এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৪ জুলাই ২০১৭ ০৪:২৫380160
  • এ যে সেই হাজার হাজার হাজরা কেস হয়ে গেল! ঃ-)
  • i | ১৪ জুলাই ২০১৭ ০৩:২৪380159
  • আরেকজন ইন্দ্রাণীকে দেখলাম সিজনস অফ বিট্রেয়ালে। এর আগেও এক ইন্দ্রাণীকে দেখেছিলাম অন্য একটি টইতে। ইনি আর তিনি এক নন মনে হয়।
    সকল নবাগতা ইন্দ্রাণীকে এই প্রাচীনার পক্ষ থেকে-সুস্বাগতম।
  • i | ১৪ জুলাই ২০১৭ ০৩:২০380158
  • আজ সন্ধ্যায় শান্তিনিকেতনের কান্ট্রি রোডস খ্যাত শান্তনুর ( অতীতে মহাচীনখ্যাত) সঙ্গে দেখা হবে এই প্রথম।
  • aranya | ১৪ জুলাই ২০১৭ ০২:২৫380157
  • সব ক্লেদ যদি সত্যিই জ্যোৎস্নায় ধুয়ে যেত..

    ঋক অপূর্ব লেখেন
  • aranya | ১৪ জুলাই ২০১৭ ০২:০২380156
  • আগে সব ভাল ছিল, এখন খারাপ - এমন বলতে চাই না। কিন্তু পাড়া ব্যাপারটা মিস করি
  • aranya | ১৪ জুলাই ২০১৭ ০২:০০380155
  • জোহরা বিবি-র কথা পড়ে এইসব মনে পড়ল। রাজারহাটে গেটেড কমিউনিটিতে আমার ও একটা ফ্ল্যাট আছে, যেটা বিক্রির চেষ্টা করছি, মেয়ের কলেজের খরচা জোগাড় করতে। এই হাই রাইজ বাক্স বাড়িগুলোতেও হয়ত পুরনো দিনের মত পাড়া কালচার আছে, অনেক আবাসনের তো নিজেদের দুর্গাপুজো ইঃ হয়, নিজেদের মধ্যে মেলামেশাও হয় নিশ্চয়ই। গৃহকর্মীদের যে সম্মান দেওয়া দরকার,সেটা তো শেখানোর কিছু নেই, সম্মান ভালবাসা এগুলো ভিতর থেকে আসে, আসার কথা অন্তত
  • aranya | ১৪ জুলাই ২০১৭ ০১:৪৪380154
  • ছোটবেলার পাড়া কালচারের কথা মনে পরে। সুখেন(নাম পরিবর্তিত)-এর মা পিসী প্রায় ২০ বছর কাজ করেছিল আমাদের বাড়ীতে। পরে সুখেন ব্যাংকে কাজ পায়, আর চাকরী করতে দেয় নি মা-কে। চাকরী ছেড়ে দেওয়ার পর ও, কতবার যে আমাদের বাড়ী এসেছে, মারা যাওয়ার আগে অব্দি, সুখেনের বাবা, মা দুজনই, নিজের গাছের কিছু ফল আমাদের জন্য নিয়ে আসত - আম, কাঁঠাল।
    ওদের নাম জানি না, কখনো জিজ্ঞেস করার কথা মনেও হয় নি, পিসী আর পিসে - এই ছিল সম্বোধন। সুখেনের বোনকে ডাকতাম পিরতমা, হয়ত প্রিয়তমা থেকে এসেছে, কিন্তু প্রিয়তমা কি কারও নাম হয়? শুধু কাজের মানুষজন কেন, পাড়ার অনেকেরই নাম জানতাম না - এখন মনে হচ্ছে, যেমন পাশের বাড়ীর ছোড়দা-কাকু। বড়-দা মানে জ্যেঠুর ভাই।
    নামগুলো জানা উচিত ছিল
  • aka | ১৪ জুলাই ২০১৭ ০০:০৫380153
  • ইসে এই মহাগুণ মর্ডানটা কোন গাই?
  • স্বাতী | ১৩ জুলাই ২০১৭ ২২:৪১380152
  • মহাগুণ মডার্নে আমি গিয়েছি, মাসুদপুরেও। দুটোই লেখা দরকার। একটু বড় হয়ে যাবে কমেন্টটা, সে যাই হোক। এক এক করে লিখি।

    মাসুদপুরটাই আগে বলি। বসন্ত কুঞ্জে আমার বাড়ির কাছেই ছিল, যাকে বলে দিল্লীর 'ভিলেজ' অঞ্চলগুলোর একটা। সেখানেই গাদাগাদি করে থাকেন অনেক বাঙালি মাইগ্রান্ট। অনেকে হয়তো বাংলাদেশ থেকেও এসেছেন, এখানে বোঝা যায়না। বেশির ভাগ মানুষেরই আইডি আছে, কীভাবে পাওয়া সেই নিয়ে প্রশ্ন থাকতেই পারে। বসন্ত কুঞ্জ/বসন্ত বিহারে কাজের লোকের ডিমান্ড কম না, এবং অদ্ভুত ভাবে এই বাঙালিদের কদর বেশ, বিশেষত রান্নার লোক হিসাবে। সেখানে একটা ধারণাও কাজ করে, যে বাঙালি মানেই বাংলাদেশী, বিশেষত যদি মুসলমান হয়। সাধারণ মানুষের তাতে খুব একটা কিছু এসে যায়না, তারা কাজ করে জীবন চালাতে ব্যস্ত থাকেন যেহেতু।

    মাসুদপুরের কথা কেন বললাম? কারণ এরকম ছোট ছোট বাঙালি এনক্লেভ অনেকগুলো আছে ওদিকে - এইটা কাছ থেকে দেখেছি, তাঁরা কী কাজ করেন, এবং তাঁদের কাজের চাহিদা কত, সমস্যা কী কী, এগুলো দেখার সুযোগ পেয়েছি। একেক রকমের মাইগ্রান্টদের একেক রকম কাজ করতে দেখা যায় - বাঙালি মাইগ্রান্ট, বিশেষত মেয়েরা, সাধারণত বাড়ি বাড়ি গৃহকর্ম করেন। দিল্লীতে এনাদের অনেকেই বাড়িতে জল পর্যন্ত খেতে দেয়না, বাথরুম ব্যবহার করা তো ছেড়ে দাও। শ্রেণী, তায় জাত। এইভাবেই কাজ চলে।

    এইবার আসলো নয়ডার গেটেড কমপ্লেক্স, এবং মহাগুণ মডার্ন। নয়ডায় গেটেড কমপ্লেক্সগুলোয় তাঁরা থাকেন, যাঁদের অর্থ থাকলেও দিল্লীতে এত আলিশান ভাবে থাকার ক্ষমতা নেই - উঠতি উচ্চ মধ্যবিত্তদের এলাকা নয়ডা। সেখানে গাড়ি ছাড়া যাওয়া যায়না, তাতেই বা কী এসে যায়? মহাগুণ মডার্ন এর মধ্যেও, মানে, বেশ পশ যাকে বলে। গত বছর এক ছাত্রী দুর্ঘটনায় প্রাণ হারায় - ওর বাবা-মা এসে উঠেছিলেন ওখানে কারো কাছে, তখন গিয়েছিলাম সেখানে। মডার্ন বানান, লক্ষ্য করবে, 'moderne' - যেন এই ভুল বানানেই আভিজাত্য প্রমাণ পাবে। এই রকম আভিজাত্যের ছাপ সর্বত্র ওখানে। বড় বড় টাওয়ার, তারও বিদেশি নাম। একেকটা অদ্ভুত ভাস্কর্য। এত বড় কমপ্লেক্স যে ভিতরে গলফ কার্ট চলে বাসিন্দাদের জন্য, হাঁটা তো কঠিন, তাই।

    এই কমপ্লেক্স মেন্টেন করতে একটা আর্মির প্রয়োজন পরে। সেই আর্মি কারা? বেশির ভাগই মাইগ্রান্ট লেবার, এবং আবার, বাঙালি প্রচুর - মাসুদপুরে যাঁদের দেখেছি তাঁদের মতনই মানুষজন। এঁদের ঢোকার সময় সার্চ করা হয়। কী কী নিয়ে ঢুকতে পারেন তারও নিয়ম আছে। ব্যাগে কত টাকা আছে সেটাও দেখা হয়। টাওয়ারে গিয়ে আবার সার্চ, আলাদা সার্ভিস লিফট আছে, বাথরুম আছে কিনা জানিনা। ব্যবহার - সে তো আগেই বললাম। মাইনে - বেঁধে দেওয়া থাকে, রেট কার্ড আছে। বেরোনোর সময় একই গল্প। যদি একটা বাসি খাবারের টিফিন বাক্সও নিয়ে যেতে হয়, সেটারও আলাদা পারমিশন লাগে। ব্যাগে কত টাকা আছে আবার দেখা হয়, যদি বেশি থাকে তার কারণ দর্শাতে হয়। বেশ ফুলপ্রুফ ব্যাপার আর কী। এ ছাড়াও সিসিটিভি তো আছেই।

    জোহরা বিবি চুরি করেছিল কিনা আমি জানিনা। তবে জোহরা বিবির সম্পর্কে যারা লেখালিখি করছে, যারা জানাচ্ছে 'মব' খুব খারাপ, বাংলাদেশিররা এরকমই হয়, তাদের চিনি। ঘৃণা ছাড়া আর কিছু নেই প্রকাশ করার।
  • kintu | ১৩ জুলাই ২০১৭ ২১:৪০380151
  • পুরো ব্যাপারটা কাল থেকে ফলো করছি
    বেশ কিছু "কিন্তু" থেকে গেছে
    এক এক করে বলি
    ১। প্রথমে রটিয়ে দেওয়া হয়েছিল যে জহরাকে গাড়ির বুটে আটকে রাখা হয়েছিল, সেই নিয়ে কয়েকটি কাগজে খবর ও বেরিয়ে গেছিলো সকাল সকাল, সেইসব সাংবাদিকদের কেউ ই অপরপক্ষের ভার্সন শোনার প্রয়োজন বোধ করেননি
    ২। ইউটিউবে ভিডিও দেখা যাচ্ছে যেখানে ১২ তারিখ জোহরা কে সিকিউরিটি এসকর্ট করে বার করে নিয়ে যাচ্ছে, উনি সোজা হেটে যাচ্ছেন কোনোরকম শারীরিক অসুবিধা ছাড়াই
    ৩| এইসব নিন্দনীয় এপার্টমেন্টগুলিতে সিসিটিভি থাকে, জোহরা কটার সময়ে ওই ফ্লাট থেকে বেড়িয়েছিলেন, আদৌ বেড়িয়েছিলেন নাকি ওনাকে ফ্ল্যাটেই আটকে রাখা হয়েছিল সেটা ওই ফুটেজে অনেক সহজেই প্রমান করা যায়, কিন্তু এখনো ওই ফুটেজ দেখার কথা কেউ বলছেননা
    ৪। আন্দোলনকারীরা কাল মালিক এর স্ত্রী কে রেপ এবং সন্তানকে খুন করার স্লোগান দিয়েছে, প্রত্যক্ষদর্শী আছে (যে এস এম এস ঘুরছে তাতে যিনি শুনেছেন তার নাম আছে), এই নিয়ে খুব বেশি বক্তব্য দেখলামনা
    ৫। যিনি এই খবরটা সামনে এনেছেন, তিনি কাল এক বি তে লিখেছিলেন যে তিনি সাংবাদিক হিসেবে ওখানে যাননি, কন্সার্নেড সিটিজেন হিসেবে গেছিলেন, সেই জন্যে অন্য প্রান্তের ভার্সন জানার চেষ্টা করেননি।।।ব্যাপারটা খুব ই প্রশংসার দাবি রাখে, কিন্তু আজ দেখলাম অন্য একজন সাংবাদিক এর সাথে টুইটার এক্সচেঞ্জ এ উনি বলেছেন যে গাড়ির বুট এর ব্যাপারটা উনি ডেভলপিং স্টোরি হিসেবে রিপোর্ট ( + এফ বি তে স্প্রেড ) করেছিলেন, এই দুটো জায়গায় একটু গ্যাপ রয়ে যাচ্ছে
    ৬। উনি কাল এফ বি তে এটাও লিখেছিলেন যে, জোহরা ছিটমহল হস্তান্তরের পর এখন ভারতীয় নাগরিক, তার মানে নাগরিকত্ব নিয়ে কোনো একসময়ে সমস্যা ছিল? আমার মত এ এই অ্যাঙ্গেল তা এক ঘটনায় সম্পূর্ণ অপ্রয়োজনীয়, কিন্তু এইটা লিখে উনি ব্যাপারটাকে বৈধতা দিলেন
    ৭। আজ শোনা যাচ্ছে জোহরা অন্য একটি টাওয়ার এ লুকিয়ে ছিলেন, এই ব্যাপারটাও সি সি টি ভি ফুটেজ দিয়ে প্রমান করাটা খুব সহজ
  • সেতো | ১৩ জুলাই ২০১৭ ২১:১০380150
  • আমাদের ফ্ল্যাটের কৌয়াটার্লি মেন্টেনেন্স ১২ হাজার মতো, তার সঙ্গে মনুষ্যত্বের কি সম্পর্ক?
    সিকি যে গটগট করে না বলে ঢোকেন সেটা তো অনুচিত, সিকিউরিটির ব্যাপারগুলি তো শিক্ষিত মানুষেরো মানা উচিত।
  • সিকি | ১৩ জুলাই ২০১৭ ১৮:২১380149
  • "'তোমরা কেউ এই মহাগুন মডার্ন-এ হয়তো যাওনি, আমি গেছি। কলকাতা বা অন্যান্য শহরের গেটেড কমপ্লেক্স দিয়ে বিচার করলেও ভুল হবে। মরুভূমির মাঝে মরুদ্যান টাইপের একটা জায়গা - আধুনিকতার এসপিরেশনে মোড়া, এবং প্রডাক্ট যেটা তাকে অবসিন বলা ছাড়া কোনো ভাষা নেই। সেখানে কাজের লোকেদের কুকুর বিড়ালের থেকেও খারাপ ব্যবহার করা হয়। কিছু নিয়ে যেতে পারেনা ভিতরে, মেটাল ডিটেক্টর দিয়ে চেক হয়, তারপর রেজিস্টার সই করে ঢোকা। বেরোনোর সময় এক প্রসেস। এ ছাড়াও প্রতিটা টাওয়ারে ঢোকার জন্য আবার সই করে ঢুকতে হয়। এইসবের মধ্যে দিন কাটায় যারা, তারা কতটা সমস্যায় পড়লে ভাঙচুর অবধি যাবে? এগুলো একটা ভেবে দেখা দরকার। চুরির এঙ্গেল রুল আউট কেউ করছেনা, হতেই পারে মেয়েটি চুরি করেছিল। তবে তারপর তার অজুহাতে এই ভদ্রলোক পক্ষ (?) যা করেছে সেটার মার্জনা নেই।'"

    সবই আসলে বজ্র আঁটুনি ফস্কা গেরো। আসল ব্যাপারটা অ্যাটায়ার। আমিও অনেকবার গেছি এখানে। বেসিকালি ঐ ক্ষমতার ট্রান্সফারের যে ব্যাপারটা এককালে দ লিখেছিল সেই রকমের ব্যাপার। গুচ্ছ সিকিওরিটি। তাদের টুপি চকচকে, তাদের টাই চকচকে, তাদের জুতো চকচকে। মালিরাও ইউনিফর্ম পরে গাছে জল দেয়। ভেতরে ব্যাটারি কার চলে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে যেতে - এত বিশাল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। দেড় হাজার মত ফ্ল্যাট আছে। কিন্তু আমি যখনই গাড়ি নিয়ে যাই, গাড়ি পার্ক করে নেমে গটগট করে ঢুকি, আমাকে কোনও সিকিওরিটি ধরে না, বলে না ভিজিটর বুকে এন্ট্রি করতে - যদিও করাটাই নিয়ম। কিন্তু সেই রকমের অ্যাটিট্যুড নিয়ে সেই রকমের কাপড় জামা পরে গটগট করে সামনে দিয়ে ঢুকে যাও, কেউ সাহস করে জিজ্ঞেসও করবে না, স্যার, কাঁহা জানা হ্যায়।

    চোটপাট করেন এই স্যারেরা, যদি কেউ এই ভিজিটর বুকে এন্ট্রি করতে বললে অপমানিত বোধ করেন। যদি অবাঞ্ছিত কেউ ঢুকে পড়ে গেটেড কমপ্লেক্সে তা হলে চোটপাট পড়ে এই সিকিওরিটিদের ওপরেই। আসলে ঐ চকচকে টুপি টাই জুতোর ভেতরে মানুষগুলো আশপাশের গ্রাম থেকে আসা দেহাতি মানুষ বই তো কিছুই নয়। সিকিওরিটি এজেন্সিতে কর্মসংস্থান হয়, এরা দলে দলে চলে আসে, জয়েন করে। মহাগুণ মডার্ণে কম সে কম পাঁচশো মত সিকিওরিটি, ব্যাটারি কারড্রাইভার, মালি, প্লাম্বার, ইলেকট্রিসিয়ান ইত্যাদি কাজ করে। একটা স্ট্যান্ডার্ড ফ্ল্যাটের কোয়ার্টারলি মেনটেনেন্স চার্জ আট হাজার থেকে ন হাজার টাকা।

    এই চোটপাট, এই অপমান প্রোপাগেট হয়ে পড়ে যারা বাইরে থেকে কাজ করতে আসে, তাদের ওপর। বেশির ভাগই বাংলাদেশী ইমিগ্র্যান্ট। বাড়ি কোথায় জিজ্ঞেস করলে বলে শিলিগুড়ি, কালিয়াচক, গাজোল, নাকাশীপাড়া। ভোটার কার্ড আর অধুনা আধার কার্ড ছাড়া অ্যাঙ্কর বলতে কিছুই নেই এদের। সিকিওরিটিরা সারাদিন ধরে যত অপমান সয় রেসিডেন্ট স্যার আর ম্যাডামদের কাছে, সেসবের শোধ তারা নেয় এই কাজের লোকেদের হ্যারাস করে, অপমান করে। যারা মহাগুণ মডার্ণের ডিরেক্ট এমপ্লয়ি নয়। ঠিকে কাজের লোক।

    এই সব আর কি। মহাগুণ কোনও এক্সেপশনাল সোসাইটি নয়। এ তল্লাটের সব চকচকে সোসাইটিরই কমবেশি একই গল্প।
  • pi | ১৩ জুলাই ২০১৭ ১৬:৫৭380148
  • এই আরতিরই আর গান শুনিনি কেন?

  • pi | ১৩ জুলাই ২০১৭ ১৬:৫৪380147
  • এই গানটা এদ্দিন শুনিনি কেন!
  • de | ১৩ জুলাই ২০১৭ ১৫:৪৮380145
  • আপনেরা কেনি সেবাস্তিয়ান দ্যাখেন? আমার কন্যার জেনারেশনে খুবই জনপ্রিয় -

    একটু হালকা বেশী যদিও - একটা শেয়ার করলাম -

  • de | ১৩ জুলাই ২০১৭ ১৫:৩৬380144
  • ইদিকে গুজরাত, গরু, হিন্দুত্ব - সব দুই, তিন, চার অক্ষর হয়ে গ্যালো !
  • de | ১৩ জুলাই ২০১৭ ১৫:৩৪380143
  • কাজের লোকেরা সবাই মিলে এদের বয়কট করতে পারেন্না? জঘন্য সব মেন্টালিটি! যত পয়সা তত অমানুষ!
  • pi | ১৩ জুলাই ২০১৭ ১৫:০৭380142
  • এটা পড়ে দমদির সেই সুরক্ষাচক্রই মনে পড়ে যাচ্ছিল। গেটেড কম্যুনিটির কথা।
  • pi | ১৩ জুলাই ২০১৭ ১৪:৫৭380141
  • স্বাতী লিখেছে।

    'তোমরা কেউ এই মহাগুন মডার্ন-এ হয়তো যাওনি, আমি গেছি। কলকাতা বা অন্যান্য শহরের গেটেড কমপ্লেক্স দিয়ে বিচার করলেও ভুল হবে। মরুভূমির মাঝে মরুদ্যান টাইপের একটা জায়গা - আধুনিকতার এসপিরেশনে মোড়া, এবং প্রডাক্ট যেটা তাকে অবসিন বলা ছাড়া কোনো ভাষা নেই। সেখানে কাজের লোকেদের কুকুর বিড়ালের থেকেও খারাপ ব্যবহার করা হয়। কিছু নিয়ে যেতে পারেনা ভিতরে, মেটাল ডিটেক্টর দিয়ে চেক হয়, তারপর রেজিস্টার সই করে ঢোকা। বেরোনোর সময় এক প্রসেস। এ ছাড়াও প্রতিটা টাওয়ারে ঢোকার জন্য আবার সই করে ঢুকতে হয়। এইসবের মধ্যে দিন কাটায় যারা, তারা কতটা সমস্যায় পড়লে ভাঙচুর অবধি যাবে? এগুলো একটা ভেবে দেখা দরকার। চুরির এঙ্গেল রুল আউট কেউ করছেনা, হতেই পারে মেয়েটি চুরি করেছিল। তবে তারপর তার অজুহাতে এই ভদ্রলোক পক্ষ (?) যা করেছে সেটার মার্জনা নেই।'
  • Rabaahuta | ১৩ জুলাই ২০১৭ ১৪:২৪380140
  • All TV Channels are correcting there versions now gradually. - এইটা ব্যাপক দিয়েছে ঃ) ঢপ রেডি করতে একটু সময় তো লাগবে নাকি!
    দশ হাজারটা সতেরো হয়েছে, সিসিটিভি নেই-টা আছে হয়েছে; তাও জোহরার ভাগ্য ভালো নীলাণ্জনার মত কাউকে সঙ্গে পেয়েছেন সময় মত। কলোনীর সলিডারিটি থাকলে হয়।
    দমদির একটা লেখা মনে পড়লো গেটেড কম্যুনিটি নিয়ে।
  • netai | ১৩ জুলাই ২০১৭ ১৪:০১380138
  • WhatsApp এ পেলাম

    Facts:
    1) Maid stole 17000/- 7 days back

    2) Confessed yesterday (CCTv footage available & given to police)

    3) She left the house she was working and vanished (CCTv footage available & given to police)

    4) She was neither confined by anyone, nor beaten, nor did she fall sick ( (CCTv footage available & given to police)

    5) She was hiding in complex itself in another vacant tower and was detected by guard (CCTv footage available & given to police)

    6) The maid's neighbours came and did stone throwing (CCTv footage available & given to police)

    7) They badly ransacked the house of the employer (Photo available)

    8) That she was found medically fit upon examination is confirmed by Govt Medical Officer. & SHO Sec-49. HT has reported this. Portion attached.

    9) All that is written by Nilanjana Bhowmick in Facebook, is FALSE & UNTRUE. It is a desperate attempt by her to gain some cheap popularity based on innocence of all those who believe anything that is in print. Ignore her if u r sensible. She is using a Maid to ensure that her popularity is Made.

    10) All TV Channels are correcting there versions now gradually.

    Spread the facts. Facts Educate. Rumours Distort.
  • pi | ১৩ জুলাই ২০১৭ ১৩:৫৪380137
  • বাউ আর নীলান্জনা ওদের চেনে। ওরা এদের সথেই ছিল কাল। ওদের দেওয়াল আর কিছু কমে কাল বিশাল বাওয়াল হয়ে গেছে।
  • Rabaahuta | ১৩ জুলাই ২০১৭ ১৩:১৮380135
  • নয়ডা মহাগুণ মডার্ন অ্যাপার্টমেন্টের পরিচারিকা নিগ্রহ ও তার প্রতিক্রিয়া নিয়ে ফেসবুকে খুব হই হই। 'এদের অ্যাকসেন্ট অন্যরকম, এরা ভারতীয় নয়, এদের পরিচয়পত্র নকল, সেকু কমি মানবাধিকার নিপাত যাক' ইত্যাদি।
  • Rabaahuta | ১৩ জুলাই ২০১৭ ১২:৫০380134
  • মহাভারতের কৃষ্ণায়ন টইয়ে লিখছি না, একাডেমিক কথাবার্তার মধ্যে নাক গলানোর লেখাপড়া নেই যেহেতু, কৌতুহল হলো, রামায়ন কালিদাসের পর হলে মেঘদূতের ঐ যক্ষশ্চক্রে জনকতনয়া, এই ব্যপারাগুলো কি?
  • ঋক আর কিছুনা | ১৩ জুলাই ২০১৭ ১২:৩৬380133
  • আচ্ছা আচ্ছা :)
    আচ্ছা কিছুদিন আগে যখন জাল ডাক্তার ধরা পড়ছিলো, ডাক্তারের রেজিস্ট্রেশন চেক করার একটা ওয়েবসাইট পেয়েছিলাম। ওটা কারোর মনে আছে?
  • | ১৩ জুলাই ২০১৭ ১২:৩২380132
  • আপনি হরিদাস পালে, ব্লগ হিসেবে লিখুন না। বা টই খুলে? তাহলে নীচে নীচে লিখতে পারবেন। ভাটে তো হারিয়ে যাবে, পরে খুঁজে পাব না।
  • ঋক আর কিছুনা | ১৩ জুলাই ২০১৭ ১২:২৮380131
  • এহে লিখেছি ঠিক কথা :(, আমি পরের পার্ট্টা দিতে অ্যাড করেছি খালি। ডিলিট করা যায় না এখানে না? বা এডিট ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত