এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nilanjan sayed | ০৩ আগস্ট ২০১৭ ২২:৩৮380640
  • সময় শুধু সময়

    বাইক নিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে সকাল বেলা। প্রচণ্ড ঠাণ্ডা,সেই সাথে কুয়াশা প্রবল,কিছু দেখা যায় না।বাইকের আলোটা জ্বালিয়ে রাখলাম।অন্য গাড়ি গুলো যাতে আমায় দেখতে পাই, ঢুঁশো না মারে।
    ট্রাকগুলোও আলো জ্বালিয়ে আসছে।ইঞ্জিন টুকু ছাড়া বাদ বাকি চাদরে মুড়ে ঢাকা,বৃদ্ধ লোকের মত থমকে থমকে আসছে।
    রাস্তার দুপাশে গাছ পালা সারি সারি।স্তব্ধ হয়ে আছে।মাঠের পর মাঠ কুয়াশায় আচ্ছন্ন।রহস্য ময় দেখাচ্ছে।
    আজ মন টা কেন জানি না উচাটন লাগছে।
    রণগ্রামের ব্রিজের কাছে এত কুয়াশা যে কিছু দেখা যাচ্ছে।তবুও আমাকে কুয়াশা ভেদ করে যেতে হবে।
    সাবধানে খুব ধীর গতিতে এগোচ্ছি।
    এমন সময় মিলিটারি বাহিনীকে দেখতে পেলাম।রাস্তার পাশে লাইন বেঁধে দৌড়চ্ছে।একটা মিলিটারি ট্রাক কে দেখতে পেলাম।
    আমি বুঝতে পারলাম না কিছুই,একটা অজানা ভয়ে বুক কেঁপে উঠল।
    বাইকটাকে আরেক টু খানি এগিয়েছি এমন সময় একজন দৈত্যকার মানুষ সামনে দাঁড়িয়ে গেল।আমি থেমে গেলাম।লম্বা দৈত্যকার লোকটি বলে উঠল,'গো ব্যাক।অ্যালাও নেহি হ্যায় ইধার যানে কা।'
    আমি ভীষণ অবাক হয়ে গেছি। ব্যাপার কি,কোন টেররিস্টের আবির্ভাব হয়েছে এখানে?
    আমার ফিরে যাওয়া ছাড়া গত্যন্তর নেই।বাইকটাকে ঘুরিয়ে নিলাম।চশমা পরিহিত একজন মানুষ কে দেখতে পেলাম মিলিটারি ট্রাকের কাছে।
    আমি তাঁকে জিজ্ঞেস করলাম, 'হোয়াটস দা ম্যাটার।'
    উনি বললেন, 'নাথিং।'একটা ছোট্ট নোট বুকে কি যেন দেখতে মগ্ন হলেন।
    আমার ঘাড়ে একজন হাত রাখলেন,তাকিয়ে দেখি ষাটোর্ধ এক মানুষ।ব্লু জিনস পরে আছেন।
    হাসলেন,'বুঝতে পারছি খুব অবাক হয়েছ।'
    কন্ঠস্বরে স্নেহ মাখানো।
    আমি সাহস পেলাম কথা বলতে,'কি হয়েছে,এত মিলিটারি ফৌজ।'
    ভদ্রলোক বললেন,'খুব মারাত্মক ব্যাপার হয়েছে।এখানে সময় ভেঙে গেছে।'
    আমি বুঝতে পারলাম না কিছুই, মনে হল উনি বোধ হয় ব্রিজ টা ভেঙে গেছে বলছেন।
    আমি বললাম,'বৃটিশদের তৈরি ব্রিজ।ভাঙল কি ভাবে?'
    ভদ্রলোক বললেন, 'উঁহু ব্রিজ ভাঙেনি।আমি বলছি সময় টা ভেঙে গেছে।ফলে সময় টা ব্রিজের কাছাকাছি থেকে অবিশ্বাস্য গতিতে সময় ছুটে চলেছে।সেই কারণে তোমাকে যেতে দেওয়া হয় নি।'
    আমি ভয় মিশ্রিত গলায় বললাম,'আমি যদি যেতাম কি হত?'
    ভদ্রলোক একটা মোটা চুরুট ধরালেন,'তুমি হারিয়ে যেতে।সময় এত গতিতে ছুটছে যে তুমি হয়তো এনার্জি তে পরিণত হয়ে যেতে।'
    আমি ভয় পেলাম, 'হঠাৎ এরকম কাণ্ড হল কেন?'
    -আমরাও অবাক হয়েছি।হঠাৎ এই রকম পরিবর্তনের কারণ কি?কি ঘটল ?'
    আমি বললাম, 'আমার সাধারণ মনে একটা প্রশ্ন এসেছে।'
    -বল।ইতস্ততঃ কোরনা।তোমার চিন্তা ধারাও আমাদের কাজে লেগে যেতে পারে।'
    আমি বললাম,'এভাবে চললে তো পৃথিবী ধ্বংশ হতে বেশি সময় লাগবেনা।'

    ভদ্রলোক চুরুট মুখে গম্ভীর হয়ে গেলেন।বললেন,'একই কাণ্ড ঘটেছে আমাজন অরণ্যেও।ওখানে প্রাণী গুলো হারিয়ে গেছে।গোটা আমাজন অরণ্য ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে।'
    আমি বললাম, ' কি হবে তাহলে?'ভয় মিশ্রিত বিস্ময় আমাকে পেয়ে বসেছে।এই সুন্দর পৃথিবী তাহলে থাকবে না আর?
    ভদ্রলোকের নাম সুধন্য সরকার।উনি বললেন,'আরে অত ভয়ের কিছু নেই।সব জায়গায় এই সময় ভাঙার ব্যাপারটা ঘটছে না।আমাজন আর এই জায়গাটা ছাড়া আর কোথাও ঘটেনি।তবে আমরা লক্ষ রাখছি।'
    তাঁর কথায় ভরসা পেলাম না।সুধন্য বাবুর মুখেও চিন্তার ছাপ।
    বাইক টা কে এক জায়গায় স্ট্যান্ড করে রাখলাম।
    সুধন্য বাবু বলছিলেন,'এক চিলতে সুতোর মত সময় পথ টা ঠিক রয়েছে।
    একটি গাছ রয়েছে রাস্তার পাশে।গাছটি খুব সুন্দর। ওখানে গিয়ে দাঁড়ালাম।সুধন্য বাবু চেঁচিয়ে উঠলেন, ' তিতাস ওখানে যাবে না খবরদার।'বাধা দিতে উনিও ছুটে এসেছেন।
    ততক্ষনে গাছটাকে ছুঁয়ে ফেলেছি।উনি আমার হাত ধরে আছেন।একটা বিস্ময়কর কাণ্ড ঘটল।কুয়াশা মুহূর্তে সরে গেল।আজব কাণ্ড উল্টো জায়গায় কুয়াশা রয়েছে।সেখানে দুজন মানুষ কথা বলতে বলতে হাঁটছে।
    সুধন্য বাবু বাবু উত্তেজিত কন্ঠে বললেন,'ঐ দুজন কে চেন?'
    আমি কুয়াশায় ভাল ভাবে ওদের মুখ দেখতে পাচ্ছিলাম না।বললাম,'কে ওরা ?'
    সুধন্য বাবু বললেন,'তুমি ভাবতেই পারবে না।ওরা আমরা দুজন।একটু আগে যেটা ঘটেছে সেটা এখন দেখতে পাচ্ছি।'
    আস্তে আস্তে মুখ পরিষ্কার হচ্ছে।দেখতে পাচ্ছি আমাকে ও সুধন্য বাবুকে।
    আমি আতঙ্কিত হয়ে বলে উঠলাম,'আমরা কোথায় এখন?'
    সুধন্য বাবু উত্তেজিত গলায় বললেন, 'সব তোমার জন্য হল।আমরা সময়ের অন্য পারে।অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু নেই।সব কিছু ফ্ল্যাট। আমরা কিছুক্ষনের মধ্যেই হারিয়ে যাব।'
    হঠাৎ ধুলো ঝড় বইতে শুরু করল।দেখতে পেলাম অসংখ্য অদ্ভুত ধরনের বাচ্চা জন্তু ছুটছে।পেছনে দেখলাম বিশাল আকাশ ছুঁই ছুঁই এক জন্তু আসতে দেখছি।ভয়ে আমার প্রাণ উড়ে গেল।সুধন্য বাবু আস্তে স্বরে বললেন,'এরা ডাইনোসর।আমরা ওদের যুগে পৌঁছে গেছি।'
    হঠাৎ ডাইনোসরটা বীভৎস মুখটা আমার কাছে নিয়ে এল।আমি ভয়ে চোখ বুঁজেছি।মনে মনে ভাবলাম আমি শেষ।
    চোখ আস্তে আস্তে খুলতেই অবাক, কোথায় ডাইনোসর,আমাদের চারিদিকে কত গুলো অদ্ভুত ধরনের পোষাক পরা মানুষ ঘিরে রয়েছে।আমাদের ওরা ধরে নিয়ে গেল।
    আমাদের হাত দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেল এক রাজ সভায়।আমার তো পাগল হবার জোগাড়।ডাইনোসরের কবল থেকে কোথায় এলাম?
    রাজ সিংহাসন টা বেশ কিছুটা উঁচুতে রয়েছে।মধ্যে খানে বেশ কিছুটা জায়গা ফাঁকা।তারপরে সভাসদ রা বসে আছেন।
    হঠাৎ রাজার মুখ টা দেখে অবাক হয়ে গেছি,আরে এই মুখটাতো চিনি।ইতিহাসের বই য়ে দেখেছি এঁকে।
    বন্দী অবস্থায় চেঁচিয়ে উঠেছি, 'সুধন্য বাবু আমরা তো সম্রাট আকবরের রাজ সভায়।'
    সুধন্য বাবু ইশারা করলেন,'চুপ।
    বিচার শুরু হল।বিচারে রায় দেওয়া হল।আমাদের পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে।
    আবার চোখ বুঁজেছি।চোখ খোলা মাত্র দেখছি অন্য জায়গায়।সেই গাছটা সামনে দাঁড়িয়ে।
    এবার আমার কান্না পেয়ে গেল।মনে হচ্ছে আমি আর কোন দিন আর বর্তমানে ফিরতে পারব না।
    এই সময় সুধন্য বাবু আমার ঘাড়ে হাত রাখলেন,'কাঁদবেন না আমার পূর্ব পুরুষ।'
    এমন কথা শুনে অবাক হয়ে সুধন্য বাবুর দিকে তাকিয়ে রইলাম।
    সুধন্য বাবু বললেন,'আপনাকে বলেছিলাম সময় টা ভেঙে গেছে,সময়টা ভেঙে দুমড়ে মুচড়ে গেছে।'
    আমার মাথা ঘুরছিল, কিছু মাথায় ঢুকছিল না।
    সুধন্য বাবু বলে চললেন,'কিন্তু আমাদের নির্বুদ্ধিতায় আপনাদের সময়ে ঘটনা টা চলে গেল।'
    আমি বললাম,'আপনারা কোথাকার ?'
    সুধন্য বাবু বললেন,'আমরা তিন হাজার খ্রীষ্টাব্দ থেকে আসছি।আমাদের ভুলে আপনাদের এখানে ২০১৭তে চলে গেল।
    কিছুক্ষণ আগে নোট বুক নিয়ে নাড়াচাড়া করতে দেখেছিলেন,ও আসলে যোগাযোগ করছিল আমাদের ইঞ্জিনিয়ারের সাথে,যে ইতিমধ্যে সেই জায়গায় চলে গেছে যেখানে সময়ের দুমড়ে মুচড়ে গেছিল।ভবিষ্যতে।ওখান থেকে মেরামত করছিল।'
    আমরা সেই সুন্দর গাছের পাশে দাঁড়িয়ে আছি।
    আমি আবার আমাকে দেখলাম।বাইক নিয়ে চলেছি।
    সুধন্য বাবু মুখে হাসি টেনে বললেন,'সব ঠিক ঠাক হয়ে গেছে।যান এবার চলে।'এক ধাক্কা মারলেন আমাকে সুধন্য বাবু।কুয়াশাচ্ছন জায়গায় চলে গেলাম।

    দেখতে পেলাম আমি বাইকে করে ব্রিজ পার হচ্ছি।
    আনন্দ হল খুব।জোরে স্পিড বাড়ালাম।এই সময় একটা ছেলে সামনে হাজির হল।সবাই হই হই করে উঠেছে।
    আমি জোরে ব্রেক কশলাম।
  • de | ০৩ আগস্ট ২০১৭ ১৮:২০380639
  • সাবধানে থাকুন, একটু ডাগদারদের কথা শুনে চলুন -

    পাইয়ের গলা এখন বেটার আছে আশা করি -
  • Ekak | ০৩ আগস্ট ২০১৭ ১৮:০১380638
  • গলায় স্কার ধরা পরেচে। তাই নে ডাগদাররা ছিন্তায়। আমি ডাগদারদের নে ছিন্তায় :|
  • de | ০৩ আগস্ট ২০১৭ ১৭:২৫380637
  • ফোর্সডই বলছি একক - বাচ্চা ছেলেদের ক্ষেত্রে এই রেপ খুবই বেশী বেড়েছে রিসেন্টলি।

    আপনার গলায় কি হোলো?
  • Ekak | ০৩ আগস্ট ২০১৭ ১৫:৩০380636
  • @পাই

    গলা মোটামুটি। একটা টেস্ট হবার কথা অগাস্ট মিডল এ তাই ডক্টর আবার নিশ্ছিদ্র বিশ্রাম ফরমান করেছেন। অতএব কন কল ইত্যাদি চুলোয় গ্যাছে।
  • Ekak | ০৩ আগস্ট ২০১৭ ১৫:২৭380635
  • সোডোমি মানে ফোর্সড সোডোমি বলতে চাইছেন ? নইলে, মানে, সোডোমি তো হেটেরো বা গে রিলেশনে নরম্যাল।

    বাচ্চাদের ক্ষেত্রে এনাল হোক ফ্রন্টাল, দুটোই রেপ। এটা শিশু শ্রমিক সহজলভ্য যে অঞ্চলে সেখানে বাড়ে। বাংলাদেশে কিছু অঞ্চলে খুব বেশি। মুম্বাই তেওঁ।
  • de | ০৩ আগস্ট ২০১৭ ১৪:৩৫380634
  • লোকে রেপ নিয়ে যত কথা বলে সোডোমি নিয়ে ততো বলে না - অ্যাওয়ারনেসও অস্বাভাবিক ভাবে কম। গত কয়েক মাসের খবরে দেখছি বম্বেতে সোডোমি খুবই বেড়ে গেছে - এরি মধ্যে কয়েকটা বাচ্চা সুইসাইডও করেছে -

    খুবই চিন্তার বিষয় -
  • Rabaahuta | ০৩ আগস্ট ২০১৭ ১০:২৫380633
  • দুটো রেখা, দুটো বিয়ে, এ তো একেবারে অভ্রান্ত খাপে খাপ। জ্যোতিষশাস্ত্র তো খুবই নির্ভুল।
  • সিকি | ০৩ আগস্ট ২০১৭ ০৮:০৮380632
  • আমার দুটো বিবাহরেখা আছে। দুবার বিয়ে হয়ে গেছে। আর চান্স নেই - এই ভেবে খুবই মনোকষ্টে আছি। আর একটি বিবাহেচ্ছু কন্যে পেলে এই জ্যোতিষশাস্ত্রকে আমি এক ফুঁয়ে উড়িয়ে দিতে পারতাম।
  • :(( | ০৩ আগস্ট ২০১৭ ০৭:৪৫380631
  • আমার হাতে ওরম তিনটে রেখা আছে! আমার কী তিনবার বে হবে?
  • পাই | ০৩ আগস্ট ২০১৭ ০৭:৩০380629
  • তোর গলা কেমন একক?
  • lcm | ০৩ আগস্ট ২০১৭ ০৬:৪৮380628
  • ভাষার ওজন ম্যাপ
  • Ekak | ০৩ আগস্ট ২০১৭ ০১:৫২380627
  • ন্যাপালি তে এট্টা কতা আচে : কুক্কুর কো কাম ছয়না, ফুরসৎপনি ছয়না। আমার সেই হাল :)
  • Atoz | ০৩ আগস্ট ২০১৭ ০১:১৮380626
  • এ পাতায় আপনাকে অনেকদিন দেখি না। বোঝা যাচ্ছে ব্যস্ত।
  • Ekak | ০৩ আগস্ট ২০১৭ ০০:৪২380625
  • উদারনিন্দক তো আমি। উদারভাবে সকলের নিন্দা করে বেড়াই। তবে আজকাল সময়ের বড় অভাব :|
  • Atoz | ০৩ আগস্ট ২০১৭ ০০:১০380624
  • দ্রি, দ্রি, দ্রি, আছেন? সামনে পূর্ণ সূর্যগ্রহণ। এই তো সামনের অমাবস্যায়।
  • Atoz | ০৩ আগস্ট ২০১৭ ০০:০৬380623
  • তাড়াতাড়ির চোটে পড়লাম উদারনিন্দ্ক। ঃ-)
  • cm | ০২ আগস্ট ২০১৭ ২৩:০৬380621
  • আর্য সমস্যা
  • ন্যাড়া | ০২ আগস্ট ২০১৭ ২২:৪৮380620
  • টইতে কদিন আগে এরিয়ান মাইগ্রেশন থিওরি কেউ একজন একটা থ্রেড খুলেছিলেন। সময় করে পড়ব ভেবেছিলাম। থ্রেডের নাম ভুলে গেছি আর এখন খুঁজেও পাচ্ছিনা। কেউ তুলে দিতে পারেন?
  • সিবি বলেছেন | ০২ আগস্ট ২০১৭ ২২:৩৬380619
  • শ্যামল গাঙ্গুলির মত পাকা শুয়োরের বাচ্ছা বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ, ব্যস কাটাকুটি হয়ে গেল উদারচিত্ত উচ্চচিন্তক এর সাথে।
  • | ০২ আগস্ট ২০১৭ ২১:৪৬380618
  • অ্যাই সিবি, দুগগোপুজো হচ্ছে।
  • cb | ০২ আগস্ট ২০১৭ ২০:৪০380617
  • শ্যামল গাঙ্গুলির মত পাকা শুয়োরের বাচ্ছা প্রচুর দেখা যায়। এরাই সংখ্যাগরিষ্ঠ
  • | ০২ আগস্ট ২০১৭ ১৫:৪৯380616
  • হ্যাঁ কারা যেন সব বলে বাঙালিরা নাকি বেশ উদারচিত্ত উচ্চচিন্তক ইত্যাদি ইত্যাদি। এই লিঙ্কিটায় গিয়ে একবার শ্যামল গাঙ্গুলি মশাইয়ের কমেনগুলো পড়ে চক্ষু সাত্থক করে আসবেন গো

    http://indianexpress.com/article/opinion/menstrual-leave-will-exclude-women-even-more-from-workplaces/
  • S | ০২ আগস্ট ২০১৭ ১৩:৪০380615
  • কেন কাঁদলেন কেন? তাহলে দেখতে পারি।
  • kumu | ০২ আগস্ট ২০১৭ ১১:৪৩380614
  • পাই,৮ঃ০৭ -অসম্ভব দুঃখজনক।
  • Rabaahuta | ০২ আগস্ট ২০১৭ ১১:৩৬380613
  • হু, ভালোবাসার শহর, ইমোশনালি ট্যাক্সিঙ্গ।
  • Phutki | ০২ আগস্ট ২০১৭ ১১:৩৩380612
  • ভালবাসার শহর কেমন লাগল ঠিক জানিনা। শুধু একা ঘরে হাউমাউ করে কেঁদেছি। কাউকে দেখতে বলতেও পারছি না। ইমোশোনালি খুবই ট্যাক্সিং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত