধান্ত পসন্দ হয় নি সেটা হল রবি শ'ম্কর বল আর মলয় রায়চৌধুরী। পুরো ouevre পড়া নেই বলে কিছু বলিনি, আরেক্টা কারণ ওন্দের হিস্টরিকাল মোমেন্ট আমিন জাণি না বুঝিন্নি। প্লাস ছাপা যখন হয়েই গেছে বিক্রি হওয়া উচিত। আবার আমি ভুল প্রমাণিত হতে পারি, সব পড়ে দেখলাম ভাল্লেগে গেল। ডুটো ঘটনাই আমার জীবনে ঘটেছে, প্রথম বই পড়ে এক্জনের তার পরে ধুর লেগেছে, পরে আবার প্রথমে ধুর লাগলো পরে মজে গেলাম। এটা অনেক কিসু এ উপোরে নির্ভরশীল। অবশ্য এগুলো এতোন সাবজেক্টিভ
  • h | ১৫ আগস্ট ২০১৭ ২৩:৫৯380842
  • ঃ-))))))))))
  • h | ১৫ আগস্ট ২০১৭ ২৩:৫৯380843
  • ঃ-))))))))))
  • h | ১৫ আগস্ট ২০১৭ ২৩:৫৯380844
  • প্রথমে খ্যাল হয় নি, পরে বুঝলাম ইপসিতা র যে ক্লান্তি আর ভেঙ্গে পড়া কুই কুই ভাব হয়েছে সেটা আসামে র বন্যা, ত্রিপুরার প্লেন বা সম্ভাব্য বন্যা কোনোটার জন্যই না, জাস্ট ক্লিপ এর সাইজ দেখে, আমাদের দেশের ক্লাউড স্টোরেজ ব্যাবসায়ী রা সুধু আমার মুখের দিকে চেয়ে রয়েছে
  • | ১৫ আগস্ট ২০১৭ ২১:৩৮380841
  • আমি বোধির বক্তিমে পুরোটা শুনে উঠলাম। এইটে কি পুরোটা পাঠ শোনানো হয়েছে অ্যাঁ?

    ডিডির বইটার একটা একটু বড়সড় আর সুন্দর ছাপাওয়ালা ভার্সান বের করা যায় না?

    আর হনুকে আমি গিয়ে কেলিয়ে আসব! ব্যাটা আমার বেলায় ডাকনাম বলেছে!! লোকে যদি আদৌ খুঁজতে চায় কোনজন্মে খুঁজে পাবে
  • | ১৫ আগস্ট ২০১৭ ২০:০০380840
  • ধনঞ্জয় দেখলাম। কিছু নতুন জিনিস এনেছে এ ছবি বাংলা ছবির ইতিহাসে।এমন ধাঁচের ছবি একদম নতুন।ক্যামেরা,আবহ সঙ্গীত,চিত্রনাট্যের বেশীটাই খুব ভালো।
    সমস্যা ছবির পুরো উপস্থাপনার ফ্রেমওয়ার্ক নিয়ে। কল্পনা না বাস্তব?
    যে তথ্য উপস্থাপিত সব বই থেকে তোলা।বই পড়া তাই ম্যাচিং লাগলো।কিন্তু সেটা কাজের কথা নয়। ছবির সময় বই পড়ার স্মৃতি হলের বাইরে রেখে ঢুকেছি। বুঝতে অসুবিধে হয়েছে সিরিয়াসলি যে কোনটা তথ্য আর কোনটা ফ্যাব্রিকেশন বা আর্টিস্টিক লাইসেন্স। ধনঞ্জয় ছাড়া বাকি নাম পালটানো।শুরুতে বলাও হয়েছে পুরোটাই কাল্পনিক এবং আদতে বিনোদনধর্মী। কাজেই দর্শক কি উপস্থাপিত তথ্যদের রিয়াল ভাববেন না সিনেম্যাটিক ক্রিয়েশন? কোনো ক্রেডিট রোলে গবেষণা গ্রন্থের উল্লেখ নেই। তিন গবেষকদেরও নেই।
    ছবি এন্টারটেইনিং এবং হলের দর্শক দীর্ঘ দীর্ঘ সংলাপের সময় অধৈর্য হননি সেটা বলতে পারি কিন্তু ছবি কি ক্রেডিবল? ক্রিটিকাল দর্শক কি ছবিকে সিরিয়াসলি নেবেন? সে নিয়ে বিশেষ সন্দেহ থেকে গ্যালো।
    অভিনয় নিয়ে বলছিনা। বোঝা মুশকিল নয় যে মিমির চেয়ে অনির্বাণ,পরাণ,সুদীপ্তা বেটার করবেন। প্রতিবাদী মিমির চরিত্র মহিলা এবং অবাঙালী রাখাটা সেফ খ্যালা।তবে নিন্দনীয় নয়। মিমির মেন্টর কৌশিক সেনের অবস্থান অত্যন্ত বেশী উচ্চবিত্ত দ্যাখানোটাও সেফ খ্যালা। মানে কোনোভাবেই য্যানো গরীব বনাম বড়লোক এই প্রেক্ষিতটাও সামনে না আসে। তবে এও এক্সেপ্টেবল।
    কিন্তু ছবির ক্রেডিবিলিটি!!! সেটার ঝাপসা হওয়াটা বেশ হতাশাজনক!!
  • pinaki | ১৫ আগস্ট ২০১৭ ১৮:১৬380839
  • হনুদা, অডিওগুলো কীভাবে শুনতে পারি? আমার জিমেল pinakimitra74। আমি খুবই ইন্টারেস্টেড।
  • Rabaahuta | ১৫ আগস্ট ২০১৭ ১৭:০০380838
  • 'ও ডিজে
    ও ডিজে
    একটা ঝাকানাকা গান বাজা'
    এই গানটা শুনছি। বাকী কথা ঠিক বুঝতে পারছি না, চেষ্টা করছি।
  • Atoz | ১৫ আগস্ট ২০১৭ ০১:২০380837
  • রাজহাঁসেদের সঙ্গে ইয়ার্কি না। ওদের মেজাজ খুবই উচ্চস্তরের।
  • Rabaahuta | ১৫ আগস্ট ২০১৭ ০১:১৭380836
  • না, মনে হয় বেধেছেদে রেখেছে। ঠুকরে দেবে তো, রাজহাস যা বদমেজাজী হিন্গ্স্র প্রাণী।
  • Atoz | ১৫ আগস্ট ২০১৭ ০১:১৬380835
  • শ্রাবণ মেঘে নাচে নটরাজ রমঝম ঃ-)
  • Rabaahuta | ১৫ আগস্ট ২০১৭ ০১:১৫380834
  • আমাদের অফিসে দুটো ঘুমঘর আছে, চারটে করে বিছানা, সারাক্ষণ ঘুমন্ত লোকের ভীড়। আজ জায়গা পেয়ে দুঘন্টা ঘুমিয়ে নিয়েছি। ঐ ঘর্গুলোতে ঢুকলেই মনে হয় মোর ঘুমঘরে এলে মনোহর।
  • Atoz | ১৫ আগস্ট ২০১৭ ০১:১১380833
  • সব একেবারে একসঙ্গে খিচুড়ি হয়ে গ্যাছে। ঃ-)
    কিন্তু বিরক্ত রাজহাঁস দুটোর কী হল? উড়ে গেল?
  • Rabaahuta | ১৫ আগস্ট ২০১৭ ০১:০৬380832
  • সরি, ব্যাস না, কণ্বমুনি বা দুর্বাসা।
  • Rabaahuta | ১৫ আগস্ট ২০১৭ ০১:০৪380831
  • পাচমেশালী সিনেমা দেখছি। প্রথমে একটা জনি লিভার টিভার ছিল, তার পরের চ্যনেলে দুষ্মন্ত আর শকুন্তলা (সাদা কালো) একটা সুন্দর গান শেষ করে অট্টহাসি হাসছে আর দুটো বিরক্ত রাজহাস বিপজ্জনক নৈকট্যে, তারপরের চ্যানেলে শাম্মী কপুর আর হেমা মালিনী দিল দিল বলে গান গাইছে জন্মদিনের পার্টিতে, অনেক কোট প্যান্ট ইউনিফর্ম শাড়ি সালোয়ার পরা লোক, আর একটা খালি গা জাঙ্গিয়া পরা সাহেব আর বিকিনি পরা মেমসাহেব, তারমধ্যে দেখি আগের চ্যানেলে কণ্ব না দুর্বাসা কে যেন এসে গেছে খুব হৈহৈই, আর দুটি চ্যানেল পর জন আব্রাহাম দুটি লোককে জলে ডুবিয়ে দিচ্ছে, তারা কি পাতকী আর জলটা কি নরকের কুন্ড, নাকি ঐ লোকদুটৈ জন আব্রাহামকে ডোবাচ্ছে এইসব ভাবতে ভাবতে দেখি সানি দেওল যুদ্ধ করছে, কাল না ১৫ আগস্ট; সানি দেওল দেখে মনে হলো আনন্দবজারে বেরিয়েছে সানি লিওন খলনায়ক নেচেছে, ইউটিউবে গিয়ে দেখে আসি, আর যাবৈ যদি একটু কুসুম শিকদারের নেশা ও খুজে দেখে নেবো; এদিকে এখনের চ্যানেলটাতে নীল জামা পরা সুপারম্যনের মত কে যেন একটা মেয়েকে নিয়ে উড়ে যাচ্ছে, মুখোশ পরা। ব্যসদেবের ব্যপারটা দেখে আসি আর একবার।
  • Du | ১৪ আগস্ট ২০১৭ ২১:০৮380830
  • বেস্ট হল ট্রোলেদের উত্তর না দিয়ে নতুন কমেন্ট করা। তাহলেই তলিয়ে যায়।
  • Du | ১৪ আগস্ট ২০১৭ ২১:০৬380829
  • ট্রোলগুলো দেখছি হোয়াইট সুপ্রিম্যাসিস্ট দের হয়েও ট্রোলিঙ্গ করছে।
  • সিকি | ১৪ আগস্ট ২০১৭ ২০:৩০380828
  • টই এবং ব্লগে। তবে আমার ব্যক্তিগত ব্লগেও পাবেন একসাথে।

    http://achalsiki.com
  • manish | ১৪ আগস্ট ২০১৭ ১৮:৪৩380827
  • সিকির Travelouge গুলো এক্সাতে কোথ্য পেতে পারি
  • pi | ১৪ আগস্ট ২০১৭ ১৮:০১380826
  • অভীক রায়ের একটা পোস্ট পেলাম।

    বিগত দিন দুয়েক ধরে ফেসবুকে অরিন্দম শূর কে নিয়ে অনেক জায়গায় অনেক লেখা পড়লাম। মানুষ যে এখনও খারাপ কাজের প্রতিবাদ করতে ভুলে যায়নি সেটা দেখতেও ভাল লাগে। সে যতই মন্দলোকে তাকে 'ফেসবুকীয় প্রতিবাদ'-এর তকমা দিক। কিন্তু প্রতিবাদ ইজ প্রতিবাদ। এর কোনও ক্লাসিফিকেশন হয় না। কিন্তু কয়েনের উল্টো পিঠটা আরও ভয়ংকর বিশ্বাস করুন। আজ সেরকমই দু একটা ঘটনার কথা জানানোর খুব ইচ্ছে হলো।
    একসময় আমার বেশ কয়েকটা শিশুকে একসাথে একছাদের নীচে পড়ানোর সৌভাগ্য হয়েছিলো। সৌভাগ্য এই জন্য বললাম কারণ আমার মনে হয় শিশুদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই ভীষণ স্বচ্ছ, ভীষণ রঙিন। আর হ্যাঁ আমার মত মাধ্যমিক ফেলকেও লোকে কেনো শিক্ষক হিসেবে নিয়োগ করেছিলো কে জানে! হয়তো কোনও আদিম পাপের প্রায়শ্চিত্তি করতে ফরতে।
    সে যাই হোক মোদ্দা কথায় আসা যাক। তা ছেলেমেয়েগুলোকে পড়াতে পড়াতে আমি একটা জিনিস বেশ বুঝতে পারতাম ওদের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। মা বা বাবা নিতে এলেই কেমন যেন গুটিয়ে ফেলে নিজেকে। একদিন ওদের প্রশ্ন করেছিলাম তোরা বিকেলবেলায় কি করিস? তিনজন শুধু বলেছিলো আধঘন্টা ভিডিও গেম খেলে (এরা তিনজন x আর z স্কুলের ছাত্র) আর বাদবাকি সবকটা একে অপরের মুখের দিকে তাকিয়ে জবাব দিয়েছিলো যে ওরা তো তখন আর্টস গ্রুপ পড়তে ঠাকুরপুকুরের একটা কোচিং সেন্টারে যায় (এরা সবাই y স্কুলের ছাত্রছাত্রী)। তারমানে এদের মধ্যে একজনও মাঠ কি জিনিস, খালিপায়ে ঘাসে দৌড়ানো কি জিনিস সেটাই জানে না!!
    একদিন পড়ানোর মাঝখানে এক ছাত্রীর মা ফোন করে জানালো যে বাড়িতে ওর বাবার অফিস কলিগরা এসেছে, উনি গাড়ি পাঠাচ্ছেন আমি যেনো পাঁচমিনিট পর ছাত্রীটিকে গলির মুখ পর্যন্ত একটু এগিয়ে দিই। গলিতে হাঁটতে হাঁটতে ছাত্রীটিকে জিজ্ঞেস করে জানতে পারলাম আদৌ কোনও অফিস কলিগ নয়, ওর মা বাবা বিভিন্ন গানের রিয়েলিটি শো এর সাথে যুক্ত মানুষজনদের বাড়িতে নিয়ে আসেন, ছাত্রীটিকে ওদের সামনে গান গাইতে হয়। যাতে ও কোনও একটা শো-তে চান্স পায়। কথায় কথায় এটাও জেনেছিলাম যে এইরকম করতে ওর ভাল লাগে না। কিন্তু না করলে ওর মা ওকে খেতে দেয় না। সেদিন ফিরে আর পড়াতে পারিনি। ছুটি দিয়ে দিয়েছিলাম।

    এরপরের ঘটনাটা আপাতদৃষ্টিতে হয়তো খুবই সামান্য কিন্তু আমার এতটাই আঘাত লেগেছিলো যে সিদ্ধান্ত নিয়েছিলাম পড়ানোই ছেড়ে দেবো। ছেড়েও দিয়েছিলাম।
    এক ছাত্রের জন্মদিন। বাচ্চাদের যৎসামান্য উপহার দিলেও বিনিময়ে যে হাসিটা পাওয়া যায় সেটা প্রচন্ড দামী। আমার মনে হয়েছিলো বাচ্চাগুলোর 'টিনটিন'-এর সাথে পরিচয় হওয়া দরকার। একজন যদি উপহার হিসেবে টিনটিন পায় বাদবাকি সবকটার মধ্যেও হয়তো একটা কৌতুহল জাগবে। কিনবে। পড়বে। চিনবে টিনটিনকে।
    'টিনটিন ইন দ্য ল্যান্ড অফ দি সোভিয়েতস' জন্মদিনের দুদিন বাদে এই বইটা ছাত্রটির হাতে তুলে দেওয়ার সময় আমার নিজের মনের মধ্যেও একটা আলাদা আনন্দ হয়েছিলো। একটা শৈশবে আমি টিনটিনের অনুপ্রবেশ ঘটালাম এই কথা ভেবে।
    পরের দিন সেই ছাত্রটি এলো না। ছাত্রের মা এলো এবং হাতে আমার দেওয়া উপহার। প্রচ্ছদটা এবং বইয়ের বেশ খানিকটা অংশ কেউ যেনো ছিঁড়ে নিয়েছে। উনি জানালেন যে ওনার ছেলেকে এসব অপ্রয়োজনীয় এবং সময় নষ্ট করার জিনিস দিয়ে আমি খুব ভুল করেছি। ওর বাবা এসব পছন্দ করেন না। কাল ছেলেকে বাড়ি ফিরে ম্যাথস্ না করে এসব পড়তে দেখে যারপরনাই রেগে গেছিলেন উনি। ছেলেকে খুব মেরেছেন এবং রাগের বশে বইটিও ছিঁড়ে ফেলেছেন। এবং সাথে সাথে এটাও জানিয়ে দিয়েছেন ছেলেকে এখানে আর পড়তে পাঠাবেন না।
    মিল পাচ্ছেন? অরিন্দম শূর এর সাথে মিল পাচ্ছেন? পেলেন না?!! সনাতন এর সাথেও মিল পেলেন না?!! পাবেন কি করে!! কারণ একটা শিশুর রেচনাঙ্গ ধরে 'চক্কাই মক্কাই' করে দেওয়াটা যতটা অপরাধের, শুধুমাত্র 'বড় হতে হবে' এই কথাটাকে এতটা সিরিয়াসলি নিয়ে একটা গোটা শৈশবকে 'দুমড়েমুচড়ে' ফেলাটা ততটাই অপরাধের...এই কথাটা আপনারা মনেই করেন না!

    "অরিন্দম শূর একজন পারভার্ট এবং উনি যেটা করেছেন সেটা চরম নোংরামো " বলতে বলতে আপনাদের যতটা রাগ উগরে দিচ্ছেন, পারবেন নিজের আশেপাশে থাকা শিশুগুলোর প্রতি পড়াশুনার নামে চলতে থাকা অত্যাচারে ঠিক একইভাবে রাগ উগরে দিতে?!
    পারবেন না।
    কারণ ওনারা সন্তানের 'পেরেন্টস' আর পেরেন্টসদের এরকম অত্যাচার করাটাই কর্তব্য।
    প্রত্যেককে ফার্ষ্ট হতেই হবে। পৃথিবী দ্বিতীয়কে মনে রাখে না। তা সে ক্লাস ওয়ানের বাচ্চাই হোক না কেনো তার ক্ষেত্রেও এ সূত্র সমানভাবে প্রযোজ্য।
    ফার্ষ্ট না হতে পারলে, বিখ্যাত না হতে পারলে, এই সোসাইটিতে স্ট্যাটাস মেইনটেন হবে কি করে!!

    এবার একবার আয়নার সামনে দাঁড়ান। তাকিয়ে দেখুন উল্টোদিকে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। প্রশ্ন করুন-

    "তুই নিজে কতবার ফার্ষ্ট হয়েছিলি বাঁ..?!"

    দেখবেন জবাব পাবেন না। একটা দীর্ঘশ্বাসে কাঁচটা কিছুক্ষণ ঘোলাটে হয়ে থাকবে।

    (এক বখাটে গৃহশিক্ষকের জবানবন্দী)
  • pi | ১৪ আগস্ট ২০১৭ ১৭:৪৩380825
  • গ্রুপেও লিখেছেন প্রসূনবাবু, টী ট্রাইব।
  • Rabaahuta | ১৪ আগস্ট ২০১৭ ১৬:৪৬380824
  • মনে হয় এমনি, ভেবেছে ত্রিপুরার মফস্বলের লোক উপজাতি না হয়ে যাবে কোথায়। আর যা খুশি তাই লিখে দিলেও, ব্যখ্যা করতে তো কেউ বলবেনা।

    অনেকে লুটোপুটি করছেন, কি ওদার্য্য, কি নেতৃত্ব, মানিক বাবু কোনদিন পশ্চিম উপজাতির বাড়ি খেয়েছেন? বলে।
    সত্যিইতো, পশ্চিম উপজাতি ব্যপারটা বুঝতে পারলে তবে তো খাওয়া দাওয়া।
  • pi | ১৪ আগস্ট ২০১৭ ১৬:৩৯380823
  • :D

    ছবি দেখলাম। আদিবাসী তো মনেই হলনা। চা বাগানের লোকজন বোঝান নি আশা করি?
  • Rabaahuta | ১৪ আগস্ট ২০১৭ ১৫:০৩380822
  • তা হতে পারতো, কিন্তু খোয়াই তো এখন আলাদা জেলা। সেটা জানতে পারলে কি সুনীলবাবু খোয়াই আদিবাসী বলবেন?
  • pi | ১৪ আগস্ট ২০১৭ ১৪:২৬380821
  • ত্রিপুরা পশ্চিম জেলার আদিবাসী?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত