এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২০ জুলাই ২০১৭ ২৩:৩৮380340
  • ঝুলনের আর একটা উইকেট। অস্ট্রেলিয়া সেশ বললেই চলে।
    হরমনপ্রীতের ইনিংস-টা কেউ দেখল? দূর্দান্ত খেলেছে তো
  • Atoz | ২০ জুলাই ২০১৭ ২৩:১৩380339
  • আর এই অ্যাকিলিস, হারকিউলিস, ঈনিয়াস ---এরা তো সব মনে হয় অর্ধেক মর্তমানব। হয় বাবা দেবতা নয় মা দেবী, কিন্তু প্যারেন্টদের একজন মানুষ। সেই হিসেবে তো এঁদের মরণশীল মানুষই হবার কথা, কারণ প্যারেন্টদের মধ্যে যিনি দেবতা, তিনি তো নিজের কাছে নিয়ে যেতেই চাইবেন একদিন না একদিন। সারাটা জীবন পৃথিবীতে ফেলে রাখবেন নাকি? তাঁর নিজের একটা সাধ আহ্লাদ নেই?
    ঃ-)
  • Atoz | ২০ জুলাই ২০১৭ ২৩:০৭380337
  • কৃষ্ণের পায়ে তীর লাগা নিয়ে রামায়ণ মহাভারত গুলিয়ে দেওয়া একটা গল্প আছে না? কৃষ্ণ নিজেই অনুতপ্ত জরা ব্যাধকে(যার ছোঁড়া তীর লাগলো কৃষ্ণের পায়ে) বলছিলেন না যে আগের জন্মে রাম হিসাবে থাকার সময় তিনি অন্যায় করে আড়াল থেকে বালীকে তীর মেরে হত্যা করেন, সেই বালীবধের কারণেই এই জরাব্যাধের তীর লেগে তাঁর মৃত্যু?
  • | ২০ জুলাই ২০১৭ ২৩:০৭380338
  • আসলে সবই ব্যাক ক্যালকুলেশনের কূট কিনা। ঘটে যাওয়া ঘটনার কারণ খোঁজা।
  • Atoz | ২০ জুলাই ২০১৭ ২২:৫৬380336
  • অ না, কোয়ার্ক। মাফ চাই। ঃ-)
  • Atoz | ২০ জুলাই ২০১৭ ২২:৫৫380335
  • অ, অ্যাকিলিসের মা ছেলের গোড়ালি ধরা হাতশুদ্ধ কেন যে স্টিক্সের জলে ডোবালেন না, সেটা আমার বহুকালের প্রশ্ন। তারপরে জলের ভিতর অন্য হাত দিয়ে ছেলেকে ধরতেন তোলার আগে, আগের হাত ছেড়ে দিতেন, তাতেই তো পুরো ভেজানো হত।
    মনে হয় কোনো বিধিনিষেধ ছিল, দুই হাত ব্যবহার করা যাবে না বা এত সেকেন্ডের বেশি সময় নেওয়া যাবে না, বা এইরকম কিছু।
  • pi | ২০ জুলাই ২০১৭ ২২:০৭380334
  • তিন উইকেট গন।
  • avi | ২০ জুলাই ২০১৭ ২১:৫৭380333
  • গেম অব থ্রোনস দিব্যি লাগছে। নতুন সিজনের শুরুটা ভালোই। কিন্তু এবার বেশ প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে।
  • | ২০ জুলাই ২০১৭ ২১:৫৬380332
  • গ্রীক মহাকাব্যের বড় প্রভাব আছে মহাভারতের নানা অণুগল্পে। Quark যা বললেন তা ছাড়াও টুকরো টুকরো নজরে পড়বে একটু ঠাহর করলেই।
    প্রিয়তম সখা প্যাট্রোক্লুস, হেক্টরের হাতে বধ হওয়ায় একিলিস প্রতিজ্ঞা করে পরের দিনই হেক্টরকে মারেন।
    অভিমন্যু বধের পরে অর্জুনের য্যামোন প্রতিজ্ঞা করে জয়দ্রথ মারার মতন।
    প্যাট্রোক্লুস আর একিলিসের খুব খুব ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে অনেক থিয়োরি। গিল্গামেশ, এনকিডুর কথা মনে করায় এদের নৈকট্য। অনেকে সমকামীতার ইঙ্গিত দ্যান। এই অস্তিত্বের ফ্লুইড অবস্থান অর্জুন - অভিমন্যুতেও পাবেন। খেয়াল করবেন যে উত্তরার বিয়ের সম্বন্ধ বিরাট প্রথম দ্যান অর্জুনকেই। অর্জুন নিজে সরে গিয়ে অভিমন্যুকে এগিয়ে দ্যান। এই গর্ভে থেকেই জন্মাবেন কুরু বংশের প্রদীপ।মৎস্যদেশ আধুনিক জয়পুরের কাছে।
  • avi | ২০ জুলাই ২০১৭ ২১:৫৫380331
  • এই স্কেলে বেধড়ক পিটুনি ভারতের মেয়েদের খেলায় প্রথম দেখলাম। এই হরমনপ্রীত শুনলাম একমাত্র ভারতীয় যিনি বিগ ব্যাশ লিগে খেলেন।
  • | ২০ জুলাই ২০১৭ ২১:৩৬380330
  • হরমনপ্রীত কৌর কী খেল্লেন!! মেয়েদের ক্রিকেটের পেস বোলিং আর গ্রাউন্ড ফিল্ডিং ছাড়া দেখছি বেশ ভালো লাগছে বাকিটা!
  • pi | ২০ জুলাই ২০১৭ ২০:৫১380329
  • একদম একমত।

    name: de mail: country:

    IP Address : 24.139.119.172 (*)Date:20 Jul 2017 -- 04:03 PM

    ছেলেদের জন্য সিসিএল, এক্সটেন্ডেড প্যাটারনিটি - এগুলো যত তাড়াতাড়ি সম্ভব চালু হওয়া উচিত - সন্তান মানুষ করা একা মায়ের কাজ নয়!
  • sch | ২০ জুলাই ২০১৭ ২০:৩৯380328
  • whatsapp windows based system এ করা যায় মানে Desktop ba laptop --e
    https://www.whatsapp.com/ এ গিয়ে whatsapp web link e click করুন। একটা ইমেজ আসবে - বার কোড। আপ্নার মোবাইলের whatsapp এর ডানকোণায় তিনটে বিন্দু আসে। সেখানে প্রেস করলে কতোগুলো অপসান আসে যার মধ্যে whatsapp web একটা। ওতে ক্লিক করলে ইমেজ স্ক্যান করার অপ্সান দেয়। ওই উইন্ডোজের স্ক্রীণের ইমেজটা স্ক্যান করলে windows system এ whatsapp এর স্ক্রিন ভেসে ওঠে।

    এটা এখানে অনেকেই মানে ৯৯% মানুষ নিশ্চয়ই জানেন - তাও দিলাম কারণ অনেকেই মোবাইলে টাইপ করার অসুবিধার জন্য whatsapp এ টাইপ করেন না বা দকুমেন্ট শেয়ার করতে পারেন না।

    ধনঞ্জয়ের ওপর অরিন্দম শীল যে সিনেমা করেছেন তার নিন্দা করে আর ভুলভাল তথ্য দিয়ে কোনো এক বালবাজ জানিয়েছে এ রকম বিষয় নিয়ে সিনেমা করার কি প্রয়োজন - যেখানে ধনঞ্জয় নিজেই স্বীকার করে গেছে সে অপরাধী।
    লেখাটা whatsapp এ ভাইরাল
    স্ক্রীনশট ইত্যাদি দিয়ে প্রতিবাদ করতে গেলে - এই ওয়েব whatsapp কাজে লাগবে হয়তো
  • Arpan | ২০ জুলাই ২০১৭ ১৬:৫৫380327
  • এন্ট্রি লেভেলে যথেষ্টই থাকে। ইন্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের ৪০% এর মত মেয়ে। নানা কারণে পরে কেরিয়ার প্রোগ্রেশন আটকে যায়। সেটার তো অনেক কারণ আছেই।

    স্পেসিফিকালি এই ইস্যুটার রেস্পেক্টে বলেছিলাম।
  • de | ২০ জুলাই ২০১৭ ১৬:২৬380326
  • বাঘেরা ছাড়া বাকিদের মধ্যেও তো মেয়েরা কম - আমি প্রফেশনাল মেয়েদের সংখ্যা বাড়ার কতা কইচি! বাঘেদের নিয়ে যা বল্লে - সে ঠিকই!

    সবার জন্যই নিয়মগুলো ইউনিফর্ম হওয়া উচিত - তবে সরকারীতেও তো এখনো সিসিএল শুধু মেয়েদের জন্যই। সিসিএল না থাকলে মেয়ের এতো পরীক্ষা ইঃ সামলানো খুবই মুশকিল হোতো। এটা খুবই কাজের জিনিস। সারা চাকুরী জীবনে এই একবারই নিলাম সিসিএল।
  • quark | ২০ জুলাই ২০১৭ ১৬:২১380325
  • কৃষ্ণ আর দুর্যোধনের মতই একই গল্প তো অ্যাকিলিস এরও।

    When Achilles was born, his mother wanted to make him immortal and thus, dipped him in the river Styx. However, she did not realise that his heel, by which she held him, was not touched by the waters, and so that was the only part of his body that remained mortal.
  • Arpan | ২০ জুলাই ২০১৭ ১৬:০৭380324
  • ঠিক। তবে সেগুলো তো সরকারি অফিসের প্রিভিলেজ। পুরো ওয়ার্কফোর্সের কত শতাংশ?
  • Arpan | ২০ জুলাই ২০১৭ ১৬:০৬380323
  • পুরোটাই প্রফিট ম্যাক্সিমাইজেশনের গল্প। মাঝে সাঝে এক আধ্টু লোক দেখানো সিএসারের মোড়ক থাকে।

    বাঘের ছাল পরে নিলে বাঘের মতই আচরণ করতে হয়। এর নারী-পুরুষ হয় না।
  • de | ২০ জুলাই ২০১৭ ১৬:০৩380322
  • ছেলেদের জন্য সিসিএল, এক্সটেন্ডেড প্যাটারনিটি - এগুলো যত তাড়াতাড়ি সম্ভব চালু হওয়া উচিত - সন্তান মানুষ করা একা মায়ের কাজ নয়!
  • Arpan | ২০ জুলাই ২০১৭ ১৫:৫৯380321
  • ন্যাহঃ। চেয়ারে বসলে মহিলা পুরুষ ম্যাটার করে না। কম তো দেখলাম না। চার মাসের মেটার্নিটি লিভ এক্সটেন্ড করার রিকোয়েস্ট এলেই চোয়াল শক্ত হয়ে যায়। এদিকে সেরকম রিসোর্সকে জোর করে প্রোজেক্টে ঢুকিয়েও কারোরই কোন লাভ হয় না।
  • de | ২০ জুলাই ২০১৭ ১৫:৪২380320
  • সেটা ঠিক - তবে সেটাও তো পুরুষদের ঠিক করা বেঞ্চমার্ক। অনেক মহিলা প্রফেশনাল থাকলে তখন এই সিচুয়েশন পাল্টাবে হয়তো! তখন মহিলারা ডিসাইড করবেন, ছুটি নেবেন কি নেবেন্না - কিন্তু সে যে কবে হবে!

    যাগ্গে - আর ডি শর্মার ম্যাথ আর এইচ সি ভার্মার ফিজিক্সের ওপরেও লোকের কি'রম খার দ্যাখেন -

  • Arpan | ২০ জুলাই ২০১৭ ১৫:৩২380318
  • * নেওয়া
  • Arpan | ২০ জুলাই ২০১৭ ১৫:৩২380319
  • উঁহু। সেটা মাইনর পয়েন্ট।

    আসল ইস্যু হল টিমে মেয়ে রিসোর্স নেওয় কমে যাবে।
  • de | ২০ জুলাই ২০১৭ ১৫:১৮380317

  • ভাবার মতো -

    তবে, সেই তো ছেলেরা কি বলবে, সেই ভেবেই যত মন্তব্য!
  • | ২০ জুলাই ২০১৭ ০৯:৪৪380316
  • ঐ সময় কলকাতা থাকব। সিনেমাটা দেখে আসতে হবে।
  • Ishan | ২০ জুলাই ২০১৭ ০৮:১১380315
  • পুরো সমাপতন না। ১৪ তারিখ ধনঞ্জয়ের মৃত্যু এবং জন্মদিন। বই এবং সিনেমা প্রকাশটা সেই তারিখকেই লক্ষ্য করে। বই প্রকাশের ক্ষেত্রে তিনদিন এগোতে হয়েছিল নানা কারণে। আর, সিনেমার ক্ষেত্রে, ১১ তারিখ শুক্কুরবার। আন্দাজে বলছি, শুক্রবারেই মনে হয় সিনেমা রিলিজ হয়।

    উভয় ক্ষেত্রেই এই তিনদিন এগোনোটা সমাপতন। আমার ব্যক্তিগত ধারণা ক্ষুদিরাম নিয়ে কেউ ভাবেনি, ১৪ তারিখ নিয়ে ভেবেছে। ক্ষুদিরামটা অন্য কেউ আবিষ্কার করেছেন। বই প্রকাশের ক্ষেত্রে তেমনটাই ছিল, জানি। সিনেমার ক্ষেত্রে আন্দাজ। কারণ আমাদের সঙ্গে কথা বলে তারিখ ঠিক হয়নি।
  • aranya | ২০ জুলাই ২০১৭ ০৫:৪৮380314
  • সমাপতন @ ঈশেন :-)
  • Ishan | ২০ জুলাই ২০১৭ ০৫:৪০380313
  • আমাদের বই প্রকাশের দিনও ঘটনাচক্রে ১১ তারিখই ছিল। সিনেমাটা বেরোচ্ছে ঠিক এক বছর পর। আমরা ক্ষুদিরাম অ্যাঙ্গলটা ভেবে দেখিনি। :-)
  • Atoz | ২০ জুলাই ২০১৭ ০৫:০৭380312
  • ইরে বাব্বা!!!!!
  • sohoj proshno | ২০ জুলাই ২০১৭ ০৪:৪২380311
  • মেয়েটির মা বাবা খুনি, অনার কিলিং, কল্লোল আর পাই ডিটেল জানেন মনে হয়
    ধনঞ্জয় গরিব বলে ফাঁসি আর ওদিকে আয়ুসির মা বাবা জেলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত